নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনযাপন

দিনের পর ‍দিন যাপিত জীবন

অজ্ঞাতনামা আগুন্তক

দিনযাপনের দিনলিপি

অজ্ঞাতনামা আগুন্তক › বিস্তারিত পোস্টঃ

সুখের কথাঃ ০৩

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৩

উদভ্রান্তের মতো সময়গুলো কাটছে। শরীর প্রতিটি কোনায় জ্বালা ধরানো তীব্র অস্বস্তি। ক্রোধ, হতাশা আর আত্মদহনে মন অসাড়। পত্রিকার পাতায় পাতায় সব হারানো বাংলাদেশের অভাগা মানুষগুলোর আহাজারি আর আর্তনাদের ধ্বনি। কান্নাভেজা আশ্রয়হীন মুখচ্ছবিগুলো সব বলে দিচ্ছে, বলে দিচ্ছে ভিটেমাটি হারিয়ে হঠাৎ উদ্বাস্তু হয়ে যাওয়া মনের খবর। চোখ বন্ধ করলেই লাফিয়ে হাজির হচ্ছে যশোর অথবা দিনাজপুর। সেই সাথে ইতিমধ্যে পুরোনো হয়ে যাওয়া মাগুরা, পাবনা, রামু বা সীতাকুন্ডের অসহায় আত্মসর্মপন। কোনো কিছু অমিল নাই, সেই এক ও অদ্বিতীয় মুখ বা মুখগুলো। সেই একই নির্যাতন, অত্যাচার আর দিশেহারা পলায়নপর জনতার দীর্ঘ সারি। কিছুই বদলাই নাই।

আজ সুখের কথার স্বপ্ন লিখার জন্য আঙ্গুলগুলো আর চলছে না। কেমন করে লিখি, কেমন করে বুঝাই কেমন লাগছে নিজের ভিতরটা। দু'চোখের ঘুমও হারিয়ে গেছে, এখন দুঃস্বপ্নও আসতে ভয় পায়। চারপাশের এই তান্ডবের চেয়ে বড় দুঃস্বপ্ন কি আর কিছু হতে পারে, ভেবে পাই না।



মা'রে, বড় আকালের দিন চলছে রে। সইতে পারবি তো, মা ?



ভয় পাইস নারে, মা।

এরা অল্প কয়েকটা কুলাঙ্গার, এরা তোর রক্তের না। বাংলাদেশের মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান'রা সব হাজার বছর ধরে পাশাপাশি থেকে সবাই সবাইরে বিপদে-আপদে দেখে রেখেছে, যত্ন নিয়েছে। আমি জানি, এবারো নিবে।



আমার বাংলাদেশের মানুষ আমাদের আত্মার আত্মীয়দের ঠিকই দেখে রাখবে, যেমন রেখেছে সব সময়। সে খবর কেউ জানুক আর না জানুক !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.