| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১১)"খুঁটির জোরে ভেড়া নাচে।"
অর্থঃ প্রভাবশালীর দাপটে অন্যের বাহাদুরী
১২) "বাঁশ মরে ফুলে
মানুষ মরে বোলে।"
অর্থঃ অন্যের কথায় একজন আরেকজনের প্রাণঘাতী শত্রু হয়ে দাঁড়ায়।
১৩) "আ-কথাও কথা হয়
যদি দশে কয়।"
অর্থঃ জনগণ সবাই কোন একটি বাজে কথা বললেও সে কথাটি মূল্যবান কথা হয়।
১৪)"দশের মুখে জয়
দশের মুখে ক্ষয়।"'
অর্থঃ জনগণের উপরই মানুষের সুনাম ও কুনাম হয়।
১৫)"মনিব বৈরি রাষ্ট্র ছাড়ি
দেশ বৈরি প্রাণে মরি।"
অর্থঃ কোন লোকের বৈরিতার শিকার হলে দেশ ছেড়ে বাঁচা যায় কিন্তু দেশের শত্রু হলে প্রাণে মরা ছাড়া উপায় নেই।
১৬)"ফুরালে বাগানের আম
কি খাবিরে হনুমান।"
অর্থঃ আলস্যের পরিণতিতে খারাপ অবস্থা হয়।
১৭)"যার বিয়ে তার খবর নেই
পাড়া-পড়শীর ঘুম নেই।"
অর্থঃ অনর্থক চিন্তা করা ভাল নয়।
১৮)"ওল বলে মানকচু
তুমি বড় লাগো।"
অর্থঃ নিজের দোষ ঢাকতে একজন আরেকজনকে দোষ দেয়।
১৯)"বড়র পিরীত বালির বাধ
ক্ষণে হাতে দড়ি,ক্ষণে চাঁদ।"
অর্থঃ ধনী লোকের সাথে বন্ধুত্ব বিপদজনক।
২০) আটে-পীঠে ধর
তবে ঘোড়ার পিঠে চড়।"
অর্থঃ কাজ করার যোগ্য না হলে কাজ করতে যাওয়া উচিৎ নয়।
২১)"আমে দুধে মিলে মিশে
আঁটি যায় মরা ঘাসে।"
অর্থঃ যোগাযোগকারী অবাঞ্চিত হওয়া।
২২)চোর রইল চথুরাত পড়ি
সাওধের গলায় লাগল দড়ি।"
অর্থঃ চালাকি করে দোষী বেঁচে গেলে, সে অপরাধে কোন নিরপরাধ ব্যক্তি দন্ডিত হল।
২৩)"দিন যায় কথা থাকে
সময় যায় ফাঁকে ফাঁকে।"
অর্থঃ দুঃখের সময় কেটে যায়, কিন্তু মানুষের দুর্ব্যবহারের দাগ মন থেকে মুছে যায় না।
২৪)"আয়েম যদি মন্দ হয়
দুর্বা-ক্ষেতে বাঘের ভয়।"
অর্থঃ যেখান থেকে কেউ কোন বিপদের আশঙ্কা করে না, দুর্দিনে সে স্থান হতেও বিপদ ঘটে থাকে।
২৫)"সময় গুণে আপন-পর।
ঘোরা-গাধা এক দর।"
অর্থঃ সুসময়ে পরও আপন হয়, আর দঃসময়ে আপনও পর হয়। সময়ে গাধার দামে ঘোড়া ও ঘোড়ার দামে গাধা বিক্রি হয়।
©somewhere in net ltd.