| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নট ডিফাইন
জীবন থেকে পালাতে চেয়েছিলাম কিন্তু একজন পালাতে দিল না, যদি ও তার আর আমার মাঝে যোজন যোজন ব্যবধান!!!
কি চমৎকার মিল! ১৯৭১ আর ২০১৩!! একই গল্প, একই চিত্রনাট্য, একই ক্যারেক্টার!!! ৭১'এ রাজাকারদের দোসর ছিলো মুসলিমলীগ আর ২০১৩ তে বিএনপি।
যাক, বিএনপি অবশেষে স্পষ্টভাবেই জামাতের ছাতার তলে আশ্রয় নিলো। কি দরকার ছিলো ইনিয়ে বিনিয়ে এটা সেটা বলার? শাহবাগকে কখনো আওয়ামীলগের , কখনো বামদের আবার কখনো স্বাগত জানানোর মিথ্যার বেসাতি সাজিয়ে সংবাদ সম্মেলন করার?
কোন দরকার ছিলোনা। মনের ভিতর যা ছিলো, বিএনপি যা বিশ্বাস করে, যা অন্তরে লালন করে সেটা প্রকাশ্যে বলতে কেন মাহমুদুর রহমানকে দিয়ে এই ধর্মীয় নোংরামীর হুলি খেলা?
আমরা যারা আলীগ বা বিএনপি বা জামাত অথবা কোন বাম / ডানের সংগে যুক্ত নই। যারা সুখী , সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন লালন করি, যারা দূর্নীতি, লুটপাটের বিরুদ্ধে দাঁড়াতে চাই, যারা জামাত শিবির নামক চরম একটা ভন্ড দলকে প্রচন্ড ঘৃনা করি, তারা আজ বুঝে গেছি বিএনপি কি চায়, কেন চায়। আলীগের অনেক কিছুকে ঘৃনা করি, ঘৃনা করি ৯৬ এ তাদের জামাত বান্ধব নীতিকে। কিন্তু ২০১৩ তে যখন আমরা তরুনরা দাঁড়িয়ে গেলাম যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে , আলীগ পিছু হটল গোপন আতাত থেকে , বাট বিএনপি জামাতের কাছ থেকে না সরে গোপনে চালিয়ে গেলো ধর্মকে বিকৃত করার নীল নকশা। ধর্মীয় উন্মাদনায় হারিয়ে যেতে বসেছে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার আন্দোলন , জামাত নিষিদ্ধের আন্দোলন।
ম্যাডাম খালেদা , কিসের লোভে জামাতকে ছাড়তে পারলেন না? ক্ষমতা, ভোটের অংক? ভুল করলেন , শাহবাগের আন্দোলনের পাশে দাঁড়াতেন, দেখতেন কত সহজে আপনার সব অংক মিলে যেতো। অথচ.......
বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান? কি হয় পাকিস্তানে ? প্রতিদিন বোমা মসজিদে, জানাজার নামাজে, শপিং মলে, খেলার মাঠে। বিশ্বের সবচেয়ে অকার্যকর রাষ্ট্র পাকিস্তান, আর সেই পাকিস্তান বানানো যাদের স্বপ্ন, সেই জামাতকে সমর্থন দিয়ে যাচ্ছেন, আফসোস, খুব কষ্ট লাগে, কেন এমন করলেন?
জানি, আপনার জামাতে বিলীন হওয়ার কারনে আমাদের আন্দোলন ব্যর্থ হয়েও যেতে পারে। মনে রাখবেন এই ব্যর্থতার মাশুল আপনার উত্তরসুরীদের দিতে হবে, হয়তো আপনাকেও..............
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
নট ডিফাইন বলেছেন: তারুন্যের এই জোয়ারকে সাহায্য করলে, সমর্থন করলে আমার স্থির বিশ্বাস সবচেয়ে লাভবান হতেন খালেদা। আর আমরা খুঁজে পেতাম নতুন বাংলাদেশ গড়ার শপথ......... কিন্তু হলো না.........
২|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: বি এন পি যে ভুল করছে তা বি এন পি নিজেও জানে না !
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
নট ডিফাইন বলেছেন: আমার ধারনা জামাত এখন বিএনপির মগজে ঢুকে পড়েছে, অনেকটা ব্রেইন ধ্বংসকারী ভাইরাসের মতো.......
৩|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ভোলার ডাইরী বলেছেন: শাহবাগের মুক্তিযোদ্ধারা পারলে একবার স্লোগান দেন "ম তে মখা আলমগীর, তুই রাজাকার তুই রাজাকার "
ছাত্রলীগের পোলাপান ধইরা ঠ্যাং ভাইন্গা দিবো
এমনে পুলিশের নিরপাত্তায় থেকে ফ্রি খাবার খেয়ে সাংস্কৃীতিক অনুষ্ঠান করে আর ছাত্রলীগের নেতাদের সাথে স্লোগান দিলে পিকনিক হয়, বিপ্লব হয়না
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
নট ডিফাইন বলেছেন: বলতে তো কোন সমস্যা নাই। রাজাকার কোন দলের নয়, রাজাকার রাজাকারই!
কিন্তু ম্যাডাম কি আমাদের পাশে দাঁড়াতে পারতেন না?
৪|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
দূর আকাশের নীল তারা বলেছেন: @ভোলার ডাইরী: আগে রাজাকারের (দল নয়) দলাটার বিচার করি, তারপর মখা, সাকাকে ধরুম।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২
নট ডিফাইন বলেছেন: সেটাই চাই। তবে কেন যেন মনে হচ্ছে বিএনপি'র কারনে পুরোটাই ভেস্তে যেতে বসেছে।
৫|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
ভোলার ডাইরী বলেছেন: @ দূর আকাশের নীল তারা, সেটা জীবনেও পারবেন না, ছাত্রলীগের ভয়ে যদি সত্য কথাটাকে একবার উচ্চারনও করতে না পারেন, বিচার চাইবেন কেমন করে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১
নট ডিফাইন বলেছেন: কেন বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামীলীগের ভেতরকার রাজাকারদের বিচার করাটা কি খুব কঠিন হতো?
বিএনপি কি চায় সেটা আপনি যেমন জানেন, আমরাও তেমনি বুঝলাম।
৬|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
আমি তুমি আমরা বলেছেন: ম্যাডাম খালেদা , কিসের লোভে জামাতকে ছাড়তে পারলেন না? ক্ষমতা, ভোটের অংক? ভুল করলেন, শাহবাগের আন্দোলনের পাশে দাঁড়াতেন,দেখতেন কত সহজে আপনার সব অংক মিলে যেতো। অথচ.......
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
নট ডিফাইন বলেছেন: অথচ......... কি দারুন একটা প্লাটফর্ম তৈরী হয়েছিলো। সব জন্জালকে জলান্জলি দেয়ার এটাই পরম সুযোগ।
বিএনপি এখন কেবলি নামসর্বস্ব একটা দল। যাদের নিজেদের কোন এজেন্ডা নেই, জামাতের এজেন্ডায় হ্যা/ না ভোট দেয়াই বিএনপির একমাত্র কাজ।
৭|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
মাহির কাবির বলেছেন: saidir bicharer rai kobe dibo awameleuge ..
360ta sit niyeo jamayat nisiddho krte parena...
r desh premik satroleuge to asei desher sebai niyozito..
bnp re dosh dya age apni koto taka khaicen hamba thaika vaijan..
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
নট ডিফাইন বলেছেন: জ্বী, আফনে বেশ ভালো বলেছেন।
৮|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
ভোলার ডাইরী বলেছেন: তারমানে আপনাদের আন্দোলন শুধু বিরোধীদলীয় রাজাকারদের বিরুদ্ধে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০
নট ডিফাইন বলেছেন: স্যরি, আপনি আমার চেয়ে অনেক অনেক বেশী জ্ঞানী।
৯|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০
ব্লাক সেপ্টেম্বর বলেছেন: ভয়তো একটাই-যে ভয়টা ৯৬ সনে আওয়ামী নেত্রী শেখ হাসিনা পেয়ে জামাতের সাথে গলাগলি করেছিলেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
নট ডিফাইন বলেছেন: সেটাই , তবে সময় বদলে গেছে। খালেদার বুঝাটা মিস ফায়ার হয়ে যেতে পারে।
১০|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
এস. এম কামরুল হাসান পলাশ বলেছেন: ব্যর্থ হবে না। আপনা মতো মানুষের চাইতে ঐ ধরনের মানুষের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি, ম্যাডম তা ভালভাবেই জানে। প্রগতিশীলতা তো বহু দূরের কথা যে দেশের মানুষ আল্ কুরানের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু আল্ কুরানের আলোয় জীবন গড়তেও প্রস্তুত নয় পারে শুধু ধর্মের নামে শহীদ মিনার ভাঙ্গতে আর জাতীয় পতাকা পুড়িয়ে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
নট ডিফাইন বলেছেন: আপনার সাথেও দ্বিমত করবোনা। তবে এবার খালেদা বোধ হয় তরুন প্রজন্মকে ঠিক ভাবে বুঝে উঠতে পারে নাই। অথবা জামাতের হাতে জিম্মি হয়ে গেছে।
১১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
এস. এম কামরুল হাসান পলাশ বলেছেন: যর্থ হবে না। আপনার মতো মানুষের চাইতে ঐ ধরনের মানুষের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি, ম্যাডম তা ভালভাবেই জানে। প্রগতিশীলতা তো বহু দূরের কথা যে দেশের মানুষ আল্ কুরানের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু আল্ কুরানের আলোয় জীবন গড়তে প্রস্তুত নয়--- পারে শুধু ধর্মের নামে শহীদ মিনার ভাঙ্গতে আর জাতীয় পতাকা পুড়িয়ে..........................
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
নট ডিফাইন বলেছেন: প্রগতিশীলতা তো বহু দূরের কথা যে দেশের মানুষ আল্ কুরানের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু আল্ কুরানের আলোয় জীবন গড়তে প্রস্তুত নয়--- পারে শুধু ধর্মের নামে শহীদ মিনার ভাঙ্গতে আর জাতীয় পতাকা পুড়িয়ে.......................... হ্যা, এটা হচ্ছে ভীষন রকমের চরম বাস্তবতা। তবে এটাকে ভালো পথে আনা যেতো যদি খালেদা সামান্য সাহায্য করতো।
নিশ্চিত থাকুন, আজ যদি খালেদা জামাতের উপর থেকে সমর্থন তুলে নেয়, আগামীকাল বাংলাদেশে জামাত শিবির বলে কিছু থাকবেনা।
১২|
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭
দূর আকাশের নীল তারা বলেছেন: ভোলার ডাইরী বলেছেন: তারমানে আপনাদের আন্দোলন শুধু বিরোধীদলীয় রাজাকারদের বিরুদ্ধে?
বিএনপির জন্ম রাজাকারদের সাথে নিয়ে, দু'বার ক্ষমতায় এসেছে, তাও রাজাকারদের সাথে নিয়ে, বিএনপির কল্যাণেই রাজাকাররা এদেশে মন্ত্রী হয়ে পতাকাকে কলুষিত করার সুযোগ পেয়েছে।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩
নট ডিফাইন বলেছেন: বিএনপির জন্ম রাজাকারদের সাথে নিয়ে, দু'বার ক্ষমতায় এসেছে, তাও রাজাকারদের সাথে নিয়ে, বিএনপির কল্যাণেই রাজাকাররা এদেশে মন্ত্রী হয়ে পতাকাকে কলুষিত করার সুযোগ পেয়েছে।
১৩|
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫০
রাফা বলেছেন: শত চেস্টা করেও যেমন ১৯৭১-এর ইতিহাস মানুষের মন থেকে মুছে ফেলা যায়নি ঠিক তেমনি ২০১৩-এর গণজাগরন মঞ্চ এখন ইতিহাসের অংশ ।এর বিপরীতে যাদের অবস্থান ইতিহাসই একদিন তাদেরকে কাঠগড়ায় দাড় করাবে।এর থেকে মুক্তি নেই,যেমন মুক্তি পায়নি রাজাকাররা।
জয় বাংলা
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭
নট ডিফাইন বলেছেন: এই পোস্ট লিখেছিলাম ২৩ শে ফেব্রুয়ারী। যা আশংকা করেছিলাম, ঘটনা সেদিকেই যাচ্ছে, বরং বলা যায় আশংকার চেয়েও বেশী খারাপ।
খালেদা এখন জামাতকে দিয়ে হেফাজতে ইসলাম বা আরো নানা ইসলামিক বাহারী নামের দল বানিয়ে হলেও শাগবাগ আন্দোলনটাকে মেরে ফেলেছে প্রায়।
তবে জানি, সময়ই একদিন সঠিক জবাব দিবে। সেইদিনের অপেক্ষায় রইলাম
১৪|
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৩
আকাশ চুরি বলেছেন: ২০০১ সালে এই তরুন প্রজন্ম কোথায় ছিল? নাকি যুদ্ধাপরাধটা ২০০১ সালের পর হয়েছিল?
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬
নট ডিফাইন বলেছেন: বুঝলাম। হ্যা, আপনি কি চান সেটা বুঝলাম। খালেদার সংগে নাস্তিক শ্লোগান তুলুন। হয়ে যাবে।
১৫|
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: ২০১৩ এর রাজাকারের ভূমিকায় বিএনপি। ভালো বলেছেন। বিশাল একটা ভুল অংক করেছে। ভুলের মাসুল ইহজগতেই দিতে হবে।
১৬|
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫২
মিঠাপুর বলেছেন: বিএনপি ছাড়তে চায় না, নাকি ছাড়তে পারে না...
একটা বিষাক্ত অক্টোপাসের মত, জামাত বিএনপিকে গিলে খেয়েছে...
১৭|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১
আকাশ চুরি বলেছেন: হ্যা বুঝলাম প্রশ্নের জবাব নাই। আর আপনি আসলে কি চান সেটাও বুঝলাম।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭
নট ডিফাইন বলেছেন: হয়ে যাবে....... চালিয়ে যান.........
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
নন্দনপুরী বলেছেন: খালেদার এক অঙ্গে যে কত রুপ...............