| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বাড়ি ফিরব,সব কিছু আবার আমার হবে।এ্যাকুরিয়ামের মৃতপ্রায় মাছটা আবার প্রাণ ফিরে পাবে,খালি টুথপেস্ট আবার পরিপূর্ণ হবে।বারান্দাটায় জমে থাকা ধুলো গুলো নতুন ঠিকানা খুজে পাবে।মরিচা ধরা গিটারের তারগুলো প্রাণবন্ত হয়ে উঠবে আঙ্গুলের ছোয়ায়।অনাদরে বুক শেলফে পরে থাকা ডায়েরিটা আবারো কিছু পাতা হারাবে।উড়ে যাওয়া ঘুড়ি টা আবারো খুজে আনবো মেরামতের আশায়,আবারো উড়াবো আকাশে,ডানা মেলবে আমার হয়ে।
হুম,আজ বাড়ি ফিরব।সব কিছু আবার আমার হবে।
বেসুরো গলায় গান গাইবো আবার।অবহেলায় পরে থাকা ফেলুদা সমগ্র একটা পাঠক পাবে।মা হয়তো খাইয়ে দেবার জন্য কাউকে খুজে পাবে।জানালা খুললে হয়ত আবারো দেখব জল গড়ানোর দৃশ্য। ড্রয়ার টাতেও হাত ভুলাবো,হয়ত পুরনো কিছু নতুন করে খুজে পাওয়া যাবে।অতঃপর আবার ফিরে আসবো এই কালো যাদুর শহরে।
তবুও আজ আমি বাড়ি ফিরবো, সব কিছু আবার আমার হবে।
©somewhere in net ltd.