নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Soy sólo un ser humano

সাধারণ বোকা

Soy sólo un ser humano

সাধারণ বোকা › বিস্তারিত পোস্টঃ

কোনো এক ছুটির দিনে...

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৮:০৫

আজ থেকে অনেক অনেক দিন পরের কথা।যখন আমরা একসাথে একই ছাদের নিচে থাকবো।তখন।খুব ভোরে ঘুম ভেঙ্গে যাবে তোমার।বাহিরে গুড়িগুড়ি বৃষ্টি।সেই বৃষ্টির ছাটে তোমার মনটাও ভিজে যাবে।ভিজে যাওয়া মন নিয়ে ছাদের রেলিং ধরে দাড়াবে তুমি।উদাস দৃষ্টিতে হারাবে তোমার মন।আনমনে ভাববে বসে একাকী।

তখন।হুম ঠিক তখন, পেছন থেকে চুপটি করে ঝাপটে ধরবো আমি।তোমার মুগ্ধতার হাসি,ঘোর লাগা চোখের চাহনি,ভেজা চুলের মুহুর্মুহু ঘ্রাণ,সবকিছুকে এমনকি সকালের বৃষ্টিকেও ছাপিয়ে খুন করবে আমায়।।তুমি বলবে,ইশ একটু চা হলে বেশ হতো।আমি তোমার আফসোস দূর করতে দুহাত মেলে তুলে ধরবো দুটো চায়ের কাপ।নাহ্।দুটো না।একটি।ভাগাভাগি করে নিবো দুজন।এক চুমুক আমার।আরেক চুমুক তোমার।

বৃষ্টি কেটে যাবে ধীরে।ঝলমলিয়ে রোদ উঠবে।মিষ্টি রোদ।চা টাও শেষ হয়ে যাবে চুমুকে চুমুকে।আমরা তখনও দাড়িয়ে রেলিং ধরে।নীচে রাস্তায় লাল-নীল রংয়ের গাড়ি ছুটে চলবে দুরন্ত গতিতে।তোমার তখন রান্নাঘরে ভীষণ কাজ।আমি জোর করে ধরে রাখবো তোমায়।পাশেই একটা দোলনা।সেই দোলনা দুলবো একসাথে দুজন।কেটে যাবে সারা সকাল।

দুপুরে তুমি নীল শাড়ি পড়বে।আমি?নীল পাঞ্জাবী? তারপর রিকশা করে দূরে কোথাও যাবো।দুপুরের খাবার শেষ করে একসাথে।দুপুর গড়িয়ে বিকেল ছুঁইছুঁই।আবার রিকশায় উঠবো দুজন।যাবো নদীর ধারে।কলকল করা পানির শব্দে পা ভেজাবো দুজন।বিকেলের শেষ আলোটুকু ঘিরে ধরবে আমাদের।দূরে মাঝিদের হলুদাভ হারিকেনের আলো।সেই হলুদের রং এ তোমার নীল শাড়ি,কালো টিপ,কাচের চুড়ি দেখবো আমি।নেশা হবে আমার।জড়িয়ে ধরতে ইচ্ছে করবে।মন চাইবে গ্রাস করে ফেলি তোমায়।অভিনয়ের ছলে দূরে ঠেলে দিবে তুমি।

ধীরে ধীরে শেষ আলোটুকুও নিভে যাবে।হাটবো দুজন একসাথে।তোমার করতলে হাত রেখে হাটবো আমি।গন্তব্য? আমাদের সেই ছাদ।ছাদের রেলিং।রেলিং এর পাশে থাকা দোলনা।অথবা ছাদের কোণে আমাদের ছোটখাটো চিলেকোঠাটা।পৌঁছাতে পৌঁছাতে চাঁদ উঠে যাবে।আকাশে বসবে তারার মেলা।একটা শীতল পাটি বিছিয়ে শুয়ে পড়বো দুজন।তুমি আমার বুকে মাথা রেখো,কিংবা আমার হাতের উপর।চোখ তুলে তাকালেই আকাশ দেখবে তুমি।

তারপর এক এক করে তারা গুনবো আমরা।খুঁজে খুঁজে বের করবো সন্ধ্যাতারাটা কে।তারপর তোমার পাশে রেখে তাকে বলবো,দেখো আমার ভালোবাসা তোমার থেকেও দামী।তোমার থেকেও সুন্দর।তোমার থেকেও বেশি আদুরে।অভিমান করবে সে।সারারাত জ্বলজ্বল করা তারাটাও রাগে,দুঃখে সেদিন ডুব দিবে আধারের মাঝে।আর কেউ থাকলো না তাকিয়ে দেখার।কেউ দেখবে না আর।না আমাকে।না তোমাকে।দুজনার কাউকে দেখার কেউ থাকবে না।শুধু আমি আর তুমি।আলিঙ্গন করবো তোমায়।আদরে আদরে ভালোবাসবো সারারাত।সকাল হয়ে যাবে।শুকতারাটা আমাদের দেখে ফেলার আগেই চিলেকোঠায় চলে আসবো আমরা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৪১

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৮

সাধারণ বোকা বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৪

ওমেরা বলেছেন: ওরে বাবা কি রোমান্টিক !!

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৯

সাধারণ বোকা বলেছেন: আমি বোকা মানুষ।রোমান্টিসম কম আমার। :(

৩| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪২

ওমেরা বলেছেন: যে বলে আমি বোকা সে হল সবার চেয়ে বুদ্ধিমান ।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৪

সাধারণ বোকা বলেছেন: আজব এক দুনিয়া।কেউ সত্য কথা বিশ্বাস করে না। :'(

৪| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৫২

ওমেরা বলেছেন: তাহলে বলেন আপনি বুদ্ধিমান তখন আমরা বিস্বাস করব আপনি বোকা ।

৫| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২৩

আহা রুবন বলেছেন: পড়তে ভাল লাগল কিন্তু গল্প তো পেলাম না।

৬| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩১

হাতুড়ে লেখক বলেছেন: স্বপ্ন জিনিসটা খারাপ না।

৭| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০৯

আরণ্যক রাখাল বলেছেন: আচ্ছা?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.