নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা পথিক

অচেনাকে চেনার আর অজানাকে জানার এক দুর্নিবার চেষ্টায় ছুটে চলেছি জীবন পথে......।

অজানা অচেনা

সময় ছুটে যায়, মেলে দেয় ডানা তারই ছায়াতলে রয়ে যাই এই অবগুন্ঠিতা, সবার অলক্ষে - অজানা, অচেনা

অজানা অচেনা › বিস্তারিত পোস্টঃ

থ্যাংকিউ শিলা আপু-আপন করে নেয়া শিখলাম আপনার কাছে।

০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৬

আজ শিলা আপুর ব্লগে এইলিখাটা পড়ে ভীষন একটা ধাক্কা খেলাম। নিজের বিবেকের সামনে দাড়াঁনোর সাহস খুঁজে পাচ্ছিলাম না। শিলা আপু কি সুন্দর সাহসের সাথে নিজের অবস্হানটা তুলে ধরলেন, আর আমি সাত আট টা পোস্টেও করছি করব করে কি বলার তা আজো ঠিক ভাবে বলতে পারিনি............।



শিলাপুর মত প্রথম এসেই বুঝেছিলাম, এখানে কি হচ্ছে। গ্রুপিং, আর কাদা ছোড়াঁছুড়ি, আর কি? তারপরও কেউ কেউ এখানে দিব্যি আছেন জেনে- এখানে একটা আবাস গড়ব- হয়তো গা বাচিয়েই, এই ভেবে ঢুকে পড়েছিলাম।



আমার কোনো পোস্টেই আমি আমার পরিচয়টা আর এই বুঝে ফেলাটা পরিস্কারভাবে প্রকাশ করিনি, করার প্রয়োজনও মনে করিনি। মন্তব্য করেছি ১০১টা, অনেকটা গা বাচিয়ে, বিতর্ক এড়িয়ে। কেউ কেউ আমার মন্তব্য পড়ে উত্তরও দিয়েছেন। কার উত্তরে জানি "ভাইজান" সম্বোধনটা জীবনে প্রথম শুনে হেসেছি মুখ টিপে। বলিনি কিছুই। ভেবেছি "জমবে ভালই, চলুক না এভাবে"......কারন খুব সহজ, শিলাপুর বান্ধবীর মত আমিও বুঝে গিয়েছি, এ কয়েকদিনেই, "এতে সুবিধা অনেক"।



আমি যখন এলাম, ত্রিলোরা পর্বটা মোটামোটি শেষ তখন। সন্ধ্যাবাতির কিছু মন্তব্য পড়েছি কোথাও কোথাও, বুঝলাম, ওর পথ চলাটাও এখানে খুব মসৃণ হয়নি। চতুরভুজকে নিয়ে যে অনেকে সন্দেহে আছেন, বুঝার আর বাকী নেই।



তাই আমিও সেফ সাইডে ছিলাম খুশি মনেই। হয়তো এখানে ভাল থাকতে হলে গা বাচিয়েই চলতে হবে। তবে যাই বলুন, চলার লোভটা সামলাতে পারিনি, এ কয়েকদিনে ব্লগের প্রতি একটা টান তৈরি হয়ে গেছে বলেই।



থ্যাংকিউ শিলাপু, আপনার কাছ থেকে অনেক বড় একটা শিক্ষা পেলাম।

আপনি এক নিমেষেই ড্রয়িং রুম পেরিয়ে সোজা বেডরুমে ঢুকে গেছেন, সবাইকে আপন ভেবেই। আর আমি, টিং টং করে বেল বাজালাম, আর ঢুকি ঢুকি করে ঢুকতে গিয়েও গুটি শুটি পায়ে বসে ছিলাম ড্রয়িং রুমেই। ভেবেছিলাম এক পা দুপা করেই ঢুকব। তবে এই ফাকে উকি ঝুকি যে মারছিলাম না তা অবশ্য নয়- ভনিতা হয়ত করেছি কিছুটা, তবে এতোটা বেকুব নই আমি।



এত সহজেই আপনটা করতে পারছিলাম না অন্য কারনে-

সবার ছোট বলেই, খুব সাহস করে কিছু বলা, খুব জোরে শোরে তর্ক করা, সহজেই নিজের মতটা প্রকাশ করার অভ্যাসটা খুব ভাল করে গড়ে তুলতে পারিনি এখনো। জানি আমার মত গা বাচানো পাব্লিকদের জন্য এ ব্লগ না। কারন এখানে-আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝলাম- লেখালেখির চেয়ে, তর্কাতর্কি টাই বেশি হয়।



কিন্তু এও বুঝি, জীবন টা তো আর সবসময় একই রকম মসৃণ রইবে এমন কোন কথা নেই। অনেক চড়াই উতরাই দেখার প্রয়োজন হতে পারে অনাগত ভবিষ্যতে।

এখানে এই সরল স্বীকারোক্তিটা করে শিলাপুর মত আমিও অপেক্ষা করছি কি হয় দেখার জন্য, হয়তো পরিস্থিতি একদিন আমাকে কিংবা শিলাপুকে কিংবা আমাদের মত অনেককে পিছু হটতে বাধ্য করবে, অথবা বিবেক একদিন আজকের একটি ভুল সিদ্ধান্তের জন্য জবাবদিহি করবে।

কিন্ত.......

ঢুকেই যখন পড়েছি,আপন ভাবার জন্যই এসেছি-অনাহুত আগন্তুকের মত ড্রইং রুম থেকেই বিদেয় হতে চাইছিনা।



আর হ্যা, শিলাপু, আপনাকে আরো একটা কারনে ধন্যবাদ দিতে হয়, এ কয় দিনে ভুলেই গিয়েছিলাম, আমার ফাইনাল সেমিস্টার, পড়ালেখাটাতে আরও বেশী মনোযোগী হওয়া দরকার। আর গত একটা সপ্তায় অনেকটা সময় অর্থহীনভাবে ঘুরাফিরা করে কাটিয়েছি এই ব্লগে। জানিনা এ সময়ের জবাব কিভাবে দিব।

তাই চেষ্টা করব ভবিষ্যতে খুব কম সময় দিয়ে বেশি কিছু আদায় করে নিতে। ছোট্ট জীবনটা আমাদের বারেবারে তাই শিখাতে চেয়েছে এতদিন।



এ কয়েকদিনে কাদাছোড়াঁছুড়িঁ কম দেখিনি এই ব্লগে, অসংখ্য পোস্টে আর কমেন্টে। আমার তো ধারনাই হয়ে গেছে, এই সাইটের সবাইকে নিয়ে যদি একটা গেটটুগেদারের আয়োজন করা হতো (নিজের নাম না থাকলেও ব্লগীয় নিক থাকবে), পরিণতিটা হয়তো বুশের ইরাক যুদ্ধকেও হার মানাতো!!

......

তবুও বলব, অসংখ্য মন্দের ভীড়ে একটুও যে ভাল কিছু শিখিনি, তা নয়। হয়ত আরও অনেক কিছু শিখব, শিখতে না চাইলেও এ ভার্চুয়াল অরণ্যের মানুষ কিংবা ততোধিক উন্নত মানের প্রাণীরা (??) আমাকে, শিলা আপুকে, কিংবা আমার মত অনেককে, যারা এখনো নতুন, তাদেরকে - আরও অনেক অনেক কিছু শিখাবে।

আফটার অল, একুশ বছরের জীবনটাতে শুধু দুঃখ কষ্টহীন সরল সোজা পথই পাড়ি দিয়েছি। বেচে থাকতে হলে , পিচ্চিল আর বন্ধুর পথ চলাও তো জানতে হবে, কি বলেন?

লেটস সী......।

আবার বলব, থ্যাংক ইউ এগেইন শিলা আপু। ইউ ডিসার্ভ এ বিগ স্যালিউট।

মন্তব্য ২৫ টি রেটিং +১১/-১

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০১

জেনারেল বলেছেন:
০ দেওয়া হল

২| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০১

চতুরভূজ বলেছেন: ৫
আপনাকে আমি বহু আগেই আপন করে নিয়েছি। আসলে আপনি আপন হবার মতই কেউ একজন।

৩| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০২

চতুরভূজ বলেছেন: শিলা কে দেখলাম হিট!!

৪| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০২

.গন্ডার. বলেছেন: হুম..... হাত খুলে লিকতে থাকুন

৫| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৪

.গন্ডার. বলেছেন: পাচাইলাম ৫

৬| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৬

অজানা অচেনা বলেছেন: ধন্যবাদ জেনারেল। রেটিং পাওয়া আমার উদ্দেশ্য নয়।ধন্যবাদ চতুরভুজ আপু।
ডট গন্ডার ডট সহ সবাইকে ধন্যবাদ, আমাকে এখন যেতে হবে। আল্লাহ হাফেজ। ভাল থাকবেন সবাই। দোয়া করবেন।

৭| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১৩

নাজিরুল হক বলেছেন: কোন একটা নিক ছেলে কিংবা মেয়ে সেটা খোজার প্রয়োজন দেখি না। এখানে একজন ব্লগারের পরিচয় শুধু তার লেখার মাধ্যমে।

সাধারণত মুক্তি যুদ্ধ, রাজাকার ও ধর্ম বিষয়ের কোন লেখায় মন্তব্য না করলে বা পোষ্ট না করলে বিতর্ক এরানো যাবে।

৮| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৩

কালপুরুষ বলেছেন: আপনার অবস্থাটা বুঝতে চেষ্টা করলাম। এমন অনেক মানুষ আছে জগতে যারা "পাছে লোকে কিছু বলে" ভেবে নিজের মনের কথাটা খুলে বলতে পারে না। আবার অনেকে সংকোচ করে বলতে বা লিখতে, তাদের প্রকৃতিগত স্বভাবটাই লাজুক প্রকৃতির। তবে পরিবেশ ও পরিস্থিতির সাথে অনেকেই খাপ খাইয়ে নিতে পারেনা, অনেকে তাদের প্রচন্ড ইচ্ছাশক্তি দিয়ে তাদের কাঙ্ক্ষিত অকস্থানটা তৈরী করে নেয়। আপনার বক্তব্য ভাল লেগেছে এবং শিলা'র ব্লগিং আপনাকে উত্সাহিত করেছে জেনে ভাল লাগলো। এখানে সবাইকে বন্ধুর মতো আপন করে নিলে কোন সমস্যাই হবার কথা নয়। সে মেয়ে হোক বা ছেলে হোক প্রতিটা নিকের পিছনে একজন মানুষ আছে, আর আমরা সবাই ভেবে নেব তিনি একজন বিবেকবান মানুষ। কারন প্রকৃত শিক্ষায় শিক্ষিত যিনি তার বিবেক সদা জাগ্রত থাকারই কথা।

৯| ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৮

সুখী বলেছেন: ৫

১০| ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১:২৬

বিহঙ্গ বলেছেন: আপনার লিখা যেন নেমে এলো বিরান হওয়া মাঠে জলধারার মতো।
অনে ভালো থাইক্কন। ঈদর আগাম শুভেচ্ছা দিলাম। ""ঈদ মোবারক""

১১| ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৩৫

তীরন্দাজ বলেছেন: আপনার লেখার হাত সত্যিকারভাবেই ভাল ও পরিপক্ক। ব্লগে না থাকলেও আশা করি লিখে যাবেন।

১২| ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৪৪

মাথামোটা বলেছেন: শিলাপুর কথা বার্তা দেখে মনে হয় অনেক দিন ধরে ব্লগিং করছেন।

এবং উনি পুরানা পাপী নতুন বোতলে।

১৩| ০৬ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:০১

মোসতফা মনির সৌরভ বলেছেন: ভাল পোস্ট। ভার্চুয়াল জগত টাই এমন। কে ছেলে কে মেয়ে সেটা জানার খুব একটি দরকার নেই। তারপরও..... কেন এমন হয়, জানি না। আর আমরা বিতর্কের নামে যেকোন আলোচনা কে ব্যক্তিগত আক্রমনে রূপ দেই। এত কিছুর পরও অবশ্য অনেক ভাল ব্লগার আছেন।
লিখতে থাকুন।

১৪| ০৬ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:০৫

সন্ধ্যাবাতি বলেছেন: হি হি হি, কিছুদিন আগে একটা মুভ্যি দেখলাম (নাম ভুলে গিয়েছি), মেয়েটা ফুটবল খেলতে চায়, কিন্তু মেয়ে বলে খেলতে দিবে না। তখন ও ছেলে সেজে ঢুকে যায় ফুটবল টিমে। ওর জিহাদের মত অবস্থা তোমার হি হি হি। জেইন অস্টেন যখন লিখতো তখন যে পুরুষ ছদ্মনামে লিখতো জানো তো? মেয়ে জানলে কেউ ছাপবে না তাই। সাধারন মানুষের আস্থা ছিল না মেয়েদের উপর, লেখক হিসেবে। বাংলাদেশের ব্লগিং সেই দিক দিয়ে এখনও দুইশ' বছর পিছিয়ে আছে হে হে।


তীরন্দাজ কিন্তু খুব সহজে এই সার্টিফিকেট দিতেন না... বুঝতেই পারছো, পেয়ে গেছ সার্টিফিকেট... এবার ঝটপট আরও পোস্ট নামাও দেখি...

১৫| ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৮

অজানা অচেনা বলেছেন: কালপুরুষ @, "সে মেয়ে হোক বা ছেলে হোক প্রতিটা নিকের পিছনে একজন মানুষ আছে, আর আমরা সবাই ভেবে নেব তিনি একজন বিবেকবান মানুষ। কারন প্রকৃত শিক্ষায় শিক্ষিত যিনি তার বিবেক সদা জাগ্রত থাকারই কথা।"
ধন্যবাদ, এই লাইনটি আমার খুব ভাল লেগেছে, কিন্তু পরিস্হিতি দেখে অনেক সময় মনে হয় না।
নাজির ভাই,তীরন্দায, সৌরভ, সাঝেরঁ লাইট (হি হি), সবাইকে ধন্যবাদ।
বিহংগ, অনরেও। :)
আশা করব গঠনমূলক সমালোচনা দিয়ে আমার লেখাকে আরো সমৃদ্ধ করবেন সবাই।

১৬| ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৩

শিলা বলেছেন: ইমপ্রেসড।৫

১৭| ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১০

অজানা অচেনা বলেছেন: ধন্যবাদ শিলাপু।

১৮| ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬

শিলা বলেছেন: 'সমুদয় মানবের সৌন্দর্য্য ডুবিয়া
তুমি হও অক্ষয়, সুন্দর'।
রবীন্দ্রনাথ ঠাকুর

১৯| ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৮

রিজভী বলেছেন: ৫

২০| ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৪

শিলা বলেছেন: পোস্টটি কী অসহ্য সুন্দর!!!!

২১| ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৬

অজানা অচেনা বলেছেন: ঐ, বেশী তেলাইয়েন না। এইমাত্র খবরে পড়িলাম তেরেল ব্যারেল ৮২ ডলার! অতিরিক্ত তেলাইলে বুঝিব আয়ের মধ্যে গন্ডগোল আছ। অত এব, সাধু সাবধান, এখানেও দুদকের দালাল ঘাপটি মারিয়া বসিয়া রহিতে পারে.।

২২| ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৭

ঝড়ো হাওয়া বলেছেন: অজানা অচেনা :
আমরা বেশ কয়েকবার বিভিন্ন ব্লগারদের সাথে গেট টুগেদার করেছি আল্লাহর রহমত কোন মারামারি হয় নাই।
আরেকটা কথা, আমি কিন্তু আপনার ইসলামী ব্যাংকিং এর উপর একটা পোষ্ট আশা করে বসে আছি।

২৩| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৪৮

এরশাদ বাদশা বলেছেন: নাজিরুল ভাইয়ের সাথে একমত। ব্লগারের পরিচয় তার লেখায় হওয়া উচিত, নিকে নয়। তবে একটা ব্যাপার পরিষ্কার, মেয়ের নিকে খারাপ এমনকি কিছু না ধরনের লেখাও হিট হয়ে যায়।

২৪| ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫৬

অজানা অচেনা বলেছেন: ঝড়ো হাওয়া, শুনে খুব খুশি হলাম তবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
আর আমার হয়ে কাজটি কিন্তু ফালাক করে ফেলেছেন। আমার আরো বিস্তারিত জানা দরকার।
এরশাদ, ধন্যবাদ। ব্যাপারটা আমিও আগে বুঝতে পারিনি। না হয় এই পোস্ট টি দিতাম না। এখন নিজের কাছেই নিজেকে কেমন জানি বোকা মনে হচ্ছে।

২৫| ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১১

সন্ধ্যাবাতি বলেছেন: হা হা হা। নতুন পোস্ট ঝেড়ে ফেল, ও কথা পাত্তা দিও না, বোকা হওয়ার কিছু নেই। মাইন্ড খাবো কেন, আই অ্যাম অনারড ;)

তবে এক্সটারনাল লিংকগুলো ঠিক মত আসে নি। এক কাজ করো, ওয়েবসাইট এড্রেসের আগে http:// এটা অ্যাড করে নাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.