নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত জাহান

অনিকেত জাহান › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি তোমায়

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৬

নতুন কোন কবিতার জন্য নয়,

নতুন কোন গানের জন্য নয়।

ভালোবেসেছিলাম তোমায় আমি,

মনের সহজাত প্রবৃত্তি থেকে।।



ভালোবাসি আমি তোমায়,

বলা হয়নি এই কথাটি কভু।

কোন এক অজানা বাঁধার মুখে,

বলতে চেয়েও বলা হলো না।।



কাছে না পেয়েও রেখেছি তোমায়,

মনের বাহু ডোরে বেঁধে খুব কাছাকাছি।

দুরে গিয়ে ও আজ তুমি খুব কাছে,

এখন ও ভালোবাসি তোমায় আমি।।



বলবো না কভু তুমি আমার,

বলবো না কভু ভালোবাসি তোমায়।

বুঝে নিও আমার চোখের ভাষায়,

ভালোবাসি আমি শুধু তোমায়।।



-২৪/০৬/২০১৩ ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪১

সাদা আকাশ বলেছেন: বোঝার মানুষ বুঝে নিলে এই আহাজারি কি আর থাকতো? তবে তো সেখানে প্রাপ্তি গুলির প্রশংসাই গুনগুন করে যেতো......

২| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯

অনিকেত জাহান বলেছেন: সবাই সব কিছু বুঝে উঠতে পারেনা। সবাই সবকিছু পায়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.