নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে পালাতে চেয়েছিলাম....

নট ডিফাইন

জীবন থেকে পালাতে চেয়েছিলাম কিন্তু একজন পালাতে দিল না, যদি ও তার আর আমার মাঝে যোজন যোজন ব্যবধান!!!

নট ডিফাইন › বিস্তারিত পোস্টঃ

গন জাগরন মন্চ না থাকলেই কি সব অর্জন মুছে যাবে???????

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

গনজাগরন মন্চ থাকবে না। না থাকুক! তাতে কি সমস্যা? গন জাগরন মন্চ আওয়ামীলীগ বা বিএনপি নয়, সুতরাং সেটা থাকবে না সেটাই বরং স্বাভাবিক।



তবে মনের গভীরে যে চেতনা ছড়িয়ে গেলো এই মন্চ, সেটা কি মুছে ফেলতে পারবে আলীগ,বিএনপি,জামাত কিংবা এরশাদ? পারবে না, আগামীর বাংলাদেশ অপেক্ষমান। আলীগ/বিএনপি/জামাত........ সবারই দিন শেষ হবে!!!



দুঃখ একটাই, ধর্মকে কত নোংরা ভাবে ব্যবহার করা যায় সেটা সেই গ্যালিলিও আমলে যেমন , ২০১৩ তেও তেমন।



তবে ধর্মকে অপব্যবহারকারী, মিথ্যার প্রোপাগান্ডার ধ্বজাধারী মাহমুদুরের গোষ্ঠীকেও হয়তো সময়ে চরম মাশুল দিতে হবে। সেই দিনটার জন্য অপেক্ষা করবো আজীবন।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

মদন বলেছেন: ভিন্ন মত সহ্য করতে পারেন?

জাগরনমঞ্চকে দেশের শতকরা ৯৯.৫০% মিডিয়া সাপোর্ট দিয়ে গেছে ২৪ ঘন্টা।
এক মাহমুদুর আর তার আমাদেরদেশ সাপোর্ট দেয়নি বলেই তাকে জবাই করতে হবে? তার পত্রিকা বাতিল করতে হবে? তাহলে বাকি ৯৯.৫০% মিডিয়া কি কাজ করলো?

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৮

নট ডিফাইন বলেছেন: দুঃখিত। মাহমুদুর আপনার কাছে বীর হতে পারে কিন্তু আমার কাছে..........? উপমাটা প্রাণী শ্রেনীর থেকেও নিকৃষ্ট।

ব্লগার মানে নাস্তিক। অবশ্য আপনিও যেহেতু ব্লগার সুতরাং মাহমুদুরের ভাষ্যে আপনিও নাস্তিক। আর দেশে এখন নাস্তিক-আস্তিকই মূল ইস্যু। আমার ২৬ বছরের এই ছোট্ট জীবনে ডাইরেক্টলি কোন নাস্তিক দেখি নাই। কিন্তু এক মাহমুদুরের অপ প্রচার আর মিথ্যায় আমিও নাস্তিক হয়া গেলাম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪

নট ডিফাইন বলেছেন: মাহমুদুর একটা মাত্র ব্যক্তি নয়, যেমন মীরজাফর শুধু একটা মাত্র মানুষ নয়।

বাট জামাত-বিএনপি-শিবির সবার সম্মিলিত প্রপপাগান্ডাই কিন্তু ধীরে ধীরে ভয়ংকর হয়ে উঠছে। ভাবছেন তারা বেঁচে যাবে? সম্ভবত না। তবে সময় আসবে।

আলীগ গত চার বছরে এমন কোন কাজ করে নাই যে লোকজন তাদেরকে ভোট দিবে এবং বিএনপিও তার আমলের পাঁচ বছর এবং বিরুধী আমলের চার বছর এমন কিছু করেনি যে জন্যে জন গন তাদের ভোট দিবে। কিন্তু তারপরও এরাই ঘুরে ফিরে ক্ষমতায় আসবে.......... এটাই সহজ সমীকরন, কিন্তু কোন একদিন হয়তো আসবে যেদিন এই সমীকরনটা বড্ড জটিল হয়ে যাবে , সেই দিনটার অপেক্ষায় রইলাম

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

সমকালের গান বলেছেন: সহমত। জয় বাংলা।

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

নট ডিফাইন বলেছেন: হবে, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। সময় লাগবে, সময়।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬

ShusthoChinta বলেছেন: কিরে ভাই সবখানেই বিদায়ের সুর শোনা যাচ্ছে ক্যান? আপনারা না গণমানুষের প্রতিনিধিত্ত্বের দাবিদার,তাইলে সামান্য সরকারী পরামর্শেই ভয়ে গর্তে লুকান কেন? এতো বাগাড়ম্বর সব কয় গেল? সরকারি সহায়তা ছাড়া দাঁড়ানোর সাহসটুকুও যাদের নেই তারাই আবার বিশাল বিশাল লেকচার ঝাড়ে!

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

নট ডিফাইন বলেছেন: ঢুকে গেলাম, কারন আপনাদের আছে খালেদা, উনাদের আছে হাসিনা........... আমরা যে সংখ্যালঘু........

একটা বড় হাসি দেন, বড় করে দম নেন, আর মুক্ত বাতাসে মিশিয়ে দেন কিছুটা কার্বন ডাই অক্সাইড । শেষ পর্যন্ত আপনারাই জিতলেন!!!

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮

মদন বলেছেন: আপনি যে ভিন্ন মত সহ্য করতে পারেন না তা আপনার মন্তব্যেই চলে এসেছে।
আমি কোথাও বলেছি মাহমুদুর রহমান বীর? আপনি নিজে থেকেই সেটি ধরে নিয়েছেন। যেহেতু আমি অন্য মতকে সহ্য করতে বলছি তাই আপনার ধারনা সেই মতের পক্ষের লোক আমি :)

এবার বলি-
নাস্তিক-আস্তিক ইস্যু তো ভাই ১০০% রাজনৈতিক। মাহমুদুর রহমান বললো আর আপনি নাস্তিক হয়ে গেলেন? এতোই আপনার ইমান দুর্বল???? তারা ব্লগারদের নাস্তিক বলছে তাদের স্বার্থে। মাহমুদুর রহমান এর নাস্তিক বলাতে আমি যেমন নাস্তিক হই নাই তেমনি আপনি আমারে মাহমুদুর রহমানের ভক্ত বলাতেও আমি তার ভক্ত হই নাই। আমি আমিই । :)

ভিন্নমতকে কিছুটা হলেও সহ্য করতে শিখুন :)

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

নট ডিফাইন বলেছেন: @ মাহমুদুর রহমান বললো আর আপনি নাস্তিক হয়ে গেলেন? এতোই আপনার ইমান দুর্বল???

জ্বী, হয়া গেলাম :(( :(( :(( :(( । কারন প্রশ্নটা ঈমানের নয়, আপনার ভাষাতেই বলি রাজনৈতিক এবং ইসলামটাকেই মাহমুদুর রাজনীতির ঘুটি হিসেবে ব্যবহার করেছে,

ফলাফল, হেফাজতে ইসলাম.......... এবং দেশব্যাপী আস্তিক-নাস্তিক ঘুটচাল।

আর ভিন্নমত বলছেন, মিথ্যা মিথ্যাই , সেটা যেই বলুক, যেভাবেই বলুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.