নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচিন তারা

রাতের আকাশে অসংখ তারার মাঝে কিছু তারা আছে যার নাম কেউ জানেনা... তারার কি বা এসে যায় তাতে... তবু সে আলো বিলায়...

অচিন তারা

রাতের আকাশে অসংখ তারার মাঝে কিছু তারা আছে যার নাম কেউ জানেনা... তারার কি বা এসে যায় তাতে... তবু সে আলো বিলায়...

অচিন তারা › বিস্তারিত পোস্টঃ

মরিয়ম বুয়া ও স্টারপ্লাস..........

০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:১১

সবে মাত্র ডিসকভারি চ্যানেলটা চালু করেছি। কোথা থেকে বুয়া এসে বলল,

-আফায় এইগুলান কি যে দেহেন! এই বয়সের মাইয়া দেখবো ইস্টার প্লাস সনি আর সিনামার চ্যানেল।

আমি দুষ্টুমির ছলে জানতে চাইলাম,

-কেনো বুয়া?

-কত কিছু শিখন যায়। আর আপনের তো আরও বেশি কইরা শিখন দরকার।

-কি কি শিখন যায়?

বুয়া আয়েশ করে পান চিবুতে চিবুতে বলল,

-ক্যামনে জামাই রে হাতের মুঠায় রাখতে হয়, ক্যামনে বদ মাইয়া থেইকা জামাই রে দূরে সরাইয়া রাখা যায়, দজ্জাল শাশুড়ি ননদ গো ক্যামনে সায়েস্তা করন লাগে, এই সব আর কি। হাইসেন না। এই মরিয়ম বুয়ার কথা বাসি হইলেই মাইনষে টের পায়।



এই হোল আমাদের মরিয়ম বুয়া। তাকে আড়ালে বিবিসি নিউজ ও বলা হয়। কোন ফ্ল্যাটের কাজের মেয়ের সাথে বাড়ীর দারোয়ানের ইটিস পিটিস চলছে, কোন বাড়ীর বউ বাসা থেকে পালাইছে, কোন বাড়ীর মেয়ে মোবাইল মেরামতের দোকানের ছেলের সাথে প্রেম, এই সব খবরই মরিয়ম বুয়া সবার আগে জেনে যায়। অতঃপর খুব গর্বের সাথে বলে,

-কইছিলাম না? অহন বিশ্বাস হইলো? গরিবের কথা বাসি হইলে ফলে... হুহ।



একদিন সকালে পত্রিকা পড়ছি। মরিয়ম বুয়া গজগজ করছে আর ঘর ঝাড়ু দিচ্ছে। জানতে চাইলাম,

-কি হয়েছে বুয়া? বাসায় ঝগড়া করে আসছো নাকি?

বুয়া প্রায় বিলাপের সুরে বলল,

-মানুষ এত্ত খারাপ হয় ক্যামনে গো আফা? তুই আরেক জনের সংসার ভাঙ্গতে চাস? আল্লার গজব পরব। ৭জামাই এর ভাত খাওন লাগবো তোর।

আমি অবাক হয়ে বললাম,

-কাকে অভিশাপ দিচ্ছ?

-ফাল্গুনী রে অভিশাপ দেই গো আফা। ধবল এর মতো সাধাসিধা একটা পোলারে ক্যামনে নষ্ট করতে আছে। এত্ত সুন্দর বউ ফালাইয়া এখন ফাল্গুনীর পিছে ঘুরে। আফা গো আমার বুকটা পুইরা যাইতাছে।

আমি মনে মনে আফসোস করলাম, আহা কার এই সর্বনাশ হোল। মরিয়ম বুয়া কে জিজ্ঞেস করলাম,

-আমাদের বিল্ডিং এর? নাকি অন্য বাড়ীর? বউ টা কি জানে এসব?

বুয়া বলল,

-আরে না আফা। আমি ইস্টার প্লাস এর সিরিয়াল এর কথা কইতে আছি।



পান খাওয়া রঙিন দাত গুলো বের করে মরিয়ম বুয়া হাসতে লাগলো।

যেন আমার নির্বুদ্ধিতা দেখে সে খুব মজা পাচ্ছে। :|:|:|

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ :) ||

২| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩

মদন বলেছেন: আপনি কেমুন আফাগো, স্টারপ্লাস দেখেন না। আপনি ১৯৫৩ সালে ফিরা যান :P

৩| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

গ্রাম্যবালিকা বলেছেন: "-ক্যামনে জামাই রে হাতের মুঠায় রাখতে হয়, ক্যামনে বদ মাইয়া থেইকা জামাই রে দূরে সরাইয়া রাখা যায়, দজ্জাল শাশুড়ি ননদ গো ক্যামনে সায়েস্তা করন লাগে, এই সব আর কি। হাইসেন না। এই মরিয়ম বুয়ার কথা বাসি হইলেই মাইনষে টের পায়। "

আমার ভবিষৎ তো অন্ধকার দেখি, ছি-রিয়াল দেখিনা তোহ! B:-) :-P

৪| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩

আহলান বলেছেন: কি করার? তবুও আমার কাছে কেনো জানি না ওদের পোশাক গেটআপ চোখে তেমন জালা ধরায় না, যেমন জালা ধরায় আমাদের দেশের নাটক গুলোর টিন এজদের পোশাক ( টাইট জিন্স/লেগিংস আর টিশার্ট), মনে হয় অভিনয় না শরীর প্রদর্শনীই আসল উদ্দেশ্য।

৫| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

সোহেল১৯৭৫ বলেছেন: সুন্দর হয়েছে.......

৬| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:০০

অচিন তারা বলেছেন: ইমরাজ কবির মুন হাহাহা কেনো... আপনিও কি আমার মত বোকামী করেছেন নাকি কখনো??? :) :) :)

৭| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:০৩

অচিন তারা বলেছেন: মদন ভাই আমি বাংলালিঙ্ক ব্যবহার করিনা তো তাই এখনো আমার দিন বদলায়নি... :) :) :)

৮| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:০৮

অচিন তারা বলেছেন: গ্রাম্যবালিকা... আপনার ও আমার পরিনতি খুবই মর্মান্তিক... :) :) :)

৯| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:১১

অচিন তারা বলেছেন: আহলান... অপসংস্কৃতি তা দেশী হোক আর বিদেশী হোক... দুটোই সমান ক্ষতিকর... :)

১০| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

অচিন তারা বলেছেন: সোহেল১৯৭৫... ধন্যবাদ... :) :) :)

১১| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

কি কন....গার্লফ্রেন্ডরে আর সিরিয়াল দেখতে দিমু না তাইলে

১২| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:২৬

িটউব লাইট বলেছেন: I have banded those Indian channels in my domain..

১৩| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:২২

সপ্নাতুর আহসান বলেছেন: বাসি হইলে ফলে... :)

১৪| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯

অচিন তারা বলেছেন: ইরফান আহমেদ বর্ষণ... কিন্তু মরিয়ম বুয়া দের সিরিয়াল দেখা বন্ধ করবেন কি করে? :) :) :)

১৫| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০

অচিন তারা বলেছেন: িটউব লাইট... that's the good idea :)

১৬| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২

অচিন তারা বলেছেন: সপ্নাতুর আহসান... :) :) :)

১৭| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫

মাক্স বলেছেন: =p~ =p~

১৮| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

অচিন তারা বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.