| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রণয়ের দিনে দিয়েছিলাম উড়িয়ে চাঁদ রং ঘুড়ি দূর আকাশ পানে ঘুড়ি উড়ে উড়ে গিয়েছে কবে চলে কোন সুদূরে সূতোটাও ছিড়ে নিয়ে গেছে মস্ত অভিমাণে । আজ প্রলয়ের দিনে চাঁদ রং-ই কেবল ভাসে চোখের কোণে ।।
চারমিন জীবন দিয়েছে অবহেলা, ক্লান্তি আর বিরক্তিকর অবসর
আকাশে তাকিয়ে থাকি, নীল দেখি, বৃষ্টি অবিরাম ঝরঝর l
বৃষ্টি আমার চোখের মাঝে আরেক তারা যেনো
একলা প্রহর, একলা আমি, একলা মনে একলা বেড়ানো l
বেড়ানো আর হয়ে ওঠে না তবুও যাই ক্যাথরিন ডকে
জল-যান দেখে আনমনা হই, একাগ্র মনোযোগ সাদা বকে l
তোমায় নিয়ে কততো রংধনু স্বপ্ন চারমিন
আজ নয়, কাল নয় হয়তো পূরণ হবে একদিন l
মাঝে মাঝে ভাবি জীবন হয়তো এক অনন্ত দুঃখ গাঁথা
প্রেম, ভালোবাসা, আহলাদ ছাপিয়ে জয়ী এক বুক ব্যথা l
চারমিন জীবন দিয়েছে আঁড়ি তবু খুব ঘটা করে বাঁচি
মধু আছে, মাধুকরী আছে তবু বিষ নিয়ে বেড়ে ওঠি মৌমাছি !!
রিয়া হাবিব
ছবিসূত্র: ইন্টারনেট থেকে নেওয়া।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০
রিয়া হাবিব বলেছেন: খুব ধন্যবাদ।
২|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
নীলঞ্জন বলেছেন: ভালোলাগা।