| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অক্টোপাস
□ মা বলতো ► জীবন একটা গিফট বক্সের মতো। খোলার আগে কখনোই জানবে না কী আছে এতে.. ◄ →ফরেস্ট গাম্প ♪ ♪ ♪ octopusThought@gmail ▲
অনলাইন ব্যাংকগুলোর প্রায় সবগুলোরই এটিএম বুথ রয়েছে যেখান থেকে ব্যাংকের গ্রাহক সুবিধাজনকভাবে টাকা তুলতে পারে।
নি:সন্দেহে এটি একটি চমৎকার সুবিধা।

* কিন্তু সবচেয়ে বড় অসুবিধার বিষয় হলো সব সময় এটিএম কার্ড সাথে বহন করা।
* আরো অসুবিধার বিষয় হলো: বিভিন্ন সমস্যার করণে মেশিন কার্ড খেয়ে ফেলে । বা কার্ড হারিয়ে যায় ![]()
* মানিব্যাগে রাখতে রাখতে কার্ড ভেঙে যায় কিংবা ম্যাগনেটিক টেপ ক্ষতিগ্রস্থ হয়।
এখন মূল বিষয়টি হলো:
এটিএম বুথ থেকে টাকা তুলতে কার্ডের ঝামেলায় যাবার দরকার আসলেই কি আছে?
►
কার্ড না দিয়ে সবার জন্য বিশেষ আইডি, পাসওয়ার্ড জাতীয় কোড দিয়ে দিলেই তো হতো।
দরকার মতো রাস্তার পাশের বুথ এ গিয়ে ওই বিশেষ কোডগুলো দিয়ে অ্যাকাউন্টে লগইন করেই তো টাকা তোলা যেত ..নাকি ?![]()
◄
আপনাদের কার কী ধারনা জানান ।
![]()
![]()

২২ শে জুলাই, ২০১১ রাত ১:০০
অক্টোপাস বলেছেন: সারা দুনিয়ার অনলাইনের বিষয়গুলো এভাবেই সমাধান করা গেলে একই ধরনের কাজে অযথা কার্ডের দরকার কী?
ধন্যবাদ।
২|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০০
শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনার ধারণা ঠিক আছে। কিন্তু কিছু বিষয় চিন্তা করুন।
১. যখন দোকান থেকে কিছু কিনতে যাবেন তখন সিকিউরিটির একটা প্রশ্ন থাকে। যেমন কিছু ভাইরাস আছে যা আপনার কিবোর্ডে টাইপকরা সবকিছুই পাঠিয়ে দেয় তাদের কোন একটি মেইলে।
২. ইউজার নেম পাসওয়ার্ড চুরি হতে পারে। কার্ডে সেই ভয় একটু কম থাকে।
তবে আপনার আইডিয়াটা একেবারে খারাপ না।
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০২
অক্টোপাস বলেছেন: তাহলে পেপ্যাল, মানিবুকার্স ইত্যদিতে অনলাইন ট্রাঞ্জেকশনগুলো হচ্ছে কীভাবে ?
৩|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০১
গোফরান ডাকু বলেছেন: problem ase vi.........amer accoun na thakle-o ami jodi right password push kori tahole taka peye jabo..ki voyogkor kotha......aber amer password jana thakle j keu taka tulte parbe......
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০৫
অক্টোপাস বলেছেন: এখানে শুধু পাসওয়ার্ডের কথা আসলো কীভাবে?
আরো তো কোড থাকবে।
যাউকগা... আমি আপনারে আমার এটিএম কার্ড টা দিবো ।
দেখি টাকা তোলেন ক্যামনে ? ![]()
**আপনার ইমেইলের ক্ষেত্রে নিরাপদ ভাবতে পারলে, এটিএম বুথ তো সবচেয়ে বেশি নিরাপদ।
কারণ, তিনবার ভুল অ্যাক্সেস কোড দিলেই ধরা!
৪|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০৫
শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই পেপ্যাল মানিবুকার্স ইত্যাদিতে প্রচুর হ্যাক হয়। আর আমি সাধারণ দোকান, যেমন আগোরা, আলমাস ইত্যাদি এইসবের কথা বলছি।
২২ শে জুলাই, ২০১১ রাত ১:১১
অক্টোপাস বলেছেন: সেসব ক্ষেত্রে নিশ্চয় কোনো আইডিয়া বের করা যাবে।
তবে এটিএম বুথের ক্ষেত্রে এ পদ্ধতি নি:সন্দেহে অনেক নিরাপদ করা যাবে।
* প্রথমত: এখানে শুধু পাসওয়ার্ড জানলেই হবে না..আরো কিছু কোড জানতে হবে। তাই ট্রয়েল অ্যান্ড এরোর পদ্ধতি খাটবে না । তার ওপর আবার তিনবার ট্রাইয়ের লিমিটেশন আছে।
* দ্বিতীয়ত: বুথগুলোতে নিরাপত্তা ক্যামেরা থাকে যা কিছুটা হলেও জোচ্চুরি প্রতিরোধ করতে পারে।
৫|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০৫
অরিত্রো বলেছেন: ভাল চিন্তা।
৬|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০৬
স্বপ্ন বাবা বলেছেন: জোশ আইডিয়া।
২২ শে জুলাই, ২০১১ রাত ১:১৫
অক্টোপাস বলেছেন: ![]()
৭|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০৭
ড্র্রাকুলা বলেছেন: আর আইডি পাসওর্য়াড হ্যাক হলে?
২২ শে জুলাই, ২০১১ রাত ১:১৩
অক্টোপাস বলেছেন: হ্যাক বোধহয় সম্ভব নয়।
তবে গ্রাহকের কাছ থেকে চুরি হতে পারে।
বড় সমস্যা হলো : ব্যাংক ওয়ালারা আইডি পাসওয়ার্ড দিয়ে টাকা সাফা কইরা দিতে পারে।
৮|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:০৯
বরফ গলা পািন বলেছেন: hamm
৯|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:২৯
মিটুলঅনুসন্ধানি বলেছেন: ভালো আইডিয়া...
১০|
২২ শে জুলাই, ২০১১ রাত ১:৩২
নষ্ট কবি বলেছেন: ১৫ কোটি পাসওয়ার্ড????
২২ শে জুলাই, ২০১১ রাত ১:৪৭
অক্টোপাস বলেছেন: এর চেয়ে তো বেশি কার্ড আর পিন হয়ে যাবে কিছুদিন পর ![]()
১১|
২২ শে জুলাই, ২০১১ রাত ৩:৩০
রাইসুল জুহালা বলেছেন: হা হা হা। ভাল বলেছেন। নাহ, আপনার সাথে একমত না। আপনার আইডিয়া পুরো ব্যাপারটা আরো জটিল করে তুলবে। প্রথমে বিশ্লেষন করি কার্ড ব্যবহারে আপনার সমস্যাগুলি -
* কিন্তু সবচেয়ে বড় অসুবিধার বিষয় হলো সব সময় এটিএম কার্ড সাথে বহন করা।
* আরো অসুবিধার বিষয় হলো: বিভিন্ন সমস্যার করণে মেশিন কার্ড খেয়ে ফেলে । বা কার্ড হারিয়ে যায় ![]()
* মানিব্যাগে রাখতে রাখতে কার্ড ভেঙে যায় কিংবা ম্যাগনেটিক টেপ ক্ষতিগ্রস্থ হয়।
প্রথমটা কোন অসুবিধাই না। যেভাবে টাকা বা ভিজিটিং কার্ড রাখেন, সেভাবে একটা অতিরিক্ত কার্ড রাখবেন। এটা আর এমন কি! কিন্তু আপনার ব্যাপার যদি এরকম হয় যে সবসময় কার্ড খোয়ানোর ভয়ে কার্ড স্টিলের আলমারিতে রাখেন আর যেদিন দরকার হয় শুধু সেদিনই নিয়ে বের হন, তাহলে প্রায়ই ভুলে যাওয়া স্বাভাবিক। কিন্তু কার্ড স্টিলের আলমারিতে রাখার জিনিস না, সারাবছর মানিব্যাগে নিয়ে ঘোরার জিনিস।
দ্বিতীয় সমস্যাটা সম্বন্ধে আমার ধারনা নাই। আমি এত বছর ধরে কার্ড ব্যবহার করি, কখনোই শুনি নাই যে মেশিন কার্ড খেয়ে ফেলেছে। বাংলাদেশে সস্তা মেশিন ব্যবহার করলে হয়ত হতে পারে। তবে সংশ্লিষ্ট ব্যাংকে জানালে তো বিনামূল্যে নতুন কার্ড দেয়ার কথা। দেয় না নাকি?
তৃতীয় সমস্যাটাও হওয়ার কথা না। আমি এক লোককে দেখেছিলাম যে ১৯৯৫ সাল থেকে একই কার্ড ব্যবহার করছে। ১৪ বছরে (আমি তাকে দেখেছিলাম ২০০৯ সালে) তার কার্ড কিছু হয় নাই। আমিও সাধারন বাংলাদেশিদের মত পিছনের পকেটে মানিব্যাগ রাখি। কখনোই ভাঙ্গে নাই বা কোন ক্ষতি হয় নাই কারন এগুলি যথেষ্ট শক্ত থাকে। বাংলাদেশে কি বাজে কোয়ালিটির কার্ড ব্যবহার করে নাকি?
যাহোক, আপনার আইডিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এটাতে অনেক বেশি সময় লাগবে। এটিএম কার্ডে মাত্র ৩-৪ ডিজিটের পাসওয়ার্ড দিয়েই ঢুকতে পারছেন। আপনি পাসওয়ার্ড ছাড়াও আরও কিছু কোড দিতে চাচ্ছেন। আরও কিছু কোড মানে কি? নাম, জন্মসাল, ঠিকানা ইত্যাদি? এই আরও কিছু কোড দিতে অনর্থক সময় বেশি লাগছে। তার চেয়ে একটা কার্ড মানিব্যাগে রাখলেই তো ঝামেলা শেষ হয় যায়।
এই সহজ পদ্ধতি রেখে এত জটিলতায় যাওয়ার দরকার কি?
২২ শে জুলাই, ২০১১ সকাল ৯:৩১
অক্টোপাস বলেছেন: আপনি এই সমস্যাগুলোয় পড়েন নি, কিন্তু অনেকেই পড়ছে ।
আপনি শুধু ডাচ্ - বাংলার কার্ড ডিভিশনেই খোঁজ নিয়ে দেখুন না তারা পুরোনো কার্ড কতগুলো ইস্যু করছে প্রতিদিন।
কোড তা বিশেষভাবে তৈরি করা হবে, যা বিশেষধরনের ইউজার নেম।
"যাহোক, আপনার আইডিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এটাতে অনেক বেশি সময় লাগবে। "
সময়টাই গুরুত্বপূর্ণ।
যদিও আইডি পাসওয়ার্ড এন্ট্রি দিতে ২০ সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। আপনার ইমেইলে লগইনের কথাই চিন্তা করে দেখুন না!
ধন্যবাদ। ![]()
১২|
২২ শে জুলাই, ২০১১ সকাল ৯:৩৫
রমিত বলেছেন: আপনার আইডিয়াটা ভালো। কার্ড দিয়ে তোলা এবং কার্ড ছাড়া তোলা, দু'টি অপশনই রাখা যেতে পারে।
১৩|
২২ শে জুলাই, ২০১১ সকাল ১১:৪২
হেডস্যার বলেছেন:
নট এ গুড আইডিয়া।
কার্ড+পাসওয়ার্ড মানে হইল দুইটা তালা।
২২ শে জুলাই, ২০১১ দুপুর ১:০৩
অক্টোপাস বলেছেন: এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এধরনের দুই তালার দরকার নাই আসলে !!
এক তালাই যথেষ্ঠ ।
১৪|
২২ শে জুলাই, ২০১১ দুপুর ১:০৯
অক্টোপাস বলেছেন: এটা হলো একটি কার্যকর পদ্ধতি যাকে বলা হয় "Two Step Authentication"।
যার মূল ভিত্তি হলো:
১. Something you have
২. Something you know
মানে, আপনার কাছে থাকা 'জিনিস' আর 'জানা নাম্বার' এ দুটোর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা ।
:০
২২ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৪৭
অক্টোপাস বলেছেন: হুমম.. ঠিকই কইছেন ।
১৫|
২২ শে জুলাই, ২০১১ দুপুর ১:১৩
আকাশের তারাগুলি বলেছেন: এটিএমের পাসওয়ার্ডই ভুলে যাই মাসে অন্তত দুইবার। কার্ড প্রবেশ করিয়ে কতবার যে ফোন করে পাসওয়ার্ড জান্তে হয়েছে। আর অন্যকোড দিলে যে কি অবস্থা হবে আল্লাহই জানেন।
তার চেয়ে কার্ড থাকাই ভালো
২২ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৪১
অক্টোপাস বলেছেন:
![]()
১৬|
২২ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০৬
হেডস্যার বলেছেন:
লেখক বলেছেন: এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এধরনের দুই তালার দরকার নাই আসলে !!
এক তালাই যথেষ্ঠ ।
===========================================
আপনি কোন অভিজ্ঞতা থেকে কথাটা বললেন জানি না। শুধুমাত্র লগইন নেম এবং পাসওয়ার্ড দিয়ে টাকা তোলা গেলে পাসওয়ার্ড হ্যাক হবেই। এইটা সামাল দেয়া কোন ব্যাঙ্কের পক্ষেই সম্ভব না বলে মনে করি।
এইরকম কোন উদাহরন দিতে পারেন যারা আপনার পদ্ধতিতে টাকা তোলে?
এইটা যদি এতই নিরাপদ হইত তাহলে অনেকেই এই পদ্ধতি ব্যবহার করত।
এক তালা ওয়ালা কোন ব্যাঙ্কে আমি কেন, ব্যাপারারটা বুঝে এইরকম কেউ একাউন্ট খুলত কিনা সন্দেহ।
১৭|
২২ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২০
দূর্যোধন বলেছেন: বাংলাদেশের ব্যাংকের দূর্নীতিবাজ কর্মকর্তা অথবা কলসেন্টার থেকে আপনার পাসওয়ার্ড জেনে ডুপ্লিকেট কার্ড তৈরী করে আপনার টাকা হাপিস করবেনা, তার নিশ্চয়তা দিয়েছেন আগে ???
একটা সিন্ডিকেট করেই এটা করা যায়।এটা আরো ভয়ংকর কেননা ১৫ কোটি মানুষের পাসওয়ার্ড একজায়তেই আছে,কিন্তু ব্যাংকগুলোতে সবাই আলাদাভাবে অপারেট করে।
১৮|
২২ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২৯
অস্থির পোলাপাইন বলেছেন: না ভাই ভালো হয় না ।
রাইসুল জুহালার সাথে একমত ।
এরকম আই.ডি পাসওয়ার্ড দিলে হ্যাক করাটা খুব একটা কঠিন কাজ না । ধরেন আমার কিছু মাল দোস্ত আছে (নেটওয়ার্ক ইন্জি
আমার বাসার সামনে দিয়া এটিএমের ব্রডব্যান্ড কানেকশন গেসে তারা ঐ কানেকশন কেবল এ ইচ্ছা করলেই কানেকশন ঠিক করার নামে সেকেন্ডারি কানেকশন শেয়ার করতে পারে তারপর বইসা বইসা শুধু বাইনারি কোড গুলা এনক্রিপ্ট করো । সময়সাপেক্ষ কিন্তু অসম্ভব নাহ। কার্ডের সময় এটা একটু টাফ কারন ইউজার আইডিটা মেশিন কার্ড থেকে রিড করে সার্ভারে পাঠায় এটা এনক্রিপ্ট করাটা অনেকটা কঠিন । কিন্তু শুধু আইডি-পাস থাকলে কয়েকদিনের পরিশ্রমেই তা এনকোড করা সম্ভব
।
২২ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৪৭
অক্টোপাস বলেছেন: এনকৃপ্ট না-কি ডিকৃপ্ট কোনটা বোঝালেন ? যাহোক মনে তো হয় সেটা ডিকৃপ্ট হবে। ![]()
জিমেইল বা ইয়াহুর ১২৮ বিটও সহজে ডিকৃপ্ট করা যায় না ! তাছাড়া
ওই এটিএম বুথ গুলা আসলে এক একটা কমিপউটার । অনেকগুলোর মধ্যে উইন্ডোজ এক্সপি চলে।
তবে সেটিও কিন্তু জুম, ওয়াইম্যাক্স কিংবা কোনোভাবে ইন্টারনেটের সাথে যুক্ত।
তাই ডাটা চুরির যে সম্ভাব্য উপায় বর্ণনা করলেন সেভাবে এটা প্রায় একেবারেই অসম্ভব !
১৯|
২২ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫৩
মেঘনা মোহনা বলেছেন: আপনার আইডিয়া এটিএম বুথের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অন্য খানে ট্রানজেকশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৪
অক্টোপাস বলেছেন: ঠিক বলেছেন । ![]()
২০|
২২ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫৫
রিফাত হোসেন বলেছেন: সাহেব এত কষ্ট করার দরকার কি
এর থেকে আরও আধুনিক ২০১২ আইডিয়া দেই । ![]()
বৃদ্ধাঙ্গুলী স্ক্যান করে টাকা তোলা ![]()
নো কোড ![]()
শুধুই স্ক্যান ![]()
এতে টাকা তুলতে হলে ব্যক্তিসহ বা কাটা হাত দিয়ে করতে হবে ![]()
তবে মৃত হাতের ছাপও (অনেক আগে মারা গেলে)দেরী হলে আর পরবেও না । ![]()
আর ২০৫০ সালে রেটিনা স্ক্যান করে আই ডি সনাক্ত করতে পারি । ![]()
২১০০ সালে কন্ঠ স্ক্যান করার মাধ্যমে ![]()
২১৫০সালে টোটাল ডিজিটাল স্ক্যান , টোটাল বডি
বছর ভিত্তিক শারিরীক আপডেট সহ ![]()
২১|
২২ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫৬
রিফাত হোসেন বলেছেন: কন্ঠ রিকগ সিস্টেম ![]()
২২|
২৮ শে জুলাই, ২০১১ রাত ২:৫০
সিস্টেম বলেছেন: অনলাইল আর ফিজিক্যাল ব্যাপারটা বুঝেনই না আসলে।
অনলাইনে ডিভাইস লাগে না কারন পুরো ট্যান্জেকশন টাই ভার্চুয়ালি হয়।
যাকে টাকা দিলাম ভার্চুয়ালি নিলামও ভার্চুয়ালি । ( ভার্চুয়ালি থ্রিওয়ে হ্যান্ডসেকিং হয়) ওকে?
এখন আসেন ফিজিক্যাল ব্যাপারে। টাকা ভার্চুয়াল না। চকচকা ফিজিক্যাল।
থ্রিওয়ে হ্যান্ডসেকিং এর কোন ব্যাবস্থা নাই। একবার নিয়ে যাইতে পারলে সব গেল।
ফিজিক্যাল টাকার জন্য ফিজিক্যাল ডিভাইজ
এর পরও যদি না বুঝেন তালে বুঝবো আপনি ব্যায়াফক গিয়ানি লুক
২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:২৩
অক্টোপাস বলেছেন: ১৪নং কমেন্ট দ্রষ্টব্য । ![]()
২৩|
০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ২:১১
গালিব হোসাইন বলেছেন: ফিঙ্গার প্রিন্ট রীডার অথবা হাত এর স্পর্শ তে কাজ হলে কেমন হত!
২৪|
০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৩৩
ওয়াজাহাত বলেছেন: ভাই, আমি ত ৩ টা ক্রেডিট আর ১ টা ডেবিট কার্ড নিয়ে ঘুরি, কোন প্রবলেম নেই।আর প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডার এর জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে সেটি আবার সার্ভার এ ইনকর্পরেট করার ব্যপার থাকে।আবার আজকাল সব ব্যাংকের এটিএম বুথ শেয়ার করা যায়।কাজেই আপনি ঢাকা ব্যাংকে অ্যাকাউন্ট খুললে এখন ঢাকা ব্যাংক আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড ভিসা ইউজ করে এমন সমস্ত ব্যাংকে দিবে যেমন ডাচ বাংলা এবং অন্যান্য যাতে নিরাপত্তা ঝুকির মধ্যে পড়বে সন্দেহ নেই।সামান্য শেয়ার চুক্তি করতে ঢাকা ব্যাংক অনেক বছর লাগিয়েছিল কারণ এতে নাকি ইনসাইড কাস্টমার ডাটা ডাচ বাংলা পেয়ে যেতে পারে।আপনার আইডিয়া দারূণ, কিন্তু বাস্তবায়ন বেশ কঠিন।উন্নত দেশগুলো ও তো এটিএম চালিয়ে যাচ্ছে।ধন্যবাদ।
পুনশ্চঃ আমি ঢাকা ব্যাংকে ২০০৭-১০ কর্মরত ছিলাম।
২৫|
০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৫৬
মদন বলেছেন: পিন+পাস+ফিঙ্গারপ্রিন্ট
আমার মনে হয় ৯০% সিকিউরড হয়ে যাবে।
০৬ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:২৫
অক্টোপাস বলেছেন: সত্যিই তাই !! ![]()
২৬|
১০ ই আগস্ট, ২০১১ রাত ১২:১৯
শারমিন সোনালী বলেছেন: ভাল আইডিয়া।
১০ ই আগস্ট, ২০১১ সকাল ৯:৪৯
অক্টোপাস বলেছেন:
২৭|
১০ ই আগস্ট, ২০১১ সকাল ১০:০৩
নিমতিতা বলেছেন: একটা জিনিস দেখেন:
ধরেন আপনার এটিএম কার্ড হারাইছে/চুরি হইছে, আপনি কিন্তু টের পাইবেন অপেক্ষাকৃত তাড়াতাড়ি। আর আপনার অজান্তেই, হয়ত আরেকজন আপনার পাসওয়ার্ড দিয়া ...
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১১ রাত ১২:৫৮
গোফরান ডাকু বলেছেন: সমস্যা আছে কিনা চিন্তা করিনি, কিন্তু আইডিয়া জটিল।