নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ কথা

আমি একজন পাঠক

নিজামুল১৯৭৫

আমি একজন সাধারণ মানুষ

নিজামুল১৯৭৫ › বিস্তারিত পোস্টঃ

১৩ মার্চ চট্টগ্রামে জামায়াত-শিবিরকে প্রহিত করুন

১০ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯

১৩ মার্চ চট্টগ্রামে জামায়াত-শিবিরকে প্রহিত করুন

আগামী ১৩ মার্চ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং বিকাল তিনটায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। গত ৮ মার্চ শুক্রবার শাহবাগের গণজাগরণ মঞ্চে অনুষ্ঠিত নারী জাগরণী সমাবেশ থেকে এ কর্মসূচী ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার। তার দুই দিনের মাথায় গতকাল চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সমাবেশ প্রতিরোধের ডাক দিয়েছে জামায়াত-শিবির চক্র। হেফাজতে ইসলামের নামে জামায়াত-শিবির হায়েনারা জাগরণ সমাবেশ প্রতিহতের ডাক দিয়ে ওই দিন চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।

একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের এমন আস্ফালন আর সহ্য করা যায় না। এখন এদেরকে প্রতিরোধ করার সময় এসে গেছে। চট্টগ্রামে মাস্টার দা সূর্য সেনের উত্তরসূরীরা এবার গর্জে উঠোন। হেফাজতে ইসলামের নামে জামায়াতের এই আস্ফালন প্রতিহত করে গণজাগরণ মঞ্চের সমাবেশকে সফল করে দেখিয়ে দিন এ দেশ রাজাকার, আলবদর, আল শামসদের নয়। এদেশে যুদ্ধাপরাধী ঘাতক দালালদের কোন স্থান নেই। এদেশে ধর্মকে পুঁজি করে জামায়াত-শিবিরের ব্যবসা করার দিন শেষ। আমাদের এই লাল সবুজের বাংলায় যুদ্ধাপরাধী জামায়াতীদের রাজনীতি করার কোন অধিকার নেই।

জয় বাংলা...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.