নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত জাহান

অনিকেত জাহান › বিস্তারিত পোস্টঃ

আড়ালে ভক্ষক

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৩

আমি আপ্লুত হইনা তোমাদের মিষ্টি কথায়,

তোমরা সমাজের রক্ষক হয়ে যাও ভক্ষক।

সাধারণ মানুষেরা নয়কো নিরাপদ,

তোমাদের ঐ জাগতিক হিংস্র থাবায়।।



তোমাদের ঐ লোক দেখানো ভন্ডামিতে,

অস্তিত্ব সংকটে আজ মানব সমাজ।

আমার প্রিয় জন্মভূমি,

তোমাদের পদচারণায় কলুষিত আজ।।



নিয়ম-নীতির তোয়াক্কা না করে,

তোমরা করো সমাজের ভিত রচনা।

অনিয়মকে নিয়ম বানিয়ে,

তোমরা করো আমাদের শাসন।।



তোমাদের হীন স্বার্থ চরিতার্থে,

ক্রমান্বয়ে হয়ে যাচ্ছি আমরা অসহায়।

আমাদের দু'মুঠো অন্নের সুখ,

তোমরা পারো নাকো মেনে নিতে।।



মানুষ আমরা তোমরাও মানুষ,

তবুও পাইনা খুঁজে কোন মিল।

সমাজ রক্ষার আন্দোলনে তোমরা,

আড়ালে রয়ে যাও যুগ যুগ ধরে ভক্ষক।।



--অনিকেত জাহান

-২৫/০১/২০১৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: প্রতিবাদী কবিতা, বেশ

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২১

অনিকেত জাহান বলেছেন: প্রতিবাদের মাঝেই জীবনের প্রকৃত স্বার্থকতা। ধন্যবাদ রিয়াদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.