নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল সিনেমা হলের ওখানেও ঘন্টা প্রতি ৩০/৪০ টাকা দিয়ে চালানো যেত। মাঝেমাঝে বিকেলে যেতাম আর facebook, waptrick, fusionbd, amarnatok, সহ আরো কিছু সাইটে ঢুকতাম। এরকমই একদিন সন্ধ্যান পাই সামু ব্লগের। আরো অনেক ব্লগ সামনে আসতো। মাদ্রাসার কড়াকড়ির ভেতরে বিকেল ছাড়া সময় জুটতো না। তখন থেকে মোটামোটি সামু ফলো করি। ধারণা ছিল ব্লগে লেখালেখি করতে হয় না হলে একাউন্ট খুলতে দেয়না। আর একাউন্ট খোলা তখন একটা জটিল কাজ ছিল আমার জন্য। ২০১৬ সাল থেকে নিয়মিত ফলো করি কিন্তু ২০২০ এর দিকে এসে এই নিক দিয়ে যাত্রা শুরু করি। এর আগে আরেক নিক দিয়ে বছর দুয়েক চালিয়েছিলাম। আজকে পেছনে যেতে যেতে ডিসেম্বর ১৫, ২০০৫ এ গিয়ে ব্লগের প্রথম পোস্ট হিসেবে এটি পাই। এটিই কি প্রথম পোস্ট নাকি আগের গুলো আর্কাইভ হয়ে আছে? সেটাই জানতে চাওয়া।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.