নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাক দিয়ে যাই

পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।

নুরুজ্জামান মানিক

ঢাবি হতে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর । আগ্রহের বিষয় কবিতা-দর্শন-বিজ্ঞান । ১৯৯০'র দশকের শুরু থেকে বাংলাদেশের প্রথম শ্রেনীর জাতীয় দৈনিক, সাপ্তাহিক ,পাক্ষিক ও মাসিক সাময়িকী সমুহে প্রবন্ধ-উপসম্পাদকীয় নিবন্ধ-প্রতিবেদন-ফিচার লিখছি । লেখার বিষয় বিচিত্র -রাজনীতি ,অর্থনীতি,শিল্প-বানিজ্য ,কৃষি,বিজ্ঞান-প্রযুক্তি,তথ্য - প্রযুক্তি,মহাকাশ বিজ্ঞান -গবেষণা,পরিবেশ-প্রকৃতি,স্বাস্থ্য,শিল্প-সংস্কৃতি , ফ্যাশন-বিনোদন,ইন্টেরিয়র , ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা ইত্যাদি।

নুরুজ্জামান মানিক › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের রনাঙ্গনে মুক্তিযোদ্ধাদের প্রথম রোজার ইফতার পালন (রিপোস্ট)

২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৯

আজ মাহে রমজানের প্রথম রোজা । ষ্মর্তব্য, মুক্তিযুদ্ধের সময়ও এসেছিল মাহে রমজান । সুফিয়া কামালের "একাত্তরের ডায়েরী" অনুযায়ী নভেম্বর ১৭ ছিল ২৭শে রমজান । সে হিসেবে পহেলা রমজান ছিল ২২ অক্টোবর ১৯৭১ । রনাঙ্গনের মুসলিম ধর্মাবলম্বীরা কিভাবে পালন করেছে তাদের সিয়াম ?



আসুন একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে জেনে নেই , একাত্তরের রনাঙ্গনে প্রথম রোজায় ইফতার করার ষ্মৃতি :



মোঃ রহমতুল্লাহ,

কোম্পানী কমান্ডার, ১১ নং সেক্টর ১৯৭১ ।





মিত্রবাহিনীর কর্নেল রাও নির্দেশ দিলেন, সকাল ৮টায় বিশেষ ট্রেনিংয়ে তুরা ( ভারত) যেতে হবে। তখন ভোর ৫টা। সেদিন ছিল পয়লা রমজান। আগেই সাহরী খেয়ে নিয়েছি। সব যোদ্ধাকে প্রস্তুত হতে আদেশ দিলাম। যথাসময়ে ১০/১২টি ট্রাক এসে পড়ল। তুরা পার হওয়ার পর ইফতারের সময় হলো, ট্রাকেই আছি। কারো কাছে ইফতার করার মতো কোনো খাবার, এমনকি পানি পর্যন্ত ছিল না। আমার পকেটে সিগারেট ছিল, অগত্যা তা' দিয়েই ইফতার (তখন জানতাম না এটি ইসলাম সমর্থন করে কিনা)। আমাদের সঙ্গে ইপিআর রফিক অবশ্য ধুমপান করেন না বিধায় কলেমা পাঠকরতঃ আল্লাহর নামে ইফতার করলেন। তুরা ট্রেনিংয়ের স্থানটির নাম এখন মনে করতে পারছি না। তবে, তুরা জেলা সদর শহর পেরিয়ে আরো ৪/৫ ঘন্টা ট্রাক যাওয়ার পর একটি স্কুলের সামনে ট্রেনিং কমান্ডার যাত্রা স্থগিত করলেন। এখানে খাওয়া-থাকার কোনো ব্যবস্থা নেই। ট্রেনিং কমান্ডার বললেন, সময়মত খাদ্য আসবে। সারাদিন রোজা রাখা, ইফতারের পর ক্ষুধা বোধ করলাম। চারদিকে শুধু পাহাড়- জঙ্গল- অন্ধকার ভাগ্য ভালো, স্কুলে হারিকেন জাতীয় বাতি ছিল। রাত যখন ১০টা তখন রুটি-ডাল আসলো সবাই খেয়ে নিলাম।



এভাবেই কাটল মুক্তিযুদ্ধকালে রমজানের প্রথম দিন।



**********************************

অনুলেখক -এই অধম । এটি ২০০৬ সালে প্রথম রমজানে দৈনিক আমারদেশে প্রকাশিত ।

মন্তব্য ৩২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৫

রিয়াজ উল বলেছেন: ওই সময় কি পাকি বাহিনীর সেনারা রোজা রাখতো? অথচ বাংলাদেশে নাকি হিন্দু ভর্তি মুসলমান নাই....এই অপপ্রচার পাকিস্তান সরকার চালিয়েছিল। এখনও অনেক পাকিস্তানির মনে এই ধারণা যে বাংলাদেশে হিন্দু বেশি মুসলমান কম......অপপ্রচার কাকে বলে.....

২| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০০

হেমায়েতপুরী বলেছেন: রিয়াজ উল বলেছেন: ওই সময় কি পাকি বাহিনীর সেনারা রোজা রাখতো? অথচ বাংলাদেশে নাকি হিন্দু ভর্তি মুসলমান নাই...


মুক্তি সেনাদের প্রতি শ্রদ্ধা।

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৩

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০২

নুশেরা বলেছেন: মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। আপনাকে অশেষ ধন্যবাদ মানিকভাই।

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪১

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ নুশেরা ।

৪| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১১

পারভেজ বলেছেন: চমৎকার পোস্ট

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৪

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৬

সুবিদ্ বলেছেন: মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম........অশেষ ধন্যবাদ মানিকভাই আপনাকে.......

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৪

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

৬| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৩

সামছা আকিদা জাহান বলেছেন: মুক্তিযুদ্ধের এই ইতিহাস ব্লগে শেয়ার করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি।

সকল মুক্তিযোদ্ধাকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি।

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫২

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

৭| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩০

রাহি বলেছেন: 'মোঃ রহমতুল্লাহ', দয়া করে আমাদেরকে জানাবেন কি? ৭১-এ আপনাদের এত ত্যাগ যার জন্যে, সেই পূর্ণ স্বাধিনতা কি আপনারা এখনও পেয়েছেন? এখনও এদেশের মানুষ বাক স্বাধিনতা পায়নি! স্বাধিনতার এত.. বছর পর এখনও এদেশে 'শিক্ষকরা' নিজ বাড়িতে লান্চিত হচ্ছেন! এদেশের সাধারন মানুষ এখন নিরাপওা হীনতায় ভোগে। জানাবেন কি আপনাদের চাওয়া-পাওয়ার মিল-অমিল গুলো?

৮| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩২

মেহরাব শাহরিয়ার বলেছেন: ভাল লাগল

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৩

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

৯| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩২

নকীবুল বারী বলেছেন: আগে পড়ছি, আবার পড়লাম......বারবার পড়বো.........

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০২

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

১০| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৮

ইশতিয়াক অাহমেদ বলেছেন: ভাল লাগল

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৩

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

১১| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫১

মুকুট বলেছেন: মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সালাম!

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৪

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

১২| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৭

সাইফ ইমাম বলেছেন: ++++++++

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫০

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

১৩| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩১

শেরজা তপন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।+

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫২

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

১৪| ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৫

নীল ভোমরা বলেছেন: সশ্রদ্ধ সালাম!

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৪

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

১৫| ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৬

নির্বাসন বলেছেন: সিগারেট দিয়া ইফতার?
যুদ্ধের মধ্যে কী না সম্ভব!

২৩ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১২

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

১৬| ২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

জ্বিনের বাদশা বলেছেন: চমৎকার একটা ডকুমেন্ট, ধন্যবাদ মানিক ভাই

২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০৪

নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ।

১৭| ১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৩

নুরুজ্জামান মানিক বলেছেন: মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সালাম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.