নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত জাহান

অনিকেত জাহান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নীল বসন্ত

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬

আমি ছুঁয়ে দিতে চাই তোমায়,

বসন্তের এই বেলায়।

আমি শিহরিত হতে চাই,

তোমার চাঁদ বদন মুখের দর্শনে।



আমি খুঁজে ফিরি তোমায় আবার,

স্বপ্নীল বসন্তের বাসন্তীর মাঝে।

তোমার মাঝে খুজি আমি,

শীতের শেষে নির্মল রৌদের স্পর্শ।



পাখির কলরবে খুজি আমি,

তোমার অমৃত বাণী।

ফুলে ফুলে সুশোভিত কাননে,

খুঁজে ফিরি আমি তোমার স্পর্শ।



বসন্তের আগমনী বার্তায়,

তুমি অগ্রগ্রামী সকল জড়তার অবসান ঘটিয়ে।

স্বপ্নীল বসন্তের চাঁদনী রাতে,

দখিনা হাওয়ায় যেনো তোমার স্পর্শ হৃদয় জুড়ে।



হৃদয়ের জানালা খুলে রাখি,

তুমি আসবে বলে এই বসন্তে।

তোমার মাঝেই রচিত যেনো,

স্বপ্নীল বসন্তের শ্রেষ্ঠত্ব।



-১৩/০২/২০১৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২১

আপেক্ষিক বলেছেন: হৃদয়ের জানালা খুলে রাখি
তুমি আসবে বলে এই বসন্তে.......... ভালই লেগেছে তবে কবিতাটা এই কাঠফাটা গ্রীষ্মে কেন????

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮

অনিকেত জাহান বলেছেন: কবিতাটি বসন্তেই লেখা হয়েছিলো। গ্রীষ্মকে লজ্জা দিতেই কবিতাটি এই কাঠপোড়া রোদে প্রকাশ করলাম। বসন্ত থেকে শিখুক গ্রীষ্মকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.