নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরেফীন মুশফিক

আরেফীন মুশফিক › বিস্তারিত পোস্টঃ

মেয়েটি কে ?

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

পেন্টের পেছনের পকেট থেকে রুমালটা বের করে মুখ মুছে নিলো, অর্ণব। এই নিয়ে সপ্তম বারের মতো মুখ মুছলো সে। যদিও ক্লাসের সব ফ্যান গুলো চলছে তবুও সে ঘামছে। ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা লেকচার চলছে, তার কিছুই কানে আসছে না তার। অর্নবের সামনের বেঞ্চে এক মেয়ে বসে আছে, তার দিকে এক দৃস্টিতে গোপন ভালোবাসার আবেগ নিয়ে তাকিয়ে আছেসে। মেয়েটি গভীর মনোযোগ দিয়ে লিখছে, মাঝে মাঝে গোলাপী কলমটা দিয়ে মাথা চুল্‌কচ্ছে। কিছু সুযোগ সন্ধানী দুষ্ট চুল চোখের উপর এসে বড্ড বিরক্ত করে, তখন নির্বিবাদী মেয়েটি মমতাময়ী কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কানের ভাঁজেলুকিয়ে রাখে তাদের। কখনো তার ক্রোধ বিহীন পা দুটো নাচতে থাকে মনের আনন্দে। মাঝে মাঝে মেয়েটি ঠোটের কোনো সূক্ষ্ম হাসি চেপে কথা বলে পাশের জনের সাথে। মধু বৃষ্টির মতো কানে আসে তার মিষ্টি হাসি।আর ভাগ্য দেবীর সুপ্রসন্ন হয়ে যখন ঝুপড়িতে মেয়েটি তার সামনে এসে বসে তখন, অর্ণব লুপ্ত প্রায় বিজয়ের মুহূর্ত থেকে চলে আসে। তার লবণ কণার আলো দেখার আশায়। কারণ সে এখন গোপন ভালোবাসাকে ভয় পায়। -অর্ণব, মেয়েটি কে ?

( কাল্পনিক )



আরেফীন : ০৮/০৭/১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.