| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাফিজ মুনতাসির
ভালোবাসি বন্ধুত্ব করতে, আড্ডা দিতে, সুপারন্যাচারাল বিষয়গুলো নিয়ে পড়তে, প্রচুর মুভি দেখতে, বই পড়তে, নিজে সবসময় হাসিখুশি থাকতে এবং মানুষকে হাসিখুশি রাখতে।
Stand by Me
![]()
মাস্টারপিস এবং খুব প্রিয় মুভি। সেই ছোটবেলায় প্রথম দেখেছিলাম এই মুভিটি। এতই ভালো লেগে যায় এরপর অনেকবার দেখা হয়েছে। প্রত্যেকবারই নস্টালজিক হয়ে যাই কেন জানি?? অন্যরকম ভালো লাগার একটি মুভি। দেখার সময় আপনাদের হয়তো “তিন গোয়েন্দা” বইগুলোর পড়ার স্মৃতি মনে পরে যেতে পারে। এই মুভিটির গল্প একটি ছোট শহরের ৪জন কিশোরকে নিয়ে। একে-অপরের খুব ভালো বন্ধু তারা। এডভেন্চারময় তাদের সেই জীবন। স্হানীয় একজন কিশোর হারিয়ে গেছে হঠাৎ করে। কি করা যায় এখন ?? রহস্যের ব্যাপার। ৪জন বন্ধু মিলে সেই রহস্য সমাধান করার জন্য লেগে যায়। শুরু হয় তাদের এডভেন্চার। অবশ্যই দেখবেন।
টরেন্ট ডাউনলোড লিংক
3 Idiots
![]()
আমার দেখা সেরা বলিউড মুভির মাঝে একটি। রাজকুমার হিরানীর পারফেক্ট পরিচালনা আর সাথে আমির খানসহ সবার দূর্দান্ত পারফরমেন্স। সবমিলিয়ে ক্লাসিক। তিনজন তরুণকে নিয়ে এই মুভি। অনেক স্বপ্ন নিয়ে তারা দেশের সেরা ইন্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়। Rancho, Farhan এবং Raju। কিছুদিনের মাঝেই তারা বেশ ভালো বন্ধু হয়ে উঠে। এদের মাঝে Rancho এক অন্যরকম প্রতিভা নিয়ে এসেছে। তার দুচোখৈ সবসময় পরিবর্তনের স্বপ্ন। সবকিছুকেই সে এমনভাবে দেখতে চায় যাতে সেটা সবারই উপকারে আসে এবং কাজে লাগে। সেইখান থেকেই নানা সমস্যার শুরু। এগিয়ে যায় মুভি। মুভিতে শিক্ষাব্যবস্থার নানা অসংগতি তুলে ধরা হলেও সবচেয়ে বেশী প্রাধান্য পেয়েছে বন্ধুত্ব। বন্ধুত্ব যে একজন মানুষের জীবনে কিভাবে পরিবর্তন নিয়ে আসতে পারে সেটাই পরিচালক হিরানী দারুণভাবে দেখিয়েছেন।
টরেন্ট ডাউনলোড লিংক
Wild Hogs
![]()
এই মুভিটি কিন্তু বেশ মজার। পুরোটো সময় নির্মল বিনোদনে ভরা। চারজন মধ্যবয়স্ক লোক। একে অপরের খুব ভালো বন্ধু তারা। সবার মাঝেই কিছুটা পাগলামীর লক্ষণ আছে। যাইহোক শহুরে জীবনে তারা হাপিয়ে যায় একসময়। কিছুটা মুক্তির স্বাদ নিতে তারা একদিন নিজেদের বাইক নিয়ে পুরাই অস্থির ভাব নিয়ে রাস্তায় অনেক দূরে অভিযানে নেমে পড়ে। কিন্তু পথে ঘটতে থাকে একের পর এক বিপত্তি এবং মজার ঘটনা। সেখানেও নাই তাদের জন্য শান্তি। বেশ হাসির মুভি। বন্ধুরা মিলে দেখতে পারেন। ভালোই লাগবে।
টরেন্ট ডাউনলোড লিংক
I Love You, Man
![]()
বন্ধুত্ব নিয়ে আরেকটি বেশ মজার মুভি।। Peter একজন প্রাপ্তবয়স্ক লোক। তার বিয়ে ঠিক হয়ে আছে। কয়েকদিন পরই তার বিয়ে। কিন্তু তার জীবনে একটি দু:খ তার কোন ভালো বন্ধু নেই এখন পর্যন্ত। এটি নিয়ে তার হবু বউ মাঝে মাঝে আফসোস করে এবং অন্যরা মজা করে। তো একজন বন্ধুর খোজ করতে করতে একদিন তার সাথে পরিচয় হয় Sydney এর সাথে। সবসময় নিজে হাসিখুশি থাকে এবং আশেপাশের সবাইকে হাসিখুশি রাখার মতো এই লোক Sydney। তাদের দুজনের মাঝে খুব ভালো বন্ধুত্বও গড়ে উঠে। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে বিচ্ছেদও দেখা যায়। বেশ ভালো এবং মজার মুভি। ভালোই লাগবে।
টরেন্ট ডাউনলোড লিংক
E.T.: The Extra-Terrestrial
![]()
একদম নষ্টালজিক করে দেবার মতো আরেকটি মাস্টারপিস/অসাধারণ মুভি। এক কথায় অনবদ্য। দেখতে বসলে জীবনের সেই পুরনো দিনগুলোতে নিয়ে যাবে আপনাকে বাধ্য। এলিয়েন নিয়ে মুভি। তবে একেবারেই অন্যরূপে আকা। একটি কিশোরের সাথে পৃথিবীতে আটকে পড়া একটি ভিনগ্রহের বাসিন্দার অসাধারণ বন্ধুত্ব নিয়ে এই মুভি। স্পিলবার্গের একটি অন্যতম মাস্টারপিস। এই মুভি নিয়ে আর কিছু লেখার সাহস নাই। অসম্ভব প্রিয় একটা মুভি। যারা দেখেছেন তারা দরকার হলে আবার দেখেন আর যারা এখনো দেখেন নাই তারা অতিসত্ত্বর জরুরীভিত্তিতে নামিয়ে দেখে ফেলুন।
টরেন্ট ডাউনলোড লিংক
দিপু নাম্বার টু
![]()
এই মুভিটিকে নিয়ে কিছু বলা লাগবে আর নতুন করে ??? আমার বিশ্বাস প্রায় সবাই মনে কম করে হলেও ৩/৪বার করে এই ক্লাসিক মুভিটি দেখা শেষ করে ফেলেছেন। অনেকে আবার মতো সুযোগ পেলে এখনো দেখেন। জাফর ইকবাল স্যারের ক্লাসিক কিশোর উপন্যাস “দিপু নাম্বার টু” থেকে গুণী পরিচালক মোরশেদুল ইসলাম এর পরিচালনায় একটি মাস্টারপিস মুভি এটি। এডভেন্চার মুভির আড়ালে খুব সুন্দর করেই বর্ণিত হয়েছে তারেক-দিপুর মাঝের এক অসাধারণ বন্ধুত্বের কথা। যা মনে থাকবে সারাজীবন। শত্রু থেকেও যে একসময় জীবনের সেরা বন্ধু হওয়া সম্ভব সেটাই দেখতে পাই আমরা এই মুভিতে। সবাই তো দেখেছেন পারলে আরেকবার দেখে ফেলুন।
বাংলাদেশের মুভির লিংক দিলাম না। ডিভিডি কিনে ফেলুন একেবারে।
আমার বন্ধু রাশেদ
![]()
আবারো জাফর ইকবাল স্যার এবং মোরশেদুল ইসলাম এই দুজনের মুভি। জাফর ইকবাল স্যারের বিখ্যাত কিশোর উপন্যাস “আমার বন্ধু রাশেদ” এর চলচ্চিত্র রূপ। মর্মস্পর্শী আমাদের মুক্তিযুদ্ধের করুণ গল্পের চিত্র। ১৯৭১ সালের এক মফস্বল শহরের কয়েকজনের কিশোরের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা। সেই সাথে রাশেদ এবং ইবুর মাঝে বন্ধুত্বের গল্প। সেই বন্ধুত্বের বাধন থেকে রাজাকাররা একজনকে কেড়ে নিয়ে যায় কিন্তু আরেকজন বন্ধুর মন থেকে কেড়ে নিতে পারে না। স্বাধীনতার অনেক বছর পরেও আজও সেই বন্ধুকে স্বরণ করে সে। বইয়ের সেই আবেদনকে পুরোপুরি ধরতে না পারলেও স্বল্প বাজেটের মাঝে দারুণ একটি মুভি এটি। সবারই দেখা উচিত।
বাংলাদেশের মুভির লিংক দিলাম না। ডিভিডি কিনে ফেলুন একেবারে।
Dil Chahta Hai
![]()
আরেকটি দারুণ মুভি ফ্রেন্ডশিপকে নিয়ে। স্কুলে থাকতে এই মুভিটি দেখা। Akash, Sameer এবং Siddarth এর মাঝে যে বন্ধুত্বের অসাধারণ চিত্র দেখেছি তা সারাজীবন মনে থাকবে। আসলেই দারুণ একটি মুভি। অনেকবার দেখা। তিনজন বন্ধুর গল্প। সেই বন্ধুত্বের বাধন খুবই শক্ত। এই বন্ধুত্বের মাঝে যে খুনসুটি আছে তেমনি একেঅপরকে জ্বালাতন করাও আছে। তিনজনের জীবনের নিজ নিজ প্রেমের গল্পও আছে। আবার একটা সময় সেই বন্ধুত্বের মাঝে ফাটল ধরে যায়। দূরে সড়ে যায় সবাই একে একে। কিন্তু বন্ধুত্ব কথাটা কিন্তু অনেক মূল্যবান। সেটার টানেই একসময় আবার তাদের ফিরে আসা। আবার একে অপরকে আপন করে নেয়া। মাস্টারপিস।
টরেন্ট ডাউনলোড লিংক
Pearl Harbor
![]()
পুরোদস্তুর যুদ্ধের মুভি। প্রেক্ষাপট ২য় বিশ্বযুদ্ধের জাপান দ্বারা আমেরিকার পার্ল হারবারের সেই ইতিহাস সৃষ্টি করা আক্রমণ। ২য় বিশ্বযুদ্ধে এই আক্রমণের গুরুত্ব অনেক। কারণ এই আক্রমণের পরেই আমেরিকা ২য় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। যুদ্ধের সব সমীকরণ বদলে যেতে শুরু করে। মূলত সেই সত্য ঘটনাই তুলে এসেছে এই মুভিতে। তবে খুব সুন্দর একটি উদাহরণকে সাথে নিয়ে। আর সেটি হলো বন্ধুত্ব। Rafe এবং Danny দুজন ছোটবেলা থেকেই একে অপরের খুব ভালো বন্ধু। দুজনের স্বপ্নও এক। এয়ারফোর্সের পাইলট হওয়া। সবসময় একসাথে তারা। যুদ্ধের সাথে সেই বন্ধুত্বের অসাধারণ এক চিত্র উঠে এসেছে এই মুভিতে। বন্ধুর প্রতি ভালোবাসার চরম ত্যাগ স্বীকারের এক অপরূপ নিদর্শন। মানুষ নিজের বন্ধুর জন্য কতদূর যেতে পারে সেটাই দেখলাম মুভিতে। দেখে ফেলুন মুভিটা। ভালো লাগবে।
টরেন্ট ডাউনলোড লিংক
The Hangover
![]()
আহ!!!! এইটা একটা মুভিরে ভাই। কতবার যে দেখলাম হিসেব নেই। দারুণ প্রিয় একটা মুভি। আমার দেখা ক্লাসিক একটি কমেডি মুভি। এরকম দূর্দান্ত ইন্টিলিজেন্ড কমেডি মুভি অনেকদিন পরে পেলাম। মানে মুভির এক দৃশ্যের পরে যে পরে কোন দৃশ্যটি সামনে আসছে সেটার কোন ধারণাই করতে পারছিলাম না। কমেডির আড়ালে পরিচালক এখানে কিন্তু সুন্দরভাবে বন্ধুত্বকে তুলে এনেছেন কিন্তু। ভেগাসের উত্তাল এবং কিছুই মনে না করতে পারার রাতের পর হারিয়ে যাওয়া Doug কে খুজতে গিয়ে Stu, Phil, Alan যতই পাগলামী করুক না কেন খেয়াল যে কেউই বুঝতে পারবেন যে এর পিছনে রয়েছে নিজের বন্ধুর প্রতি ভালোবাসা। এই ভালোবাসার টানেই গ্যাংস্টার থেকে শুরু করে মাইক টাইসন কারো সাথেই মুখোমুখি হতে তারা ভয় পায় না। দেখে ফেলেছেন হয়তো সবাই। পারলে আবার দেখুন।
টরেন্ট ডাউনলোড লিংক
The Breakfast Club
![]()
ক্লাসিক এবং আমার প্রিয় আরেকটি মুভি। কেন জানি এই মুভিটা বেশ ভালো লেগে গেছে। পাচজন ছাত্র/ছাত্রীকে কলেজ থেকে শাস্তিস্বরূপ ছুটির দিনেও কলেজে ডিটেনশনে পাঠায়। কেউ কাউকে আগে থেকে চিনতো না। হালকা চিনলেও একে অপরের সম্পর্কে ধারণা তেমন সুবিধার না। তাই বলা যায় এক উদ্ভট পরিস্থিতির মাঝেই সবাই মিলিত হয়। কিন্তু সময় যতই গড়াতে থাকে ততই সবাই আবিষ্কার করতে থাকে তাদের মাঝে বেশ মিল রয়েছে। একে অপরকে নতুন করে জানতে শুরু করে। নতুন করে ভালো লাগতে শুরু করে সবাইকে। হয়তো এই পাচজনই একসময় খুব ভালো বন্ধু হয়ে উঠবে একসময়। বাকিটা দেখে জেনে নিন। বেশ নস্টালজিক মুভি। পুরনো দিনের কথা বারবার মনে পড়তে পারে মুভিটা দেখার সময়।
টরেন্ট ডাউনলোড লিংক
Sholay
![]()
মাস্টারপিস এবং ক্লাসিক। Jai এবং Veeru এর কথা মনে হয় সহজে ভোলা সম্ভব না। এই মুভির কথা আমি আর কি বলবো??? মুভির বিখ্যাত সব ডায়লগ এবং গাব্বার সিং চরিত্র আজো মানুষের মনে নাড়া দিয়ে যায়। মূলত প্রতিশোধের গল্প নিয়ে এই মুভি। তবে আমার কাছে এই মুভির মূল আকর্ষণ হলো Jai এবং Veeru এর মাঝে অসাধারণ বন্ধুত্বের গল্পটি। পুরো মুভিতে আমার কাছে সবচেয়ে দারুণ লেগেছে এই ব্যাপারটি। মুভির বিখ্যাত সেই গানটি “ এ দোস্তি হাম নেহি ভুলেঙ্গে ” এই গানটি তো বন্ধু দিবসের জন্য ক্লাসিক গানের মর্যাদা পেয়ে গেছে। বন্ধুত্বের ভালোবাসা এবং বন্ধুর জন্য ত্যাগ স্বীকার সবকিছুই পরিচালক সুন্দরভাবে তুলে ধরেছিলেন এই মুভিতে। সবারই মনে হয় দেখা। তাই বেশী কিছু বলে আর লাভ নেই।
টরেন্ট ডাউনলোড লিংক
Bad Boys 1 & 2
![]()
অনেকের ফেভারিট মুভির তালিকায় হয়তো এই মুভি পড়বে না। তবে দেখার সময় এই মুভিটা ভালো লাগেনি এরকম হয়তো অনেক কম মানুষই আছে। পুরোপুরিই বাণিজ্যিক ঘরাণার কমেডি/একশন মুভি। তবে সবাই হয়তো খেয়াল করেছেন যে মুভির ২টা পার্টেই কিন্তু দুই পাগলা পুলিশ অফিসার Mike এবং Marcus এর মাঝের বন্ধুত্ব কিন্তু খুব সুন্দরভাবেই উঠে এসেছে। যদিও তাদের ভাবসাবে সবসময় মনে হয়েছে তারা এসবকে থোড়াই কেয়ার করে। তবে সবসময় কিন্তু নিজেদের এই বন্ধুত্বকে তারা মুভিতে চাপা দিয়ে রাখতে পারে নি। দুবন্ধুর যেকোন একজনের বিপদে পাগলের মতো ছুটে গেছে আরেকজন। বন্ধুকে বাচাতে গিয়ে চরম বিপদেও ঝাপিয়ে পড়েছে। সবমিলিয়ে বেশ উপভোগ্য মুভি। অনেক ছোট থাকতে দেখা। নস্টালজিক মুভি। পরে অনেকবারই দেখেছি। আসলে কিছু কিছু মুভি কেন জানি কোন কারণ ছাড়াই বেশ ভালো লেগে যায়।
Bad Boys
Bad Boys 2
Friend
![]()
এইটা কোরিয়ান মুভি এবং অন্যরকম স্টাইলের দারুণ একটি গ্যাংস্টার মুভি। নাম শুনেই বুঝতে পারছেন যে গ্যাংস্টার মুভি হলেও মুভির আসল থিমটা কি নিয়ে। কোরিয়ান মাস্টারপিস। মুভির শুরুতেই আমরা ৪জন কলেজ পড়ুয়া বন্ধুকে দেখতে পাবো। ভালো বন্ধু তারা। নিজেদের যেকোন বিপদে তারা একসাথে থাকে সবসময়। আস্তে আস্তে সময় গড়াতে থাকে। সবাই বড় হয়। কলেজে থাকতে নিজেদের বন্ধুত্বকে যেভাবে দেখেছিলো বড় হয়ে তার হিসাব মিলাতে পারে না কেউ। বদলে যায় সবকিছু। সেই বন্ধুত্বের হিসাব মিলাতে গিয়ে আসল পরিণতির সামনে এসে দাড়ায় সবাই। দূর্দান্ত একটা ড্রামা মুভি। মাস্ট সি।
stagevu ডাউনলোড লিংক
Amerian Pie 1 & 2, American Wedding and American Reunion
![]()
অনেকে অবাক হতে পারেন আবার অনেকে খুশি হতে পারেন তালিকায় মুভিটি দেখে। তবে সত্য কথাটা বলতে এই মুভি সিরিজের চারটি মুভি কিন্তু আমার অসম্ভব প্রিয়। নস্টালজিকে ভোগার জন্য প্রায়ই দেখতে বসে যাই এই মুভি। মুভিটি মূলত Jim, Oz, Kevin, Stifler এবং Finch এই পাচজন কলেজ পড়ুয়া বন্ধুকে নিয়ে শুরু। সেই পাচজন বন্ধুর কলেজজীবনের নানা মজার কান্ড, তাদের প্রেমে পড়া এসব নিয়েই মুভি সিরিজটির এগিয়ে চলা। আমাদের সাথেই সবাই বড় হতে থাকে এবং একসময় ঘরসংসারী মনোযোগী হয়ে উঠে। কিন্তু নিজেদের মনের সেই উচ্ছাসকে কেন জানি কেউ জানি কেউ ফেলৈ রাখতে পারে না। মাঝে মাঝেই সবাই আবার ফিরে যায় আগের দিনের সেই জীবনে। মুভির লাস্ট পর্ব American Reunion এই বছরেই রিলিজ পেয়েছে। আজক হয়ে দেখলাম এই পর্বে আমাদের সাথে সাথে বারবার এই পাচবন্ধুও নস্টালজিক হয়ে যেতে থাকে। পুরনো দিনের সেই উচ্ছাল দিনগুলোকে তারাও ভুলতে পারে না। দারুণ মজার চারটি পর্বের এই মুভি সবারই দেখা উচিত। আপনাকে কিছু সময়ের জন্য আনন্দ দিয়েই ছাড়বে এই পাচ বন্ধু।
Amerian Pie 1 & 2, American Wedding ডাউনলোড লিংক
American Reunion ডাউনলোড লিংক
Friends
![]()
এই টিভি সিরিজ নিয়ে কিছু বলা হাস্যকর একটি কাজ। Classic এই কমেডি সিরিজটি দেখেনি এমন মানুষ খুব কমই আছে। এর গল্প Ross, Rachel, Monica, Phoebe, Chandler and Joey কে নিয়ে। ৬জনই খুব ঘনিষ্ঠ বন্ধু। নিজ নিজ চাকরীর বাইরে বেশিরভাগটা সময়ই এরা আড্ডা, হাসি-তামাশা করেই কাটিয়ে দেয়। এদের সেই জীবনের নানা মজার ঘটনা নিয়েই এই সিরিজটি। নাম শুনেই বুঝে যাচ্ছেন যে সিরিজটির আসল থিমই হলো বন্ধুত্বকে নিয়ে। ‘বন্ধুত্ব’ শব্দটি অবশ্যই আপনাকে নতুন করে ভাবাবে এই সিরিজটি। আপনাকে যেমন প্রাণখুলে হাসাবে আবার কখনো কাদিয়ে যাবে। দেখা না হলে অবশ্যই দেখবেন। কিছু কিছু জিনিস মিস করা অবশ্যই উচিত নয়। বারবার দেখার মতো সিরিজ এটি।
সিজন ১-১০ ডাউনলোড লিংক
Sherlock
![]()
কোন সময়-টময় বুঝি না। টাইম নাই। আমার লাইফে দেখা সেরা টিভি সিরিজও বলবো না শুধু..... মুভিসহ যাই বলি না কেন তার মাঝে সবসময় এই সিরিজটি থাকবে। বিখ্যাত গোয়েন্দা শার্লককে একবারে ভেঙ্গে নিজেদের মতো বিবিসি যেভাবে পর্দায় শার্লক এবং জনকে এনে হাজির করলো এককথায় তা অপূর্ব। এই সিরিজটি দেখে রিচির শার্লক নিয়ে বানানো মুভিকে একেবারে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে এখন। ক্লাসিক এবং মাস্টারপিস। দূর্দান্ত এবং ইন্টিলিজেন্ড। কাহিনী আর কি নিয়ে ??? শার্লক এবং জনের রহস্যভরা অভিযান নিয়ে। তবে তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাজানো। ২সিজনে ৩টি করে মোট ৬টি পর্ব দেখানো শেষ হলো। আমার কাছে এই সিরিজটির যে জিনিসটি আলাদা করে ভালো লাগলো সেটি হলো শার্লক এবং জনের মাঝের বন্ধুত্বকে বেশ গুরুত্ব দিয়ে সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। সেই বন্ধুত্বের শুরু থেকে ঘনিষ্ঠতা সবই দেখানো হয়ে এখানে। বিশেষ করে সিজন টু এর শেষ পর্বে শার্লক-জনের এই বন্ধুত্বের গভীরতা দারুণভাবে উঠে এসেছে। শার্লক-জন এক দূর্দান্ত এবং ফেভারিট জুটি হয়ে উঠেছে সবার মাঝে। মাস্ট সি।
সিজন ১ এবং ২ ডাউনলোড লিংক
তবে ফ্রেন্ডশিপ নিয়ে মুভির মাঝে আমার কাছে সবসময় সেরা মনে হয় The Shawshank Redemption মুভিটিকে। এরকম মুভি জীবনে খুব কমই দেখেছি। জেলে পরিচিত হওয়া Andy এবং Red এর বন্ধুত্বের কথা সবসময়ই মনে থাকবে। এই মুভির নাম উপরে ইচ্ছে করেই দিলাম না। নিজেই অনেকবার এবং অনেক ব্লগারদের দারুণ লেখায় বেশ কয়েকবার এই মুভির নাম এসেছে। তাই আর কতো???? বারবার দেখার মতো দারুণ পছন্দের একটি মুভি এটি। মাই অলটাইম ফেভারিট। ক্লাসিক।
উৎসর্গ: সামহোয়ারইন ব্লগ থেকেই দারুণ কিছু মানুষের সাথে পরিচয় হয়। অনেককে বেশ ভালো বন্ধু বলেই মনে করি আমি। ব্লগের প্ল্যাটফর্ম থেকে পরিচয় হওয়া সেইসব বন্ধুদেরকে উৎসর্গ করলাম এই পোষ্ট। সেইসব বন্ধুসহ সবাইকে বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
* Butch Cassidy and the Sundance Kid এই মুভির কথা লেখার সময় মনেই ছিলো না। মারাত্মকভাবে ক্ষমাপ্রার্থী।
** কোন সেরা মুভির তালিকা নয়। অনেক ভালো মুভির নাম বাদ পড়ে গেছে। নামই মনে আসছিলো না। ফ্রেন্ডশিপ বিষয়ে যেসব মুভি ভালো লেগেছিলো এবং লেখার সময় নাম মনে এসেছে সেগুলোই দিলাম।
*** ক্লাসিক মুভির সাথে সাথে একেবারেই নির্ভেজাল বিনোদনের কিছু মুভিও দিলাম। মাইন্ড কইরেন না কেউ। বন্ধুত্ব মানেই হাসি-তামাশা।
**** ব্লগার কাউসার রুশো ভাই আজকে ফেবুর সিনেমাখোরদের আড্ডা গ্রুপে উনার প্রিয় ফ্রেন্ডশিপ মুভি জুটি নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেখান থেকে বেশ কয়েকটা মুভির নাম মনে পড়ে। উনাকে একটা ধন্যবাদ দিয়ে রাখলাম।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪০
নাফিজ মুনতাসির বলেছেন: রিপ্লাই দিতে দিতে বিস্তারিত কমেন্ট করে ফেলছেন ![]()
২|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩২
পলাতক সময় বলেছেন: দারুন...............................
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪১
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
৩|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৫
শিবলী১২৩ বলেছেন: অনেকদিন পরে পুষ্টাইলেন মনে হয়। যথারিতি ডাউনলোডে দেয়া শুরু করে দিলাম
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪১
নাফিজ মুনতাসির বলেছেন: সময়ের বড়ই অভাব রে ভাই
...........দেখে ফেলেন সব.......ভালো লাগবে আশা করি ![]()
৪|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৭
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ১ম টা, শোলে, ব্রেকফার্স্ট আর কোরিয়ান
টা বাদে সব দেখছি। পোস্ট আমারে উৎসর্গ করলেন দেইখা খুবই খুশি হইলাম। আনন্দে খালি চোখ থেকে পানি বাইর হওয়া বাকি ![]()
অসাম পোস্ট
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪২
নাফিজ মুনতাসির বলেছেন: যে চারটা বাকি আছে দেখে ফেলুন...........বেশ ভালো মুভি.......ভালো লাগবে আশা করছি.............
উৎসর্গ আবার কি ?? ![]()
৫|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৭
একজন সুফল বলেছেন: তেলেগুঃ "আরিয়া-২" ও ভাল বন্ধু মুভি ![]()
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৩
নাফিজ মুনতাসির বলেছেন: মেজাজটা কেমন লাগে কন !!!!!! এই মুভির কথা মনেই ছিলো না.........অথচ বন্ধুত্ব নিয়ে দারুণ একটা মুভি........ধুররররর
৬|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪১
বাদ দেন বলেছেন: লেইট পোস্ট
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৪
নাফিজ মুনতাসির বলেছেন: আধঘন্টা লেইট হইছে.....মাফ কইরা দিয়েন
৭|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪২
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: আবারও রবিন ভাই রক্স!!!!! প্রিয়তে।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৫
নাফিজ মুনতাসির বলেছেন: রবিন আবার কেডা ?? ![]()
পড়ার জন্য অনেক ধন্যবাদ নিপুন ![]()
৮|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪২
ব্লুম্যাজিক বলেছেন: প্রথম ভালো লাগা!++ নামাতাইছি এখনেই!
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৬
নাফিজ মুনতাসির বলেছেন: দেখে ফেলুন সব...........ভালো লাগবে আশা করছি ![]()
৯|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৩
আফিফা মারজানা বলেছেন: দীপু নাম্বার টু অনেক খুঁজেছি ।পাইনি ।কোথায় পাবো ? পাটুয়াটুলি ?
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৭
নাফিজ মুনতাসির বলেছেন: দীপু নাম্বার টু স্টেডিয়ামেই পেয়ে যাবেন আশা করছি.........
১০|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৭
rudlefuz বলেছেন: How I met your Mother সিরিজটির নাম যোগ করতে পারেন। বন্ধুত্ত নিয়ে এটা বর্তমানের একটা বেশ জনপ্রিয় সিরিজ।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৩
নাফিজ মুনতাসির বলেছেন: ঠিক কথা.........এইটাও দারুণ একটা সিরিজ.........তবে দুটার টার্গেটে ছিলাম সিরিজ নিয়ে......তাই দেই নাই......আর মনেও ছিলো না লেখার সময়.........অনেক ধন্যবাদ ![]()
১১|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫২
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আরিয়া২ অসাম লাগছে। আপনার মন এত ছোট কেন ![]()
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৪
নাফিজ মুনতাসির বলেছেন: আরিয়া ২নিয়া সেদিন সিনেমাখোরদের আড্ডা একখান পোষ্ট দিছিলাম......মনে কইরা দেখেন.........মেজাজ আমারও খারাপ হইয়া গেছে.......মুভিটার কথা মনেই ছিলো না ![]()
১২|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৩
লিন্কিন পার্ক বলেছেন: +++ দিয়া রাখলাম
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৪
নাফিজ মুনতাসির বলেছেন: গুণে রেখে দিলাম সব ![]()
১৩|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৩
আর.হক বলেছেন: আরিয়া ২ কথা একজন বলছে ...... আমার দেখা আরেকটা তেলুগু মুভি হ্যাপী ডেজ হতে পারে
দেখেন তো এই ছবিগুলো দিয়ে কোন ছবি তৈরী করা যায় কিনা?????
ছবিতে খুজে ফিরি বন্ধুত্ব........... টিকে থাকুক চিরকাল
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৬
নাফিজ মুনতাসির বলেছেন: মেজাজখান তো আবার খারাপ কইরা দিলেন ভাই.........হ্যাপি ডেজের মতো মারাত্মক মুভির কথাও ভুলে গেলাম!!!! ধুররররর....
আপনার লিংকে যাচ্ছি একটু পরেই ![]()
১৪|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৪
আর.হক বলেছেন: কয়েকটা দেখছি বাকীগুলা দেখুমনে
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৬
নাফিজ মুনতাসির বলেছেন: দেখে ফেলুন..........ভালো লাগবে ![]()
১৫|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ব্যাপার না, ঠিকাছে
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৭
নাফিজ মুনতাসির বলেছেন: হ্যাপি ডেজ মুভির কথাও ভুলে বসে আছি
১৬|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:০০
৭১৫০ বলেছেন: friends সিরিয়াল দেখা হয়নি। দেখতে হবে। এখনো কী টিভিতে দেয়?
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:০৩
নাফিজ মুনতাসির বলেছেন: আহ.....আপনার সামনে দারুণ সময় আসছে..........ফ্রেন্ডস এর প্রচার শেষ হয়েছে প্রায় দশ বছর আগে.......এখনো টিভিতে রিপিট করে......তবে সিজন ১ থেকে ধরতে পারবেন বলে মনে হয় না......তার থেকে হয় নামিয়ে ফেলুন বা ডিভিডি কিনে ফেলুন.........কথা দিচ্ছি পস্তাবেন না ![]()
১৭|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:০০
আমি তুমি আমরা বলেছেন: +++
mobile theke bole priote nite parlam na, tobe page ta save kre rakhlam. Koekta dekha. Bakigula druto namiye dekhe felbo. ![]()
jesob muvi based on true events r desher jonogoner opor bepok provab felechilo- emon muvi niye ki vai ekta post deya jai?
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:১০
নাফিজ মুনতাসির বলেছেন: অদেখাগুলো দেখে ফেলুন......ভালো লাগবে আশা করছি...............
সত্য কাহিনী নিয়ে বিখ্যাত মুভিগুলো একটা পোষ্ট দেয়ার ইচ্ছা অনেকদিন ধরেই.......সময়সুযোগ মতো অবশ্যই দিবো.....
অনেক ধন্যবাদ ![]()
১৮|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:১১
আফসিন তৃষা বলেছেন: ব্যাপক তালিকা। বেশিরভাগ ই দেখেছি। নিজেকে খুব কাবিল মনে হইতেসে
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:১৩
নাফিজ মুনতাসির বলেছেন: সবগুলাই দেখে শেষ করে ফেলে পুরোপুরি কাবিল বনে যান ![]()
১৯|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:১৫
আবু সাইফ শেখ বলেছেন: ২ টা না দেখা আছে .... দেখে ফেলতে হবে ।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:১৮
নাফিজ মুনতাসির বলেছেন: ভেরী গুড..........লিস্ট কমপ্লিট করে ফেলুন ![]()
২০|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:১৯
স্বপ্নপথচলা বলেছেন: প্রিয়তে +++++++
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:২২
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
২১|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:২৫
ভিয়েনাস বলেছেন: অনেক গুলো দেখা আছে
বাকি গুলো দেখার ইচ্ছা আছে।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৫
নাফিজ মুনতাসির বলেছেন: কমপ্লিট করে ফেলুন.........খারাপ লাগবে না আশা করছি ![]()
২২|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৬
ওই চোরা বলেছেন: বাংলাদেশের মুভির লিংক দিলাম না। ডিভিডি কিনে ফেলুন একেবারে।
সাব্বাস বেটা
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৪০
নাফিজ মুনতাসির বলেছেন: বাংলাদেশের মুভিগুলোর ডিভিডি এভেইলেবল..........তাই ইচ্ছে করেই দেই নাই লিংক ![]()
২৩|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৭
লেডি বার্ড বলেছেন: ২/৩ টা ছাড়া বাকী গুলান সব দেখা।
++ দিয়া গেলাম।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৪০
নাফিজ মুনতাসির বলেছেন: বাকিগুলো দেখে কমপ্লিট করে ফেলুন লিস্ট ![]()
২৪|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৯
ওই চোরা বলেছেন: দিপু নাম্বার টু আর আমার বন্ধু রাশেদ দুটোর মাঝে আমার কাছে দিপু নাম্বার টুটাই বেশ লেগেছে। আমার বন্ধু রাশেদ কাহিনিটা পড়তে যেমন মজা দেখতে তেমনটি পাইনি।
দিপু নাম্বার টু বেশ কয়েকবার দেখেছি,
জাফর ইকবালের প্রথম কেনা বই আমার। তবে প্রথম চুরি কইলাম টুকুনজিল
(মামতো ভাইরে ঠকাইছিলাম
)
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৩
নাফিজ মুনতাসির বলেছেন: দিপু নাম্বার টু মুভিটা সবদিক থেকে সবসময় এগিয়ে থাকবে.........বইয়ের পুরো মজাটাই মুভিতে পেয়েছিলাম........দূর্দান্ত একটা মুভি ছিলো........এটার সাথে মিলাতে গেলে আমার বন্ধু রাশেদ একটু পিছিয়েই থাকবে.......মুভিটা খারাপ বলবো না তবে বইয়ের মজাটা পুরোটা পাইনাই...........
আমার কেনা প্রথম বই ছিলো দুষ্ট ছেলের দল ![]()
চুরী করা খ্রাপ ![]()
২৫|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৪০
আরজু পনি বলেছেন:
আজকে মনে হচ্ছে ডাউনলোড লিংক দেয়াটা আসলেই আমাদের জন্যে খুব কাজের। কয়েকটা দেখেছি...বাকীগুলো সময়সুযোগ পেলে দেখে ফেলবো আশা করি।
৮ + এবং
শেয়ারড ![]()
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৪
নাফিজ মুনতাসির বলেছেন: লিংক না পাইলে কোন মুভিও দেখা সম্ভব হইতো না ![]()
বাকিগুলো দেখে লিস্ট কমপ্লিট করে ফেলুন........অনেক ধন্যবাদ ![]()
২৬|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৩
ফেলুদার চারমিনার বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৫
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ
২৭|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৬
মাহবু১৫৪ বলেছেন: +++++++
১১ তম ভাল লাগা এবং প্রিয়তে (১১ নম্বর)
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৭
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ মাহবু ভাই ![]()
২৮|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: বেফুক হৈছে
রবিন মিয়া মানেই দারুন কিছু
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৯
নাফিজ মুনতাসির বলেছেন: রবিন আবার কেডা বড় ভাই?? ![]()
অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাব ![]()
২৯|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৮
নোবিতা রিফু বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:০২
নাফিজ মুনতাসির বলেছেন: হুমমমমম
৩০|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: বেশ কয়েকটা দেখার বাকি
দেখতে বসলাম
খারাপ হৈলে আফনেরে কোপামু আর প্লাস তো ফেরত নিমুই
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:০৪
নাফিজ মুনতাসির বলেছেন: দেইখা ফালান...........খারাপ লাগবো না আশা করছি..........আর খারাপ লাগলে আপনারে আমি চিনি না ![]()
৩১|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:০৪
ফিউশন ফাইভ বলেছেন: মুভি পোস্টগুলো দুর্দান্ত হচ্ছে।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:০৭
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ ফিফা ![]()
৩২|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:১৩
অক্টোপাস পল বলেছেন: ওয়াও! পারফেক্ট টাইমিং! বন্ধুদের মাঝে শেয়ার দিচ্ছি। ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:১৬
নাফিজ মুনতাসির বলেছেন: বন্ধু দিবসের মুভি পোষ্ট....সুযোগ বুঝে কোপ মেরেছি একদম ![]()
অনেক ধন্যবাদ ![]()
৩৩|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:৩২
দেশের_কথা বলেছেন: ধন্যবাদ কাজে লাগবে
পরে বলবো
++
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৫
নাফিজ মুনতাসির বলেছেন: পরে কেন ??? এখনই বলেন ![]()
অনেক ধন্যবাদ.....
৩৪|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৮
দেশের_কথা বলেছেন: আপনার জন্য সারপ্রাইজ !!
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:৪০
নাফিজ মুনতাসির বলেছেন: আইচ্ছা ঠিক আছে ![]()
৩৫|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:২১
হোসাইন সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ কাজে লাগবে
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:২৪
নাফিজ মুনতাসির বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ![]()
৩৬|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:৩৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: লিস্ট ভালো হইছে , শুধু শার্লক নিয়া আমার সামান্য আপত্তি আছে ।
তবে একটা জিনিস কি , যারা জীবনে একবার থ্রী কমরেডস পড়ছে , তাদের কাছে আর কোন ফ্রেন্ডশিপের থীম আহামরি লাগবে না।
এনিওয়ে , লেট হ্যাপী ফ্রেন্ডশিপ ডে
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:৩৯
নাফিজ মুনতাসির বলেছেন: শার্লকটা আমার কাছে মূলত বন্ধুত্বের হিসেবে দারুণ লেগেছিলো সিজন টু এর শেষ পর্বটির জন্য......তাদের বন্ধুত্ব খুব সুন্দরভাবে উঠে এসেছিলো সেই পর্বে...........
ইয়ে মানে থ্রী কমরেডস পড়েছি নাকি মনে করতে পারছি না.......দাড়ান খুজে দেখি......
লেট হ্যাপী ফ্রেন্ডশিপ ডে.......
৩৭|
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০৯
গাজী খায়রুল হাসান বলেছেন: ভাই ঢালিউডের অবুঝ হ্রদয়,নারীর মন,প্রিয়জন সহ অনেক ছবি বাদ গেছে।
যেগুলো বন্ধুত্বের চরম নিদর্শন।
পোস্টে ভালো লাগা।
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১২
নাফিজ মুনতাসির বলেছেন: ঢালিউডে এই রকম মুভির অভাব নাই..........সব দিতে গেলে প্যাচ লাইগা যাইতো........আরেকবার দিমুনে ![]()
অনেক ধন্যবাদ.........
৩৮|
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১৬
গাজী খায়রুল হাসান বলেছেন: ও আরেকটা আছে বন্ধু আমার...গান টার কথা নিশ্চয়ই মনে আছে
একটাই কথা আছে বাংলাতে
বুক আর মুখ বলে একসাথে
সে হল বন্ধু,বন্ধু আমার...।
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:২২
নাফিজ মুনতাসির বলেছেন: বন্ধু আমার গানটার মিউজিক ভিডিও কয়েকদিন আগে দেখেছিলাম.......বেশ ভালো লেগেছিলো..........আমাদের মুভি যে সামনের দিকে অগ্রসর হচ্ছিলো বোঝাই যাচ্ছিলো.....হঠাৎ করেই কি হয়ে গেলো সব !!! ![]()
৩৯|
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:২৬
আফসিন তৃষা বলেছেন: আপনার কথা শুনসি। এতক্ষণ বসে বসে the breakfast club দেখলাম ![]()
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৩৫
নাফিজ মুনতাসির বলেছেন: আরে সর্বনাশ!!!!! এত তাড়াতাড়ি নামিয়ে দেখে ফেলেছেন !!!! ভালো লাগলো শুনে.......
৪০|
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৪৪
লাজ মাহমুদ বলেছেন: প্রায় সবগুলোই দেখা। বাকি ২-৩ টাও নামাবো। ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১৫
নাফিজ মুনতাসির বলেছেন: বাকি ২/৩টা দেখে লিস্ট কমপ্লিট করে ফেলুন ![]()
৪১|
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৫৫
অন্ধকারের রাজপুত্র বলেছেন: ইয়াহু.......
শুধুমাত্র Friend বাদে আপনার লিস্ট-এর সবগুলি দেখা !
অসাম পোস্ট !
++++++++++++
(আপনার পোস্ট প্রিয়তে নেই না.... কারণ, অনুসরণে তো আছেনই, সো প্রিয়তে নেবার কি দরকার
)
০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১৬
নাফিজ মুনতাসির বলেছেন: আপনি গোল্ডেন প্লাস পাইলেন........কোরিয়ানটাও দেখতে পারেন.........বেশ ভালো ড্রামা মুভি...........খারাপ লাগবে না............
আমি নিজেও একই কাজ করি ![]()
৪২|
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৫:১৮
মোঃমোজাম হক বলেছেন: পোষ্ট ভাল লেগেছে।ধন্যবাদ।
তবে ঢালিউডের লিঙ্ক না দিয়ে কিনতে বলেছেন।প্রবাসে হলিউড/বলিউডের সিডি সহজেই পাওয়া গেলেও বাংলা কিন্তু পাওয়া যায়না
কারো কাছে দিপু নাম্বার টুয়ের লিঙ্ক থাকলে দেবেন প্লিজ
০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১৮
নাফিজ মুনতাসির বলেছেন: সরি...........এই কথাটা খেয়াল ছিলো না........আমরা দেশে যারা থাকি তারা কিনতে পারলেও আপনাদের জন্য আসলেই পাওয়া একটু সমস্যা হয়ে যাবে..........
নীচের কমেন্টে লিংক দিয়ে দিয়েছেন......
অনেক ধন্যবাদ ![]()
৪৩|
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৫৩
অন্ধকারের রাজপুত্র বলেছেন: দিপু নাম্বার টু >>>
599.93 MiB
পার্ট ০১: http://www.mediafire.com/?ndsbyuci4b0c7sa
পার্ট ০২: http://www.mediafire.com/?ubpckcagycpyl4g
পার্ট ০৩: http://www.mediafire.com/?o60xts8sn454x23
@মোঃমোজাম হক
০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১৯
নাফিজ মুনতাসির বলেছেন: আমি কিছু দেখি নাই
*আমার নিজেরই কাজে লাগবে মনে হচ্ছে*
ধন্যবাদ একটা দিয়ে রাখলাম........
৪৪|
০৬ ই আগস্ট, ২০১২ সকাল ৮:০৪
চলতি নিয়ম বলেছেন: ২১ তম ভালোলাগা
অদেখা গুলো দেখতে হবে।
০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১৯
নাফিজ মুনতাসির বলেছেন: দেখে ফেলুন অদেখাগুলো সব........
অনেক ধন্যবাদ ![]()
৪৫|
০৬ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৪৮
কাউসার রুশো বলেছেন: শ্রেক-ডঙ্কি নাই, হ্যারি-রন-হারমিওনি নাই দেখে কষ্ট পাইলাম ![]()
Butch Cassidy and the Sundance Kid পড়ে অ্যাড করাতে কিছুটা স্বস্তি পাইলাম।
তবে পোস্টে যেগুলো আছে সেগুলোও মারাত্মক। অনেকগুলো দেখা আর প্রিয় মুভি। তবে একটা মুভির ব্যাপারে আলাদাভাবে বলতে চাই। এই মুভিটা আমার খু্ব প্রিয় এবং বারবার দেখা হাতেগোনা কয়েকটা মুভির মধ্যে এটা অন্যতম। দিল চাহতা হ্যায় ![]()
অনেক ভালো লাগলো পোস্ট। অনেক মজা নিয়ে পড়লাম।
আর একটা কথা...
মুভি ডাউনলোড লিংক খোঁজার ব্যাপারে আমি খুবই আনাড়ি একজন মানুষ। আমার মত আনাড়ি আরো অনেকেই আছে। ব্লগে বিশেষ করে তুমি এবং আরো কয়েকজন না থাকলে আমি অনেক মুভিই দেখতে পেতাম না।
ধন্যবাদ নয় কৃতজ্ঞতা ব্রাদার। বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা ![]()
০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:২২
নাফিজ মুনতাসির বলেছেন: আমার কষ্ট আরো বাড়ায়া দিলেন..........মনেই ছিলো না মুভিগুলোর কথা ![]()
দিল চাহতা হ্যায় মুভিটির কথা বলে লাভ নেই.........কতবার যে দেখা হলো মুভিটা ঠিক নেই.......প্রত্যেকবারই প্রথমবারের মতো দারুণ লাগে........
আপনাদের লিংক কাজে আসে শুনে অনেক ভালো লাগলো........
বন্ধু দিবসের শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ ![]()
৪৬|
০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: এই পোস্ট পড়ার পরই মনে হোল, আজকে সামু তে ঢোকা সার্থক। অনেক অনেক ধন্যবাদ নাফীজ় ভাই।
২ টা বাদে সবি দেখা। কিন্তু দেখা মুভির উপর আপনার মন্তব্য দেখতেও ভাল লাগে।আর না দেখা গুলোর ব্যাপারে তো কথাই নেই !!
চমতকার সূচী। তবে স্লিপারস - ১৯৯৬ এর নাম থাকলে আরো ভাল হোত।
০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:২৪
নাফিজ মুনতাসির বলেছেন: ভাইজান এত প্রসংশা কইরেন না আবার.........পরে আমার নিজেরই প্যাচ লেগে যেতে পারে ![]()
২টা বাকি.....দেখে ফেলুন.........কমপ্লিট হয়ে যাক লিস্ট.......
স্লিপারসসহ আরো কত মুভি যে বাদ আছে.........নামই মনে পড়ে না লেখার সময়........
অনেক ধন্যবাদ........
৪৭|
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১৪
chai বলেছেন: ++++
০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৩
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
৪৮|
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৯
সুস্ময় পাল বলেছেন: দিপু নাম্বার টু, আমার বন্ধু রাশেদ কিংবা হ্যাংওভার - এগুলোকে আমার কাছে ঠিক বন্ধুপ্রধান কাহিনী মনে হয় না। তবে হ্যাঁ, প্রধান ব্যাপার না হলেও দিনশেষে পরোক্ষভাবে এগুলো বন্ধুত্বেরই জয়গান গায়।
যাই হোক, ভাল লাগল পোষ্ট দেখে।
০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৬
নাফিজ মুনতাসির বলেছেন: দিপু নাম্বার টু আমার কাছে সবমিলিয়ে বন্ধুপ্রধানই মনে হয়েছিলো......তারেক-দিপুর কথাই সবমিলিয়ে গুরুত্ব পায়............
অনেক ধন্যবাদ আপনাকে ![]()
৪৯|
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০৫
হিবিজিবি বলেছেন: লিষ্টের অনেক গুলোই দেখা। আসলে বন্ধুত্বের ব্যাপারটা যতটা অনুভব করা ততটা প্রকাশ করা যায় না! কারন যতটা প্রকাশ করা যায় মনে এর চেয়ে বেশি থাকে। আমার বন্ধুদের আমি অনেক মিস করি।
বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা!!
০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৭
নাফিজ মুনতাসির বলেছেন: ঠিকই বলেছেন........তবে কিছু কিছু মুভিতে মনের ভাবটাই প্রকাশ করে ফেলতে পারে মাঝে মাঝে........
অনেক ধন্যবাদ.....বন্ধু দিবসের শুভেচ্ছা ![]()
৫০|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:১৯
মার্বেল বলেছেন: লিস্টে Due Date না দেখে মন খারাপ হলো। তাই নিজেই লিংক শেয়ার করলাম..
Click This Link
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:০৭
নাফিজ মুনতাসির বলেছেন: Due Date টা নিয়ে আগে একটা পোষ্টে দিয়েছিলাম..........দারুণ একটা মুভি.........তাই এখানে আর দিলাম না.......... ![]()
৫১|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:২২
তামিম ইবনে আমান বলেছেন: Grown Ups কি এর মধ্যে পরে?
পোস্টে প্লাস!
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:০৭
নাফিজ মুনতাসির বলেছেন: Grown Ups তো অবশ্যই এর মাঝে পড়ে......খেয়াল ছিলো না ![]()
ধন্যবাদ........
৫২|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:০৯
তামিম ইবনে আমান বলেছেন: আমির আর সালমানের আন্দাজ আপনা আপনা(১৯৯৪) বাদ গেছে মনে হয়
আমার দেখা ইন্ডিয়ান সেরা মুভি এটা
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:১২
নাফিজ মুনতাসির বলেছেন: আন্দাজ আপনা আপনা তো ক্লাসিক একটা মুভি.........দারুণ প্রিয়.......সুযোগ পেলেই বারবার দেখি..........আসলে ১৫টির বেশী মুভি রাখতে চাইছিলাম না........তাই অনিচ্ছা সত্ত্বেও অণেক মুভি বাদ পড়ে গেছে ![]()
৫৩|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫০
মোঃমোজাম হক বলেছেন: @অন্ধকারের রাজপুত্র অনেক ধন্যবাদ।প্রিয় ব্লগারের লিস্টে নামটি তুলে নিলাম
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৩০
নাফিজ মুনতাসির বলেছেন: আমিও উনাকে একটা ধন্যবাদ দিয়ে রাখলাম ![]()
৫৪|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৮
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: আপনার পোস্ট এর ধরন ই কেন যেন ভাল লাগে ।। আপনার পোস্ট এর যে মুভিগুলা আমার অদেখা আপনার রিভিউ পড়ে আফসোস লাগে । বরাবরের মতন অসাধারন
আপনার কাছ থেকে মুভি নিতে পারলে ভাল হত । :!>
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৩২
নাফিজ মুনতাসির বলেছেন: আহমরি তেমন কিছু নারে ভাই...........ভালো লাগা মুভিগুলো শেয়ার করা..........অদেখাগুলো দেখে ফেলুন......ভালো লাগবে আশা করছি.........
সমস্যা একখান হলো আমি মুভি কালেকশন করে রাখি না.......দেখা শেষ হলেই ডিলিট মেরে দেই........বাজে একটা অভ্যাস ![]()
৫৫|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:১৫
সমস্যাটা কী? বলেছেন: শুধু মাত্র friends আর wild hogs ছাড়া বাকি সব দেখা।
hangover,ap,sherlock লিস্টে দেইখা মনটা ভইরা গেল।
দারুণ পোস্ট !
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৩
নাফিজ মুনতাসির বলেছেন: friends অবশ্যই দেখবেন আর নির্মল বিনোদন পেতে চাইলে wild hogs টাও দেখে ফেলবেন..........
hangover,ap,sherlock আমার নিজেরও দারুণ প্রিয়..........
অনেক ধন্যবাদ.........
৫৬|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৭
তিথির অনুভূতি বলেছেন: প্পিয়তে
০৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৪৩
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
৫৭|
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩০
মাহমুদা সোনিয়া বলেছেন: দুর্দান্ত পোস্ট। তবে হালের 'বিগ ব্যাংক থিউরি' টাও এই লিস্টে আসতে পারতো। বন্ধু দিবসের শুভেচ্ছা রইল প্রিয় ব্লগার।
০৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৩
নাফিজ মুনতাসির বলেছেন: ঠিক বলেছেন..........বিগ ব্যাং থিউরি মাস্ট থাকার মতো ছিলো.........মনেই ছিলো না আপু ![]()
বন্ধু দিবসের শুভেচ্ছা অনেক ![]()
৫৮|
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩২
মাহমুদা সোনিয়া বলেছেন: এ সবগুলর মধ্যে পার্ল হারবার আমার ওল টাইম ফেব!
০৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৩
নাফিজ মুনতাসির বলেছেন: পার্ল হারবার দেখে মনটাই খারাপ যায় সবসময় ![]()
৫৯|
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:০৪
হাসান মাহবুব বলেছেন: স্ট্যান্ড বাই মি- অনেকদিন ধরে দেখার ইচ্ছা ছিলো। অনেক নাম শুনসি। শিঘ্রই হাতে পাচ্ছি এটা।
তিন গর্ধব- অর্ধেক দেইখা আর ভালো লাগে নাই। ভুয়া ছবি।
ওয়াইল্ড হগস- ডিভিডি আছে। প্রিন্ট ভালো না বৈলা দেখা হয় নাই এত দিন।
ই.টি- চমৎকার ছবি। তবে চুর করা। Click This Link
দীপু নাম্বার টু- বিনাকাতে দেখসি। প্রত্যাশা পূরণ হৈসে। খুব ভালো ছবি। ভালো কাস্টিং।
হ্যাংওভার- প্রিয় কমেডি মুভি।
দিল চাহতা হ্যায় এর গানগুলা সুন্দর। ছবিটা দেখা হয় নাই।
বাকিগুলোর মধ্যে কোরিয়ানটা ওয়াচলিস্টে রাখলাম। শার্লক পিসিতে আছে। এইডাও দেখার আগ্রহ জাগলো।
০৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৭
নাফিজ মুনতাসির বলেছেন: স্ট্যান্ড বাই মি মাস্ট সি..........দারুণ প্রিয় একটা মুভি.......সেই ছোটবেলার দিনগুলোতে নিয়ে যায় মুভিটা.......
ওয়াইল্ড হগসটা নির্মল বিনোদন মুভি............হাসতে বাধ্য হবেনই......সময়টা খারাপ কাটবে না....
ই.টি এর চুরামীর কাহিনী কয়েকদিন আগেই দেখেছিলাম.....অবাক পুরাই....... দীপু নাম্বার টু ক্লাসিক মুভি.....বইয়ের স্বাদ পুরোটাই পেয়েছিলাম মুভিতে........
হ্যাংওভার মোস্ট ফেভারিট একটা মুভি আমার.......
দিল চাহতা হ্যায় এবং কোরিয়ানটা দেখে ফেলুন......খুব ভালো মুভি......খারাপ লাগবেই না........
আপনাকে হিংসে হচ্ছে এখন.....শার্লকের মতো জটিল জিনিস দেখবেন নতুন করে.........পুরাই অস্থির একটা জিনিস বানাইছে..........
অনেক ধন্যবাদ ![]()
৬০|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১১:২১
নক্ষত্রচারী বলেছেন: দেরী করে ফেললাম ।
বেশির ভাগ গুলোই দেখা হয়ে গেসে ।
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৪
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক কমন মুভি সব........অদেখাগুলোও দেখে ফেলুন ![]()
৬১|
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:২৩
রাহি বলেছেন: The Extra-Terrestrial/ কই মিল গায়া ছবিটা কি এইটার কপি? দুই তিনটা অলরেডি দেখা। পার্ল হারবার অবশ্যই দেখতে হবে। দুই বন্ধু কি মার্কিন?
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৫
নাফিজ মুনতাসির বলেছেন: The Extra-Terrestrial এর এলিয়েনের থিমটা সত্যজিৎ রায়ের আইডিয়া এবং স্ক্রিপ্ট থেকে চুরী করেছে হলিউড......আর কই মিল গিয়ার সাথে থিমে মিল আছে হালকা.........
পার্ল হারবার মাস্ট দেখবেন.........দারুণ মুভি.....দুই বন্ধু মার্কিন......দেখার মতো মুভি.......
৬২|
০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১০:১৮
আবু সালেহ বলেছেন:
দেরী করে ফেললাম মনে হচ্ছে......অনেকগুলোই দেখা....যে কটা বাদ আছে সেগুলোও দেখতে হবে...
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪০
নাফিজ মুনতাসির বলেছেন: অদেখাগুলো দেখে ফেলুন সব..........ভালো লাগবে ![]()
৬৩|
০৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১২
রাতুল_শাহ বলেছেন: অনেক গুলো তো দেখা হয় নাই, সময় পেলে দেখতে হবে।
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৭
নাফিজ মুনতাসির বলেছেন: দেখে ফেলুন........আশা করছি খারাপ লাগবে না ![]()
৬৪|
০৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৪
দ্যা ডার্ক নাইট বলেছেন: আগে টিভি সিরিজ দেখতাম না। sherlock এর দুই সিজন দেখার পর দিয়েই টিভি সিরিজ দেখা শুরু করসি। পুরাই অসাম।
আপনি যখন কইলেন FRIENDS দেখতেই হইবেক ।
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৯
নাফিজ মুনতাসির বলেছেন: sherlock তো ক্লাস জিনিস........পুরাই অসাম...........আর আমি অনেক আগে থেকেই টিভি সিরিজের বিশাল ফ্যান........বহুত সিরিজ দেখে ফেলেছি এই পর্যন্ত.........সময় করে আপনিও দেখার চেষ্টা করুন......খারাপ লাগবে না.........
FRIENDS মাস্ট সি...........না দেখলে বিশাল মিস ![]()
৬৫|
০৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৯
দ্যা ডার্ক নাইট বলেছেন: তবে মুভির মধ্যে বন্ধুত্ত ধরলে অনেক মুভিই আসে। হ্যারি পটার এর হ্যারি, হারমিওন, রন এর বন্ধুত্ব ,, lord of the rings এর ফ্রোডো, স্যাম ইত্যাদি। কিন্তু এইসব মুভির মূল থিম অবশ্যই বন্ধুত্ব নিয়ে না।
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫০
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক মুভি আছে বন্ধুত্ব নিয়ে...........কিন্তু লেখার সময় ঠিক মনে আসছিলো সবগুলোর নাম ![]()
৬৬|
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০২
স্যাম মার্ক্স বলেছেন: আপনার রিভিুগুলো ভালো হয়েছে। আচ্ছা শুনলাম রিভিউ লেখার নাকী সফটওয়্যার আছে? অনেকে নাকী ওই সফটওয়্যার দিয়ে রিভিউ লিখে ডাউনলোড লিঙ্ক অ্যাড করে দেয় শুধু। সত্যি নাকি? :-&
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৪
নাফিজ মুনতাসির বলেছেন: জ্বি ঠিকই শুনেছেন............সফটওয়ারটার নাম হলো অভ্র.......আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এই সফটওয়ারে বাংলা লিখা যায়!!!! যেকোন মুভির রিভিউ এই সফটওয়ার দিয়ে লিখে ফেলতে পারবেন.........তবে তার জন্য মাথায় হালকা ঘিলু থাকতে হবে এবং হালকা সুশীল হতে হবে.......ধরেন নিজে মুভি ডাউনলোড করে দেখলেও অন্যরা যদি লিংক দেয় তাহলে তার বিরোধীতা করার সুশীল ক্ষমতা কিন্তু অবশ্যই থাকতে হবে........আপনি যদি মনে করেন আপনার সেটা আছে তাহলে চেষ্টা করে দেখতে পারেন ![]()
৬৭|
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১০
প্রিন্সর বলেছেন: অনেকদিন পর সামুতে আসলাম । এসেই দেখি নাফিজ মুনতাসিরের পোষ্ট !
Stand by Me, I Love You, Man দেখি নাই
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৮
নাফিজ মুনতাসির বলেছেন: Stand by Me মাস্ট দেখবেন.........আর I Love You, Man টাও দেখতে পারেন.........বেশ মজার ফিল গুড মুভি ![]()
৬৮|
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
মুনতা বলেছেন: Sherlock সিজন ১ নামায়ে রাখছি।ঈদের বন্ধে দেখবো ইনশাল্লাহ।
বাংলা মুভিগুলার ডিভিডি কোথা থেকে কিনলে ভাল হয়?
দারুণ পোস্ট। সত্যিই অসাধারণ।
+++
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১:৫২
নাফিজ মুনতাসির বলেছেন: আপনারে মিতা চরম হিংসে করা ছাড়া আর কিছু করার নাই..........ঈদের বন্ধে শার্লকের মতো ক্লাসিক একটা সিরিজ দেখবেন.......সিজন ২টাও নামায়া রাইখেন..........জটিল....
বাংলা মুভির ডিভিডি ফাহিম মিউজিকে পাবেন আশা করি......নাহলে রাইফেলস স্কোয়ার বা স্টেডিয়াম তো আছেই..........
অনেক ধন্যবাদ ![]()
৬৯|
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫০
সাইফুলহাসানসিপাত বলেছেন: বিভিন্ন মুভির তৈরি করার কলাকুশল দেখে মুভি দেখার খরা চলতেছে । আমরা কি দেখি আর তারা ক্যামনে বানায় । সব ভাঁওতাবাজি ।
তারপরও চোখ সুন্দর তো দুনিয়া সুন্দর । পাই দেখতে ভালা পাই । :#>
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৩
নাফিজ মুনতাসির বলেছেন: আমি কিন্তু মেকিং দেখে দারুণ মজা পাই.........অবশ্যই দেখা শেষ হওয়া মুভির.......অন্যরকম মজা লাগে........
অনেক ধন্যবাদ ![]()
৭০|
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:২৯
তন্ময় ফেরদৌস বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা নাফিজ।
প্রায় সবগুলা মুভিই দেখা। এখন পোস্ট পড়ে সবগুলাই আবার দেখতে ইচ্ছা করতেসে।
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৪
নাফিজ মুনতাসির বলেছেন: আমি অনেকগুলাই বেশ কয়েকবার করে দেখেছি.........সবসময় বেশ ভালো লাগে আমার.........
বন্ধু দিবসের শুভেচ্ছা তন্ময় ![]()
৭১|
০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ১:১৯
স্বর্ণমৃগ বলেছেন: দারুন পোস্ট। লিস্টের বেশিরভাগই দেখা হয়ে গেছে।
স্ট্যান্ড বাই মি, ওয়াইল্ড হগ, পার্ল হারবার, দিপু নাম্বার টু, ফ্রেন্ড (কোরিয়ান)
লিস্টের মধ্যে এগুলাই ফেভারিট! ![]()
বাই দ্য ওয়ে, চমৎকার পোস্টের জন্য ডাবল মাইনাচ! ![]()
ভাল থাকবেন।
০৯ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫৭
নাফিজ মুনতাসির বলেছেন: হুটহাট করে আপনার কমেন্ট পাই এখন.......ব্লগে বসাই কমিয়ে দিয়েছেন...........
আমার এই লিস্টের সবগুলাই দারুণ প্রিয়.......কারণ লেখার এসবের নামই মাথায় এসেছিলো........প্রিয় না হইয়া যাইবো কই ![]()
অনেক ধন্যবাদ ভাইজান ![]()
৭২|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:০৬
স্বর্ণমৃগ বলেছেন: নাফিজ ভাই, ক্যারিয়ার চিন্তা আর ব্যক্তি আমিকে নিয়ে অনেক বেশি ব্যস্ত এখন! তাই ব্লগে তেমন আসা হয়না। কাজের ফাঁকে ফাঁকে শুধু ফেবুতেই একটু যাওয়া হয় এই যা! ![]()
প্রিয় কোন ব্লগার ফেসবুকে লিঙ্ক শেয়ার করলেই পোস্ট পড়তে চলে আসি! চোখে পড়লো তাই আপনার টা মিস করতে মন চাইলো না।
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:১১
নাফিজ মুনতাসির বলেছেন: বলেছিলেন একবার.......ব্যাপার না......সবারই এরকম একখান সময় আসে......আমি নিজেই প্রায় ৬মাস একদম অফ ছিলাম মাঝখানে ব্লগে থেকে ব্যস্ততার জন্য...........সব সুন্দরমতো কাটিয়ে আবার ফিরে আসবেন এই কামনা রইলো.....
ফেবুর শেয়ার দেখে পোষ্টে আসার জন্য অনেক ধন্যবাদ স্বর্ণমৃগ ভাই ![]()
৭৩|
১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১৫
মোঃমোজাম হক বলেছেন: গতকাল সন্ধ্যায় ইমাজিন মুভিতে ২০০৯ সালের নির্মিত শাহরুখ খানের একটি হিন্দি সিনেমা দেখে আবারো ফিরে এলাম
আমার মনে হয় বন্ধু নিয়ে মুভিগুলির অন্যতম এটা,দেখে না থাকলে দেখতে পারেন।![]()
১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৯
নাফিজ মুনতাসির বলেছেন: ওপস...বিল্লু বারবার এর কথা মনেই ছিলো না.....মুভিটা আমার কাছেও কেন জানি বেশ ভালো লেগেছে.......সুন্দর মুভি ![]()
৭৪|
১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৫১
মাহবুব মুনিম অর্ণব বলেছেন: ম্যাক্সিমাম মুভিই এই ক্যাটাগরিতে পরবে...। তয় Band of Brothers দেন নাই দেখে মন টা খারাপ হয়ে গেল...৯.৬ রেটিং এর এই সিরিজ টা আমার খুবই ভাল লাগে।
১২ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৫
নাফিজ মুনতাসির বলেছেন: একখান লজ্জার কথা হলো বিখ্যাত এই টিভি সিরিজটা আমি কেমনে জানি মিস করে গেছি........তাই সাহস পাইনাই আর ![]()
৭৫|
১৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:২৫
ভয়ংকর বোকা বলেছেন: Stand by Me +
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:১৭
নাফিজ মুনতাসির বলেছেন: Stand by Me রকস ![]()
৭৬|
১৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: বেশ কয়েকটাই দেখেছি বাহ।
ই টি তো দেখতেই হবে :#> :#> প্রিয়তে নিলাম।
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:২০
নাফিজ মুনতাসির বলেছেন: ই টি তো মাস্ট সি মুভি......অবশ্যই দেখে ফেলুন......ক্লাসিক একটা মুভি.....যদিও আমাদের সত্যজিৎ রায়ের কাছে থেকে থিম এবং আইডিয়া চুরী করছেন ![]()
৭৭|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৩:০৪
পান্হ শ্রাবণ বলেছেন: দারুণ হয়েছে !
২৩ শে আগস্ট, ২০১২ ভোর ৫:৩৯
নাফিজ মুনতাসির বলেছেন: ধন্যবাদ অনেক ![]()
৭৮|
২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ১:০৫
ফাতিমা জাহরা বলেছেন: +++ অনেকগুলোই দেখা হয়নি। প্রিয়তে রাখলাম। পরে সংগ্রহ করব। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৮:৩৩
নাফিজ মুনতাসির বলেছেন: পোষ্টে আসার জন্য আপনাকেও অণেক ধন্যবাদ......
৭৯|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ৯:২১
ত্রিভকাল বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ++++++
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১১:১৫
নাফিজ মুনতাসির বলেছেন: আপনাকেও ধন্যবাদ ![]()
৮০|
২৫ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৪
আমি কেউ নই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৫ শে আগস্ট, ২০১২ রাত ১:৫১
নাফিজ মুনতাসির বলেছেন: আপনাকেও ![]()
৮১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩২
মুনতা বলেছেন: শার্লক দেখা শেষ। লাস্টে তো কাহিনী জমায়ে থুয়ে দিছে।থার্ড সিজনের অপেক্ষায় রইলাম।
আর আমার কেমন লাগছে? সেইটা নিশ্চয়ই বলতে হবে না...........
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১৫
নাফিজ মুনতাসির বলেছেন: শার্লকের ৩য় সিজনের জন্য ওয়েট করতে করতে জান প্রায় শেষ...........পুউরাই অসাম জিনিস.........
৮২|
২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৪
অভি৯১৭৫ বলেছেন: How i meet your Mother টিভি সিরিজ টি ও আমার মনে হয় বন্ধুত্ব থিমের সাথে যায়!
২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১০
নাফিজ মুনতাসির বলেছেন: অবশ্যই যায়.........মাত্র ২টা দিলাম আরকি..........তাই অনেক বাদ পড়ে গেছে ![]()
৮৩|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
নিস্প্রভ নীল বলেছেন: কিংবদন্তী ব্লগারের পোস্টে একটা কমেন্ট করেই ফেললাম! ![]()
সুন্দর পোস্ট ব্রো, কয়েকটা মুভি লিস্টেড!
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২১
নাফিজ মুনতাসির বলেছেন: কেমনে কি ?? ![]()
অনেক ধন্যবাদ আপনাকে ![]()
৮৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
ছাই তানিম বলেছেন: ভাই, দুর্দান্ত পোস্ট !! + + +
বাই দ্যা ওয়ে, আল পাচিনো আর জেন হেকম্যান এর 'স্কেয়ারক্রো' মুভিটা দেখসেন নাকি ? আমার দেখা সেরা 'Buddy' মুভি, যদিও ভয়াবহ রকমের আন্ডাররেটেড !!
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২১
নাফিজ মুনতাসির বলেছেন: স্কেয়ারক্রো টা দেখি নাই মনে হচ্ছে..........দেখতে হবে তাইলে..........লিস্টেড.........ধন্যবাদ ![]()
৮৫|
২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
ভষ্ম মানব বলেছেন: সিরিজের মধ্যে সিটকম " দি বিগ ব্যাং থীওরি " অন্তর্ভুক্ত করতে পারেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:২৯
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আগে ১ম ভালো লাগা দিয়ে নিলাম এখন বিস্তারিত