নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত জাহান

অনিকেত জাহান › বিস্তারিত পোস্টঃ

নিরবতা

২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

প্রতীক্ষার প্রহর শেষে অবচেতন মনে,

দুঃস্বপ্নরা এসে ভীড় করে মনের খোলা জানালায়।

মধ্যরাত্রিতে পাখিদের কিচিরমিচির ডাক,

জানান দেয় আসন্ন অশনি সংকেত।।



সভ্যতার পথে ছুটে চলা পথিক,

স্রোতের বিপরীতে আজ পথভ্রষ্ট।

নির্মম নিয়তি প্রতিনিয়ত জানান দেয়,

সব হারিয়ে যাচ্ছে ক্রমাগত নষ্টদের ভীড়ে।।



যে চোখে পথিক স্বপ্ন দেখতো দিনবদলের,

যে চোখের কোণে ছিলো রাশি রাশি ভালোবাসা,

সে চোখে এখন নেমে এসেছে গাঢ় অন্ধকার,

এ যেনো মৃত্য শেষে দ্বিতীয় মৃত্য।।



ভাবনার আকাশ কালো মেঘে ঢাকা,

স্বপ্নরা হারিয়ে গেছে দুঃস্বপ্নের আড়ালে।

ক্রমাগত থেমে যাচ্ছে কোলাহলের জগত,

নিরবতার চাদরে ঢেকে যাচ্ছে সব সুখ।।



--কুমিল্লা

--১৫/০৪/২০১৪ ইং

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২০

অন্ধবিন্দু বলেছেন:
পথভ্রষ্ট নষ্টদের কথা
গাঢ় অন্ধকারে দুঃস্বপ্নের কথা

তবুও বেঁচে থাকুক জেগে থাকুক আশার কথা
সুখের কথা।

কবিতা পাঠে ভাবনা পেলাম, অনিকেত।
লিখুন, শুভ কামনা রইলো।

২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৮

অনিকেত জাহান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার ভালোলাগাতে সুখ খুজে পেলাম। ভাল থাকবেন অন্ধবিন্দু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.