| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রণয়ের দিনে দিয়েছিলাম উড়িয়ে চাঁদ রং ঘুড়ি দূর আকাশ পানে ঘুড়ি উড়ে উড়ে গিয়েছে কবে চলে কোন সুদূরে সূতোটাও ছিড়ে নিয়ে গেছে মস্ত অভিমাণে । আজ প্রলয়ের দিনে চাঁদ রং-ই কেবল ভাসে চোখের কোণে ।।
যার বাহিরে থাকার কথা
সে বাহিরে-ই থাক
অন্তরে প্রবেশের প্রয়োজন নেই।
বাহিরের মানুষ অন্তরে প্রবেশ করলে
আবার বাহিরে চলে যায়।
অপ্রকাশিত কথা অপ্রকাশিত-ই থাক
প্রকাশ পাবার আকাংখা নিয়ে ঢুকরে মরুক,
প্রকাশ পাওয়া এখন অসময়ে নিঃষ্প্রয়োজন।
কখনো কখনো সাগরের নীল আর
আকাশের নীল এক হয়ে যায়
আবার তারা
পথ চলায় পৃথক হয়ে যায়...
সব কথা একই,
সব ব্যথা একই;
কথা সব এখনো বন্ধী এখানে,
ব্যথা সব এখনো বন্ধী এখানে,
বন্ধী হয়ে থাক সারাটা জীবন।
হৃদয় তো একপ্রকার কারাগার-ই বটে...।
রিয়া হাবিব
২০০১-২০০২
ছবিসূত্র: ইন্টারনেট থেকে নেয়া।
২|
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Sundor !
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ++