| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রণয়ের দিনে দিয়েছিলাম উড়িয়ে চাঁদ রং ঘুড়ি দূর আকাশ পানে ঘুড়ি উড়ে উড়ে গিয়েছে কবে চলে কোন সুদূরে সূতোটাও ছিড়ে নিয়ে গেছে মস্ত অভিমাণে । আজ প্রলয়ের দিনে চাঁদ রং-ই কেবল ভাসে চোখের কোণে ।।
১।
আমার খুব একলা লাগে
একলা নদীর মত
তুমি ইচ্ছে করেই খরা চড়াও
স্পষ্ট হয় ক্ষত!
২।
আমি পেছন ফিরে তাকাই না;
ফিরে তাকানোর মত বিশেষ মুখ আর খুঁজে পাই না...
৩।
আমি হারিয়ে যাওয়া পাখির পালক হব
তুমি আমায় খুঁজতে থেকো,
আমি হারানো গানের কলি হব
তুমি আমায় ভুলতে থেকো।
রিয়া ২০১৩
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৫
সাগর রহমান বলেছেন: ভাল লেগেছে এইসব কথামালা।