নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত জাহান

অনিকেত জাহান › বিস্তারিত পোস্টঃ

স্পর্শের বাইরে

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১১

এলোমেলো ভাবনার জগতে,

বিক্ষিপ্ত স্বপ্নরা খেলা করে।

স্পর্শের বাইরে দাড়িয়ে থাকা আমি,

নির্বাক তাই অজানা ভূবনে।



মানুষ আমি নয়কো মানুষ,

রোবোটিক ভাবনায় অনুভূতিহীন একজন।

ভাবনার জগতে শূন্য ঘুড়ি,

হারিয়ে গেছে স্বপ্নের নাটাই সুতা।



একলা পথে একলা চলা,

হারিয়ে গেছে স্বপ্নের ভেলা।

সুপ্রভাতের শুদ্ধ কিরণ,

এখন আর নয়কো আপন।



হারিয়ে গেছে জীবন স্রোতে।

মনের সকল ভালোলাগা।

ঘৃনা সিক্ত এই পৃথিবীতে,

হারিয়ে গেছে বাঁচার প্রেরণা।



চায়ের কাপে ঝড় তুলে যায়,

ক্ষুদ্র মনের ভালোলাগা গুলো।

ভালোলাগারা হারিয়ে যাচ্ছে,

নিকোটিনের ধোঁয়ার মাঝে।



সব কিছু আজ বদলে যাচ্ছে,

নষ্ট জগতের অলস ভাবনায়।

স্পর্শের বাইরে জীবন এখন,

যাচ্ছে কেটে স্পর্শহীন ভালোলাগায়।





--০৬/০৪/২০১৪ ইং

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৩

আমি স্বর্নলতা বলেছেন: একলা পথে একলা চলা,
হারিয়ে গেছে স্বপ্নের ভেলা।
সুপ্রভাতের শুদ্ধ কিরণ,
এখন আর নয়কো আপন।



সুন্দর কবিতা। ভালো লাগল।

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ভাল লিখেছেন। প্রিয় তে নিলাম।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১২

অনিকেত জাহান বলেছেন: আপনার ভালোলাগাতে সত্যি অনেক খুশি হলাম। নিরন্তর শুভেচ্ছা। #আমি স্বর্ণলতা

৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৪

অনিকেত জাহান বলেছেন: অনেক বেশি অভিভূত হলাম। #দ্য ইলিউশনিস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.