| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিমানী তুমি কি শুনছো আমার অতৃপ্ত আকুতি?
ইদানিং তুমি অনেক বেশি বদলে গেছো।
রাতের পাখিরা অভিমান শেষে নীড়ে ফিরে গেছে,
দিনের সূর্য্য অভিমান ভুলে রাতের আঁধারে একাকার,
পিচঢালা পথ আলিঙ্গনে মেতেছে নিরব প্রকৃতির সাথে।
ফিরে এসো অভিমানী ভালোবাসার রাজ্যে।।
উষ্ঞ প্রকৃতিতে দগ্ধ আজ রক্ত মাংসে গড়া শরীর,
এসোনা দুজনে ভিজি আজ ভালোবাসার বৃষ্টিতে।
কিছু সময়ের জন্য হিম-শীতলের দেশে হারিয়ে যাই,
স্পর্শে আবার খুজে নিবো উষ্ঞতা।।
জাগতিক সব নিয়মনীতির তোয়াক্কা না করে,
এসোনা হারিয়ে যাই উন্মুক্ত মাদকতায়।
ফিরে এসো অভিমানী সকল জড়তা ভুলে,
রেখে যাই উষ্ঞতার চিহ্ন দুজন দুজনার মাঝে।।
চেয়ে দেখো অভিমানী রাতের নির্মল আকাশে,
তোমায় স্বাগত জানাতে বসেছে তারার মেলা।
এসোনা কিছু সময়ের জন্য একাকার হয়ে যাই,
সকল লজ্জা ভুলে কাটুকনা কিছু সময় নির্লজ্জতায়।।
-কুমিল্লা
-২১/০৪/২০১৪ ইং
২|
২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
অনিকেত জাহান বলেছেন: Thnx a lot... Im really impressed.... Pray for me so that I can continue it....
৩|
২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
ডিজিটাল বোকা বলেছেন: Do u know me ?
৪|
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৬
অনিকেত জাহান বলেছেন: Obviously I know u... R u kidding with me?
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩
ডিজিটাল বোকা বলেছেন: welcome my uncle. after many days i login only for comment in your post.
I you will continue ........