নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

আজ জাপানে ভয়াবহ ভূমিকম্প; আক্রান্ত এলাকাসমূহে এবং তার আশে পাশে বসবাসরত ব্লগাররা সম্ভব হলে নিজেদের অবস্থান এবং পরিস্থিতির আপডেট দিন

১২ ই মার্চ, ২০১১ রাত ১২:১৬





আজ বাংলাদেশ সময় বেলা ১১:৪৬ মিনিটে জাপানে ভয়াবহ ভূমিকম্প (রিখটার স্কেলে ৮.৯) হয়ে গেল এবং এর রেশ ধরে একের পর এক এ পর্যন্ত বিভিন্ন মাত্রায় আরও ১৭টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে । যার কারণে ব্যাপক সুনামির ফলে অসংখ্য প্রাণহানি ও মারাত্নক ক্ষয়-ক্ষতির আশংকায় রয়েছে সবাই। জাপানে বা এর আশে-পাশে বসবাসকারী ব্লগার বন্ধুরা কেমন আছেন জানিয়ে সম্ভব হলে এখানে আপডেট দিন। প্রয়োজনে ব্যবহার করুন 'google person finder: 2011 japan earthquake '





বাংলাদেশীসহ আক্রান্ত এলাকাসমূহের সবার মঙ্গল হোক।



সামহোয়্যার ইন ব্লগটিম এবং ব্লগার বৃন্দ।

মন্তব্য ১২৮ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:২১

মুরাদ-ইচছামানুষ বলেছেন: বাংলাদেশীসহ আক্রান্ত এলাকাসমূহের সবার মঙ্গল হোক।

২| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:২৩

আশীষ কুমার বলেছেন: এই দুর্যোগে সবার জন্য দোয়া চাই। মনোবল হারাবেন না। বাংলাদেশ আজ জিতে গেছে। আপনারাও হারবেন না।

৩| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:২৫

মেকগাইভার বলেছেন: বাংলাদেশি প্রবাসি সহ সবার জন্য দোয়া করি।

৪| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:২৫

টিনটিন` বলেছেন: আল্লাহ সবার মঙ্গল করুক।

৫| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:২৭

জাহাজী পোলা বলেছেন:

মালায়শিয়া আছি, সারাদিন বৃষ্টি হয়েছে টিপটিপ করে,

এখন রাত ০২ ২৫।

এখনো বৃষ্টি হচ্চে মাঝারি আকারে সাথে হালকা বাতাস।



জাপানে নাকি কয়েকটা জাহাজ ভেসে গেছে।


আমার জাহাজ যদিও সমুদ্রের মাঝে না, তবে সমুদ্র থেকে বেশি দুরেও না- সমুদ্রের সাথে সংযোগ একটা নদীতে।
সমুদ্রের দূরত্ব ২.৫ নটিক্যাল মেইল দূরে।


একটু ভয়ে ভয়ে আছি !! :(

৬| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:২৮

সমীর কুমার ঘোষ বলেছেন: বাংলাদেশীসহ সেখানকার আক্রান্ত সকলের মঙ্গল কামনা করছি...

৭| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:২৯

লুকার বলেছেন:
জাপানের মত উন্নত দেশে পূর্বাভাস পাওয়ার পরও যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের যে কী হবে, তা ভাবতেই ভয় লাগে।

৮| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:৩২

জসিম। বলেছেন:

আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন, আমিন

৯| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:৩২

বোরহান উদদীন বলেছেন: এই কামনায় বাংলাদেশীসহ আক্রান্ত এলাকাসমূহের সবার মঙ্গল হোক।

১০| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:৩৪

যোগী বলেছেন: ভালো আছি । খুব ভয় পাইছিলাম।

১১| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:৩৬

গরম কফি বলেছেন:
আল্লাহর কাছে প্রতিটা বাঙ্গালাদেশী নাগরিকের নিরাপত্তা এবং সুস্হতা কামনা করি ।

১২| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:৩৭

shapnobilash_cu বলেছেন: ভাল থাকুক সমগ্র মানব-জাতি...

১৩| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:৩৯

মুনসী১৬১২ বলেছেন: সুনামি আক্রান্ত জাপানের প্রবাসি বাংলাদেশিসহ সবাই সুস্থ থাকুক এ কামনায়--আল্লাহ তাদের সহায় হোক---

১৪| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:৩৯

সপ্রতিভ বলেছেন: ভয় পাইয়ো না জাহাজী, আল্লাহ ভরসা

১৫| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:৪৫

নীরব দর্শক্ বলেছেন: চলুন, আমারা সবাই তাদের জন্য দোয়া করি। আমাদের বোধহয় আর কিছু করারও নাই।

১৬| ১২ ই মার্চ, ২০১১ রাত ১২:৫৫

স্বদেশ হাসনাইন বলেছেন: স্মরণাতীতকালের ভয়াবহ দুর্যোগ। সেন্ডাই এলাকায় বসবারত ঘনিষ্ট বন্ধুর জন্য দুশ্চিন্তায় আছি। জাপানে ফোন করছিলাম, ফোন যাচ্ছে না। ঢাকায় তার বাবা মাও দুশ্চিন্তাগ্রস্থ । কেউ সেন্ডাই থেকে ব্লগে ঢুকলে আপডেট দেবেন।

১৭| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:০৩

যোগী বলেছেন: এই মাত্র একটা বড় ধরনের ধক্কা দিল। প্রায় সারা দিনই এই ধরনের ধাক্কার উপরে আছি।
@স্বদেশ হাসনাইন এখানকার বাংলাদেশিরা সবাই ভাল আছে। কারও কোন বিপদের কথা শুনিনি।

১৮| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:০৯

অনিগিরি বলেছেন: এখন জাপানে ভোর চারটা!! এখন আবার ভুমিকম্প হলো!! আমার বাসা বইসা আমি খালি দুলছি!!! আসলেই ভয়াভহ সুন্দর অভিজ্ঞতা!!

১৯| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:১২

মেমনন বলেছেন: হে পরম করুনাময়, সবাইকে ভালো রেখ।

২০| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:১৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভকামনা রইলো সবার জন্য।

২১| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:১৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বাংলাদেশীসহ আক্রান্ত এলাকাসমূহের সবাই সুস্থ থাকুক।

২২| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:১৮

মানবী বলেছেন: জাপান প্রবাসী বাংলাদেশী ব্লগারদের খোঁজ জানতে চেয়ে পোস্ট দিবো ভেবে ব্লগে এসে স্টিকি পোস্টটি দেখে খুব ভালো লেগেছে, আন্তরিক ধন্যবাদ কর্তৃপক্ষকে।

যে ব্লগাররা জাপানে আছেন বলে জানি...

*জ্বীনের বাদশা
*ফেরারী পাখি
*নির্ঝরীনি

তাঁরা এবং জাপানে অবস্থানরত বাংলাদেশী সহ সকলের নিরাপত্তা কামনা করছি।

অনিগিরি, আপনাদের জন্য আন্তরিক প্রার্থণা রইলো।

২৩| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:২১

সায়েম মুন বলেছেন: সবার মঙ্গল কামনা করছি।

২৪| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:২৫

কাকপাখি ২ বলেছেন: ভুমিকম্পের ছবি দেখেন

Click This Link

২৫| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:২৫

নিয়ম ভাঙার কারিগর বলেছেন: বাংলাদেশীসহ আক্রান্ত এলাকাসমূহের সবার মঙ্গল হোক।

২৬| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:২৭

সরদাররকস্‌ বলেছেন:





জাপানে অবস্থানরত বাংলাদেশী সহ সকলের মঙ্গল কামনা করছি।

২৭| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:৩৫

নিশাচর নাইম বলেছেন: প্রবাসীদের মঙ্গল কামনা করছি। আল্লাহ আমাদের দেশকে যেন এই ধরনের মারাত্মক বিপদ থেকে রক্ষা করে।

২৮| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:৩৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:



২৯| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:৩৭

সিস্টেম বলেছেন: সপ্রতিভ বলেছেন: ভয় পাইয়ো না জাহাজী, আল্লাহ ভরসা

৩০| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:৫১

মাইন রানা বলেছেন: সবাই ভালো থাকুক এই দোয়া আল্লাহর কাছে,

৩১| ১২ ই মার্চ, ২০১১ রাত ১:৫৪

মাশফিক হক বলেছেন: জাহাজী ভাই ভয় পাইয়েন না। অাল্লাহ অাপনার সহায় হোন।


বাংলাদেশীসহ আক্রান্ত এলাকাসমূহের সবার মঙ্গল হোক।

৩২| ১২ ই মার্চ, ২০১১ রাত ২:০২

বৈকুন্ঠ বলেছেন: হে মহামাইন্য লুটিশবোর্ড, চান্সে আমি ইট্টু উস্তাদি কৈরা লৈ--

ভূমিকম্প যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ, সেহেতু এইক্ষেত্রে "আক্রান্ত" শব্দটি বেমানান। এইক্ষেত্রে উপদ্রুত বা দুর্গত শব্দদুইখানির মইধ্যে যেকোন একখানি ব্যাবহার করিলে বাংলাভাষার মানরক্ষা হৈবে বেশী। অবশ্যি এইটা মার্চ মাস... কাজেই বাংলাভাষার শ্রাদ্ধ করতে চাইলে করতেও পারেন

যাইহোক, এমন একটা বিপর্যয়ের মুহুর্তে নোটিশবোর্ডের এই পোস্টটি সত্যিই প্রশংসার দাবীদার। আমরা যে যেখানেই থাকিনা কেন সামহোয়ারইন টীম সুখে দুঃখে আমাদের পাশে আছে- এমনটাই মনে হল।
ধন্যবাদ সা.হো.


৩৩| ১২ ই মার্চ, ২০১১ রাত ২:০৮

একরামুল হক শামীম বলেছেন: সংকট কেটে যাক...

৩৪| ১২ ই মার্চ, ২০১১ রাত ২:৩৩

ওঙ্কার বলেছেন: ইকরাম কেমন আছে, টেনশন হচ্ছে

৩৫| ১২ ই মার্চ, ২০১১ রাত ২:৩৩

খান @ খান বলেছেন: পাঁচ মিনিট পর পরই একটা ঝাকুনি দিয়ে যচেছ .। মোবাইল নেট্্বোরক নাই. কার ও খবর নিতে পারছি না.। এখনও ভাল আছি.

৩৬| ১২ ই মার্চ, ২০১১ রাত ২:৩৪

খান @ খান বলেছেন: কেবলই একটা ঝাকুনি দিয়ে গেল..

৩৭| ১২ ই মার্চ, ২০১১ রাত ২:৫৭

ভালু দা বলেছেন: অনিগিরি, খান @ খান ভাই ভয় পাইয়েন না । আল্লাহ ভরসা ।

৩৮| ১২ ই মার্চ, ২০১১ রাত ৩:০৪

হিবিজিবি বলেছেন: আমার এক ঘনিষ্ঠ বন্ধু জাপানে পি এইচ ডি করছে। সে থাকে টোকিও এর কাছে একটা সিটিতে। আজ সারাদিন নেটে ও মোবাইলে তাকে পাইনি। জানিনা কেমন আছে। আল্লাহ তাকে সহ সবাইকে ভালো রাখুক।

৩৯| ১২ ই মার্চ, ২০১১ ভোর ৪:২৩

খোচা বলেছেন: সবাই কে আল্লাহ ভালো রাখুক।
আমাদের দেশকে এমন দূর্যোগের হাত থেকে বাচিয়ে রাখুক।

মডুকে ধন্যবাদ আঠা লাগাবার জন্য।

৪০| ১২ ই মার্চ, ২০১১ ভোর ৪:৪৫

রোকসানা লেইস বলেছেন: এক নিমিশে সাজানো সব কোথায় হারিয়ে যায় প্রকৃতির কাছে বড় অসহায় মানুষ যদি বোধদোয় হতো বেঁচে থাকার সময় টুকু ঝগড়া মারামারি না করে আনন্দে কাটাত মানুষ পৃথিবী জুড়ে---------শুধু বাংলাদেশী নয় পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।

৪১| ১২ ই মার্চ, ২০১১ ভোর ৫:০৫

পরান বলেছেন: শুধু বাংলাদেশী নয় পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।

৪২| ১২ ই মার্চ, ২০১১ ভোর ৫:৪৩

তোমোদাচি বলেছেন: এখন জাপানে ৮ টা ৩০ মিনিট। শংকার মধ্য দিয়ে রাত কাটলেও তেমন কোন সমস্যা হয়নি। অবশ্য ওসাকাতে ভুমিকম্পের প্রভাব কিছুটা কম, সুনামী ও তেমন একটা হয়নি। তারপরও গতকালের ভুমিকম্পের অনুভুতি ছিল অন্যরকম। ইউনিভার্সিটির বিশাল বিল্ডিং টা দোলনার মত দুলছিল, এবং অনেক সময় ধরে। কিছুক্ষন পর পর।

আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, কোন বিপদ ঘটেনি।
বিপদ্গ্রস্থদের আল্লাহ রক্ষা করুক!


সামুকে ধন্যবাদ এই নোটিশবোর্ডটি টানানোর জন্য।

৪৩| ১২ ই মার্চ, ২০১১ ভোর ৬:৫৯

তোমোদাচি বলেছেন: আমার জানা মতে এখানে বসবাসকারী সকল বাংলাদেশী ভাল আছে।

আমার পারিচিত একজন এন এইচ কে রেড়িওতে কাজ করে, তার কাছেও বাংলাদেশীদের হতাহতের কোন নিউজ নেই।

আল্লাহ আমাদের সহায় হোন!

৪৪| ১২ ই মার্চ, ২০১১ সকাল ৭:০৩

আল মামুন ১৯৮৭ বলেছেন: রোকসানা লেইস বলেছেন: এক নিমিশে সাজানো সব কোথায় হারিয়ে যায় প্রকৃতির কাছে বড় অসহায় মানুষ যদি বোধদোয় হতো বেঁচে থাকার সময় টুকু ঝগড়া মারামারি না করে আনন্দে কাটাত মানুষ পৃথিবী জুড়ে---------শুধু বাংলাদেশী নয় পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।

৪৫| ১২ ই মার্চ, ২০১১ সকাল ৭:১৬

আল মামুন ১৯৮৭ বলেছেন: হে দুনিয়ার ব্যস্ত মানুষ গুলো আর কতকাল প্রক্রিত খোদাকে ভুলে থাকবে??????????????????????

দেখ এত আধুনিক জাপান এক মিনিটে কিভাবে শেষ হয়ে গেল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমেরিকা তুমি বেশি বেশি বাড়াবাড়ি করিওনা, খোদা চাইলে শেষ করতে একমিনিট ও লাগেনা,,,,,,,,,,,

গাদ্দাফি তুমি আর কত যালাতন করবে??? দেখ জাপানকে , ওর থেকে শিক্খা নাও, তোমার জুলুম শেষ কর, বাংলাদেশিদের কে আর যেন ফিরতে না হয় সে ব্যাবস্থা কর। তুমি খমতা ছাড়............


মানুষের উচিত এ প্রাক্রিতিক দুর্যোগ থেকে শিক্খা গ্রহন করা।


আশা করি শুধু বাংলাদেশী নয় পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।

৪৬| ১২ ই মার্চ, ২০১১ সকাল ৭:২০

স্বাধীনতার বার্তা বলেছেন: আল্লাহ সবার মঙ্গল করুক।
শুনলাম, ৫০টার মত আফটারশক হয়েছে। ভয়ঙ্কর অবস্থা।

৪৭| ১২ ই মার্চ, ২০১১ সকাল ৭:৪৭

জিসান শা ইকরাম বলেছেন:
বাংলাদেশীসহ আক্রান্ত এলাকাসমূহের সবার মঙ্গল হোক।

৪৮| ১২ ই মার্চ, ২০১১ সকাল ৮:৩১

জারনো বলেছেন: জাপানের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে নিহত ভাই বোনদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের শোকার্ত আত্মীয় স্বজনদের সমবেদনা জানাই।

জাপানের এনএইচকে টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, টোকিওর ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তরপূর্বের উপকূলীয় সেন্দাই নগরীতে ৩ শ মৃতদেহ পাওয়া গেছে। তারা পানিতে ডুবে মারা গেছে বলে মনে করা হচ্ছে।

৪৯| ১২ ই মার্চ, ২০১১ সকাল ৯:০৩

হাসানুর বলেছেন: প্রাক্রিতিক দুর্যোগ ছাড়া আমরা যেন বুঝতেই পারিনা আমরা আসলেই কত অসহায় !
সবার জন্য শুভকামনা.......

৫০| ১২ ই মার্চ, ২০১১ সকাল ৯:৩১

পাখা বলেছেন: আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন, আমিন

৫১| ১২ ই মার্চ, ২০১১ সকাল ৯:৩৮

মুখ ও মুখোশ বলেছেন: প্রকৃতির কাছে মানুষ কত অসহায়!!!!!!!!!!! এক নিমিশে সাজানো গুচানো সব কোথায় হারিয়ে যায় কিছুই করার থাকেনা মানুষের


জাপানে অবস্থানরত বাংলাদেশী সহ সকলের নিরাপত্তা কামনা করছি।

এরকম কিছু বাংলাদেশে হলে কি যে অবস্হা হবে ভেবেই গা শিহরিয়া উঠে......................হে আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখ।

৫২| ১২ ই মার্চ, ২০১১ সকাল ১০:১২

মোহাম্মদ আনোয়ার বলেছেন: এই ভূমিকম্পগুলি জাপানে হয় কেন, যুক্তরাষ্ট্র আর ইসরাইলে হয় না কেন ??????????????????????/

৫৩| ১২ ই মার্চ, ২০১১ সকাল ১০:১৩

মিঠুন ভাই বলেছেন: আল্লাহর রহমতে কোন বিপদ হয়নি। ১৩;১৫, জাপান সময়, নিহতের সংখ্যা ১৩০০ জন।

৫৪| ১২ ই মার্চ, ২০১১ সকাল ১০:১৬

আকাশের তারাগুলি বলেছেন: @@মোহাম্মদ আনোয়ার
কোথায়ও হওয়া ঠিক নয়, তাছাড়া যুক্তরাস্ট্রের বিভিন স্টেটে অসংখ্য বাংলাদেশী রয়েছে।

৫৫| ১২ ই মার্চ, ২০১১ সকাল ১০:৩৬

রফিকুজজামান লিটন বলেছেন: বাংলাদেশীসহ আক্রান্ত এলাকাসমূহের সবার মঙ্গল হোক।

৫৬| ১২ ই মার্চ, ২০১১ সকাল ১০:৪৭

শুটকাভাই বলেছেন: খোদা সবাইকে হেফাজত কর

৫৭| ১২ ই মার্চ, ২০১১ সকাল ১১:০৩

সুরঞ্জনা বলেছেন: জগতের সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। ব্লগার মুকুট জাপান থাকত, তার খবর কি কেউ জানেন? জাপান প্রবাসী ব্লগারেরা আপনারা জানবেন সামুবাসীর দোয়া আপনাদের সাথেই আছে।

৫৮| ১২ ই মার্চ, ২০১১ সকাল ১১:১২

আলাভী বলেছেন: জাপানে যেই সব ব্লগারেরা আছেন তারা একটু আও্য়াজ দেন

...........আমরা চিন্তায় আছি................

আর আল্লাহ বাংলাদেশ সহ সবাইকে ভাল রাখুক, আমিন

:| :| :| :| :| :| :| :| :| :| :| :|

৫৯| ১২ ই মার্চ, ২০১১ সকাল ১১:২০

সাগর ঝিনেদা বলেছেন: জাপানের ভূমি কেম্পর খবরে খুব খারাপ লাগেলা তারপরো আল্লাহর কাএছ কামনা এখন তুমি সকল কে রক্ষা করো এবং নিরাপদ রাখো।
আর বাঙালীরা আপনারা একটু সতর্ক থাকুন এবঙ জাপানের প্রবাসী ব্লগার যারা আছেন তারা একটু আও্য়াজ দেন কারণ আপনাদের থেক আমারা আপেডট তথ্য আশা করছি। ইনহত এদর জন্য সহমর্মীতা..............................

৬০| ১২ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪২

নির্ঝরিনী বলেছেন: অশেষ ধন্যবাদ @মানবী...স্মরন এবং নিরাপত্তা কামনা করার জন্য...

আমি বর্তমানে জাপানে নেই, আপনার এলাকাবাসী...

আজকে জাপানের খবর দেখার পর থেকেই মনটা ভীষন খারাপ...

জাপানবাসী এক বাংলাদেশী বন্ধুর সাথে কিছু সময় আগে কথা হলো,
গতকাল থেকে সেল্টারে ছিলো...তারা সুস্থ্য আছে তবে ছোট বাচ্চাটা খুব ভয় পেয়েছে...

@সুরঞ্জনা...মুকুট আল্লাহর রহমতে ভালোই আছে, ফেসবুকে আপডেট দিয়েছে দেখলাম...

৬১| ১২ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪৬

নতুন রাজা বলেছেন:
ওসাকা থেকে আপডেট:
ওসাকাতে গত দুপুরে শুধু ভূমিকম্প অনূভব করেছিলাম আমরা। তবে টোকিও রিজিওনে এখনো ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। সুনামির ভয় কিছূটা কমে গিয়েছে। সুনামির সর্তকতা রিলাক্স করা হয়েছে।

তবে ভয়ের বিষয় হলো, একটা পারমানবিক বিদ্যূত কেন্দ্রে লিকেজ হয়েছে বলে রয়টার-এর ওয়েবসাইট বলছে। সেই কেন্দ্রের চারপাশের ৩ কিমি এলাকা থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। আর আশেপাশের ১০ কিমি এলাকার সবাইকে ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে।

৬২| ১২ ই মার্চ, ২০১১ দুপুর ১২:১৮

মোহাম্মদ আনোয়ার বলেছেন: @আকাশের তারাগুলি,
আমি জানি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বাংঙ্গালী আছে। কিন্তু আমি যুক্তরাস্ট্র আর ইসরাইলের ধ্বংস চাই। কারন এরাই সারা বিশ্বে যুদ্ধ আর অশান্তি বাধিয়ে রাখছে। তার বিনিময়ে কিছু বাংলাদেশী ভাই-বোন হয়তো মারা যাবে। আমার নিজের ভাই-বোনও যুক্তরাষ্ট্রে বসবাস করছে। কিন্তু আপনি কি ভুলে গেছেন, ১/১১ এ বাঙ্গালী সহ কত মুসলিম ভাই-বোন মারা গিয়েছিলো !!!!!!!!!!!!!!!!!!!!!!!। আমি নিজে যুক্তরাষ্ট্রে থাকলেও আমার জীবনের বিনিময়ে যুক্তরাষ্ট্র আর ইসরাইলের ধ্বংস কামনা করতাম। অবশ্য সবাই খারাপ নয়। ভাল লোকও আছে। মূলতঃ এই সব খারাপ লোকগুলোরই ধ্বংস চাচ্ছি আমি।

৬৩| ১২ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২২

মোহাম্মদ আনোয়ার বলেছেন: @আকাশের তারাগুলি,
আমি জানি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বাংঙ্গালী আছে। কিন্তু আমি যুক্তরাস্ট্র আর ইসরাইলের ধ্বংস চাই। কারন এরাই সারা বিশ্বে যুদ্ধ আর অশান্তি বাধিয়ে রাখছে। তার বিনিময়ে কিছু বাংলাদেশী ভাই-বোন হয়তো মারা যাবে। আমার নিজের ভাই-বোনও যুক্তরাষ্ট্রে বসবাস করছে। কিন্তু আপনি কি ভুলে গেছেন, ১/১১ এ বাঙ্গালী সহ কত মুসলিম ভাই-বোন মারা গিয়েছিলো !!!!!!!!!!!!!!!!!!!!!!!। আমি নিজে যুক্তরাষ্ট্রে থাকলেও আমার জীবনের বিনিময়ে যুক্তরাষ্ট্র আর ইসরাইলের ধ্বংস কামনা করতাম। অবশ্য সবাই খারাপ নয়। ভাল লোকও আছে। মূলতঃ খারাপ লোকগুলোরই ধ্বংস চাচ্ছি আমি।

৬৪| ১২ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫১

দুরের পাখি বলেছেন: আমি ভালো আছি । ভূমিকম্প টেরই পাইনি ।

৬৫| ১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:২৫

অযাচিত-একজন বলেছেন: আমার এক বন্ধু (আনোয়ার কবির) টোকিও থাকে। কোন র্খোজ পাচ্ছিনা, চিন্তিত। বাংলাদেশী ভাইদের জন্য দোয়া রইল।

আকাশের তারাগুলি বলেছেন: @@মোহাম্মদ আনোয়ার
কোথায়ও হওয়া ঠিক নয়, তাছাড়া যুক্তরাস্ট্রের বিভিন স্টেটে অসংখ্য বাংলাদেশী রয়েছে।

----- সহমত

৬৬| ১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩১

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ নির্ঝরিনী। তুমি ও মুকুট ভালো আছ যেনে খুশী হলাম। বাকি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই দোয়া।

৬৭| ১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩৬

মদন বলেছেন: মামাতো ভাই জাপানে থাকে, দুর্ঘটনার পরপরই আমাকে ফোন দিয়ে জানিয়েছিলো আল্লাহর রহমতে ভালো আছে সবাই। কর্মক্ষেত্র থেকে রওনা দিয়ে ১০ ঘন্টা সময়
ব্যায় করে ২০ কিমি. পায়ে হেটে রাত ৩ টার সময় বাসাতে যেতে পেরেছিলো।
ভয়াবহ অভিজ্ঞতা।

৬৮| ১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৫

টুনা বলেছেন: প্রাকৃতিক বিপর্যয়ের সময় মনে হয় আমরা কতটা অসহায় ।
আল্লাহ্‌ সবার মঙ্গল করুন । ভাল থাকবেন সবাই । আমীন ।

৬৯| ১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৬

শিপু ভাই বলেছেন: বাংলাদেশীসহ আক্রান্ত এলাকাসমূহের সবার মঙ্গল হোক।

৭০| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৩:১৯

kisuna বলেছেন: জ্বীনের বাদশা ভাল আছেন। নুশেরা আপার ফেসবুকে তাঁকে মন্তব্য করতে দেখেছি।

৭১| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৩:২৬

তোমোদাচি বলেছেন: আজ স্থানীয় সময় ৩ টা ৩০ মিনিটে, ফুকুশিমা নিউক্লিয়ার রিয়েক্টর এক্সপ্লোশান ঘটেছে। অবস্থা কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না।

এক্সপ্লোশান এর ভিডিও দেখুন (নতুন রাজার সৌজন্যে)
http://www.youtube.com/watch?v=pg4uogOEUrU

৭২| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৩:২৭

নতুন রাজা বলেছেন: আপডেট:

কিছুক্ষণ আগে ফুকুশিমাতে নিউক্লিয়ার প্লান্টে বিস্ফোরণ ঘটেছে। রেডিয়েশন কিছুটা ছড়িয়ে পরেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। আশেপাশে ১০ কিমি এলাকা থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।

৭৩| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৩:২৮

সত্যাশ্রয়ী বলেছেন:
সবাই ভাল থাকুন এই কামনা

৭৪| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৩৬

আরিফইসলাম বলেছেন: জাপানের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। বাংলাদেশীসহ আক্রান্ত এলাকাসমূহের সবাই ভাল থাকুন এই কামনা করি।

৭৫| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৫১

বহুব্রীহি বলেছেন: :| আমার মামা থাকেন টোকিওতে। কি অবস্থা ঐদিকে?

৭৬| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৫৯

সাকিন উল আলম ইভান বলেছেন: সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায়.........আমিন........

৭৭| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৪:০৩

সেতু আশরাফুল হক বলেছেন:
সকল মানুষ এবং সকল জাতির জন্য শুভ কামনা। আশা করি জাপানের উদ্ধার তৎপরতায় সকল দেশ এগিয়ে আসবে।

৭৮| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৪:২৫

আইরিন সুলতানা বলেছেন: ব্লগার মুকুট ফেসবুকে জানিয়েছেন, (সাত ঘণ্টা আগের বার্তা)-

"আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন সবাই after shock এর ভয়ে আছি। মূল ভূমিকম্পের পর ৮৩বার ছোট ছোট কম্পন হয়েছে"

৭৯| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৩৭

হাসানুজ্জামান তালুকদার শিমুল বলেছেন: For all have sinned and fall short of the glory of Lord!
প্রকৃতির সামান্য একটি ব্যাপার চিন্তা করুন, শুধু আবহাওয়া অধিদপ্তর বা এই জাতীয় মন্ত্রনালয় বা সংশ্লিষ্ট কতৃর্পক্ষ নয় বরঞ্চ আমরা সবাই জানি; যে কোন মেগা সিটিতে কোন একটি ভুমিকম্প হবে বা সুনামি আঘাত করবে সেটা যদি আগে থেকে ধরতে না পারে বা ভুল দৃষ্টির কারনে এড়িয়ে যায় তবে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে! শুক্রবার, ০৪ মার্চ ২০১১, ২৩:১৮: http://8ukoc.cjb.net/ and http://x42j1.cjb.net/

Canada may see some higher waves as will be the case in Hawaii and Western Coast of California but should not be an issue.

Who is this that obscures my plans with words without knowledge? I will question you, and you shall answer me. Where were you when I laid the earth’s foundation? Tell me, if you understand. While the morning stars sang together and all the angels shouted for joy?

Who shut up the sea behind doors, when I made the clouds its garment, I said, ‘This far you may come and no farther; here is where your proud waves halt’?

৮০| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৫৪

১১স্টার বলেছেন: I CAN'T COMMENT IN BANGLA BECAUSE MY COMPUTER GIVES SOME PROBLEM. WISH OF BEST LUCK OF ALL.

৮১| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৫৬

১১স্টার বলেছেন: জাহাজি পোলা কি মালয়েশিয়াতে নোঙ্গর দিবেন দিলে আওয়াজ দিয়েন।

৮২| ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৫৯

কষ্ট - ১ বলেছেন: জাপানে বসবাসরত সকল বাঙ্গালী এবং জাপানী সকলের জন্য দোয়া করছি। আল্রাহ সবারই জানমালের হেফাজত করুন। এখান হতে বাংলাদেশের শিক্ষা নিয়ে ব্যবস্থা নেয়া জরুরী।

৮৩| ১২ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১০

আইরিন সুলতানা বলেছেন:
কয়েক মিনিট আগে ফেসবুকে ব্লগার মুকুর এর বার্তা পেলাম । তিনি তার বর্তমান অবস্থা প্রসংগে বলেছেন,

”বেঁচে আছি, এখন নতুন সমস্যা, পাওয়ার প্লান্টে বিস্ফোরন হয়েছে”

৮৪| ১২ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৫

মাহিরাহি বলেছেন: আমার ভাই ভাবী আর তিন ভাতিজা ভাতিজিসহ জাপানের টোকিওতে আছেন।

তারা সবাই ভাল আছেন।

দোয়া করবেন।

ফুকুশীমার নিউক্লিয়ার রিএকটরে দুর্ঘটনা খুবই চিন্তার বিষয়

৮৫| ১২ ই মার্চ, ২০১১ রাত ৮:২১

কাউসার রুশো বলেছেন: আল্লাহ সবার মঙ্গল করুক।

৮৬| ১২ ই মার্চ, ২০১১ রাত ৮:৫৪

খালেদ সময় বলেছেন: ভূমিকম্পতো গতকাল হয়েছিল। ভুলগুলো সংশোধন করা হোক। গতকাল রাতে পোষ্টটি দেয়া হয়েছিল

৮৭| ১২ ই মার্চ, ২০১১ রাত ৯:১৪

জুল ভার্ন বলেছেন: আমার জানামতে ব্লগার "ফেরারী পাখি", "মুকুট", "জ্বীনের বাদশা" জাপানে থাকেন। অনেক আগে জনাব মুকুটের সাথে যোগাযোগ ছিল মেইলে। অনেকদিন যোগাযোগ নেই। এই পোস্টের ৮৪ নম্বর মন্তব্যে মুকুট ভালো আছেন জেনে স্বস্তি পাচ্ছি। প্রার্থনা করি জাপান প্রবাসী সকল বাংলাদেশীসহ সবাই ভালো থাকুন।

৮৮| ১২ ই মার্চ, ২০১১ রাত ১১:৫৩

ভালবাসার দেয়াল বলেছেন: সকলের মঙ্গল কামনা করছি

৮৯| ১৩ ই মার্চ, ২০১১ রাত ১২:০৬

দীপান্বিতা বলেছেন: জগতের সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন

৯০| ১৩ ই মার্চ, ২০১১ ভোর ৪:০২

নূরননবী বলেছেন: জাপানে অবস্থানরত বাংলাদেশীসহ সকলের মঙ্গল কামনা করছি।

৯১| ১৩ ই মার্চ, ২০১১ ভোর ৪:১৬

আমিনুর রহমান বলেছেন: আল্লাহ্‌ সকলকে রক্ষা করুন।

৯২| ১৩ ই মার্চ, ২০১১ ভোর ৪:১৬

আমিনুর রহমান বলেছেন: আল্লাহ্‌ সকলকে রক্ষা করুন।

৯৩| ১৩ ই মার্চ, ২০১১ ভোর ৪:৫২

মোস্তাফিজ রিপন বলেছেন: মঙ্গল হোক সবার।

৯৪| ১৩ ই মার্চ, ২০১১ সকাল ৮:১৪

মুকুট বলেছেন:

ধন্যবাদ নোটিশবোর্ড। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সব ব্লগারদেক যারা আমাদের জন্য সহমর্মিতা জানিয়েছেন, জানাচ্ছেন...... ব্যক্তিগতভাবে আমার খোজ খবর নিয়েছেন ফেসবুকে, ফোনে। আমি এবং আমার আশের পাশের পরিচিত সব বাংলাদেশীরা ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া। এখন পর্যন্ত কোন বাংলাদেশী হতাহতের কোন খবর নাই। বেশ কিছু দেশের দুতাবাস তাদের নাগরিকদের জন্য স্পেশাল হটলাইন চালু করলেও আমাদের করিৎকর্মা দুতাবাস এর সংশ্লিষ্টরা হয়ত সুশি আর সাক্কে নিয়ে ব্যস্ত আছেন।


সকাল থেকে সুনামীর এলার্ট কমিয়ে দেয়া হয়েছে, যদিও এখনও সম্ভাব্যতা কমেনি সুনামী। এখন মারাত্নক বিপদ দেখা দিয়েছে ফুকুশিমা নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের বিস্ফোরন। আগে ইউনিট-১ নিয়েই সমস্যা ছিলো, এখন আবার ইউনিট-৩ এও সমস্যা হয়েছে। সম্ভবত ফুয়েল রড এক্সপ্লোষন হয়েছে, এরপর প্রচুর পরিমান সমুদ্রের পানি ঐ ইউনিটে প্রবেশ করানো হয়েছে। ফুয়েল রড এখন পানিতে নির্মজ্জিত। কারন এই ইউনিটের ফুয়েল সেল কুলিং সিস্টেমের পাম্প জ্যাম হয়ে গেছে। পরিস্থিতি কিছুটা খারাপ। আমি প্রায় ২৫০কিমি দূরে আছি এই প্লান্ট থেকে। শুক্রবারে সারা জাপানেই ট্রেন চলাচল বন্ধ ছিলো, কাল থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়েছে। মিয়াগিতে সবচেয়ে বেশি হতাহত হয়েছে। প্রায় ৪০লাখ বাড়ি এখনও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত।

আশা করা যাচ্ছে আজকের মাঝেই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, এবং হয়ত পরিস্কারভাবে হতাহতের সংখ্যাও জানা যাবে, এখনো ঐসব উপদ্রুত এলাকায় অনেক লোককে খুজে পাওয়া যাচ্ছে না।


সবাই আমাদের জন্য দোয়া করবেন।
লাইভ দেখুনঃ

স্লো নেট স্পীডঃ http://www3.nhk.or.jp/nhkworld/

হাই স্পীডঃ http://www3.nhk.or.jp/nhkworld/r/movie/index.html

৯৫| ১৩ ই মার্চ, ২০১১ সকাল ১০:২৪

রোমেলা বলেছেন: আল্লাহ সবার মঙ্গল করুক

৯৬| ১৩ ই মার্চ, ২০১১ সকাল ১১:২৬

ল্যাটিচুড বলেছেন: সকলের জন্য দোয়া ও মঙ্গল কামনা করছি .........

৯৭| ১৩ ই মার্চ, ২০১১ সকাল ১১:৩৩

মহিউদ্দিন আবির বলেছেন: মানবতার সেবায় এগিয়ে আসুন সবাই.

৯৮| ১৩ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫০

দরিয়ানগর বলেছেন: হে আল্লাহ সুনামি আক্রান্ত জাপানের প্রবাসি বাংলাদেশিসহ সবাই সুস্থ থাকুক এ কামনা করি।

৯৯| ১৩ ই মার্চ, ২০১১ দুপুর ১২:১৮

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: জাপানের প্রবসী বাংলাদেশিসহ সবাই সুস্থ থাকুক, আল্লাহ তাদের সহায় হোক।

১০০| ১৩ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫৮

ধূর্ত শিকারি বলেছেন: সকল জাপান প্রবাসী বাঙালীদের মঙ্গল কামনা করছি ।

১০১| ১৩ ই মার্চ, ২০১১ দুপুর ১:০৩

মহসিনা আখতার বলেছেন: গত পরশু রাতে ভূমিকম্পের ভয়াবহতা দেখার পর চ্যানেল চেঞ্জ করতে করতে ইটিভি কলকাতার খবর শুনে কানে খটকা লাগলো। বলে কি.......???‍ '.....আমাদের কোন চিন্তা নাই। কারন, আবহাওয়াবিদরা বলেছেন.......। আরেহ্..স্ক্রিপ্ট রাইটাররে পাইলে কি যে করতার......... থাক।

বিশ্ব যেখানে ব্যাথায় কুকড়ে যাচ্ছে সেখানে একই সময়ে এমন খবর উপস্থাপনা হতাশ করে।

ঈশ্বর যেনো সবাইকে এমন ভয়াবহতা থেকে মুক্তি দেন। সবাই থাকুক প্রিয়জনদের সাথে।

১০২| ১৩ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪৫

বাতাসের রূপকথা বলেছেন: কোন করাল রাত্রিতে আমরা নিসর্গ সংসারের অন্তরালিস্থিত অন্ধ জড় শক্তির সর্ববিধ্বংসী রুপটি প্রত্যক্ষ করে থাকি। প্রকৃতি কখনো সুখদা, কখনো প্রানদা - কখনো দয়াহীনা, মমতাহীনা এক নির্মম হ্নদয়া।

"হে আমার সর্বদুঃখময় ব্যাথাহারী অনন্ত সুন্দর তুমি আঁধারে সর্বাংগ ভরে এ দুটি চোখের দৃষ্টিতে প্রত্যক্ষ হও, আমি তোমার এই তমসাবৃত নির্জন মৃত্যু মন্দিরের দ্বারে মহানন্দে তোমায় অনুসরন করি"।

১০৩| ১৩ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৪১

জাহাঙ্গীর সিএসইবিডি বলেছেন: আমরা পৃথিবীবাসী, সবাই, সকলের সুন্দর জীবন কামনা করি।

কাঁধে কাঁধ মিলিয়ে, অন্যের কষ্ঠগুলোকে ভাগাভাগি করে, আসুন দূর্দশাগ্রস্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই।

ভাই/বোনেরা আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি;
আমরা সবাই যেন ভালো থাকি, ভালো থাকতে পারি।

১০৪| ১৩ ই মার্চ, ২০১১ রাত ৯:০১

জ্বিনের বাদশা বলেছেন: আমি টোকিওতে আছি, নিরাপদ আছি। ৎসুনামিতে আক্রান্ত প্রিফেকচারগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিয়াগী প্রিফেকচারের মূল শহর সেনদাই শহরের বাংলাদেশীরা সবাই নিরাপদভাবে আশ্রয়কেন্দ্রে অবস;থান করছেন।

সবার জন্য দোয়া করবেন।

১০৫| ১৩ ই মার্চ, ২০১১ রাত ৯:২৪

সেলুকাস বলেছেন: গুগুল পারসন ফাইন্ডার একটা পেইজ তৈরী করেছে. এখানে গিয়ে যদি কাউকে খুঁজতে চান তার নাম দিয়ে খুঁজতে পারেন.

Click This Link

১০৬| ১৩ ই মার্চ, ২০১১ রাত ১০:০০

আসুন মানুষ হই বলেছেন: বাংলাদেশীসহ আক্রান্ত এলাকাসমূহের সবার মঙ্গল হোক

১০৭| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১২:০৪

হামীম বলেছেন: জাপানে ভয়াবহ ভূমিকম্পে/সুনামিতে আক্রান্ত মানূষকে হেফাজত করার জন্যে আল্লাহর কাছে সমস্বরে প্রার্থনা করি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

১০৮| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১২:৩২

সাইফ বাঙ্‌গালী বলেছেন: জগতের প্রতিটি প্রানী নিরাপদে থাকুক

১০৯| ১৪ ই মার্চ, ২০১১ ভোর ৬:৩৪

দিপ ১ বলেছেন: আল্লহর কাছে দোয়া করি, সবাই যেন নিরাপদে থাকেন। বিশেষ করে যারা জাপানে বসবাস করছেন। সবাই নামায পরে দোয়া করেন। আমিন।

১১০| ১৪ ই মার্চ, ২০১১ সকাল ৭:৩২

তোমোদাচি বলেছেন: ওসাকা থেকে বলছি।

ভুমিকম্প-সুনামী আক্রান্ত এলাকার লোকজন অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে সময় পার করছে। এখন প্রধান আতংক পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ। তবে আমরা এখন পর্যন্ত তেমন কোন সমস্যার সম্মুখিন হইনি। ফুকুসিমা (বিস্ফোরণস্থল) থেকে ওসাকার দুরত্ব ৫০০ কিমি এর উপরে।

আক্রান্ত লোকজনসহ সকল জাপানবাসীর জন্য দোয়া চাচ্ছি।

১১১| ১৪ ই মার্চ, ২০১১ সকাল ৮:৪৬

তোমোদাচি বলেছেন: ভুমিকল্প, সুনামী, পরমাণুচুল্লি বিস্ফোরণে লন্ডভন্ড জাপানে মরার উপর খাড়ার ঘা এর মত কিছুক্ষন আগে প্রায় ৫ মিটার উচু সুনামী আঘাত হেনেছে।
২য় দুঃসংবাদটা হলো, অনেক চেষ্টার পরও ফুকুসিমা পরমাণুচুল্লি বিস্ফোরণ ঠেকাতে পারছে না। আজ সকাল ১১ টার দিকে ৩ নং চুল্লিটাতেও বিস্ফোরণ ঘটেছে।

আল্লাহ আমাদের বিপদমুক্ত করুন!!

১১২| ১৪ ই মার্চ, ২০১১ সকাল ১১:৩৩

সাত-কাহন বলেছেন: মুখ ও মুখোশ বলেছেন: প্রকৃতির কাছে মানুষ কত অসহায়!!!!!!!!!!! এক নিমিশে সাজানো গুচানো সব কোথায় হারিয়ে যায় কিছুই করার থাকেনা মানুষের


জাপানে অবস্থানরত বাংলাদেশী সহ সকলের নিরাপত্তা কামনা করছি।

এরকম কিছু বাংলাদেশে হলে কি যে অবস্হা হবে ভেবেই গা শিহরিয়া উঠে......................হে আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখ।

১১৩| ১৪ ই মার্চ, ২০১১ সকাল ১১:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পরিচিত ব্লগারগণ জাপানে ভাল আছেন জেনে ভাল লাগছে। অন্যান্য দেশী ভাইবোনদের জন্য দোয়া করছি।

১১৪| ১৪ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫২

সনজিত বলেছেন: সবাই ভাল থাক এই কমনা সর্বদা। শুভ কামনা সবার জন্য।

১১৫| ১৪ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩১

সোজা সাপটা বলেছেন: আজ বাংলাদেশ সময় বেলা ১১:৪৬ মিনিটে জাপানে ভয়াবহ ভূমিকম্প

যত বার দেখছি ততোবার ভ্য় পাছ্ছি ।
মডু ভাইরা দয়া kore "আজ বাংলাদেশ সময় বেলা ১১:৪৬ মিনিটে " এইটা পরিবর্তন করুন। tarikh din

১১৬| ১৪ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৩৩

শেখ মিলন বলেছেন: আমাদের একজন ব্লগার ভাই ছিলেন যার নাম মুকুট ওনার খবর জানতে চাই

১১৭| ১৪ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১০

সাইফুল্যাহ কামরুল বলেছেন: যোগী বলেছেন: ভালো আছি । খুব ভয় পাইছিলাম। তিনি কি জাপানে আছেন?

১১৮| ১৪ ই মার্চ, ২০১১ রাত ৮:২৫

নীলমেঘ আমি বলেছেন: আসুন আমরা যে যেভাবে পারি জাপানকে সাহায্য করি।

১১৯| ১৪ ই মার্চ, ২০১১ রাত ৮:৩৭

মিটুলঅনুসন্ধানি বলেছেন: এই বিপর্যয় কেটে যাক আতি শীঘ্রই...

১২০| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১০:৫৯

এ.এ.এম বিপ্লব বলেছেন: আল্লাহ আপনাদের মঙ্গল করুন........।

১২১| ১৫ ই মার্চ, ২০১১ রাত ১:১৪

উইকিএইড বলেছেন: যদি কেউ গুগল আর্থ ব্যবহার করে থাকেন তবে এই ফাইলটি নামিয়ে নিয়ে দেখতে পারেন।





১২২| ১৫ ই মার্চ, ২০১১ সকাল ৭:৩০

মুকুট বলেছেন: আজ ভোর ৫টার দিকে বেশ শক্তিশালী একটা ভূমিকম্প হয়েছে, বাসার জিনিসপত্রের কম্পনে ঘুম ভেঙ্গে গিয়েছে।

আজ সকাল ৬টায় ফুকুশিমা নিউক্লিয়ার প্লান্টে বিস্ফোরন হয়েছে। রেডিয়েশনের মাত্রা ১ বছরে যে পরিমান রেডিয়েশন গ্রহনযোগ্য মানবদেহের জন্য তার প্রায় ৩গুন।

ইউএস নেভির শীপ গতকাল ১০০মাইল দূর থেকে রেডিয়েশন এর অস্তিত্ব খুজে পায়, ফলে তারা ঐ জাহাজ সরিয়ে নেয়।

গতকাল টোকিওতে আরিফ নামের এক বাংলাদেশীর হার্ট এটাকে মারা যাওয়ার নিঊজ পাওয়া গেছে।

গতকাল বাংলাদেশ দুতাবাসে ফোন করেছিলাম, তাদের কাছে ইনফোতো দূরে থাক, আমাদেরকেই বলছে, ভাই কোন আপডেট থাকলে আমাদেক জানাবেন। তাহলে ওনারা কি ঘোড়ার ঘাস কাটতে আছেন?

১২৩| ১৫ ই মার্চ, ২০১১ সকাল ৮:০৫

মুকুট বলেছেন: Japan's Nuclear and Industrial Safety Agency says an explosion was heard early Tuesday morning at the No.2 reactor of the disaster-hit Fukushima No.1 nuclear power plant.

Tokyo Electric Power Company says radiation levels reached 8,217 microsieverts per hour near the front gate of the Fukushima No.1 nuclear power station at 8:31 AM Tuesday.

Anyone in this kind of environment would be exposed to more than 3 ...years' worth of naturally occurring radiation within a single hour.

Nearly 2,500 people have been confirmed dead so far from the powerful earthquake and devastating tsunami that hit northeastern Japan on Friday.

More than 17,000 others are missing.

Nearly 450,000 people are taking shelter at over 2,500 evacuation centers in northeastern Japan after the region was struck by the earthquake and tsunami.   Tokyo Electric Power Company says radiation levels reached 8,217 microsieverts per hour near the front gate of the Fukushima No.1 nuclear power station at 8:31 AM Tuesday.

Anyone in this kind of environment would be exposed to more than 3 ...years' worth of naturally occurring radiation within a single hour.

Nearly 2,500 people have been confirmed dead so far from the powerful earthquake and devastating tsunami that hit northeastern Japan on Friday.

More than 17,000 others are missing.

Nearly 450,000 people are taking shelter at over 2,500 evacuation centers in northeastern Japan after the region was struck by the earthquake and tsunami.

[সৌজন্যেঃ এনএইচকে-ওয়ার্ল্ড]

১২৪| ১৫ ই মার্চ, ২০১১ সকাল ৮:৪৬

মেঘকন্যা বলেছেন: আমার প্রিয় শিক্ষক স.ম. আলী রেজা জাপানে।কোন শহরে তাও জানিনা।কেউ উনার খবর জানলে জানাবেন প্লীজ।আল্লাহ আপনাদের সকলকে নিরাপদে ও সুস্থ রাখুন, আমীন।

১২৫| ১৭ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩৭

নেক্সটতন্ময় বলেছেন: সবাই ভালো থাকবেন!!

১২৬| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৯

ম.শ. েহােসন বলেছেন: বাংলাদেশের টোকিওয়স্থ দুতাবাসের কার্যক্রম বন্ধ করাটা বিপদগ্রস্ত জাপানীজদের প্রতি অসম্মান দেখানোর সামিল বলে মনে করি। একই সাথে ওখানে অবস্থানরত বাংলাদেশীদের 'আনগ্রেটফুল' হিসেবে গালি খেতে হবে।

১২৭| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৪১

সাগর ঝিনেদা বলেছেন: 3333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333
333333333333333.....................................................
tsunami r ki hote pare bolen?????????????????????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.