| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচিন তারা
রাতের আকাশে অসংখ তারার মাঝে কিছু তারা আছে যার নাম কেউ জানেনা... তারার কি বা এসে যায় তাতে... তবু সে আলো বিলায়...
***ঘটনা ০১:***
কিছুদিন যাবত একটা নাম্বার থেকে অনবরত কল অথবা মিসকল দিয়ে যাচ্ছে। অথবা বললাম কারণ বেশিরভাগ সময় আমার ফোন সাইলেন্ট মুড এ থাকে। তাছাড়া কল গুলো আমার ঘুমের সময় আসে। তাই বুঝতে পারিনি ওটা কল নাকি মিসকল ছিল। একদিন কৌতূহল বসে কল ব্যাক করলাম। রিসিভ করেনা। একটু পর আবার দিলাম। এবার লাইন টা কেটে দিলো। জেদ চেপে গেলো। পরদিন অন্য একটা নাম্বার থেকে কল দিলাম। বেশ কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো, মাগার কথা বলেনা। আমি অনেকবার হ্যালো হ্যালো করার পর এক মেয়ে কণ্ঠ শুনতে পেলাম। মেয়েটির সাথে আমার কথোপকথন তুলে ধরলাম। মেয়েটি বলল,
-কে বলছেন?
-এই নাম্বার থেকে আমাকে কল দেয়া হয়েছিলো কয়েকবার।
-যে কল দিয়েছে তার সাথে কি আপনার কথা হয়েছে?
আমি বললাম -না হয়নি।
-তাহলে কি করে বুঝলেন এই নাম্বার থেকেই কল দেয়া হয়েছে? যত্তসব!
দুম করে লাইন টা কেটে দিলো। আর আমি বোকার মতো ফোন টা কানে চেপে বসে থাকলাম ![]()
***ঘটনা ০২:***
আমার এক পরিচিত বড় ভাই। যিনি বনানী তে একটা গাড়ির সো রুমের মালিক। ঘটনাটি তার কাছেই শোনা। ভাইয়ার সেলফোন এ প্রায়ই বিভিন্ন নাম্বার থেকে কল করে কখনো আকতার ভাই কখনো আকতার স্যার কে খোঁজ করতো। ভাইয়া যতই বলত এটা আকতার এর নাম্বার না, কিন্তু যেই লাউ সেই কদু। কিছুদিন পর আবারো আকতার ভাই এর খোঁজ। যথারীতি এক নাম্বার থেকে কল করে বলল,
-আকতার স্যার মাল সব রেডি, এখন ট্রাকে তোলা হইতেছে।
ভাইয়া তখন ব্যাস্ত থাকায় সংক্ষেপে বলল,
-রং নাম্বার।
কিছুক্ষণ পর আবারো কল,
-স্যার মাল তোলা শেষ। অখন কি রওনা দিমু?
-ভাই রং নাম্বার। এটা আকতার সাহেবের নাম্বার না।
আধা ঘণ্টা পর আবারো কল,
-আকতার স্যার কইতাছেন?
ভাইয়া তখন মালদার এক ক্লায়েন্ট কে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাচ্ছিল। বিরক্তি আর মেজাজ খারাপের শেষ পর্যায়ে গিয়ে ভাইয়া বলল,
-জি না, আমি আকতার এর ছোট ভাই মোক্তার।
-স্যার আর কতক্ষন বইয়া থাকমু? লেবার রা তো হাউ কাউ করতাছে।
-তাইলে রওনা দিয়া দাও।
-স্যার মাল নিমু কোন ঠিকানায়?
-যাত্রাবাড়ী গিয়া কল দিও।
-আইচ্ছা স্যার। স্যার লেবার গো তো দুপুরে খাওয়ান লাগবো।
-তুমি বিল দিয়া দিও। পরে আকতার ভাই এর কাছ থেকে টাকা নিয়ে নিও।
-ওকে স্যার।
তিন ঘণ্টা পর আবারো কল। এবার রীতিমতো ঝাড়ি।
-ওই মিয়া আপনে কে? আকতার স্যার এর নাম ভাঙ্গাইয়া আমার সাথে মশকরা করেন মিয়া? প্রথমে কইলেই তো পারতেন যে এইটা রং নাম্বার। ফাইজলামি পাইছেন?
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৩
অচিন তারা বলেছেন: প্রথম বার শুনে আমিও মজা পেয়েছিলাম...
ধন্যবাদ ![]()
২|
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: শেষের ঘটনাটাটি পড়ে মজা পেয়েছি ![]()
হায়রে ঐ আকতার ভাই ![]()
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪
অচিন তারা বলেছেন: ধন্যবাদ
![]()
৩|
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৫
আমিতপু বলেছেন: মজা পাইলাম
জয়তু আকতার ভাই!!!
১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫১
অচিন তারা বলেছেন: কিন্তু ট্রাক ড্রাইভারটির কি অবস্থা ভেবে দেখুন ![]()
৪|
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩২
আল ইফরান বলেছেন: আকতার ভাইয়ের ঘটনা পইড়া মজা পাইলাম
১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩
অচিন তারা বলেছেন:
![]()
৫|
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯
আঁধার রাত বলেছেন: আমি তখন অর্নাস ফোর্থ ইয়ারে পড়ি। শিবিরের পোলাপান একদিন আমারে খুব ভদ্র ভাবে বলল ভাই রুমেতো আরো তিনজন থাকে আপনি রুমের ভেতর সিগারেট খেলে এদের অসুবিধা হয়। আপনার অনেকদিনের অভ্যাস যখন আপনি বাথরুমের বারান্দায় বা পুকুর পাড়ে সিগারেট খাবেন দয়া করে। তাদের অমায়িক ব্যবহারে মুগ্ধ হয়ে হল ছেড়ে মেসে উঠলাম। একদিন ক্লাস থেকে ফিরে খাওয়া দাওয়া শেষ করে একটু ভাত ঘুম দেওয়ার চেষ্টা করছি ইতমধ্যে একটা কল এল অচেনা নম্বর থেকে। রিসিভ করলাম। অপর পাশ থেকে একটা মিহি কন্ঠে একজন রমনী বলল রফিক তুমি কোথাই(আমার নাম রফিক নয়)। আমি বললাম এইতো খাওয়া দাওয়া করে ঘুমানোর চেষ্টা করছি তুমি আসবা? আসলে আসো, এখন রুমে কেউ নাই গল্প করা যাবে। বুঝতে পারলাম অপর পাশের মিহি কন্ঠী কথা খুজে ফিরছে যে কি বলবে। ২০ সেকেন্ডের দম নিয়ে বলল আপনিতো রফিক না। জবাবে বললাম তাহলে আমি কে? মিহি কন্ঠী বলল সেটা জানার জন্যই তো কল করলাম। জবাবে বললাম ষ্টাইলটা বেশ পুরুনো এখন আর সে ভাবে কাজ করে না এই ষ্টাইল। তবে আপনি হতাশ হবেনা আমার এলাকার যত রফিক আছে সবাই আপনাকে ফোন করবে আপনার যাকে খুশি বেছে নিয়েন কেমন। বন্ধু বান্ধব নিয়ে সন্ধ্যার আড্ডায় বসে সব বন্ধুর মোবাইল থেকে ফোন দিয়ে একটাই বক্তব্য মোড়ে এক লোক বলছিল আপনি নাকি রফিককে খুঁজছেন আমার নাম তো রফিক আমাকে কিছু বলবেন। পরের দিন মিহি কন্ঠী আবার ফোন করে বলল আমি জানতাম আপনি ত্যান্দর কিন্তু এত ত্যান্দর তা জানতাম না। প্লীজ আপনার বাঁদরের দল কে বলবেন আমি আর রফিকে খুঁজছিনা। আমি ও বন্ধুদের বলে দিলাম সে আর রফিককে খুঁজছে না। তিনদিন পর মিহি কন্ঠী ধন্যবাদ দিল সব বাঁদর দুৰখ প্রকাশ করায়।
১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬
অচিন তারা বলেছেন: এভাবে একজনের মন ভাঙ্গা ঠিক নয়... নাহয় রফিক হয়েই থাকতেন..
![]()
৬|
১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৯
শায়মা বলেছেন: হা হা আক্তার মোক্তারের গল্পটা মজার।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০১
অচিন তারা বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন শায়মা
![]()
৭|
১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বলেছেন: হা হা আক্তার মোক্তারের গল্পটা মজার।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭
অচিন তারা বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
![]()
৮|
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৪
মিজভী বাপ্পা বলেছেন: কইলেও দোষ আবার না কইলেও দোষ।যাক মজার অভিজ্ঞতা।
১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৫
অচিন তারা বলেছেন:
![]()
৯|
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯
ইমরান হক সজীব বলেছেন: মজার কিন্তু বোকা ড্রাইভারটার জন্য খারাপো লাগছে ।
২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
অচিন তারা বলেছেন: ধন্যবাদ... আমারও একই অনুভুতি
![]()
১০|
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০১
অচিন তারা বলেছেন:
![]()
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
মদন বলেছেন: আকতার ভাইয়ের কাহিনী জোশ