| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর স্কুলের বান্ধবীর গত ৩ দিন আগের ঘটনা .চলুন ,একটু পিছনে যাওয়া যাক।
৫-৬ দিন আগে অষ্টম শ্রেনীতে পড়ুয়া এই ছাত্রীর অর্ধবার্ষীক পরীক্ষার গনিত খাতায় প্রাপ্ত নম্বর "০৭" দেখে মেয়েটি খুবই লজ্জা পায় ,বিমর্ষ হয়ে পড়ে ,কাউকে খাতার নম্বর দেখাতে চায় নি ,খাতা লুকিয়ে রেখেছিল। কিন্তু পারে নি। অভিভাবকদের জানাতেই যা হওয়ার হল। প্রচুর বকা ঝকা ব্লা ব্লা ব্লা।
তার পর দিন স্কুলে যাওয়ার পথে ফুটওভার ব্রীজের উপর থেকে লাফ দিয়ে মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করে। ঈশ্বরের অশেষ কৃপায় মেয়েটি গুরুতর আহত হলেও এ যাত্রা বেঁচে যায়। কোমড়ের হাঁড় ভেঙ্গে এখন হাসপাতালে চিকিৎসাধীন .
পরিশেষঃ এই মেয়েটির মত অনেকেই আত্মহত্যা নামক জঘন্যতম কাজের চেষ্টা করে। কি পেল এটা করে??নিজের মান সম্মান ও নিজ পরিবারের মান সম্মান ই কমল শুধু .ঝোঁকের বশে এই ধরনের গর্হিত কাজ করা থেকে বিরত থাকা যে কতটা জরুরি তা হয়ত তারা বুঝতে চায় না। বা বুঝতে পারে না। এমতাবস্থায় তাদের নিজেদের পাশাপাশি তাদেরও ভূমিকা পালন করতে হবে যারা সেই সব ছেলে মেয়েদের বড় ভাই বা বোন। তাদের বোঝাতে হবে আত্মহত্যার ভয়াবহতা সম্পর্কে .
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫০
নতুন বলেছেন: নিজের মান সম্মান ও নিজ পরিবারের মান সম্মান ই কমল শুধু .ঝোঁকের বশে এই ধরনের গর্হিত কাজ করা থেকে বিরত থাকা যে কতটা জরুরি তা হয়ত তারা বুঝতে চায় না। বা বুঝতে পারে না।
অভিবাবকরা ছেলে মেয়েদের বলার আগে চিন্তা করা উচিত ...
মনে কম আঘাত না পেয়ে মেয়েটি আত্নহত্যা করতে যায়নাই...