| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাহি
তারা আটকে যায় ধর্মান্ধদের বিছানো বুলির মায়াজালে। আর আমি তা ছিন্ন করে যেতে চাই আমার গন্তব্যে। পদদলিত করতে চাই তাদের ভ্রান্ত বিশ্বাসকে।
পাঙ্গু। এক রহস্যময় দৈত্য অথবা এক দেবতার নাম। চাইনিজ মিথ অনুযায়ী যার হাত ধরেই সূচনা হয়েছিল আমাদের এই ভালবাসার পৃথিবী এবং সমগ্র সৌরজগতের। এই মিথের সাথে অন্যান্য দেশে প্রচলিত মিথের তেমন কোনো পার্থক্য নেই। তারপরও পাঙ্গু টিকে আছে বইয়ের পাতায় কিংবা শিল্পীর চোখে কিংবা সন্তানের কান্না থামাতে ব্যস্ত কোনো মমতাময়ী মায়ের মুখে।
মিথ অনুযায়ী শুরুতে ছিল শুধুই অন্ধকার। ছিল এক আকারহীন জড়পিণ্ডবৎ অবস্থা। পাঙ্গু ছিল সেই অন্ধকারের রাজত্যে একটি সুরক্ষিত ডিমের ভিতরে। সেখানে পাঙ্গু ছিল ঘুমন্ত অবস্থায় এবং তার শরীর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। এভাবে যে কত লক্ষ কোটি বছর কেটে গেল তার কোনোই ইয়ত্তা নেই। পাঙ্গুর ঘুমও ভাঙ্গলো না, শারীরিক বৃদ্ধিও বন্ধ হল না। একসময় সে এতটাই প্রকাণ্ড হয়ে উঠল যে নরম ডিমটি আর তার অঙ্গ প্রত্যঙ্গের চাপ সহ্য করতে পারল না। ফলাফল ডিমটি ভেঙ্গে গেল প্রচন্ড শব্দে। ডিমের খোসার প্রধান অংশসমূহ ভেসে ভেসে চলে গেল উপরের দিকে, যা একসময় পরিনত হল আমাদের পরম প্রার্থিত স্বর্গে। আর বাকী অংশসমূহ পতিত হল নিচের দিকে এবং একসময় পরিনত হল এই সুন্দর পৃথিবীতে ও সীমাহীন আকাশে।
পুরো ঘটনাই পাঙ্গু সচক্ষে অবলোকন করল এবং ভালোবেসে ফেলল নিজের সৃষ্ট পৃথিবী ও স্বর্গকে। সাথে সাথে ভয়ও পেল যদি পৃথিবী ও স্বর্গ আবার এক হয়ে যায়!
সেই ভয় এবং ভালবাসা থেকে পাঙ্গু দাঁড়িয়ে গেল স্বর্গ এবং পৃথিবীর মাঝখানে। প্রত্যেকদিন সে বাড়তে লাগল দশফুট করে। আর দশফুট করে দূরত্ব বাড়তে লাগল স্বর্গ এবং পৃথিবীর। এভাবে কেটে গেল আরো আটারো হাজার বছর। একসময় পাঙ্গুর মনে হল যে সৃষ্টি নিরাপদ। অতঃপর ক্লান্ত পাঙ্গু ঘুমাতে গেল। যে ঘুম আর কোনোদিন ভাঙ্গেনি।
আকাশ এবং পৃথিবী একত্রে
পাঙ্গু মারা গেল এবং তার মৃত শরীর যেন দায়িত্ব নিল পৃথিবীকে বসবাসযোগ্য করার। যে সূর্য্যের সন্তান হিসেবে আমরা স্বীকৃতি দেই আমাদের লালসবুজ পতাকা এনে দেওয়া পূর্বপুরুষদের। যে চাঁদের সৌন্দর্য্যের মাঝে আমরা খোঁজার চেষ্টা করি সদ্য সাবেক হওয়া অতিপরিচিত কোনো মুখকে। সে সূর্য্য এবং চাঁদের উৎপত্তি পাঙ্গুর চোখ থেকে। হয়ত পাঙ্গু আমাদের এই স্বাধীনতার তৃপ্তি এবং মনে জমে থাকা বিষাদ উপলব্ধি করতে পারে!
হয়ত পাঙ্গু আমাদের অসীম ভালবাসা দেখে মুচকি হাসে যখন সবুজ ঘাসে বসে একটি তাজা কদম ফুল গুজে দেই প্রেয়সীর চুলের খোঁপায়! কারন ঘাসের উৎপত্তি পাঙ্গুর শরীরের লোম থেকে। হয়ত পাঙ্গু আমাদের জন্য ব্যথিত হয়, যখন কোনো উচু পাহাড়ে উঠে মনে জমে থাকা সব কষ্ট উগরে দিতে চাই চিৎকার করে। কারন পাহাড়ের উৎপত্তি হয়েছে পাঙ্গুর মধ্যশরীর থেকে। উৎপত্তি!
যে মেঘের সাথে আপনি আপনার অভিমানের সম্পর্ক খুজেন, সে মেঘের উৎপত্তি পাঙ্গুর নিঃশ্বাস থেকে। যে বজ্রের শব্ধ শুনলে আপনি ভয় পান, যে আলো ছাড়া আপনি অন্ধকারের মর্ম বুঝতেন না, সেসবের উৎপত্তি পাঙ্গুর কণ্ঠস্বর থেকে। পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ নামক যে চার দিক্ আমরা বানিয়েছি, এর উৎপত্তি পাঙ্গুর হাত-পা থেকে। মধুসূদনের কপোতাক্ষ নদের উৎপত্তিও পাঙ্গুর রক্ত থেকে।
এই অজস্র তারা এসেছে পাঙ্গুর চুল থেকে। মহামূল্যবান পাথর, খনিজ এসেছে হাড় এবং দাঁত থেকে। এ বাংলার যে মাটিতে পাকিদের পুঁতে রাখা মাইন সরাতে গিয়ে রাশিয়ান সৈন্যরা পা হারিয়েছিল, সে মাটি এসেছে পাঙ্গুর রক্ত মিশ্রিত মাংস থেকে।
চারিদিকে শুধু পাঙ্গু আর পাঙ্গু। এই অনিন্দ্য সুন্দর পৃথিবীতে পাঙ্গুর অবদানের শেষ নেই। তাই সে ঠাই পেয়েছে অনেকের অন্তরে। আজও হয়ত আমার মত কেউ কেউ আবহাওয়ার সাথে পাঙ্গুর মন মেজাজের সম্পর্ক খুঁজে।
আর আজ পাঙ্গুর মন খারাপ।
০৩ রা জুলাই, ২০১২ রাত ৮:৩৪
রাহি বলেছেন: মাগার পুঙ্গি বাজানোর ওয়ে তো জানিনা
২|
০৩ রা জুলাই, ২০১২ রাত ৮:৩২
আমি তানভীর বলেছেন: ![]()
০৩ রা জুলাই, ২০১২ রাত ৮:৩৪
রাহি বলেছেন:
৩|
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:০৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
বাহ! পোস্টে + ![]()
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:১১
রাহি বলেছেন: ধন্যবাদ হে মডূ!
৪|
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:১০
শায়মা বলেছেন: পাঙ্গুর মন ভালো হয়ে যাক!![]()
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:১৩
রাহি বলেছেন: পাঙ্গুর মন যখন ভাল থাকে তখন আকাশের অবস্থাও ভাল থাকে। যখন মন খারাপ হয় তখন বৃষ্টি নামে। আর আজ বৃষ্টি হচ্ছে। অর্থাৎ পাঙ্গুর মন খারাপ।
ধন্যবাদ ভগিনী।
৫|
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:১৩
নাফিজ মুনতাসির বলেছেন: ওয়াও..........এক্সসিলেন্ট পোষ্ট রাহি........
আপনি দারুণ এবং অনেক ভালো লেখক..........সুপার্ব ম্যান........
পোষ্টে +++++++++
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:১৫
রাহি বলেছেন: গ্যাস মারার জন্য এবং বার বার ডিসটার্ব করা সত্তেও সাড়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভ্রাতা
৬|
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:১৭
নাফিজ মুনতাসির বলেছেন: আইচ্ছা আর সাড়া দিবো না ![]()
পিচ্চি রাজাটারে পাইলে আওয়াজ দিয়েন.......মারি ফাটাই ফেলবো
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:১৯
রাহি বলেছেন: দেন বইলাই তো ধন্যবাদ দিলাম। এখন আবার ফিরাইয়া নিমু নাকি
দুইজন একসাথে মিইল্যা ফাটামু
৭|
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:২২
রেজওয়ান তানিম বলেছেন: ইন্টারেস্টিং বিষয়
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:২৭
রাহি বলেছেন: ইন্টারেস্টিং তো বটেই! পাঙ্গু নিয়ে আরো মিথ আছে। এইটার সাথে সাংঘর্ষিক। একটা মিথ আছে বৌদ্ধিষ্টদের বিশ্বাসের সাথে ম্যাচ করে। পরে বলতাছি।
৮|
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:৪২
রিস্টার্ট রিফাত বলেছেন: পাঙ্গরে জানা হলো
০৪ ঠা জুলাই, ২০১২ দুপুর ১:০৫
রাহি বলেছেন: আরো জানাইমুনে মোশারফ ভাই ![]()
৯|
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:৪২
কালীদাস বলেছেন: এই মিথগুলা খুব ইন্টারেস্টিং। আরেকটা ছিল না- চারটা হাতি একটা বড় থালা নিয়ে দাঁড়িয়ে আছে, থালাটাই আমাদের পৃথিবী ?
এনজয় করলাম; লাইক ওল্ড ডেইস ![]()
০৪ ঠা জুলাই, ২০১২ দুপুর ১:০৭
রাহি বলেছেন: গ্রীক মিথগুলাতে সাধারনত ডিটেইলস দেওয়া থাকে। চাইনিজগুলা একটু সর্ট। তবে খুব সুন্দর। এনজয় করেছেন জেনে ভাল লাগল। ধন্যবাদ।
১০|
০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:৪৪
শহিদুল ইসলাম বলেছেন: বাহ! এই বিষয়টা ত এতদিন জানতাম না ! আজ প্রথম জানলাম ।
ধন্যবাদ রাহি আপনাকে এমন একটি বিষয় জানানোর জন্য
০৪ ঠা জুলাই, ২০১২ দুপুর ১:০৭
রাহি বলেছেন: আপনাকে জানাতে পেরেছি জেনে ভাল লাগল। ভাল থাকবেন সবসময়।
১১|
০৩ রা জুলাই, ২০১২ রাত ১০:০৫
~মাইনাচ~ বলেছেন: পঙ্গু পোষ্টে একটা বাশঁ দিলাম , সোজা হয়ে দাড়ানোর জন্য
বাঁশটা রাহিকে না, উল্টা বুঝিলে আমার কোন দোষ নাই
০৪ ঠা জুলাই, ২০১২ দুপুর ১:১১
রাহি বলেছেন: প্রথমে মনে করেছিলাম বাশটা...
যাইহোক বাঁশটা জায়গামত দেওয়ায় ধন্যবাদ।
১২|
০৩ রা জুলাই, ২০১২ রাত ১০:১৭
ভিয়েনাস বলেছেন: যেদিন পাংগুর মন খারাপ হয় সেদিন বৃষ্টি হয় কিন্তু যেদিন পাংগুর মেজাজ ক্ষিপ্ত থাকে সেদিন কি হয়
০৪ ঠা জুলাই, ২০১২ দুপুর ১:১২
রাহি বলেছেন: তুফান হইব আরকি! টর্নেডো /
ভাল থাকবেন। ![]()
১৩|
০৩ রা জুলাই, ২০১২ রাত ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চাইনিজ মিথ ভালো লাগলো। কিন্তু পাঙ্গুর আজ মন খারাপ কেন?
০৪ ঠা জুলাই, ২০১২ দুপুর ১:১৪
রাহি বলেছেন: পাঙ্গুর মন মেজাজের সাথে আবহাওয়ার সম্পর্ক জড়িত। আ গতকাল বৃষ্টি হচ্ছিল। তাই বুঝা যায় যে পাঙ্গুর মন খারাপ।
থিওরীটা আমার।
১৪|
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১২:২৪
শব্দহীন জোছনা বলেছেন: পোষ্ট অনেক ভাল লাগছে।
পোষ্ট প্রিয়তে।
চাইনিজ মিথ গুলো কিংবা পৃথিবীর বিভিন্ন ভাষার মিথ সম্পর্কে জানার জন্য ভাল কোন সাইটের ঠিকানা জানা থাকলে , জানানোর জন্য অনুরোধ করছি।
পোস্টের জন্য ধন্যবাদ।
মিথ অনুযায়ী শুরুতে ছিল শুধুই অন্ধকার। ছিল এক আকারহীন জড়পিণ্ডবৎ অবস্থা। পাঙ্গু ছিল সেই অন্ধকারের রাজত্যে একটি সুরক্ষিত ডিমের ভিতরে।
কিন্তু সেই ডিম ছিল কোথায়???
০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৩:৫৯
রাহি বলেছেন: আপনার প্রশ্নের উত্তর একলাইনে দেওয়া সম্ভব না। রাইতে ডিটেইলস দিতাছি। আর মিথে অনেক গ্যাপ থাকে।
ভাল থাকবেন।
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ৯:২৬
রাহি বলেছেন: এখানে অন্ধকার বলতে আলোহীন বোঝানো হচ্ছে। আকারহীন জড়পিণ্ডবৎ অবস্থা বলতে বিশৃঙ্খলা আরকি। কোনো কিছুই সেট করা ছিলনা। মানে টোটালি ম্যাস আরকি। ঐখানে পাঙ্গু মিথ যে লিখছে সেই জানে ডিমটা আসলো কোথেকে! তবে ডিমটা প্রথম থেকেই ছিল এটা বোঝানো হয়েছে।
এই মিথের আরেকটি জনপ্রিয় ভার্সনে দেখা যায় শুরুতে শুধুই বিশৃঙ্খলা ছিল। পাঙ্গু ডিমের ভিতরে ১৮০০০বছর ঘুমিয়েছিল। সেখানেও উল্লেখ নাই যে মুরগী/হাস ছাড়া এই ডিমটা আসল কোথেকে! তেমনি উল্লেখ নাই কিভাবে আকাশ এবং পৃথিবী ব্যালেন্সড অবস্থায় ছিল। পাঙ্গু ডিম থেকে বের হয়ে আকাশ এবং পৃথিবী আলাদা করার সিদ্ধান্ত নেয়। আর কুড়াল দিয়ে পৃথিবী এবং আকাশকে আলাদা করে ফেলে। কিন্তু ডিম থেকে বের হয়ে কুড়াল কোথেকে পেল সেটার উল্লেখ নাই।
কারন মিথ ক্রিয়েট করেছে মানুষ। অসংখ্য খুত থাকবে। অবশ্য আন্সও পাবেন এ সম্পর্কে। তবে খোড়া লজিক আরকি
ভালো থাকবেন ভ্রাতা।
১৫|
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ২:০৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: পান্গু মিয়ারে লাল সেলাম
খুব সুন্দর হয়েছে লেখা।এতো ভালো লিখতে পারেন তাও ফাকিবাজি করেন দেখলে মেজাজ টা গরম হইয়া যায়
০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৪:১১
রাহি বলেছেন: এইটাইপের লেখা আর লেখমুনা ভাই। সাড়া পাইনা তেমন
১৬|
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ২:০৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: পান্গু মিয়ার মন খারাপ কেন ? ডার্লিংর লাইগ্যা ? ![]()
০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৪:১৩
রাহি বলেছেন: পাঙ্গুর গতকাল মন খারাপ ছিল তাই বৃষ্টি হইছে। রাহিরও মন খারাপ ছিল। কারন গতকাল কার যেন জন্মদিন ছিল। ইনভাইটও পাইনাই
যারে এত বাসলাম ভালো একবার তো আওয়াজ দিল নারে দিল না!
১৭|
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ২:৩৪
কামরুল হাসান শািহ বলেছেন: জেনে ভালো লাগলো
০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৪:১৪
রাহি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ শাহি ভাই।
১৮|
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ২:৪৪
শিশিরের বিন্দু বলেছেন: চমৎকার লিখেছেন।
০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৪:১৫
রাহি বলেছেন: আপনাকে ধন্যবাদ
মন্তব্যের জন্য।
১৯|
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ৩:১৪
তন্ময় ফেরদৌস বলেছেন: মিথ বরাবরি ভালো লাগে।
দারুন +++++
০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৪:১৬
রাহি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত ভ্রাতা।
২০|
০৪ ঠা জুলাই, ২০১২ দুপুর ২:৫০
হাসান মাহবুব বলেছেন: +++
০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৪:১৭
রাহি বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই।
২১|
০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৪:০৯
রাশেদ হাসান নোবেল বলেছেন: aj ekhaneo pongur mon kharap
Lekha valo lagce pilas dici ![]()
০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৫:৫৫
রাহি বলেছেন: এখনো পাঙ্গুর মন খারাপ
লেখা ভাল লাগল শুনে আনন্দিত হলাম ভ্রাতা। ভাল থাকবেন সবসময়।
২২|
০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৪:০৯
রাশেদ হাসান নোবেল বলেছেন: aj ekhaneo pongur mon kharap
Lekha valo lagce pilas dici ![]()
২৩|
০৪ ঠা জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৭
এস আর সজল বলেছেন: "যারে এত বাসলাম ভালো একবার তো আওয়াজ দিল নারে দিল না!"
লেখায় + আর মন্তব্যের ওই লাইনটার জন্য ++++++++++
০৪ ঠা জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৪
রাহি বলেছেন: যাক একজন অন্তত বুঝল যে পাঙ্গুর কেন মন খারাপ। মন খারাপ হবেনা কেন যখন পাঙ্গুর সৃষ্ট পৃথিবীর এক অধম রাহিরও মন খারাপ। মন খারাপ বলেই বৃষ্টি। বৃষ্টির পানিতে ধুয়ে যাক সব বিষাদ। আমার। আপনার। সবার।
ভাল থাকবেন সব সময় এটাই প্রত্যাশা।
২৪|
০৪ ঠা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: ব্যাপার না পাগলা।ঠিক হয়ে যাবে সব।আমার পোস্টের রিপ্লাই দিতে পারি নাই সামুর বাগের কারনে।মাইন্ড খাইয়ো না ভাই ![]()
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ৯:১৪
রাহি বলেছেন: নাহ্ ভাই মাইন্ড খামু ক্যান :> ভাল থাকবেন ভ্রাতা। ভাল থাকবেন সবসময়।
২৫|
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১১:১৯
ফারজুল আরেফিন বলেছেন: চমৎকার!!
++++
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১১:২৯
রাহি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভ্রাতা
২৬|
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১১:৩৮
আমি তুমি আমরা বলেছেন: নোবিতা রিফু বলেছেন: পাঙ্গুর পুঙ্গি বাজায় দিলেই মন ভালো হয়ে যাবে
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১১:৫২
রাহি বলেছেন: মন তো ভালো হইল না ভ্রাতা
২৭|
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১১:৪৪
শাবালক ফায়েক বলেছেন: পাঙ্গুর প্রতি সহমর্মীতা ফ্রকাশ করা হইলো... কারন সে ব্লগার রাহীর হাতে পড়িয়াছে
পিলাচ +++++
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১১:৫৩
রাহি বলেছেন: হে হে ফ্রকাশ করার লাইগা ধন্যবাদ। ভালা থাইকেন
২৮|
০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১১:৫৮
শব্দহীন জোছনা বলেছেন: কারন মিথ ক্রিয়েট করেছে মানুষ। অসংখ্য খুত থাকবে। অবশ্য আন্সও পাবেন এ সম্পর্কে। তবে খোড়া লজিক আরকি
আপাতত এটাই সান্ত্বনা, আপনিও ভালো থাকবেন ভ্রাতা...
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৫
রাহি বলেছেন: আপনিও ভালো থাকবেন ভ্রাতা।
২৯|
০৫ ই জুলাই, ২০১২ রাত ১২:৪৮
এস আর সজল বলেছেন: @রাহিঃ সামুতে কতোগুলা নিক আছে যাদের পোস্ট বা মন্তব্য পড়তে সবসময়ভালো লাগে (তাদের সাথে ব্যাক্তিগতভাবে পরিচিত হওয়ার ছোট একটা খাইশও আছে)।
তাদের মধ্যে আপনিও একজন। ভালো থাকবেন ভ্রাতা.....
অট. চেয়ারম্যান সাব is back with his own unique photo........
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৬
রাহি বলেছেন: অত্যন্ত আনন্দিত হলাম ভ্রাতা। হয়ত একদিন দেখা হবে। জম্পেশ আড্ডা হবে। ভাল থাকবেন সবসময়।
৩০|
০৫ ই জুলাই, ২০১২ রাত ১:১৬
রুন বলেছেন: পাঙ্গুর পোস্ট এ + । এইবার পাঙ্গুর মন কি ভালো হল ?
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৬
রাহি বলেছেন:
মন এখন ভালো হইছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩১|
০৫ ই জুলাই, ২০১২ ভোর ৬:৫০
আরজু পনি বলেছেন:
পাঙ্গু আর পাঙ্গু...বেশ লাগলো ![]()
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৭
রাহি বলেছেন: ধন্যবাদ ভগিনী।
৩২|
০৫ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৯
সায়েম মুন বলেছেন: পাঙ্গু মার্কা পোষ্ট---হাহাহা।
এই মিথের কথা আগে জানতাম না। খুব ভাল লাগলো।
০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৮
রাহি বলেছেন: জানাতে পেরেছি বলে আনন্দিত হলাম। ভালো থাকবেন সবসময়।
৩৩|
০৫ ই জুলাই, ২০১২ রাত ৯:৩৬
নীলঞ্জন বলেছেন: খুব ভালো লাগলো। এর আগে পড়তে পড়তে কি এক জরুরী কাজে বাইরে যেতে হয়েছিল বলে মন্তব্য করা হয়েছিল না।
+++++++++++++++++++++++++
০৬ ই জুলাই, ২০১২ রাত ১০:১৮
রাহি বলেছেন: ভালো লাগলো জেনে আনন্দিত হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
৩৪|
০৫ ই জুলাই, ২০১২ রাত ১০:২৯
প্রিন্সর বলেছেন: পাঙ্গু আগে কখনই পড়িনি নামও শুনিনি । যাক, নতুন একটা জানা হয়ে গেলো ।
০৬ ই জুলাই, ২০১২ রাত ১০:২১
রাহি বলেছেন: আপনাকে জানাতে পেরে ভালো লাগল। ভালো থাকবেন সবসময়।
৩৫|
০৬ ই জুলাই, ২০১২ রাত ১০:২৭
রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: চখাম পুস্ট ![]()
০৬ ই জুলাই, ২০১২ রাত ১০:৪১
রাহি বলেছেন: ধন্যবাদ মূলার লাইগা
![]()
৩৬|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১২:৫৪
চাটিকিয়াং রুমান বলেছেন: বিষয়টা ইন্টারেস্টিং!
০৮ ই জুলাই, ২০১২ রাত ৮:২২
রাহি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভ্রাতা।
৩৭|
০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: দারুণ লাগলো ++++
০৯ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪৩
রাহি বলেছেন: ধন্যবাদ চয়ন ভাই।
৩৮|
০৯ ই জুলাই, ২০১২ রাত ৮:৪০
শিপু ভাই বলেছেন:
যেদিন পাঙ্গুর মন মেজাজ খারাপ থাকে সেদিন আমার সারাটা দিন বিষন্ন লাগে।
পাঙ্গুর কাহিনী ভাল লাগলো।
+++++++++
১০ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৬
রাহি বলেছেন: ধন্যবাদ শিপু ভাই
৩৯|
০৯ ই জুলাই, ২০১২ রাত ৮:৫৮
চাঁপাডাঙার চান্দু বলেছেন: এতো সুন্দর পোষ্টটা মিস করেছিলাম
!!
লেখাটা অসাধারণ সুন্দর হইছে, পাঠক আসলে কোনটাই বেশীদিন খায়না। তাই আরও ভিন্ন ধরণের লেখার গুণ থাকলে ভালো হয়, যেইটা আপনার মাঝে আছে। একটার পর একটা ঘুরিয়ে ঘুরিয়ে দেন, সবাই খাবে। আমার হইছে সমস্যা, গবেষণা ছাড়া আমি খামু কেমনে!!
১০ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৮
রাহি বলেছেন: কি করমু ভ্রাতা বুঝতাছি না। স্যাটায়ার লিখলে পাঠক মিলে। বাট মিথ লেইখা তো দেখি কেউ নাই
আপনি আপনার গবেষণা চালাইয়া যান। ইনফরমেটিভ পোষ্ট ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ চান্দু ভাই।
৪০|
১০ ই জুলাই, ২০১২ রাত ১:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার।
১০ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৫
রাহি বলেছেন: ধন্যবাদ
৪১|
১০ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪১
আবু সালেহ বলেছেন: আসেন সবাই মিলে পাঙ্গুর মন ভালো করে দেই............
১০ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪৫
রাহি বলেছেন: একটা পার্টি দিয়া দেন। আমরা সবাই খামু। আর আপনি বিল দিবেন
পাঙ্গুর মন ভালো হয়ে যাবে নিশ্চিত
৪২|
১১ ই জুলাই, ২০১২ রাত ১০:২০
ঘুমন্ত আমি বলেছেন: দারুন এই প্রথম চীনা মিথ পড়লাম ।আশা করি আপনি এই ব্যাপারে আরো লিখবেন ।চাইনিজ মিথ পড়ার আগ্রহটা বাড়িয়ে দিলেন কিন্তু।প্লাস ।
১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৪
রাহি বলেছেন: পড়েন এবং লিখেন
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪৩|
১২ ই জুলাই, ২০১২ রাত ১২:২৫
নিখিলেস প্যারিসে বলেছেন: সুন্দর, বেশ লাগল.... ++++
১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৯
রাহি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪৪|
১২ ই জুলাই, ২০১২ রাত ৩:২৪
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আমারে মশা কামড়াইতেছে, এর সাথে পাঙ্গুর জড়িত থাকার ব্যাখ্যা কি হইতে পারে?
১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
রাহি বলেছেন: মশার জন্ম ডোবা থেকে। ময়লা পানি। আর পানির উৎপত্তি পাঙ্গুর রক্ত থেকে
কানেকশন তো আছে
মন্তব্যের জন্য ধন্যবাদ ভ্রাতা।
৪৫|
১২ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৪
আবু সালেহ বলেছেন:
এই লন ...........এবার যত পারেন খান.....
১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৭
রাহি বলেছেন: ভার্চুয়াল খানা দানা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোনো রেস্টুরেন্টে হইলে ভালা হইত
দাওয়াত দিয়েন। সময়মত উপস্থিত হয়া যাইমু। তাইলে এই কথাই থাকল খুদাপেজ :>
৪৬|
১২ ই জুলাই, ২০১২ রাত ১১:০৬
মৃত্যুঞ্জয় বলেছেন: প্রথম প্রশ্নঃ ডিম আসলো কোথা থেকে ?
দ্বিতীয় প্রশ্নঃ ডিম টা কিসের?
মিথের শুরু কোথায়?
১৭ ই জুলাই, ২০১২ রাত ৮:১২
রাহি বলেছেন: ডিমটা শুরু থেকেই ছিল। অন্ধকার এবং বিশৃঙ্খলার রাজত্যে ডিমটাও ছিল। ডিমটা কিসের এর বর্ননা নেই। তবে আকৃতি একটি সাধারন ডিমের মত। যেটি অনবরত বৃদ্ধি পাচ্ছিল। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪৭|
১৩ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪৬
গাধা মানব বলেছেন: মিথ ভালই লাগে!
১৭ ই জুলাই, ২০১২ রাত ৮:২১
রাহি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪৮|
১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
নক্ষত্রচারী বলেছেন: পাঙ্গুর কার্টুন মনে হয় দেখসিলাম । মনে করতে পারছিনা .....
১৭ ই জুলাই, ২০১২ রাত ৮:৩৮
রাহি বলেছেন: দেখে থাকতে পারেন। পাঙ্গুর কার্টুন গেমস সবকিছুই আছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪৯|
১৭ ই জুলাই, ২০১২ রাত ৯:০৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: ১৫ দিনেও নতুন পোস্ট নাই ? ![]()
১৭ ই জুলাই, ২০১২ রাত ৯:০৯
রাহি বলেছেন: মাথা পুরাই খালি হয়া গেছে ভাই
একটা রেডী পোষ্ট আছে। লেকেন আকাশটালাল ভাই কইছেন না দিতে। ব্যান খাইবার সম্ভাবনা আছে
ভাবতাছি রিস্ক লইয়া ফালামু
দোয়া চাই
৫০|
১৮ ই জুলাই, ২০১২ রাত ২:২৩
ভিয়েনাস বলেছেন: আল্লাহ্ আল্লাহ্ করে নতুন পোস্ট দিয়ে ফেলেন।আমরা চারদিক থেকে দোয়া করছি যেন ব্যান না খান
১৮ ই জুলাই, ২০১২ দুপুর ২:৩৮
রাহি বলেছেন: ওখে। রিস্ক লইয়া ফালামু
৫১|
২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪১
যাযাবর৮১ বলেছেন:
+++++++
পাঙ্গুর মন ভালো হয়ে যাক এই কামনায়
নাই কেনে নতুন পোস্টু
পাই নাতো তাই টেস্টু
আসুন আমার বাড়ি
নতুন পোস্টু পড়ি
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন
২১ শে জুলাই, ২০১২ দুপুর ২:১৮
রাহি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভ্রাতা। ছড়াটা সুন্দর হইছে
৫২|
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪৬
সোনালী ডানার চিল বলেছেন: ভাল লাগলো...........।
২২ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৪
রাহি বলেছেন: ধন্যবাদ
৫৩|
২৩ শে জুলাই, ২০১২ রাত ৩:২৮
নিশাচর ভবঘুরে বলেছেন: দারুন লাগলো ![]()
+++++++++++
২৩ শে জুলাই, ২০১২ রাত ৩:৪৫
রাহি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
৫৪|
২৬ শে জুলাই, ২০১২ রাত ১:২৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: কাল্পনিক মিথের ব্যাখ্যায় উপমা টেনেছেন বাস্তব, নির্মম আর কাব্য কিম্বা ভালবাসাময় সত্যের।
অসাধারন লাগল।
২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০৩
রাহি বলেছেন: আপনাকে ধন্যবাদ। উপমায় আপনিও কম যান না
৫৫|
২৬ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৬
যাযাবর৮১ বলেছেন:
হৈহৈ রৈরৈ ভাইজান গেল কৈ?
নতুন লিখা লিখছি আমি
পড়ছে না কেন চৈ?
২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০৩
রাহি বলেছেন: আসতেছি। আপনার সাথে কিছু কথা আছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১২ রাত ৮:৩২
নোবিতা রিফু বলেছেন: পাঙ্গুর পুঙ্গি বাজায় দিলেই মন ভালো হয়ে যাবে