নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখবন্ধ

ভাবি অনেক - পড়ি কিছু - লিখি কম ।

কে আমি ২০১২

ব্লগটা হতে পারে আমার ভার্চুয়াল ডায়েরী। কখনও কিছু লিখতে ইচ্ছা করলে লিখে রাখবো। লেখাগুলো পড়তেই হবে, এমন কোনও কথা নাই।

কে আমি ২০১২ › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন সবকিছু

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫

মাঝে মাঝে জীবন, অতীত, বর্তমান, ভবিষ্যত নিয়ে ভাবতে গেলে কোনও কিছুরই কোনও অর্থ খুঁজে পাই না। শুধু একটা কথাই মনে হয়, এই ক্ষণস্থায়ী এই জীবনটার অর্থটা কি? আজকে আছি, কালকে নেই। এখন আছি, দুই মিনিট পরেও যে থাকবো, তার নিশ্চয়তা কি? এই কয় বছরের বেঁচে থাকায় কার কতটা লাভ হয়েছে? আর না থাকলেই বা কার কতটা ক্ষতি ছিল? হিসেব কষলে দেখা যায়, ক্ষতি নেই। সত্যিই কোনও অর্থ নেই। কোনও পিছুটান যেন থেকেও নেই, না থাকলেও যেন চলে। তাহলে শুধু শুধু কেন এত ব্যস্ততা, জীবনের ট্র্যাক ধরে ছুটে বেড়ানো? কিসের জন্য?

জানা নেই।





(অসম্পূর্ণ)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আমার ও জানা নেই
তবু বেচে থাকার দারুণ আকুতি
মানবের মাঝে বাচিবার চাই
সুখে দুখে অলসতায় কিংবা দারুণ ব্যাস্ততায়।

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮

কে আমি ২০১২ বলেছেন: বেঁচে থাকার আকুতিটাও ঠিকঠাক যেন অনুভব করতে পারি না আজকাল।
বাঁচুন, আপনাদের বেঁচে থাকা অর্থবহ হোক।

২| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯

মেংগো পিপোল বলেছেন: এতো নেই এর মাঝেও যতটু আছে সেটা উপভোগ করার নামই জীবন। প্রচন্ড গরমের দুপুরে একপসলা বৃষ্টির নাম জীবন। ফুলের রেনুতে ভোমর বা মৌমাছির দাপা দাপি জীবন। হঠাৎ শিতের দিনে ছেলে বেলার স্কুলের মাঠে জুতা খুলে ফুটবল খেলার নাম জীবন। মন মরা বিকেলে কাছের মানুষেরা নরম গলার ফোন পাওয়ার নাম জীবন।

জীবন কে দেখার দৃষ্টিটা পাল্টালে জীবন অনকে সুন্দর উপভোগ করার জিনিষের অভাব নেই, মন মরে গেলে কিছুই বেচে থাকেনা। মন বেচেথাকলে জীবন বেচে থাকে। আপনার মনকে ভালো রাখুন সুস্হ থাকুন।

শুভ কামনা।

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

কে আমি ২০১২ বলেছেন: সুন্দর বলেছেন। এতদিন ধরে অপ্টিমিস্টিক ভাবনা ভেবেই যেন বেচে থাকতাম। ইদানিং খুব ক্লান্ত লাগে। অপ্টিমিস্টিক আর হওয়া হয় না।

ধন্যবাদ।
শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.