নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিপক্ক্ব কথামালা

অদ্ভুত বোকা লোকটা

আপনাকে তো চিনি! আপনিও তো আমাকে চেনেন! আবার কি?

অদ্ভুত বোকা লোকটা › বিস্তারিত পোস্টঃ

মন হাওয়ায় পেয়েছি তোর নাম - Unknown Artist

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১১

মন হাওয়ায় পেয়েছি তোর নাম


জানিনা কেন এত ভালো লাগে এই গান টা...
কেউ কি এই গায়কের নাম জানেন ? বা তার অন্য কোন গান ? কিভাবে যেন অনেএএএক আগে (সেই ফ্লপি ডিস্ক আমলে) গানটা নিয়েছিলাম এক বড় ভাইয়ার উইন্ডোজ ৯৮ ওয়ালা পিসি থেকে...। সেই থেকে রয়ে গেছে।
সব খানে এখন শুধু চন্দ্রবিন্দুর গানটাই পাই...। আমি এই গানটার আসল অনুভূতি মনে হয় এই গায়কের গায়কীতেই শুধু পাই...

নিচে সাউন্ডক্লাউড লিঙ্ক ।

মন হাওয়ায় পেয়েছি তোর নাম
মন হাওয়ায় হারিয়ে ফেললাম।
হাওয়া দিলো শিরশিরানি ডাক ...
হাওয়া দিলো ডানা;
হাওয়া দিলো ছেড়া স্যান্ডাল...
ভুল ঠিকানা -
মনরে হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম।
হে হে হে হে হে হে হে
হে হে হে হে হে হে হে

মন আলেয়া পুড়ালো খালি হাত ...
মন জাগে না জাগে না সারা রাত।
জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো -
দুরদেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো;
মনরে ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম।
হে হে হে হে হে হে হে
হে হে হে হে হে হে হে

আদরের দাগ যদি মুছে
এই নাও কিছু ঘুমপাড়ানি গান আলগুছে
বুঝো না এটুকু শিলালিপি
মনরে ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম
হে হে হে হে হে হে হে
হে হে হে হে হে হে হে

মন বুকের ভিতরে যে নরম
মন ছুঁয়ো না ছুঁয়ো না এরকম
ছুঁয়ে দিয়ে বুক কুড়ে কুড়ে খায় শোলাপোকা
বে-পাড়ায় কাঁদবে না এমা ছি ছি বোকা
মনরে নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম
হে হে হে হে হে হে হে
এহে হে হে হে হে হে হে

মন হাওয়ায় পেয়েছি তোর নাম

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

সুমন কর বলেছেন: পেয়েগেছেন তো !!!

এটি ভারতের ব্যান্ড চন্দ্রঁবিন্দু এ্যালবামের গান।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

অদ্ভুত বোকা লোকটা বলেছেন: সুমন কর, সেটা আমি জানি। কিন্তু আমি যে গানটা এখানে লিঙ্ক করেছি, সেটা চন্দ্রবিন্দুর গাওয়া নয় বোধহয়। চন্দ্রবিন্দুর গাওয়া টাও আমি শুনেছি এবং সেটাও আমার কাছে ভাল লেগেছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.