| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ জেগে থাকে- শাহবাগ ঘুমায় না। শাহবাগ ঘুমাতে পারে না। তাই তো একদনি আগে বৃহস্পতিবার রাতে শাহবাগের জাগরণ মঞ্চ থেকে যে ঘোষণা দিয়ে প্রজন্মের প্রতিনিধিরা রাস্তা ছেড়ে ঘোষণা দিয়েছিলেন, সেটা সহ্য হয়নি একাত্তরের পরাজিত শক্তি ধর্ম ব্যবসায়ী জামায়াত-শিবির চক্র ও তাদের দোসরদের। তারা আজ সারা দেশে যে তান্ডবলীলা চালালো ইসলামের নাম ভাঙ্গিয়ে আর ইসলাম গেল ইসলাম গেল বলে সেটা আবারো নতুন প্রজন্মের সামনে তুলে ধরলো জামায়া-শিবিরের একাত্তরের ভূমিকাকেই। জামায়াত-শিবির বাংলাদেশটাকে বিশ্বাস করে না এটা যে সত্য এবং পুরনো তথ্য সেটা তারা প্রমাণ করলো আজা চাঁদপুরে লাল-সবুজ পাতাকা ছিঁড়ে ফেলে। দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। প্রমাণ করলো সাংবাদিকদের উপর হামলা চালিয়ে। তাদের এই তান্ডব দেখে এখন আর ঘরে বসে থাকার কোন সুযোগ নেই দেশপ্রেমিক মানুষের। আমার দেশ আমার ও আমাদের ‘মা’। আমার মানচিত্র আমার-আমাদের ‘অস্তিত্ব’। আমার পতাকা আমার-আমাদের ‘পরিচয়’। এই মা, মাটি, মানচিত্র আর পতাকাকে ধর্মের লেবাসধারি একাত্তরের পরাজিত হিংস্র জানোয়ারদের হাত থেকে রক্ষা করতে হবে। এরা ধর্মপ্রাণ মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে। এদের প্রতিরোধের সময় এখনই। আর সময় নষ্ট নয়।
©somewhere in net ltd.