| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বৃষ্টি আসি আসি করে,
আজও আসলোনা।
হঠাৎ দমকা হাওয়ায়,
প্রকৃতি সাজলো এক নতুন সাজে।
বৃষ্টির আগাম বার্তা দিয়েও,
বৃষ্টি আসলোনা এই নগর পল্লীতে।
স্বান্তনা হয়ে থাকলো,
কয়েক ফোঁটা ঝির ঝির বৃষ্টির শীতল স্পর্শ।
বৃষ্টি তোমায় আজ,
ভীষন প্রয়োজন।
অনেকদিন হলো,
বৃষ্টিতে ভিজিনা।
ইচ্ছে আমার বেজায় দস্যি,
মানেনাতো কোনো বারণ।
বৃষ্টি তোমায় স্বাগতম,
আমাদের এই ভূবনে।
দস্যি মনের ভাবনা ঝুড়ে,
বৃষ্টি আসুক নতুন সাজে।
অপেক্ষার এই প্রহর শেষে,
বৃষ্টি আসুক আবার ফিরে।
-০৫/০৪/২০১৪ ইং
©somewhere in net ltd.