নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোমান২৯

!!!

নোমান২৯ › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধাশ্রম

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০



দশমাস দশদিন গর্ভে ধারণকালে;

নড়াচড়া কিংবা কান্না অনুভবে;

মাতৃত্ব লাভের আনন্দে;

যার মন নেঁচে উঠে।

আন্তরিকতায় প্রসব যাতনা সয়ে;

সন্তান ভূমিষ্ঠের পরে;

ঠোঁটদ্বয়ে হাঁসির রেখা ফুটে উঠে।

বার্ধক্যে তারই

আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!

সন্তানের সুখময় ভবিষ্যতের তরে;

নিজের জীবন তুচ্ছ করে;

স্থল,জল কিংবা আকাশপথে;

প্রবাস অথবা যুদ্ধমাঠে;

অফিস,আদালত কিংবা কল-কারখানায়;

বৈধ অথবা অবৈধ উপায়ে;

রক্ত পানি করে,মাথার ঘাম পায়ে ফেলে;

যে অর্থ উপার্জন করে।

বার্ধক্যে তারই

আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!

ভূমিষ্ঠের পরে,তুলতে বড় করে;

রাত-দিন,শীত-গ্রীষ্ম তোয়াক্কা না করে;

যে সর্বোচ্চ ত্যাগ করে।

বার্ধক্যে তারই

আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!

পিতৃত্ব লাভের পর থেকে;

সন্তানের ঠোঁটে,এক চিলতে হাঁসি ফোটাতে;

সামর্থ্যের সবটুকু যে, দেয় উজাড় করে।

বার্ধক্যে তারই

আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!

সন্তান যখন কোন বায়না ধরে;

তা পূরণে যারা আপ্রাণ চেষ্টা করে;

কিংবা বায়নার চলে,

সন্তান যখন দেয় মুখে চড় বসে;

চড় নয় যেন ফুলের পরশ লেগেছে,

বলে যারা মনে করে।

বার্ধক্যে তাদেরই

আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!

তারপর সন্তানের সুন্দর ক্যারিয়ারের তরে,

মাতা-পিতা যখন চিন্তিত,উঠকণ্ঠিত;

সন্তান তখন ঘোরে,

বিপরীত লিঙ্গের সন্ধানে;

একটু ভাবাবেগ শেয়ার করবে বলে।

নিজেদের কাজ নিজেরাই সেরে;

অবশেষে দ্বারস্থ হয় মাতা-পিতার নিকটে,

একটু সাহায্যের ছোঁয়া পেতে।

সেই মাতা-পিতায় হাত বাড়িয়ে দেয়,

তাদেরই সন্তান বলে।

বার্ধক্যে তাদেরই

আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!

ক্যারিয়ার গড়ার সময় শেষে,

ক্যারিয়ার গড়তে এসে;

মন মতো গড়তে পারে না;

সঠিক সময় শেষ বলে।

এদিকে টানতে হয়,

সংসার শকট;

হাজির মাতা-পিতার বার্ধক্য।

মাতা-পিতা তার শিশুর ন্যায়;

পারে না চলতে-ফিরতে।

বউ তার আধুনিকা;

পারবে না দেখভাল করতে।

এদিকে মাতা-পিতার শিশুরূপ আচরণ;

দিন-দিন বাড়তে থাকে।

উফ!সে কি জ্বালাতন?কয়দিন সয়বে?

অতএব তারা সমাধান খোঁজে;

রেখে আসে বৃদ্ধাশ্রমে!

নির্বাক বাবা-মা অপলক চেয়ে থাকে;

দেয়ালে ছুটন্ত মাকড়সার দিকে,

আর কী যেন ভাবে ?!?!



(তাওহিদুল ইসলাম নোমান)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.