নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর আমজাদ

ওমর আমজাদ › বিস্তারিত পোস্টঃ

আমি বলছি

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭



আমি বলছি------
সোজাসাপ্টা সাদাসিধে
সহজ কিছু কথা
মাফ চাই ক্ষমা চাই
লাগে যদি কারো ব‍্যথা।

ধর্মকে যারা ভাবো
প্রগতির পথে বাধা
কেনো আল্লার পায়ে
নত করো তব মাথা?
তুমি মুসলিম দৃঢ়
মানো কি কুরআন?
তবে কেনো দ্বিধা-ভয়!
মন করে আনচান?
রাষ্ট্র চালনায় যারা
ধর্মকে বলো কচু
ঘৃণা লজ্জা শ্লেষ ছাড়া
পেয়েছো কি কোনো কিছু?
উদারতা বলে যারা
সব ধর্মে মিশে রও
মৃত্যুর পর কেনো শুধু
জানাজার দুআ লও?
আল্লাহকে বাসো ভালো
নামাজ ছাড়ো না!
তবে কেনো আব্রু কবজ
পর্দাটা মানো না?
মন্দিরে মূর্তি ভাঙলে
হয়ে যাও অধীর!
কাবার কটুক্তি চললে
কেনো বনো বধীর?
মোল্লা জিহাদ বললে
বলো তারে সন্ত্রাসী!
রোহিঙ্গা'রা মার খেলে
হও কি তাতে খুশি?
যে সিনেমায় অশ্লীলতা
শিখাও তুমি নিত্য!
ভাবো নিজেরে কীর্তিমান
সন্তান গর্বিত?
দেখে নৃত্য নাচে চিত্ত
নারীদেহ দোল খায়!
উত্তেজনা কামরসে
ঘটে ধর্ষণ সদাই।
যে যুক্তিকে মানো রব
বিশ্বাস করো প্রচুর
প্রমাণ দিতে না পেরে
হয়ে যাও কেনো দূর?
যদি নতুনত্ব মানেই
আধুনিকতা হয়
তবে মুহাম্মদের ইসলাম
শ্রেষ্ঠ মানবে নিশ্চয়!
এই ধর্ম এসেছে সবার পরে
হেরাপর্বত অন্তরে
মুসা ঈসাও চেয়েছিলো
মুহাম্মদ উম্মাতেরে

যদি বলো,ইসলাম কেনো
আজ শাসনে নাই?
আমি বলবো,তোমরা সবে
চাও না আজ তাই!
তোমরা তো চাও সবে
পরের গোলামি!
করো ভিন্ন সংস্কৃতিতে
উদ্ভুত পাগলামি!
চিনলা না মুসলিম তুমি
নিজে নিজেরেই
তুমি ঘোরো বস্তবাদের পিছু
মানো উস্তাদ ওরেই!

সিংহের মতো হুংকার ছেড়ে
ইসলাম যদি মানতে,
তবে আমাদের অগ্রযাত্রা কেউ
পারতো না রুখতে।
বিশ্বাস রাখো মুমিন
সব তাতে মিশো না
আসবে আসবে বিজয়
কেনো এক হবে না?

চট্টগ্রাম,
২৬/৪/২০১৮ইং।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯

পবিত্র হোসাইন বলেছেন: ভালো লিখেছেন ।
ব্লগে স্বাগতম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.