নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণুকাব্য

আমি অত্যণ্ত ক্ষুদ্র প্রাণ।

ফৈরা রাজ

আমি দেখতে মানুষের মতো

ফৈরা রাজ › বিস্তারিত পোস্টঃ

আমার শাহবাগ দর্শন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

শাহবাগ গেছিলাম না যাইয়া উপায় নাই পাছে কুন হালায় যদি আমারে আবার রাজাকার কয়।সত্যি কথা কি মন থিইক্যা পরতিবাদ করতে গেছিলাম।ঐখানে যাইয়া বরই সৌন্দর্য লাগছে।শাহবাগে ঢুকার পরথমেই পুলিশ ভাইয়েরা লোহার একটা বাত্তি জলাইন্না ডান্ডা দিয়া শরীরে মাখনের মত ডলা দিয়া চেক কইরা দেখল আমি দোষী না নির্দোষী।হেরপর ব্যাগটা লইয়্যাও কিছুক্ষণ ছেনাছেনি কইরা কিছু না পাইয়া হতাশ কইল ,''যান''।মনে লইল বানিজ্যমেলায় ঢুকলাম খালি টিকিটটা কাডি নাই। যাউগ্গা ঢুকার পর থিকা দেখলাম ছুড ছুড দল কেউ এইখানে কেউ ঔখানে যে যার মত কইরা ভেরাইটিজ ভাবে পরতিবাদ করতাছে।কেউ ফুল দিয়া বাংলাদেশের মানচিত্র আঁকছে,কেউ আবার ফাঁসির দড়ি ঝুলায় রাখছে,পেরায় পরতি দলেই মাঝখানে একটা অগ্নিকইন্যা টাইপ আফারে ফিট কইরা দিছে হেরা গলা ফাটাইয়া স্লোগান দিতাছে ''ফাঁসি ফাঁসি ফাঁসি চাই''।আমার লগের দোস্তরেও দেখলাম হেগো লগে স্লোগান দিতাছে ,'রাজাকারের বিচার চাই' আবার কয় ,'রাজাকারের ফাঁসি চাই'।আমি ওরে কইলাম তুই আগে ঠিক কর তুই কুনডা চাছ ,ফাঁসি চাছ নাকি বিচার চাছ।ওয় আমারে কইল দুইডা নাকি এক্‌ই কথা ,আমি বুঝিনা দুইডা এক্‌ই কথা হয় কেমনে।আমি চাই হত্যার বদলে হত্যা,হত্যার বদলে বিচার না।একটা কাম করলে সবথিকা ভালা হইতো বিশ্বজিৎরে যারা কুপায় ছিলো ওরাতো অখন জেলে আছে আবার রাজাকারো ওই এক্‌ই জেলে।রাজাকার গুলারে আমাগো ছাত্রলীগ ভাইগোরে দিয়া কুপায়লেই তো হ্য়।লোহা দিয়া লোহা কাডে যেমনে।যাউগ্গা যেইডা কইতে ছিলাম আরকি স্লোগান দিতে দিতে সামনে আগাইতাছি কেউরে দেখলাম রাজাকারের পুতলা বানাই্য়া ফাঁসি দিছে, তো কেউ ফাঁসির মন্ঞ বানাইছে , তো কেউ আবার খাড়ায় পোজ দিয়া ফটোক তুলতাছে মনে লয় পেছবুকে আপলোড দিবো।ক্যামেরা না আইন্যা কত্ত বড় ভুল করছি হেইডার প্রায়শ্চিত্ত যে কেমনে করুম ভাইবা কুল কিনারা করতে পারলামনা।শাহবাগের চাইরদিকে লক্ষ কোটি টাকার বিলবোর্ড গুলাও দেখলাম পরতিবাদ করতাছে।আচ্ছা এই বোর্ডগুলা কি ভাড়া নিছে নাকি ঢাকা শহরের বস্তিগুলার মতন জবরদখল কে জানে?অনেকের হাতে দেখলাম sevenhill রেস্টুরেন্টের খাওনের প্যাকেট এইগুলান নাকি ফাউ দিয়া গেছে।আল্লাগো কতদিন মন চাইছে ঐ রেস্টুরেন্টে যাইয়া একবেলা খাই কিন্তুক না জানি কয় টাকা বিল করে এই ভয়ে জাইনাইক্যা।চারিদিকে একটা উৎসব উৎসব ভাব।অখন মূল মঞের দিকে যাউনের পালা ঠিক মাঝখানে যাইয়া দেখলাম ওনেকেই ভাষণ দিতাছে টিভি ক্যামেরা গুলান সব ঐদিকে তাক করা আমাগো মুন্নি সাহা আপারেও দেখলাম হেইদিকে ক্যামেরা তাক কইরা রাখছে। আমার খুউব খায়েশ হইল ঐখানে ঢুইকা নিজের নুরানী চেহারাডা যদি ফাউ একটু টিভিতে দেখানো যায়।কিন্তুক সাহসে কুলায়লোনা কেন জানি মনে হইল এই জায়গাটা আমার মতন সাধারন লোকের লেইগ্যা না।যেমুন কালা মোটা মতন একটা লোকরে দেখলাম মাঝখানে বইসা আছে এই লোকটারে আমি অনেকবার টিভিতে দেখছি হেয় ছাত্রলিগের সভাপতি নাকি সাধারন সম্পাদক জানি ।হেরে দেইখা খুউব ভাল লাগছে যাক দল মত নির্বিশেষে পরতিবাদ করতাছে এইডা ভাল লক্ষণ।সবথিকা ভাল লাগছে রাজাকারগো হাগুখানা আমি ভিতরে ঢুইকা ঘুরায় ঘুরায় মুইত্যা আইছি।মনের মইধ্যে বড়ই শান্তি পাইছি।এইবার ছবির হাটে যাওনের পালা কিন্তুক ছবির হাটে যাই্য়া বেশিক্ষণ খাড়াইতে পারলামনা উৎকট গণ্ঞিকার গন্ধে এত সুন্দর একটা পার্কের কি দশা।তয় শাহবাগে যাইয়া নিজেরে কিন্তুক দেশপ্রেমিক মনে হইছে। আর একটা কথা না কইয়া পারতাছিনা এইডাতো গণজাগরণ তাইনা তারমানে হইল গিয়া গন মানুষের নৈতিকতার জাগরন আমরা সবাই যখন এক হইছি তাইলে আমরা এইখানে শেয়ার বাজার,পদ্মা সেতুর দুর্নীতি,হলমার্ক,তাজরীন ফ্যাশনের অগ্নিকান্ড,বিশ্বজিৎ ও সাগর রুনির হত্যার বিচার চাইতাছি না ক্যালা নাকি এইগুলা জাগরনের মইধ্যে পড়েনা।আমরা সবকিছু অনেক দ্রুত ভুইলা যাইগা।দেখা যাইবো যে সামনে ভয়ানক কিছু ঘটবো তারপর আমরা রাজাকারের ফাঁসি চাওয়াও ভুইল্যা যামু। সবশেষে আমি কইতে চাই আর দশটা বাংগালীর মতন আমিও রাজাকারের ফাঁসি চাই তয় সব রাজাকারের ফাঁসি চাই কিছু কিছু রাজাকারের না।

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন:
:-B :-B :-B :-B :-B :-B

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৬

খুব সাধারন একজন বলেছেন: ---ডিভাইড এন্ড রুল---

আমরা সত্যর পক্ষে আবেগের আন্দোলন করি অরা দেয় গুটির চাল। দাবা-পাশা খেলার কাছে আবেগ যেন না হারে।

রাজীব থাবা বাবা হওয়াতে মারা যায়নি। থাবা বাবা হওয়ায় মারা গেলে অনেক আগে যেত। সে মারা গেছে শাহবাগে যাওয়ায়। সে মারা গেছে বাংলাদেশে একাত্তর সালে যারা ৩০ লাখ খুন, ৪ লাখ নারীকে ধর্ষণ, এখনো মুক্তিযুদ্ধাদের প্রকাশ্যে লাথি দেয়, গৃহযুদ্ধের ঘোষণা দেয় আর একাত্তরের খুনীদের রক্ষা করতে প্রতিদিন আটশো কোটি টাকা গচ্চা দেয় হরতাল দিয়ে সেই জামাতির বিচার চাইতে গিয়ে।

রাজীব, রাজীবের জানাযার কথা ভোলেন। মূল প্রসঙ্গে আসো বাংলাদেশের মানুষ। রাজীব নাস্তিক এইজন্য খুন হয় নাই। রাজীব শাহবাগে যায় তাই খুন হয়েছে।

প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুসলমানের পাঁচটি কর্তব্য। তার মধ্যে এক কর্তব্য হল, যখন কোন লাশ যায়, তার যা বিশ্বাসই হোক না কেন, সম্মান দেখিয়ে উঠে দাঁড়াবে।

ওইক্ক চাই বলে ফেনা তুললে হবে না একতার কাজ করতে হবে। বাংলার মানুষ, দেশের মুখ রক্ষা কর। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। দশটা কথার জবাবে একটা কথা হলেও বল।

বাংলাদেশ সবার দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান-নাস্তিক-বাংগালী-চাকমা-মারমা সবাই একাত্তুরে খুন হয়েছে পাকিস্তানিদের হাতে। মনে রেখ, তোমার শত্রু তোমাকে চেনে বাংগালী বাংলাদেশী হিসাবে, কিন্তু মুখে বলে, নাস্তিক-আওয়ামী

কয়দিন পরে বলবে, খুন হইসে ভাল হইসে, ওই পোলা সিগারেট খায়। জিন্সের পেন্ট পড়ে।
বাকিরা বলব, ঠিকই তো করসে সিগারেট খায় জিন্তের পেন্ট পরে ওরে খুন তো করবই।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন:

এইডাতো গণজাগরণ তাইনা তারমানে হইল গিয়া গন মানুষের নৈতিকতার জাগরন আমরা সবাই যখন এক হইছি তাইলে আমরা এইখানে শেয়ার বাজার,পদ্মা সেতুর দুর্নীতি,হলমার্ক,তাজরীন ফ্যাশনের অগ্নিকান্ড,বিশ্বজিৎ ও সাগর রুনির হত্যার বিচার চাইতাছি না ক্যালা নাকি এইগুলা জাগরনের মইধ্যে পড়েনা।..............এটা দরকারী কথা বলেছেন।

তবে আমি কিন্তু গতপরশু রাতে ছবির হাটেও গিয়েছিলাম, গঞ্জিকার উৎকট গন্ধ কিন্তু পাইনি!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ফৈরা রাজ বলেছেন: ভাই আপনের নাকে ঠান্ডা-সর্দি লাগছে

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

আদনান সৈয়দ বলেছেন: খুব আরাম করে পড়লাম। ভালো লেখা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ফৈরা রাজ বলেছেন: লোভ দিয়েননা

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

এম.ডি জামান বলেছেন: ভালো লিখেছেন।
এই আন্দোলনের পরিণতি নিয়ে সংকিত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

ফৈরা রাজ বলেছেন: ভাই এই দুনিয়ায় পরিণতির চিন্তা কইরা কেউ আন্দোলন করছে?গান্ধী কি জানত তার অহিংসা আন্দোলনের পরিণতি কি হইব?নেলসন ম্যান্ডেলা,চে,মাও সেতুং কি জানত পরিণতি কি হইব কনতো?

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

htusar বলেছেন: সবাই যখন এক হইছি তাইলে আমরা এইখানে শেয়ার বাজার,পদ্মা সেতুর দুর্নীতি,হলমার্ক,তাজরীন ফ্যাশনের অগ্নিকান্ড,বিশ্বজিৎ ও সাগর রুনির হত্যার বিচার চাইতাছি না ক্যালা নাকি এইগুলা জাগরনের মইধ্যে পড়েনা।আমরা সবকিছু অনেক দ্রুত ভুইলা যাইগা

খুবই অবমাননাকর কথা । এম্নিতেই বাংগালি খালি ঘুমায়; এখন যখন জাগসে; এইটারও সমালোচনা করতেসেন। আপনি চান; আপনি এই বিচারগুলার দাবিতে রাস্তায় নামেন। সেইটা তো করবেন না, খালি ভেঙ্গাইতে পারেন। আর গাঞ্জা আসলো কই থেইকা সেইটা কি জানাবেন? আমিও তো ওখানে থাকি, কখনো ভাগ পাই নাই। নাকি নিজেই সঙ্গে করে নিয়ে গেসিলেন??? মাইনাস।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ফৈরা রাজ বলেছেন: ভাই আমি যদি আপনের মন পসন্দ কইরা লিখতে পারতাম তাইলে পরথম আলো পত্রিকায় কলাম লিখতাম এইখানে না।এইখানের একটা কথাও যদি কেউ কইতে পারে যে মিথ্যা লিখছি তাইলে আমি আর লিখুম না।আমি আমার চোখ দিয়া যা দেখছি তাই লিখছি।হাছা কথারে সমালোচনা মনে করলেন?

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

শরতের আকাশ বলেছেন: কিছু মনে কইরেন না আপনি মন থেকে রাজাকারের ফাসি চাইতে শাহাবাগে যান নাই । আপনার লেখাতেই বুঝা যায় । আপনি গেছিলেন পর্যবেক্ষন করতে । বাংলাদেশের প্রথম আর জঘন্য আপরাধটাই রাজাকাররা করছে । তাদেরই সঠিক বিচার না পাইলে শেয়ার বাজার,পদ্মা সেতুর দুর্নীতি,হলমার্ক,তাজরীন ফ্যাশনের অগ্নিকান্ড,বিশ্বজিৎ ও সাগর রুনির হত্যার সুষ্ঠ বিচার আপনি পাবেন কিভাবে ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

ফৈরা রাজ বলেছেন: ছুডুকালে শিখছিলাম ইচ্ছা থাকলে উপায় হয়।এই কথা কি মিথ্যা?রাজাকারগো বিচার কার ইচ্ছার উপর নির্ভর করতেছে কনতো?শেয়ার বাজার,পদ্মা সেতুর দুর্নীতি,হলমার্ক,তাজরীন ফ্যাশনের অগ্নিকান্ড,বিশ্বজিৎ ও সাগর রুনির হত্যার বিচার কি চল্লিশ বছর পর পামু?আপনে শরতের আকাশ হইলে আমি গ্রীষ্মের ঠাডা পরইন্যা দুপুর আপনের আগে শাহবাগ গেছি রাজাকারের ফাঁসি চাইতে।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

আবেদ হুসাইন বলেছেন: খুবই অবমাননাকর কথা । এম্নিতেই বাংগালি খালি ঘুমায়; এখন যখন জাগসে; এইটারও সমালোচনা করতেসেন। আপনি চান; আপনি এই বিচারগুলার দাবিতে রাস্তায় নামেন। সেইটা তো করবেন না, খালি ভেঙ্গাইতে পারেন। আর গাঞ্জা আসলো কই থেইকা সেইটা কি জানাবেন? আমিও তো ওখানে থাকি, কখনো ভাগ পাই নাই। নাকি নিজেই সঙ্গে করে নিয়ে গেসিলেন??? মাইনাস।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বাঙলি বলেছেন: খুবই অবমাননাকর কথা । এম্নিতেই বাংগালি খালি ঘুমায়; এখন যখন জাগসে; এইটারও সমালোচনা করতেসেন। আপনি চান; আপনি এই বিচারগুলার দাবিতে রাস্তায় নামেন। সেইটা তো করবেন না, খালি ভেঙ্গাইতে পারেন। আর গাঞ্জা আসলো কই থেইকা সেইটা কি জানাবেন? আমিও তো ওখানে থাকি, কখনো ভাগ পাই নাই। নাকি নিজেই সঙ্গে করে নিয়ে গেসিলেন??? মাইনাস।


মিডা মিডা কথা কইয়া ক্যারপা লাগাইবার চান? এইডা ভালা না, মাইনাস, মাইনাস
তয় যাউগ্গা আপনে হালায় লিখছেন বালা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ফৈরা রাজ বলেছেন: ধন্যবাদ

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

নষ্টছেলে তানিম বলেছেন: ভাই করছেন কি হায় হায় । আপ্নে দেখি কয়েক জায়গায় আন্দোলনের খারাপ দিকের সমালোচনা করছেন !!! আপ্নে হাচ্ছইও মানুষ না রাজাকার কন দেহি ভাই ! আপ্নের সাহস ও কম না আপ্নে অন্য ইস্যু নিয়ে কতা কইছেন । আপ্নে আইবার সত্যি কারের রাজাকার । আপ্নে ভাই বাইচ্চা লন কোনটা হইবেন রাজাকার না আন্দোলনকারী ? এখন বাংলাদেশে সাধারন মানুষ কেউ নাই ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

ফৈরা রাজ বলেছেন: দেশ এখন দুইভাগ একদল রাজাকার আর একদল আন্দোলনকারী।হে হে

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

সঞ্জীব কুমার সাহা বলেছেন: হতে পারে আপনি কিছু কথা সত্য বলছেন কিন্তু তা অত্যান্ত বিকৃত ভাবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ফৈরা রাজ বলেছেন: যদি বিকৃতভাবে উপস্হাপন করে থাকি সে জন্য আমি দুঃখিত

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

সুমন জেবা বলেছেন: আমরা সবকিছু অনেক দ্রুত ভুইলা যাইগা।দেখা যাইবো যে সামনে ভয়ানক কিছু ঘটবো তারপর আমরা রাজাকারের ফাঁসি চাওয়াও ভুইল্যা যামু।
++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

ফৈরা রাজ বলেছেন: ধন্যবাদ

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

সিউল রায়হান বলেছেন: টাইটেল পড়েই বুঝতে পারসিলাম এইটা ছাগু পোস্ট।

৪২ বছর পরে যখন রাজাকারদের বিচারে আন্দোলন চলে তখন তুমি গেসো মজা দেখতে? রাজাকারদের বিচারের দাবীতে কোনদিন কোথাও দাঁড়াইসো? এই দাবী তোলার আগে তুই বলঃ কোনদিন কোথায় দাঁড়ায় আওয়াজ দিসোস তুই সাগর-রুনি হত্যার বিচার চাইস?


নিজের কিছু করার ক্ষমতা নাই, আছে খালি বিতর্ক তৈরী করার ক্ষমতা?

>> ওই তুই ৫টা রাজাকারের নাম বল যাদের তুই ফাঁসি চাইস। ছাগু'র বাচ্চা না হলে পিছলাবি না।

>> তুই বল তুই গোলাম আযম, কাদের মোল্লা এদের ফাঁসি চাইস কিনা? হ্যা/না দিয়ে উত্তর দে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

ফৈরা রাজ বলেছেন: তুই তোকারি করেন কেন?আপনার শিক্ষা,সংস্কার,সমাজ,জাতিয়তা আপনাকে নিশ্চয়ই এরকম শিক্ষা দেয়নি।গঠনমূলক আচরন না করতে পারলে আংগুলগুলারে বিশ্রাম দেন।নতুন প্রজন্ম আপনার কাছ থেকে কি শিখবে?টাইটেল পড়েই বুঝতে যখন পারছিলেন এইটা কি ধরনের পোষ্ট তাহলে পুরোটা পরার কি দরকার ছিলো।আমি মজা দেখতে গেছি নাকি আন্দোলন করতে গেছিলাম এইটা সম্পুর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কাউকে কৈফিয়ত দেয়ার প্রয়োজন নাই।৭১ এ অনেকেই যুদ্ধে যায়নাই কিন্তু নৈতিক সমর্থন দিয়েছে তারা কি রাজাকার নাকি ছাগু?আপনার প্রশ্নের উত্তর আমার পোষ্টেই দেয়া আছে।আর ৫টা না ১০টা রাজাকারের নাম বলতে পারব কিন্তু তখন আমাকে কোন প্রাণীর নামে সম্বোধন করবেন। ক্রিয়া যেমন থাকবে প্রতিক্রিয়াও তেমন থাকবে, সত্যিকারের আন্দোলন আমার আপনার মত তুচ্ছ ব্লগারের সমালোচনা, প্রতিক্রিয়ায় স্তিমিত যাবেনা বরং দৃঢ়তা পাবে।আপনার কাছে আমার একটা প্রশ্ন, শাহবাগের মাটিতে একঘন্টার জন্যেও কি আপনার পদধুলি পরেছে কারন অনেক ব্লগার আছেন যারা ইউরোপ আমেরিকাতে বসে ফেনা তোলা স্কটিশ বিয়ারের গ্লাসে চুমুক দিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয় ছাগুদের কল্যাণে দেশটা রসাতলে যাচ্ছে।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

আমিতপু বলেছেন: মহানবী (সাঃ) বলেছেন,



মুনাফিকের চিহ্ন ৩ টি।

১. যখন কথা বলে, মিথ্যা বলে
২. যখন তার কাছে আমানত রাখা হয়, তার খিয়ানত করে
৩. যখন ওয়াদা করে, তার খিলাপ করে।



মহানবী (সঃ) আরও বলেছেন

গীবত করা তোমার মৃত ভাই এর মাংশ ভক্ষনের সমান।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

রঁমাকান্তকামারঁ বলেছেন: দূঃখের ব্যপার হলো আমাদের দেশে বুঝেশুনে স্রোতের বিপরিতে চলার চেয়ে কোন কিছু না বুঝেই শ্রেফ আবেগের বশে স্রোতে গা ভাসিয়ে দেয়া মানুষের সংখ্যা অনেক অনেক বেশি।

আন্দোলনের প্রথম দিকে অনেক সম্ভাবনা ছিল। কিন্তু এখন এটা শুধুই তাৎপর্যহীন গনজমায়েত। আর এতবড় তাৎপর্যহীন গনজমায়েত শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব!

লেখা অসম্ভব ভালো হয়েছে....+++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

ফৈরা রাজ বলেছেন: ধন্যবাদ

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

রাহিক বলেছেন: সুন্দর বর্ণনা দিয়েছেন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

ফৈরা রাজ বলেছেন: ধন্যবাদ

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

দেশান্তর বলেছেন: আন্দোলনের প্রথম দিকে অনেক সম্ভাবনা ছিল। কিন্তু এখন এটা শুধুই তাৎপর্যহীন গনজমায়েত। আর এতবড় তাৎপর্যহীন গনজমায়েত শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব

একমত!!

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

শার্লক বলেছেন: তোমরা সত্যকে দাবায় রাখতে পারবা না।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

এস আর সজল বলেছেন: সত্যের মধ্যে মিথ্যা ঢুকিয়ে দেওয়া অন্যায়। এখন পর্যন্ত শাহাবাগ ১২ দিন গেলাম, রাতে থাকাও হল কিন্তু কখনো গাঁজা গন্ধ তো পেলাম না। /:) /:) /:) /:) /:) /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.