নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণিমা

নন্দনের ফানুস উড়িয়ে জীবনকে ধরব...

অণিমা › বিস্তারিত পোস্টঃ

খসরু দা, তোমার প্রশ্নে আমি ভীষণ বিরক্ত-

২৬ শে জুন, ২০১৪ রাত ১১:০১

বাদামের খোসা খুঁটে খুঁটে

খসরু দা বলেন, তোর লেখায়

ভীষণ স্ববিরোধিতা রে।

তুই জীবনবাদী জীবনানন্দ

অথচ মৃত্যু নিয়ে শব্দের এত কোলাজ গড়িস কেন?



দাদা তোমাকে কী করে বোঝাই-

স্ববিরোধিতা আমার প্রাচীন রক্তে

জেগে আছে কতকাল।

আমার কৃতঘœ হাত আমারি

বিরুদ্ধে নেচেছে যুগে যুগে।

ঘরের পুরনো আয়না নিত্য দিনের

চেনা মুখগুলো কীভাবে শুষে নেয় নির্বিচারেÑ

তুমি কি দেখনি?

তুমি কি দেখনি?

স্বজাতির বিরুদ্ধে স্বজাতির স্ববিরোধিতা।



তুমি কি ৭১ ভুলে গেছ ?



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ রাত ১১:০৫

অণিমা বলেছেন: পড়ে মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.