নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোরা দেখিব আকাশ-আকাশ ম-স্ত বড়

মোরা দেখিব আকাশ-আকাশ ম-স্ত বড়

নীল.অপরাজিতা

যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে--- অপরাজিতার মতো নীল হয়ে- আরো নীল- আরো নীল হয়ে--- আমি যে দেখিতে চাই---

নীল.অপরাজিতা › বিস্তারিত পোস্টঃ

দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক...

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

কম্পিউটারের হার্ডডিস্ক টা কে ভীষণ হিংসা হয়,কি সহজেই এক নিমিষেই সব অতীত মুছে ফেলতে পারে,আবর্জনার স্তূপ জমে গেছে,বেশ তো,ফরম্যাট হোক,নতুন করে শুরু হোক তবে!
অতীতের গ্লানিই বল অথবা অসহায়ত্ব,মুছে যাক সব,নতুন স্লেটের আঁকিবুঁকি আবার শুরু হোক।
মানুষের কেন হয় না এমন? আমার কেন হয় না? চেপে বসা তরল কষ্টগুলো আর ঝরাতে চাই না,বুকের উপরকার জগদ্দল পাথর টা ও আর সহ্য হয় না। নির্ঘুম রাতের শূণ্য হাহাকারে কুঁকড়ানো শুকনো পাতার মত নির্জীব আমি।
মাথার কুটকুটে চিন্তা,অসহ্য শ্লোক,আর কত?
আর কত টা রক্তক্ষরণ পরে মুক্তি মিলবে আমার?
আর কত টা নির্লিপ্ততার পর মোহমুক্তি হবে আমার?
আর কত টা দূরে সরলে মরীচিকা সুখের আশা ঘুচবে আমার?

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

মানবী বলেছেন: মুক্তি মেলা সহজ নয়, কুড়ে কুড়ে খায় যদি নিজে থেকে ঝেড়ে না ফেলা সম্ভব হয়।

সেদিন একটি চমৎকার কথা শুনেছি, আপনার কাজে আসবে কিনা জানা নেই।
"কোন ক্ষত উপশমের সবচেয়ে ভালো উপায়, ক্ষতটি স্পর্শ না করা"- স্মৃতি নিয়ে নাড়াচাড়া না করে অন্য কোন গঠনমূলক কাজে ব্যস্ত হয়ে পড়া ভালো। আর কিছু নাহলে হত দরিদ্রদের সেবায় মেতে উঠতে পারলে আশা করি এমন যন্ত্রণা থেকে মুক্তি সহজ হবে।

অনেক শুভ কামনা রইলো, ভালো থাকুন।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬

নীল.অপরাজিতা বলেছেন: অনেক ধন্যবাদ :) মন্তব্যে কৃতজ্ঞতা :)

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: কস্টেরা অনেক কস্ট দেয়ার পরেও নিজেরা হাফ ছেড়া বাচেনা। আপনার প্রতি শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.