নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপকথার গল্প - সমাপ্তির পরের অধ্যায়...

জীবন বদলায়, রূপকথা বদলায় না......

অচিন রুপকথা

যা কিছু চেয়েছিলাম, আর চাইবো বলে ভেবেছিলাম, সবকিছু হারিয়ে গেছে শেষ পথটার বাঁকে.....

অচিন রুপকথা › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন খুঁজে ফিরি.....

২৬ শে জুলাই, ২০১১ রাত ১২:২৫

যান্ত্রিক এই জীবনে পথ চলতে চলতে ক্লান্ত আমি বহুদিন স্বপ্ন দেখি না। স্বপ্ন নামক আপেক্ষিক জীবনটা এখন আর আমার কাছে ধরা দেয় না। ছোট্টবেলার সেই লাল-নীল স্বপ্নগুলোর কথা ভেবে আজকাল প্রায়ই নস্টালজিক হয়ে পড়ি আমি। কত হাসি-আনন্দ, মারামারি, ঝগড়া-ঝাটির স্বপ্ন দেখতাম তখন। প্রায়ই ঘুমের ঘোরে হয় হাসতাম, নয়তো মারামারি করতাম। কত রাতে যে ভয়ের স্বপ্ন দেখে কুঁকড়ে গিয়ে আম্মুকে শক্ত করে আঁকড়ে ধরেছি হিসেব নেই।





একটু বড় হবার পর থেকেই স্বপ্নের ধাঁচগুলো বদলে যেতে শুরু করলো। স্বপ্নের গণ্ডিতে স্থান করে নিলো হাসি-ঠাট্টা, বন্ধু-বান্ধব, ক্লাস, পরীক্ষা আর বড় হয়ে সব শাসন-বারণের উর্ধ্বে যাওয়ার তীব্র ইচ্ছা। ভয়ঙ্কর স্বপ্নগুলো তখন মন থেকে প্রায় বিদায় নিয়েছে। অনেক মজার ছিল আমার সেই লাল-নীল স্বপ্নগুলো। কখনো কাউকে বললে রূপকথার গল্পের মতো মন্ত্রমুগ্ধ হয়ে শুনতো। খুব ভালো লাগতো তখন।





আমার একটা সমস্যা ছিল যে আমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করতাম। যতই বড় হতে লাগলাম ধীরে ধীরে চারপাশের মানুষগুলোকে চিনতে শুরু করলাম। মানুষের হিংসা-বিদ্বেষ, স্বার্থপরতা দেখতে দেখতে যখন আমি ক্লান্ত, তখন একদিন খেয়াল করলাম আমার লাল-নীল স্বপ্নগুলো ধুসর বর্ণের হয়ে গেছে। সেগুলো তখন আর স্বপ্ন নেই, তারা তখন স্বপ্ন থেকে দুঃস্বপ্নের খাতায় নাম লিখিয়েছে। কিছুই করার ছিল না আমার। সেইসময় প্রিয়মুখগুলোর অনাকাংখিত রূপ দেখে স্বপ্নের ঘোরে কত যে কেঁদেছি নিজেও জানি না।





আমার লাল-নীল স্বপ্নগুলো এখন বর্ণহীন হয়ে গেছে। এখন আর আমি স্বপ্ন দেখি না। দেখি না বললে ভুল হবে, আজ আর তারা আমার কাছে ধরা দেয় না। উদভ্রান্তের মত প্রতিনিয়ত আমি স্বপ্নগুলোকে খুঁজে বেড়াই। কিন্তু পাই না। তারা যেন অদৃশ্য কোন আলখাল্লায় জড়ানো থাকে। তাদের কাছে আজ বড় অস্পৃশ্য আমি। খুব ডিপ্রেশনে ভুগছি আজকাল, তাই মনে হয় স্বপ্নগুলোকে বড্ড বেশি খুঁজে পেতে ইচ্ছে করে।









রাত অনেক হয়েছে। আশেপাশের পুরো জগতটা অথৈ আঁধারে ছেয়ে গেছে। চারিদিকে সুনসান নীরবতা। মানুষগুলো ঘরে ফিরে নিশ্চিন্ত মনে স্বপ্ন দেখছে।



সকাল হলেই আবার শুরু হবে সেই ধুলোবালি মাখা যান্ত্রিক জীবন। তাই আরেকটা স্বপ্নহীন রাত কাটানোর প্রস্তুতি...



ভালো থেকো আমার হারিয়ে যাওয়া লাল-নীল স্বপ্নরা।

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১১ রাত ১২:৩৭

তেরো বলেছেন: অনেক ভালো লিখেছিস রে। ডিপ্রেশন জিনিসটা এমন যে এসেই যায়। আমরা সবাই হাসিখুশি চেহাড়া নিয়ে ঘুরে বেড়াই। কেউ বুঝিও না কেউ কতটুকু মন খারাপ কতটুকু হতাশা নিয়ে আমাদের মাঝেই আছে !!

২৬ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৭

অচিন রুপকথা বলেছেন: প্রতিটা হাসিমুখের পেছনে যে কি লুকিয়ে আছে সেটা বোঝা আসলেই অনেক টাফ। আর তাই তো বাইরে থেকে দেখে একটা মানুষকে কখনোই বিচার করা যায় না।


থ্যাঙ্কস দোস্ত।

২| ২৬ শে জুলাই, ২০১১ রাত ১২:৫৭

তেরো বলেছেন: আমার কাছে এইটা তোর পোস্টের মাঝে বেস্ট ওয়ান !!

২৬ শে জুলাই, ২০১১ ভোর ৬:৩৩

অচিন রুপকথা বলেছেন: খুশি হয়ে গেলাম বন্ধু... :D

৩| ২৬ শে জুলাই, ২০১১ রাত ১:২৮

রিয়েল ডেমোন বলেছেন: মানুষকে বিশ্বাস করার রোগটা আমারও আছে। আমি প্রানপণে এই রোগ মুক্তির জন্য স্ট্রাগাল করে যাচ্ছি।

আপনার কি রোগটা সেড়েছে ?

২৬ শে জুলাই, ২০১১ ভোর ৬:৪৬

অচিন রুপকথা বলেছেন: ভেবেছিলাম রোগটা সেরে গেছে...কিন্তু পরে বুঝতে পারলাম...কিছু মানুষের প্রতি অন্ধ-বিশ্বাস এখনো আছে, তা থাকুক সমস্যা নেই, কিন্তু তারা কতদিন বিশ্বাসটা ধরে রাখবে জানি না।

আম্মু প্রায়ই একটা কথা বলে আমাকে, কাউকে বিশ্বাস না করলে বেঁচে থাকা অসম্ভব। বিশ্বাস করো কিন্তু অন্ধ-বিশ্বাস করো না।

৪| ২৬ শে জুলাই, ২০১১ ভোর ৫:১৯

লাবণ্য ও মেঘমালা বলেছেন: বয়সের সাথে স্বপ্নের বোধ হয় ইনভার্স রিলেসন, সবচেয়ে কষ্টের সেটা যদি স্বপ্ন ধরা দিলেও পূরণ করতে না পারি :(
তবে এই ছোট্ট মেয়েটি এখনি কেন এতো ডিপ্রেশনে ভুগছে, মনে ভালো হয়ে যাক রুপকথা।

২৬ শে জুলাই, ২০১১ ভোর ৬:৫১

অচিন রুপকথা বলেছেন: আগে স্বপ্নগুলো দেখা দিলেও কখনোই পুরোপুরি ধরা দিতো না...আর এখন তো দেখাই দেয় না, ধরা দেবে কি করে, আপু? :(

৫| ২৬ শে জুলাই, ২০১১ ভোর ৬:৫৩

ফাইরুজ বলেছেন: ভাল থাকুক অচিন রুপকথার হারিয়ে যাওয়া লাল নীল স্বপ্ন গুলো। চমত্‍কার লিখেছেন।

২৬ শে জুলাই, ২০১১ সকাল ৭:১০

অচিন রুপকথা বলেছেন: ধন্যবাদ আপু।
ভালো থাকবেন... :)

৬| ২৬ শে জুলাই, ২০১১ সকাল ৭:১৫

রিয়েল ডেমোন বলেছেন: আম্মুর কথা একদমই ঠিক, আপনাকে আগেই একদিন বলেছি মানুষের ফেভার নিতে হয় না। সেটা রিয়েল লাইফেই হোক আর ভার্চুয়াল লাইফেই হোক। যাকে ফেভার করবেন সে কষ্ট দিলে সেটা লজ্জাজনকও বটে :)

২৬ শে জুলাই, ২০১১ সকাল ৭:২৯

অচিন রুপকথা বলেছেন: কাউকে ফেভার না করলে কি আমার স্বপ্নগুলোকে আবার খুঁজে পাবো???

৭| ২৬ শে জুলাই, ২০১১ সকাল ৭:৩২

রিয়েল ডেমোন বলেছেন: বেঁচে থাকা বাকি স্বপ্নগুলো ধূলিসাৎ হবে না ।

২৬ শে জুলাই, ২০১১ সকাল ৭:৪১

অচিন রুপকথা বলেছেন: তাহলে চেষ্টা করে দেখবো পারি কিনা...

অনেক ধন্যবাদ এবং শুভ সকাল। :)

৮| ২৬ শে জুলাই, ২০১১ সকাল ৮:০২

করবি বলেছেন: বর্ণহীন স্বপ্ন গুলো আবার বর্ণময় হয়ে উঠুক।


শুভকামনা।

২৬ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

অচিন রুপকথা বলেছেন: অনেক ধন্যবাদ করবি। :)

৯| ২৬ শে জুলাই, ২০১১ দুপুর ১:৪৬

সায়েম মুন বলেছেন: রাতগুলো ঘুমের ঘোরে সুন্দর স্বপ্ন দেখে কাটুক!

২৬ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫৮

অচিন রুপকথা বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই। :)

১০| ২৬ শে জুলাই, ২০১১ রাত ৮:১৬

নাজিরুম মুবিন বলেছেন: লাল নীল স্বপ্নগুলো ধরা দিক হাতের মুঠোয়।
অনেক অনেক শুভকামনা।

২৬ শে জুলাই, ২০১১ রাত ৮:২৫

অচিন রুপকথা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...
ভালো থাকবেন। :)

১১| ২৮ শে জুলাই, ২০১১ রাত ১:০৯

রিক্তের বেদন২০১০ বলেছেন: :| :| :|

২৮ শে জুলাই, ২০১১ ভোর ৬:২৪

অচিন রুপকথা বলেছেন: :| :| :|

১২| ২৯ শে জুলাই, ২০১১ সকাল ৮:২৯

সাকিন উল আলম ইভান বলেছেন: ইদানিং অনেকের পোষ্ট এর ই মুল বক্তব্যেটাই থাকে ,যে কাউকে বিশ্বাস করা না করা ,ভুল বোঝাবোঝি ,কি হল তোমাদের সবার কি একসাথে মন খারাপের মৌসুম শুরু হল নাকি :(:(:(

২৯ শে জুলাই, ২০১১ সকাল ১১:২৭

অচিন রুপকথা বলেছেন: মন খারাপ হলে কি করবো ভাইয়া???
বর্ষা কাল = বৃষ্টি, অভিমান আর মন খারাপের মৌসুম... :( :( :(

১৩| ২৯ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৮

রুমানা ইসলাম হিমি বলেছেন: আপু,লেখাটা ভালো লাগলো অনেক। শুভকামনা রইলো আপনার জন্য।হারিয়ে যাওয়া স্বপ্নগুলো আবার ফিরে আসুক হাজারো রঙের ছটা নিয়ে।

২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৬

অচিন রুপকথা বলেছেন: অনেক ধন্যবাদ আপু এত্তো সুন্দর একটা শুভকামনার জন্য...
অনেক অনেক ভালো থাকবেন...:)

১৪| ৩০ শে জুলাই, ২০১১ রাত ২:০০

সরলতা বলেছেন: হ্যাঁ রূপকথা। এটাই তোমার লেখা বেষ্ট লেখা। তেরোর কথা ঠিক।

লাল-নীল স্বপ্নেরা কিন্তু হারিয়ে যায়না। মনের মাঝেই বেঁচে থাকে। :)

৩০ শে জুলাই, ২০১১ ভোর ৬:৫৩

অচিন রুপকথা বলেছেন: সরলতা বলেছেন: হ্যাঁ রূপকথা। এটাই তোমার লেখা বেষ্ট লেখা। তেরোর কথা ঠিক।

লাল-নীল স্বপ্নেরা কিন্তু হারিয়ে যায়না। মনের মাঝেই বেঁচে থাকে।



মন্তব্য পড়ে ভালো লাগলো, ভালো লাগলো এই ভেবে যে কেউ না কেউ আমার লেখার সাথে, আমার সাথে সবসময় আছে, :) নইলে তো তুলনা করতে পারতো না। ;)


ভালো থেকো আপু।
অনেক অনেক ধন্যবাদ।:)

১৫| ৩১ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪৮

পাহাড়ের কান্না বলেছেন: তবুও স্বপ্ন দেখতে হয়।

৩১ শে জুলাই, ২০১১ বিকাল ৪:১০

অচিন রুপকথা বলেছেন: তাইতো স্বপ্ন খুঁজে ফিরি...

১৬| ০৩ রা আগস্ট, ২০১১ ভোর ৫:৩৫

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
স্বপ্ন খুঁজি স্বপ্ন মাঝে
স্বপ্ন বুঝি স্বপ্ন রাজে

০৩ রা আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৭

অচিন রুপকথা বলেছেন: স্বপ্ন খুঁজি স্বপ্ন মাঝে
স্বপ্ন বুঝি স্বপ্ন রাজে


সুন্দর।

ধন্যবাদ... :)

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১১ ভোর ৬:৫২

রিয়েল ডেমোন বলেছেন: নতুন কিছু কি পাবো না ?

০৪ ঠা আগস্ট, ২০১১ সকাল ১০:৪৮

অচিন রুপকথা বলেছেন: মাথায় তো অনেক কিছুই ঘোরে...কিন্তু ফিনিশিং টানতে পারছি না...সব কিছুই অর্ধেক লিখে বসে আছি... :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.