| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমিয় উজ্জ্বল
অর্থ নয় কীর্তি নয় সফলতা নয় আরো এক বিপন্ন বিস্ময় অন্তর্গত রক্তের ভেতর খেলা করে।
বাঙালি মুসলমানের মন বড় অদ্ভূত। সে একই সাথে অনেক কিছু চায় । সে লিবারেলিজম চায় আবার ইসলাম চায়। সে ইংরেজি চায় আবার মাদ্রাসাও চায়। নারী চায়, হেজাবও চায়। সূদ চায় আবার ইসলামিক ব্যাংকিং চায়। ঘুষ চায়, হজ্ব চায়। গীতবিতান, আমপারা,কোরান শরীফ,হারমোনিয়াম সবই তার ড্রইং রুমে চায়। তরুনী মুখো পাখাওয়ালা বোরাক, কাবা ঘর, তীর বিদ্ধ দুল দুল, শাহরুখ, মাধুরী,সালমান শাহ সব ছবির ই তার কাছে সমান কদর। মক্কা চায়, মুম্বাই ও চায়। পিস টিভি চায়, স্টার প্লাস চায়, এইচবিও চায়। লাদেনকে বাহবা দেয়,গাদ্দাফিকে বাঘের বাচ্চা বলে(অবশ্য যতদিন তারা যুদ্ধ চালিয়ে গেছে,ধরা খাওয়ার পর নানান সমালোচনা শুরু হয়) । তবে পাত্র খোঁজে আমেরিকান গ্রীনকার্ডধারী। “দেশি মডেল” “হটি জোকস”পেইজে লাইক দেয় আবার “ইসলামিক লাইফ” পেইজে ও লাইক দেয়। ১৮ প্লাস পোস্ট এবং নবীজির স্মৃতি বিজড়িত স্থান সমূহের ছবি সম্বলিত পোস্ট দুটোতেই সমান হুমড়ি খায়। বাঙালি মুসলমানের মন বোঝা সত্যিই কঠিন।
২২ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:১২
অমিয় উজ্জ্বল বলেছেন: অন্তত আপনি যে আমাকে বুদ্ধিহীন বলেননি তার জন্য মূগ্ধতা। এক বছর পরেই তাহলে উত্তর দেই অপেক্ষায় থাকুন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২|
২২ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:২৯
এস্কিমো বলেছেন: বাঙালী নিয়ে ব্যাপক গবেষনা হইতাছে। ভালই।
@মুন্না - এই প্রশ্ন করতে নাই। উনারা বিজ্ঞানমনষ্ক। মনে মনে যা ভাবেন তাই সঠিক। এই জন্যে গবেষনা করার কথা বলা বেয়াদপী।
২২ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:১৫
অমিয় উজ্জ্বল বলেছেন: জোর দিয়ে বলতে পরেবেন এই দেশে আপনি সূদ ছাড়া ইসলামী (?)ব্যাংকিং চালাতে পারবেন? ছবি ও পোস্টারের দোকানে আপনি কাবা এবং শাহরুখের ছবি পাশাপাশি পাবেন না এই গ্যারন্টি দিতে পারবেন? ফেসবুকে অসংখ্য ধর্মপ্রানকে পাবেন যারা রিলিজিওনের ঘরে লেখেন “ইসলাম দ্যা আলটিমেট ডেস্টিনি “ ফ্রেন্ডলিস্টে প্রচুর অর্ধনগ্নের ছবি। একই সাথে ‘জেনিফার লোপেজ’ এর ফ্যান পেজ এও এরা আছে “উই লাভ আল্লা”তেও এরা আছে। এদের সংখ্যাই বিপুল।
৩|
২২ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৪২
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
প্রকৃতিতে গুড এণ্ড ঈভিল যেহেতু পাশাপাশি অবস্থান করে, অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে, সেহেতু এমন হওয়াই স্বাভাবিক। এটি শুধুমাত্র বাঙ্গালি মুসলমানের ক্ষেত্রেই নয়, সব অঞ্চলের সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। বিলিভ মি। এটাই সত্যি। ভালোকে যেমন জানতে হবে, তেমনি মন্দকেও জানতে হবে। ভালোকে জানতে হবে এজন্য যে জীবনের নানান ঘাতপ্রতিঘাত পেরিয়ে একটা ষ্টেজে এসে সে (সাধারণভাবে সব মানুষ) যেন ভালোকে বেছে নিতে পারে, এবং নেয়ও। এটি কারো যৌবনেও হতে পারে, আবার কারো প্রৌঢ়ত্বে বা বার্ধক্যে হতে পারে। খারাপকে এজন্য জানতে হবে যে, মানুষ খারাপকে না-জানলে, নানান পরীক্ষা--নিরীক্ষার মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, অন্তর্দৃষ্টির মাধ্যমে চালুনি-করে (Sieve) না-নিলে জীবনের মনিমুক্তাসম নির্যাস, খাঁটি জিনিষগুলো আয়ত্বে আসেনা। মনে রাখতে হবে, জন্মগত/সৃষ্টিগতভাবে মানুষ নানান বৃত্তি/ প্রবৃত্তি (Instinct) নিয়ে জন্মে। কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ-মাৎসর্য্য ইত্যাদিসহ আরও বিচিত্র কিসিমের প্রবৃত্তি নিয়ে মানুষ বর্তমান। সর্বোপরি মানুষকে বুদ্ধিমান, বিবেকসম্পন্ন করে আল্লাহতায়ালা সৃষ্টি করেছেন। ভালো জিনিষ বেছে নেয়ার তাগিদ দিয়েছেন। সব মিলিয়ে মানুষ, বিশেষত "বাঙ্গালি মানুষ" ব্যতিক্রম কিছুই নয়। সাধারণভাবে সব মানুষের মধ্যে এমন আপনার উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ লক্ষ্য করা যায়। কে কোন দৃষ্টিতে দেখছে তাই-ই বিবেচ্য। সদর্থক এবং নঞর্থক - উভয় দৃষ্টিকোণ থেকেই দেখা যায়। আপনি নৈরাশ্যজনক দৃষ্টিতে বা নন্-কন্ফর্মিষ্ট-এর দৃষ্টিতে দেখছেন, তাই এমন লাগছে। বলাই বাহুল্য এটি বাঙ্গালি মুসলমান সম্পর্কে একদেশদর্শী চিন্তা/ভাবনা।
ধন্যবাদ।
২২ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:০৪
অমিয় উজ্জ্বল বলেছেন: বাঙালি ছাড়া আর কারোকে খুব গভীর ভাবে দেখার সুযোগ হয়নি। তাই আলোচনার বিষয় হিসেবে এটুকুতেই থেকেছি। বলা যেতে পাের বাঙালি মুসলমান এখানে একটা sample মাত্র।
Instinct এর প্রবল তাড়না নিয়ে কিছুটা ধারনা রাখি। কারন আমার পড়াশুনা অতঃপর কাজের ক্ষেত্রে এর প্রয়োগ ও মিল আছে।
আপনার সাথে আমি একমত। বিচিত্র কিসিমের প্রবৃত্তির টানাপোড়েনে বিপর্যস্ত বলেই মানুষ ঈশ্বর, জিবরিল,পয়গম্বরে বিশ্বাস করে। কারণ সে এই টানাপোড়েন থেকে উদ্ধার অথবা আশ্রয় চায়। একটা বিশ্বাসের খুটি চায়। যদি ও তার অবচেতন মন তা মানতে চায়না। যেমন এই দুনিয়ার অধিকাংশ মানুষই ঈশ্বর বিশ্বাসী কিন্তু ধর্মনিষ্ঠ নয়। হাজার হাজার বাঙালি মুসলমান ধর্মের অপমান হলে হা রে রে রে করে উঠবে কিন্তু নামাজ পড়বেনা। কারন সে তার বাপ দাদার বিশ্বাসের ঐতিহ্য কে সম্মান করে ঠিকই কিন্তু মধ্যপ্রাচ্য থেকে উঠে আসা ধর্মটাকে মন থেকে পুরোপুরি মেনে নিতে পারেনা। তাই দেখা যায় অন্চল ভেদে তাদের ধর্ম কিছুটা কাস্টমাইজড।
৪|
২২ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:১৮
নিশি কথক বলেছেন: মানুষ যে কেন নাস্তিক হয়!!!!
২২ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:২২
অমিয় উজ্জ্বল বলেছেন: মানুষ কেন ধার্মিক হয় ?
৫|
২২ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:০৯
থাবা_বাবা বলেছেন: অসাধারন... বাঙ্গালী সবই চায়! কবে দেখবেন বাঙ্গালী মুসলিম আল্লা-নবীর নাম এমবেড করা কনডম ইউজ শুরু করে দিয়েছে(বউ ছাড়া)!
২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪৩
অমিয় উজ্জ্বল বলেছেন: ভাষা ঠিক করেন ভাই।
৬|
২২ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৩
অনিক আহসান বলেছেন: একি সাথে এতো বিপরিত বিষয়ে সমান আগ্রহর জন্য বাঙ্গালী জাতিরে নোবেল দেওনির কাম..
তবে সব কিছুর মুলে কিন্তু সেই আইডেন্টিটির সংকট..৯৫% বাঙ্গালী নিজেও জানে না সে কে..
২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১:৩৫
অমিয় উজ্জ্বল বলেছেন: বাঙালির চিরায়ত সংস্কৃতির সাথে সাংঘর্ষিক মধ্যপ্রাচ্যীয় এই ধর্মটিকে বাঙালি তার মন থেকে মেনে নিতে পারেনি, তাই এই সংকট। সে ঠিক করতে পারেনা সে আসলে কি? আগে বাঙালি নাকি আগে মুসলমান?
৭|
২২ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩৩
মেমনন বলেছেন: পর্যবেক্ষণটা ভালো।
২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৩
অমিয় উজ্জ্বল বলেছেন: ধন্যবাদ।
৮|
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ৩:২১
দেশী পোলা বলেছেন: জেনিফার লোপেজ আর আল্লারে একসাথে ভালবাসা যায় না?? কেনু? কেনু?
কুন হাদিসে জেনিফার লোপেজ আর ফেসবুক এর নাম নিয়া কিসু আছে, উদাহরন ছাই!
২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪৫
অমিয় উজ্জ্বল বলেছেন: তা ঠিক! হুরের দুনিয়াবি সংস্করণ হিসেবে আল্লা পাকের নিয়ামত বলে মনে করা যেতে পারে।
৯|
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ৩:২৬
অন্য কেউ বলেছেন: দুঃখজনক, তবে এই লেখাটা মৌলিক না। সামুতে প্রকাশের আগে, এই লেখা এসেছে, এই নোটে- Click This Link
Chishty Tanvir Sadat Noor এর একটি কমেন্টে। অমিয় উজ্জ্বলের উচিত ছিলো কৃতজ্ঞতা স্বীকার করা।
২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৫৯
অমিয় উজ্জ্বল বলেছেন: ভাবের মিল ও কিছু শব্দ চয়নে মিল দেখে পুলকিত হলাম। ভাবনার মিল থেকেও এটা হতে পারে। আমাদের আড্ডাতে ও অনেকবার এই প্রসংগ এসেছে। আসে অহরহ। এই লেখার অংশ বিশেষ আমার ফেসবুক স্ট্যাটাস হিসেবে দিয়েছিলাম অনেক আগে । ব্যক্তিগত পরিচয় ডিস ক্লোস করতে চাই না। তাই আপাতত এটুকুতে শেষ করলাম।
বিষয়বস্তুর মিল থাকলেই একটি লেখাকে অমৌলিক বলা যায় কি?
১০|
২৩ শে নভেম্বর, ২০১১ ভোর ৫:২৭
দেশী পোলা বলেছেন: আল্লা আর তার বান্দা জেনিফার লোপেজরে একলগে ভালবাসা যাইবো না, ফেসবুকে লাইক দেয়া যাইবো না, এই ফতোয়া কোন নাস্তিকের পাছা দিয়া বাইর হইসে? কোরান হাদিসের রেফারেন্স কই?
২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১:১৮
অমিয় উজ্জ্বল বলেছেন: ফতোয়া তৈরীর সিক্রেট রুট আপনি এভাবে ডিসক্লোস করলেন ভাই?
১১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
তানি জী... বলেছেন: আসিফ মহিউদ্দীন যে একটা নাস্তিক তার প্রমান আবারও পাইলাম
১২|
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:০৯
কবির নাঈম দোদুল বলেছেন: লেখাটি আহমেদ ছফার। তার বাঙালি মুসলমানের মন বই থেকে নেয়া। ১১ পৃষ্ঠার এ ছোট পুস্তিকা, আমার পড়া সেরা বাংলাদেশি প্রবন্ধসাহিত্যের একটা।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:০২
সাইদুর রহমান মুন্না বলেছেন: আপনি কি ভালো আছেন? কি হলো আপনার যা মন চায় তাই লেখেন ! কয় জনের উপর এক্সপেরিমেন্ট করেছেন?
(কখাটির উত্তর জানার জন্য আপনাকে অন্তত এক বছর পড়ালেখা করতে হবে।বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।)