নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশিরের শব্দের মতো কবিতায় শব্দ নিয়ে খেলি

.

কে. এম. ওমর ফারুক

ভ্রমণ করতে পছন্দ করি, সাহিত্য আমার দুর্বলতা, তাই হাতে বই পেলে আর কিছু চাই না। প্রিয় অপ্রিয় বলে কথা নেই, মানুষের কষ্ট দেখলে কাঁন্না পায়, সামর্থ থাকলে সহযোগিতা করি। এ ব্লগে প্রকাশিত লেখাগুলো লেখক (কে. এম. ওমর ফারুক) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। লেখালেখি করি স্কুল জীবন থেকে। ৮ মে ২০০০ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে প্রকাশিত দৈনিক আনন্দ ভোর পত্রিকায় পঠিত গ্রন্থ নামক কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে পদার্পন । এরপর দৈনিক দোলনচাঁপা, মাসিক ইতিহাস অন্বেষা, আসে যায় এই দিনে নামের ম্যাগাজিনে এবং দেয়ালিকায় কবিতা প্রকাশ পায় এবং এখনো পত্র-পত্রিকা সহ বিভিন্ন সংকলনে প্রকাশ অব্যাহত আছে । আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়ালেখা করেছি । ভাষা ও ছন্দ বিশ্লেষণ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। ‘কবিতা আমার সন্তান কবিতা আমার প্রাণ কবিতা আমার মান তাই কবিতায় দিতে চাই জীবন ও প্রাণ।’ আমার দর্শন: ‘জ্ঞান – যুক্তি – গ্রহণ – মুক্তি চর্চা ব্যতিত জ্ঞান অর্জন সম্ভব নয় এসো মুক্তির পথে চলি‌‌‍‌‌‌‌‌‌‍’ আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্যে শুভকামনা রইলো। প্রয়োজনে ফোন করতে পারেন এই নম্বরে: ০১৭৩৮৪৩০২৪১ । মেইল করতে পারেন এখানে [email protected]

কে. এম. ওমর ফারুক › বিস্তারিত পোস্টঃ

অধিকার গর্ব

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

যখন সময় কথা বলে

বাস্তবের নির্মম নির্দয় আঘাতে

প্রকৃতিস্থ প্রকৃতি আলোক সম্ভব জগতে,

আমার অতৃপ্ত হৃদয়-

মনে হয় জেগে ওঠে;

মনে হয় তারুণ্য বেঁচে আছে

ঐ শাহবাগ প্রজন্ম চত্বরে;

এত প্রাণের মিলন,

এত বন্ধনের চিহ্ন

যেন অবিচ্ছেদ্য সুখময়

প্রেমের ভালোবাসায় গড়া মঞ্চ;

লাল সবুজের বর্ণে

রাজপথ ছেয়ে আছে

অধিকার গর্ব নিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.