নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছড়ার ছড়াছড়ি

ছড়ার মাঝেই আছি

শাহ মিজান ইবনে আজিজ

ছড়ার মাঝেই আছি

শাহ মিজান ইবনে আজিজ › বিস্তারিত পোস্টঃ

শহীদ জননীর কান্না

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৯

আমার ছেলে যুদ্ধে গেলো

ফিরলো না আর ঘরে,

জীবন দিলো দেশ ও জাতির

স্বাধীনতার তরে।



আজকে আমি নই পরাধীন,

স্বাধীন আমার দেশ;

স্বাধীন দেশে কত্তো মানুষ

হয় না গুনে শেষ।



এত্তো মানুষ তবু তো কেউ

নেয় না আমার খোঁজ,

অনাহার আর অর্ধাহারে

ক্যামনে বাঁচি রোজ!



কেউ দেখে না ক্যামনে কাটে

আমার দিবস-রাত,

এখন আমি বৃদ্ধ নারী

পাই না কাপড়-ভাত!



আজকে যদি আমার ছেলে

থাকতো বেঁচে ভবে,

ভাত-কাপড়ের অভাব বোধয়

হতো না আর তবে!



বারে বারে মনে পড়ে

আমার ছেলের কথা,

জীবন দিয়ে আনলো ছেলে

কেমন স্বাধীনতা?



ক্ষুধার জ্বালায় ঘুম আসে না

কেঁদে কাটাই রাত,

চাই না এমন স্বাধীনতা

চাই দু'মুঠো ভাত!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০২

বোকামন বলেছেন: হা ।।।।।।

ক্ষুধার জ্বালায় ঘুম আসে না
কেঁদে কাটাই রাত

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:১০

শাহ মিজান ইবনে আজিজ বলেছেন: :(

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫

মেহেদী হাসান '' বলেছেন: ক্ষুধার জ্বালায় ঘুম আসে না
কেঁদে কাটাই রাত,
চাই না এমন স্বাধীনতা
চাই দু'মুঠো ভাত!
+++++

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:১১

শাহ মিজান ইবনে আজিজ বলেছেন: :(

৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:১২

অন্ধকার রাজপুত্র বলেছেন: last er line gulo beshi valo legeche...

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

শাহ মিজান ইবনে আজিজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.