নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

©All Rights Reserved

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

বিবর্তনবাদী

আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...

বিবর্তনবাদী › বিস্তারিত পোস্টঃ

~স্যার আপনাকে আজীবন ঘৃণা করব~

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৫





বিগত পাঁচ বছর ধরে একটা স্বপ্ন লালন করছিলাম মনে মনে। স্বপ্নটা বাস্তব করার জন্য প্রয়োজন ছিল কিছু যোগ্যতা। সেই যোগ্যতার সাধনা করলাম এই পাঁচ পাঁচটি বছর। অর্জনও করেছিলাম, সবই ছিল আমার। তবুও সব হারিয়ে গেল। একটা মাত্র কারনে তা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি। আমি কোন দল করি না। কোন পক্ষের সাথেই আমার বিরোধ নেই, বরং বলা যায় উভয় পক্ষর প্রসংশাই আমি পেয়েছিলাম অনেক অনেক বার। সকলকেই শ্রদ্ধা করেছি শিক্ষক হিসেবে যতটুকু করা দরকার ততটুকু বা আরো বেশি। তারা এক পক্ষ অন্য পক্ষকে আঘাত করতে অস্ত্র ছুড়ল। ঘায়েল হলাম আমরা কয়েকজন। এক মূহুর্তও তারা চিন্তা করল না, আমি তাদের ছাত্র।



আমি নিজের ক্যারিয়ার ভাবনা এমন করে সাজিয়ে ছিলাম যেন দেশের কাজে আসতে পারি। সেটা অর্জনের সামর্থ্য ও যোগ্যতা সবই আমার আছে। অথচ ওরা তা হতে দিল না। ওরা তো দেশের কাজে আসবে না কখনই। ওদের জীবনের লক্ষ্য হয়ত কোন হলের প্রোভস্ট হওয়া অথবা ডীন বা ভিসি হওয়া। কেউ শিক্ষকতার নাম ভাঙ্গিয়ে, কেউ জাতীয়তাবাদের গান গেয়ে, কেউ মুক্তিযুদ্ধকে বিক্রি করে তাদের ধান্ধা চালিয়ে যাচ্ছে। ওদের পাটা-পুতার খেলায় পিষ্ট হচ্ছি আমরা।



ওদের এক পক্ষ এহেন ধ্বংস লীলায় মাতে। অন্য পক্ষ, সুশীল সেজে চুপচাপ দুঃখ প্রকাশ করে খান্ত হয়। কিন্তু এভাবেই সময় চলে যায়। আমরা কেউ চুপ করে যাই, অথবা কেউ হয়ে যাই ওদেরই মত। হয়ত আমি যোগ দেব চুপ করে থাকা দের দলে, ওদের মত হব না সেটা নিশ্চিত। কিন্তু দুঃখ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কখনো শ্রদ্ধা করতে পারব না। ধিক্কার ওদের!! এভাবে আর কত দিন!!





স্যারকে একটা কথা বলতে চাই। সামনা সামনি বলতে পারব না। সে তার ক্ষমতা দিয়ে আমাকে শেষ করে দিতে পারে, কারন আমি স্বপ্ন ধারণ করে বেঁচে থাকি। কথাটা হল, "স্যার আপনাকে ও আপনাদের ঘৃণা করি ও করব"।

মন্তব্য ৯৮ টি রেটিং +৩০/-১

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:১৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: মন খারাপ?
মনে হয় বুঝতে পেরেছি ব্যপারটা।কি বলবো?
শুভকামনা থাকলো.......।
শুভেচ্ছা।

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৯

বিবর্তনবাদী বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ।

২| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:২০

কাস্তের মত চাদঁ বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো শয়তান কীট এ দেশে জন্ম নেয়নি বোধহয় কোনদিন আর। এ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হয়ে আরো হাজার শিক্ষার্থীর মতো এ মত আমারও। ৮০% ছাত্র এ ধারনার সাথে একমত।

ক্যাম্পাস থেকে দূরে থাকা কবি/সাহিত্যিক/কল্পনাবিদরা এখনি অনেক নীতিকথা বলবেন জানি।

৩| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:২৭

ফাতাহ্‌ বলেছেন: এ লজ্জা রাখবো কোথায় !???

৪| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: মনে হয় বুঝতে পারছি । খুবই দুঃখজনক , রাজনীতির নামে দেশের ভবিষ্যৎগুলো নিয়ে আর কতকাল তারা ছিনিমিনি খেলবেন ?

৫| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪১

দুঃখবিলাস বলেছেন: শিক্ষাঙ্গন হোক মুক্তমনা মানুষের জন্য। শিক্ষাঙ্গন হোক রাজনীতি বিহীন, ধর্মনীতির উর্দ্ধে

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫০

বিবর্তনবাদী বলেছেন: শিক্ষাঙ্গন হোক মুক্তমনা মানুষের জন্য। শিক্ষাঙ্গন হোক রাজনীতি বিহীন, ধর্মনীতির উর্দ্ধে -------------

আশা করলেই তা পূর্ণ হয় না। হোক বললেই তা হয় না।

৬| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৬

রাতমজুর বলেছেন:
একই ঘটনার ভুক্তভোগী আমিও, তবে অন্য একটা সরকারী বিশ্ববিদ্যালয়ের, দেশের সেরা অন্যতম বিশ্ববিদ্যালয় ওটা, সাথে যোগ হয় অভিভাবক নামক অতিভাবকের দল (বাবা না থাকায় দুনিয়ার সকল আত্মীয় নিজেকে আমার অভিভাবক ভাবেন) ও তাদের বিশাল বিশাল ১০০% সফল হইবেই টাইপ পরিকল্পনা। আর দশটা সাধারন ছেলের মতই নির্ভরশীল ছিলাম আর্থিক ভাবে বাড়ীর ওপর, তাই সামনে চলতে পারিনি নিজের স্বপ্নের পথে। বিশ্ববিদ্যালয়ের নামজাদা শিক্ষকেদের রাজনীতি আর আমার অতিভাবকেদের পরিকল্পনা -। দুটোর যোগফল? বাদ দ্যান ভাই? যেকদিন বাঁচি নিজের মত বাঁচতে চাই - স্বাধীন, হোকনা সে স্বাধীনতা দারিদ্রের।

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫১

বিবর্তনবাদী বলেছেন: বেঁচেতো আছি নিজের মতই।

৭| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৩

শিপু খান বলেছেন: দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের এই হাল! এই দুঃখ রাখি কই।

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫২

বিবর্তনবাদী বলেছেন: দুঃখ রাখার জায়গাতো একটাই। সামহোয়ারিন ব্লগ।

৮| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:০৫

নির্বাসিত বলেছেন: অত্যন্ত দুঃখ পেলাম আপনার লেখাটি পড়ে। প্রথমতঃ বিশ্ববিদ্যালয়ের জন্য, কিন্তু তার চেয়েও বেশী আপনার জন্যে।
শিক্ষক রাজনীতির ব্যাপারটি আমার অজানা নয়, কিন্ত সেটি যে আজ কি পরিমাণ ভয়াবহ রূপ ধারণ করেছে, তা কিছুটা হলেও আন্দাজ করতে পারি।
কামনা করি আপনি এই কালো অধ্যায়টিকে পিছনে ফেলে আসতে পারবেন।

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৪

বিবর্তনবাদী বলেছেন: কালো অধ্যায়টি পেছনে ফেলে ঠিকই এগিয়ে যাব। শুধু রয়ে যাবে অপূর্ণতা।

৯| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৩০

স্বাপ্নিক বলেছেন: ২/ ১ জনের অপকর্মের দায় সব শিক্ষকের উপর চাপিয়ে দেয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ না। অনেক অসাধারন শিক্ষকের সান্নিধ্যে এসেছি আমি স্কুল জীবন থেকে বিশ্বকিদ্যালয় জীবন পর্যন্ত। একারণেই কিনা জানি না শিক্ষকদের দোষারোপ করলে তা ঠিক পছন্দ হয়না। যদিও মুদ্রার অন্যপিঠও দেখেছি। আমার বিশ্ববিদ্যালয় জীবনেই এমন শিক্ষক পেয়েছি যাদের আমি শুধু ঘৃণাই না পাশ দিয়ে গেলেও গা শিরশির করে। তারপরও শিক্ষকদের আমি শ্রদ্ধা করি।

@ কাস্তের মত চাদঁ, কথাবার্তায় আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিলে ভাল হয়। নিজের মত সব শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিবেন না।

১০| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৪

স্বাপ্নিক বলেছেন: আমি মনে হয় বুঝতে পেরেছি আপনার ক্ষেত্রে কি হয়েছে। আমার কাছে এটাকে আমাদের জাতীয় রাজনীতির একটা বাই প্রোডাক্ট মনে হয়। বিশ্বকিদ্যালয়ের সব ধরনের সংকটের জন্য আমি সবসময় সরকারকেই দায়ি করি। অনেক ক্ষেত্রেই একটা চক্র তৈরি হয়েছে। কবে এ চক্র ভাঙবে কে জানে।

বিবর্তনবাদী, আপনি প্লিজ হতাশ হবেন না। স্বপ্ন ভাঙার বেদনা আমি বুঝি, তাও যদি সেটা অন্যায়ভাবে হয়... তারপরও বলব, আপনার যোগ্যতা আপনি দেশের কাজে লাগাতে পারবেন, শুধু হতাশ হবেন না...

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৭

বিবর্তনবাদী বলেছেন: যে বিশ্ববিদ্যালয় বিদেশী রাজনীতি (বৃটিশ, পাকিস্তানি, আমেরিকান, ভারতীয় ইত্যাদি) হতে জাতীকে রক্ষা করে ছিল, সেই বিশ্ববিদ্যালয়ই আজ জাতীয় রাজনীতির শিকার।


বড়ই অদ্ভুত তাই না!!!!!!!

১১| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৩

রাতুল" বলেছেন: কি বলব, কস্ট লাগে।

১২| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৬

আশিক হাসান বলেছেন: স্বাপ্নিক
"বিশ্বকিদ্যালয়ের সব ধরনের সংকটের জন্য আমি সবসময় সরকারকেই দায়ি করি। "



জাতির বিবেক বলে যারা নিজেদের আগবেড়ে আখ্যা দেয় । যারা জ্ঞানের আলো বিতরণ করে ।

তারা কি এতই অসহায় যে সব দোষ নন্দঘোষ বলে সরকারকে দোষী করে নিজেরা সাধু সাজে।

তারা যদি বাস্তবিক অর্থে জাতির বিবেক হত ,তাহলে কখনোই আজ একজন ছাত্রের এধরনের হতাশাবোধক পোস্ট ছাপা হতোনা।

তাই বাস্তবকে স্বীকার করুন ।

মনে রাখবেন ঘর খোলা রাখলে চোর চুরি করতেই পারে ।

অতএব সির্ধান্ত আপনার হাতে .......।



ধন্যবাদ বিবর্তনবাদী
সময়োপযোগী পোস্টের জন্য ।

আশা করি এই পোস্ট, তথাকতথিত শিক্ষকদের প্রতি কিছু ব্লগারের অন্ধমোহ কিছুটা হলেও কাটতে সাহায্য করবে

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৮

বিবর্তনবাদী বলেছেন: হুম।

১৩| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:০৪

মাইনুল বলেছেন: ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ শিক্ষক নোংরা রাজনীতিতে জড়িত। এইটা জাতির জন্য দুর্ভাগ্য জনক।অবিলম্বে টিচার পলিটিক্স নিষিদ্ধ করা উচিত।

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১০

বিবর্তনবাদী বলেছেন: কে করবে?? আপনি? আমি?

ভাই এইসব উচিত অনুচিতের কথা শুনতে শুনতে একেবারে ভিকটিম হয়ে গেলাম। এরপর আর ঐ গান শুনে লাভ কি!!

১৪| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১১

স্বাপ্নিক বলেছেন: অদ্ভুত তো বটেই... দেশটাই তো চলছে অদ্ভুতভাবে... একটা ভাল শিক্ষাব্যবস্থা অবস্থার পরিবর্তন ঘটাতে পারে, হায় সেখানেই সবচেয়ে অবহেলা...

১৫| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১১

কোলাহল বলেছেন: নিজের সময় শ্রম ঘামে যে যোগ্যতার বিকাশ ঘটে তার মুল্যায়ন দুরের কথা রীতিমত পদদলিত হয় স্বার্থবাদের উদগ্র আঘাতে। দুখজনক বুঝি তারপরও এই নিয়ে বেঁচে আছি। যারা করছে তারা আমাদেরই স্বজন, বিভিন্ন সময়ে তাদের মুখনিসৃত শব্দ তরঙ্গে আমরা চমৎকৃত হই, স্বপ্ন দেখতে শিখি।

না, আমাদের স্বপ্ন দেখাই ভুল। আপনার জন্য সহানুভুতি। ভুলে যান।

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৫

বিবর্তনবাদী বলেছেন: দেশে নতুন প্রবাদ চালু করা যায়।

ভুলে যাওয়াই সকল সুখের মূল

১৬| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৬

নাভদ বলেছেন:
ভাই আপনার মত অনেকেরই একই অবস্থা। রাজনীতি/ধর্ম ইত্যাদির প্রভাব প্রবল।

রাজশাহী ইউনি তে আমাদের পরিচিত এক মেয়েকে (যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল) লেকচারার পদে নিয়োগ দেয়া হল না যাস্ট হিন্দু হবার কারনে।

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:২১

বিবর্তনবাদী বলেছেন: হুম। সেই মেয়ে যদি এখন বিদেশে গিয়ে পড়ে থাকে তবে এই তথাকথিত জ্ঞান পাপিরা বলবে দেশের খেয়ে বিদেশে পড়ে আছে।

১৭| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৪

পলাশমিঞা বলেছেন: স্বপ্ন ভেঙ্গে ফেলেছে নাকি???

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৭

বিবর্তনবাদী বলেছেন: আপনারে তো বলছি। উপদেশ মত নফল নামাজও পড়ছিলাম। কিন্তু, আপাদত কাজ আসল না। তবুও যা হয় হয়ত ভালর জন্যই হয়। দেখি এ নৌকা কোথায় গিয়ে ভাসে।

১৮| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৮

শান্তির দেবদূত বলেছেন: এই নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আপনাকে সহানুভুতি জানিয়ে কিইবা লাভ হবে, যা হবার তা হয়ে গেছে, সামনেতো পুরা জীবনই পরে আছে।

So take is easy my friend................best of luck

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:২২

বিবর্তনবাদী বলেছেন: এহেন অবস্থার পর সামনে একটাই উপায় থাকে। দেশত্যাগ, কিন্তু তাতে ভাই শান্তি নাই।

১৯| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:২৭

নাভদ বলেছেন:
লেখক বলেছেন: হুম। সেই মেয়ে যদি এখন বিদেশে গিয়ে পড়ে থাকে তবে এই তথাকথিত জ্ঞান পাপিরা বলবে দেশের খেয়ে বিদেশে পড়ে আছে।
------------------------------------------------------------------

তিনি অলরেডী তার বিষয়ের এক বিখ্যাত গবেষকের কাছে পিএইচডি শুরু করেছেন ইউরোপের কোন একটি দেশে।

আশা করি আপনার ভবিষ্যৎ ও সুন্দর হবে। অল দ্য বেস্ট ।

২০| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৫

আহমেদ শারফুদ্দীন বলেছেন:
তাইলে বাছা এবার বল,

গনতন্ত্র নিপাক যাক
রাজতন্ত্র মুক্তি পাক

০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৭

বিবর্তনবাদী বলেছেন: যেই লাউ সেই কদু।

২১| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৫

আবাবিল বলেছেন: শুধু সমব্যাথাই জানাতে পারি। চোখের সামনে দেখে আসছি কবে থেকেই। কিন্তু প্রতিকার কি? শিক্ষক রাজনীতি নিষিদ্ধের জোড় দাবী তোলা উচিত নয় কি?

২২| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৮

সিহাব চৌধুরী বলেছেন:
আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি, যেখানে জাতীয় ইউনিভার্সিটি থেকে থার্ড ক্লাস পাওয়া একজন কে নিয়োগ দেয়া হয়েছে -- তৎকালীন ভিসি নাকি ২,৫০,০০০ টাকা ঘুষ নিয়ে এই কাজ করেছিলেন ।

আপনার ব্যাপারটি দুঃখজনক । সমবেদনা দেয়া ছাড়া আমার আর কিছু করার নেই ।

১০ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:০৪

বিবর্তনবাদী বলেছেন: হুম

২৩| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৪০

নেমেসিস বলেছেন: টেক সাম রেস্ট এ্যান্ড স্টে অফ সাম ডেজ ফ্রম সামহোয়ার ।

২৪| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৫

আহমেদ শারফুদ্দীন বলেছেন:
এমন করে বলোনা । তুমি কি কখনো শুনছো , রাজাদের দেশে কখনো স্কুল কলেজে মারামারি ধর্মঘট হরতাল দাবী আদায়ে শিক্ষকদের ক্লাশবর্জন ??????????????

এক্ষেত্রে যাহা লাউ তাহা কধু হতে পারেনা

১০ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:০৩

বিবর্তনবাদী বলেছেন: হয়ত।

২৫| ১০ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪৬

ত্রিভুজ বলেছেন:

আপনার পোস্ট পড়ে মন খারাপ হয়ে গেল...

"কেউ শিক্ষকতার নাম ভাঙ্গিয়ে, কেউ জাতীয়তাবাদের গান গেয়ে, কেউ মুক্তিযুদ্ধকে বিক্রি করে তাদের ধান্ধা চালিয়ে যাচ্ছে। ওদের পাটা-পুতার খেলায় পিষ্ট হচ্ছি আমরা।"

আপনার সাথে পুরোপুরি একমত এই বিষয়ে।



শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ হোক... শুধু এটুকুই বলতে পারি। এর বেশী কিছু না...


ভাল থাকুন বিবর্তনবাদী। ক্ষোভটাকে শক্তিতে পরিনত করুন... আমরা যে কিছুই করতে পারবো না তাও কিন্তু না... কিছু না হোক, শিক্ষক নামের লাল নীল এই ভন্ডগুলোকে পেপার বা টিভিতে দেখলে এক দলা থুতু ছিটিয়ে দিতে পারবো কমপক্ষে!


১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২০

বিবর্তনবাদী বলেছেন: হুম।

২৬| ১০ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫১

কতবতবকতকত বলেছেন: আহারে! এত সুন্দর একটা পোস্টে ছাগু মুখ দিল।:(

২৭| ১০ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫২

রাশেদ বলেছেন: দুঃখজনক। সমবেদনা দেয়া ছাড়া আর কি বা বলতে পারি।

২৮| ১০ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

দুরন্ত পিথক বলেছেন: শিক্ষাঙ্গন রাজনীতি বন্ধ হোক।এটা ছাড়া কি আর বলতে পারি।

২৯| ১০ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬

মুনিয়া বলেছেন: হুমম... দুঃখজনক ব্যাপার। এই দেশের জন্য এটাই বাস্তবতা...

৩০| ১০ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

শফিউল আলম ইমন বলেছেন: বন্ধু খুবই দুঃখজনক।
এই লেখাটি আগে চোখে পড়েনি। এখন বুঝতে পারলাম তুই কেন বলেছিস সব উজাড় হয়ে গেছে।
সমবেদনা, চোখের দু এক ফোটা জল ছাড়া তো এখন আর কিছু করতে পারছিনারে বন্ধু। খুবই দুঃখিত।

অনেক ভালো থাকিস। এসবকে পেছনে ফেলে মাথা উচু করে একদিন ঠিকই দাড়াবি এমনটাই আমার বিশ্বাস।
শুভকামনা।

৩১| ১১ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪৬

নিবেদীতা বলেছেন: মনটা বেশী খারাপ?

১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১৯

বিবর্তনবাদী বলেছেন: কি মনে হয়?

৩২| ১১ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫৩

হ্যারি সেলডন বলেছেন: কমেন্ট করার জন্য আসছিলাম, কিন্তু ছাগু মুখ দিছে।

১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২১

বিবর্তনবাদী বলেছেন: আচ্ছা!!

৩৩| ১১ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০১

প্রাণ চানাচুর বলেছেন:

৩৪| ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৪

নিবেদীতা বলেছেন: বন্ধুদের মন খারাপ দেখতে ভাল লাগেনা, নিজেরো মন খুব খারাপ :(
অনেকতো হল, এবার কি একটু ভাল থাকা যায়না?

১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১১

বিবর্তনবাদী বলেছেন: বন্ধু কথা তো সেটাই। অনেকতো হল, এয়ার কি একটু সময়টা ভাল হতে পারে না? তবুও ভাল রইতে হয়, তেমনি আমিও ভাল আছি।


আরও কিছু বলার ছিল। লিখতে গিয়ে ভাবলাম, আলাদা একটা পোস্ট দেব। আপনি ভাল থাকুন।

৩৫| ১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২২

১৯৭১ আমার চেতনা বলেছেন:

Boss,

Pl don't get upset, perhaps something good is waiting for you................. who knows? !

and pl don't leave this blog, I like your writings.

৩৬| ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০২

প্রাণ চানাচুর বলেছেন:

৩৭| ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:১৭

নিবেদীতা বলেছেন: তবুও ভাল থাকুন

৩৮| ১৩ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৮

প্রাণ চানাচুর বলেছেন: [email protected]


ভাইয়া, বৈশাখী উপলক্ষ্যে এখানে একটা গান পাঠালাম আপনাকে।

যে হারে পুরানো মিউজিকে রেজার গান শুনেন। মায়া লাগলো তাই দিলাম।:-0

১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:২১

বিবর্তনবাদী বলেছেন: থাংকু ছুড ভাই।

৩৯| ১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:২৮

প্রাণ চানাচুর বলেছেন: ওয়েল্কাম


আরেকদিন আমার নিজের গাওয়া গান পাঠাবো। তা আরো মধুর! ব্লগের স্টার বিষাক্ত ভাইয়া কর্তৃক প্রশংসিত:-0

১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৩

বিবর্তনবাদী বলেছেন: গানটা জলদি পাঠাও। নইলে চানাচুর খেয়ে ফেলব। :)

৪০| ১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৭

প্রাণ চানাচুর বলেছেন: আমি পাঠাচ্ছি#:-S তবে আপনার বোধহয় ভালো লাগবে না। এক এক জনের একএক দিক প্রিয়। আর আপনার তো রবীন্দ্রসঙ্গীত:-&

৪১| ১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১০

নিবেদীতা বলেছেন: শুভ নববর্ষ

৪২| ১৪ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৫

ত্রিভুজ বলেছেন:


শুভ বাংলা নববর্ষ 'বিবর্তনবাদী...'!


৪৩| ১৪ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৫৪

পলাশমিঞা বলেছেন:

৪৪| ১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪৫

তানজিলা হক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা

৪৫| ১৪ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৫

নাদান বলেছেন:

৪৬| ১৪ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৪

ভাস্কর চৌধুরী বলেছেন:

৪৭| ১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৭

পুষ্প বলেছেন: ভাইয়া অল্পকয়দিন হয়েছে ভার্সিটিতে ক্লাস করলাম।টিচারদের অবস্থা দেখে এখনই তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছি।
অদুর ভবিষ্যতের কথা ভেবে শঙ্কা হচ্ছে।


তবে নতুন বছরটি আপনার জন্য সকল কষ্টকে পিছনে ফেলে সামনে এগিয়ে চলার পাথেয় হোক।শুভ নববর্ষ।

আপনার আগের ছবিটা আমার অনেক ভাল লাগত।

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৬

বিবর্তনবাদী বলেছেন: সামনে আরো অনেক কিছু অপেক্ষা করছে।

তোমাকে নববর্ষের শুভেচ্ছা।

আগে ছবিটা কি আবার দেব নাকি??

৪৮| ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৭

আউলা বলেছেন: শুভ নববর্ষ নানু

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৪

বিবর্তনবাদী বলেছেন: ১৪ তারিখের নববর্ষের শুভেচ্ছা ১৫ তারিখ!!!! X(X(X(X(X(X(X(X( নিমু না।

৪৯| ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৩৮

নিহন বলেছেন: শুভ বাংলা নববর্ষ-১৪১৫

৫০| ১৫ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৫

রাশেদ বলেছেন: প্রোফাইল এর ছবি দেখি চেঞ্জ করছেন।
আপনাকে শুভ নববর্ষ।

৫১| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৭

কাঙাল মামা বলেছেন: শুভ বাংলা নববর্ষ-১৪১৫

ভালো থাকবেন

৫২| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫২

অচেনা বাঙালি বলেছেন:
শুভ নববর্ষ!

আপনার নতুন বছর আরো ভালো কাটুক।

৫৩| ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৫

চানাচুর বলেছেন: আমাকে - দিয়েছিলেন মনে আছে তবে আমি -দিইনি

৫৪| ১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৫

পুষ্প বলেছেন: কেমন আছেন???
আরতো এলেন না আমাদের ব্লগে।
আগের ছবিটা দিলে খুশি হব।(নামের সাথে ওটার দারুন মিল)

৫৫| ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:১১

আউলা বলেছেন: নানু ১৪ তারিখ বহুত খারাপ আছিলাম তাই দিই নাই। আর পুস্পের কথার সাথে একমত তোমার আগের নিজের ছবিটা দাও।

আর সাথে নতুন লেখাও।

১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৪

বিবর্তনবাদী বলেছেন: ওকে।

৫৬| ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫০

আউলা বলেছেন: থ্যাঙ্কু নানু

৫৭| ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৮

চিটি (হামিদা রহমান) বলেছেন: দেরিতে হলেও নব বর্ষের শুভেচ্ছা

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৮

বিবর্তনবাদী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

৫৮| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৫

মুকুল বলেছেন: হু ম ম :(

৫৯| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:০৩

স্বাপ্নিক বলেছেন: "জাতির বিবেক বলে যারা নিজেদের আগবেড়ে আখ্যা দেয় । যারা জ্ঞানের আলো বিতরণ করে ।

তারা কি এতই অসহায় যে সব দোষ নন্দঘোষ বলে সরকারকে দোষী করে নিজেরা সাধু সাজে।"

@ আশিক হাসান, সত্যিকারের শিক্ষকরা এখন সত্যি অসহায়। যে লোকের পাশ দিয়ে হেঁটে গেলে আমার গায়ে কাঁটা দিত, তাকে আর যাই হোক, সত্যিকারের শিক্ষক বলতে পারি না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে সে সব ছাত্রের অভিভাবকত্বের দায়িত্বে ছিল। একজন ভাল ভিসি একটি বিশ্ববিদ্যালয়কে বদলে দিতে পারেন। একটি বিশ্ববিদ্যালয় দেখান যেখানকার ভিসি একজন সম্মানবোধসম্পন্ন স্বপ্নদ্রষ্টা। এদের ভিসি কিন্তু সরকারই বানায় নিজেদের স্বার্থে। একারণেই আমার ক্ষোভটা সরকারের প্রতি,,,

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:১৪

বিবর্তনবাদী বলেছেন: একমত হতে পারলাম না ভাই ।

৬০| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:১৭

স্বাপ্নিক বলেছেন: কোন পয়েন্টে একমত না, বলবেন? আমার চিন্তায় ভুল থাকতেই পারে, তবে আমি সত্যিই বিশ্বাস করি একজন ভাল ভিসি একটি বিশ্ববিদ্যালয়কে বদলে দিতে পারে...

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:২১

বিবর্তনবাদী বলেছেন: একজন ভাল ভিসি একটি বিশ্ববিদ্যালয়কে বদলে দিতে পারে...


কিভাবে??? বেশির ভাগ দলবাজ শিক্ষকের একটি বিশ্ববিদ্যালয়ে কেমনে ভিসির সব বদলে দিতে পারে।

৬১| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৯

স্বাপ্নিক বলেছেন: উত্তরটা সহজ, এখন যেভাবে ভাল শিক্ষকদের হাত পা বেধে রাখা হয়েছে (তাদের অসহায়ত্ব আমি খুব কাছ থেকে দেখেছি) ঠিক সেভাবে পাকা দলবাজ শিক্ষকদের হাত পা বেধে ফেলে। আরেকটা ব্যাপার কিছু লোক আছে যারা নিজেদের সুবিধাটা ভাল বোঝে, দেখবেন আজ যারা বালতি বালতি তেল নিয়ে নেতার পেছনে দলবাজি করছেন তারাই তখন পাল্লায় পড়ে ছাত্রদের সাথে নিয়ে গবেষনায় মন দেবেন...

৬২| ১৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:২০

না বলা কথা বলেছেন: ঠিক কইছো।
তোমারে নিয়া বড় আশাবাদী,
হতাশ হইলে চলবোনা।

৬৩| ১৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৩

নির্বাসিত বলেছেন: আপনার সর্বশেষ লেখাটি উধাও হোল কেন? আমিতো দু চারটে ঝাড়ি দেবার জন্য তৈরী হচ্ছিলাম।

১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৮

বিবর্তনবাদী বলেছেন: সেই ভয়েইতো আমি এফিডেন্স সরিয়ে ফেললাম। :)

৬৪| ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৫

বিহঙ্গ বলেছেন: আমার এক স্যার ছিলেন।খুব পরিচিত। কিছুদিন আগে শাহজালাল ভার্সিটির ভি,সি ছিলেন। উনি যে আমাকে কত টাকা দিয়ে হেল্প করেছেন। ইউ ,এন ডি ,পি তে এপ্লাই করার জন্য একটা রেজুমি টাইপ করতে ২০ টাকা দরকার ছিলো ,সেই টাকাটাও উনি আমাকে দিয়েছিলেন। আমি খুব দুঃখ পেয়েছিলাম,এই স্যারকে পরে অনেক বিরোধে জড়িয়ে যেতে দেখে।
আবার অনেক স্যার কে দেখেছি ,ছাত্রদের রেজাল্ট ছিনতাই করতে।
সূর্যসেন হলের কোয়ার্টারে থাকতেন এক স্যার ,জানিনা এখনো উনার সোফার ভিতর থেকে তুলা বের হয় কিনা? অথচ স্যারের কী অগাধ জানাশোনা।
আপনার জন্য মর্মাহত হয়েছি।

৬৫| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৫

নিবেদীতা বলেছেন: আবার আগের চেহারায় ফিরে এলেন যে?

২০ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৬

বিবর্তনবাদী বলেছেন: জনগনের দাবী। জনগন যদি দাবি তোলে তবে আবার নতুন রূপ নেব।

৬৬| ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৩০

মাহবুবা আখতার বলেছেন:
দেরিতে পড়লাম, পড়ে কষ্ট লাগল।
+ বাস্তব সত্য তুলে ধরার জন্য।

৬৭| ২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৫

ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: খুব খারাপ লাগলো পড়ে ! আমি একটা বেশ নামকরা প্রাইভেট university-তে পড়ছি যার জন্যে এই রাজনীতি থেকে বেঁচে গিয়েছি। কিন্তু এখানেও যে আমি শিক্ষকদের খুব সম্মানের চোখে দেখছি তা না। আমাদের ছোটকাল থেকে শিখে আসা শিক্ষক-এর সংজ্ঞাটা একদম পাল্টে যায় একটা পর্যায়-এর পর এইসব নোংরা মানসিকতার মানুষগুলার জন্য!
সিরিয়াস কমেন্ট : আপনি situation খুব ভাল বর্ননা করতে পারেন ! বেশ গোছানো !
ফানি কমেন্ট : আপনার প্রফাইল পিকচার আর about me টা পড়ে মজা পেলাম !

২০ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:০৫

বিবর্তনবাদী বলেছেন: সব ধরণের কমেন্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.