নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে চারটি পদযাত্রা হয়েছিল। গতকাল এই পদযাত্রার ৫ম পর্ব ছিল। গতকাল এই পদযাত্রার কয়েকটা দাবী ছিল। তাদের ভেতরে কয়েকটা ছিল নারীবিদ্বেষী প্রচারণা বন্ধ, সাক্ষ্য আইন ১৪৬(৩) পুনঃসংস্কার, মাদ্রাসার শিশুদের নিরাপত্তা নিশ্চিত, যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা। এখন এই দাবীগুলো শুনেই গুপ্ত দলের একজনের মাথায় মাল উঠে গেল। সে ভেবেই নিল যে এই সব হচ্ছে তাদের নেতার বিরুদ্ধে। সে ফেসবুক লাইভে এসে এই পদযাত্রায় অংশ নেওয়া মানুষদের বিরুদ্ধে বিশেষ করে নারীদের বিরুদ্ধে যাচ্ছে-তাই গালীগালাজ শুরু। অথচ সেখানে তার নেতার বিরুদ্ধে কিছুই বলায় হয় নি। তার নেতা যদি নারীবিদ্বেষী প্রচারণা না করে থাকে, না বক্তব্য দিয়ে থাকে তবে তো তার চিন্তার কোন কারণ নেই। তার নেতা, তাদের দলের লোকজন যদি মাদ্রাসার শিশুদের বলৎকার না করে থাকে তবে এই যাত্রা তার নেতার বিরুদ্ধে হওয়ার কথা না। যদি তার নেতা বা নেতাকর্মী যদি যৌন নিপীড়ক না হয়ে থাকে কিংবা সমর্থক না হয়ে থাকে তাহলে তার মাথায় তো মাল ওঠার দরকার নেই। তাহলে সে কী মনে করে ধরে নিল যে এই যাত্রা তার নেতার বিরুদ্ধেই হচ্ছে!

এই যেমন ধরেন আপনি যদি এখন রাজাকার শুয়োরের বাচ্চা বলে গালী দেন এই ব্লগেরই কয়েকজন শরীর জ্বলে উঠবে। অথচ তারা কোনদিনই স্বীকার করবে না যে তারা রাজাকার কিংবা রাজাকারের সমর্থক। ভীড়ের ভেতরে আপনি চোর বলে গালি দিবেন দেখবেন যে আসলেই চোর তার মেজাজ গরম হয়ে উঠবে। যদি কাউকে ঘুষখোর বলে গালি দেন কেবল যারা ঘুষ খোর বা যাদের বাপ ঘুষ খায় তারাই রেগে উঠবে।



ঘটনার বিস্তারিত আরো জানতে পারবেন এই ফেসবুক পোস্ট থেকে।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৩২

ফক্সসেট বলেছেন: খারাপ ভাষায় না বলে ভালো ভাষায় বলি,ভাইরে ভাই এই রাজাকারদের সঙ্গে নিয়ে অনেকে একটা সময় সংসদ গঠন করেছিলেন।
এমন কি এই রাজাকাররা মন্ত্রিও ছিলেন।
আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম ।

নাহিদ,
সারজিস,
ওসমান হাদি,
এন সি পির এবং জামায়েত ইসলামের ইয়াং জেনারেশন যারা আছে তারা কি রাজাকার ?

একটা কথা বলি আপনাকে বি এন পি যদি হারে তাহলে মনে করবেন একমাত্র এই রাজাকার রাজাকার বুলির জন্যই হারবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪১

অপু তানভীর বলেছেন: আপনাকে পাল্টা একটা প্রশ্ন করি, গোয়াজম কে রাজাকার মানেন তো?
জামায়েত ইসলামের ইয়াং জেনারেশন যারা গোয়াজমকে রাজাকার মানে তারা রাজাকার সমর্থক নয়। যারা মানে না তারা সমর্থক, রাজাকারের উত্তরসূরি।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনার এলাকায় কি বেহেশতের টিকেট ওয়ালা দল আছে ? না থাকলে কিভাবে বেহেশতে যাবেন ? :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৩

অপু তানভীর বলেছেন: বড় চিন্তায় আছি এটা নিয়ে! কিভাবে যে বেহেশতে যাই!

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:
লিংকে ঠুকে পড়লাম, গালাগালি করা বটের সাথে এনপিপির এক নেতার নির্বাচনে প্রচারনার ছবি আছে। যিনি নিজেও পুর্বে নারীদের উদ্দেশ্য করে মিডিয়া সরাসরি গালাগালি করেছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৭

অপু তানভীর বলেছেন: কার লেখায় যেন একবার পড়েছিলাম, আওয়ামীলীগ বা বিএনপি আলাদা ভাবে নারী-বিদ্বেষী দল না। কিন্তু এই দলের প্রতিটা সদস্য আলাদা ভাবে নারী বিদ্বেষী।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৬

ফক্সসেট বলেছেন: আপনার বাবায় চোর ডাকাত সন্ত্রাস চাদাবাজ হতে পারে তাই বলে আপনি দায়ী নন বা এর জন্য আপনাকে দোষারপ চলে না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: অবশ্যই আমি দায়ী নই। কিন্তু আমি যদি তাকে দোষকে অস্বীকার করি তবে আমাকে দোষারোপ তো মানুষ করবেই। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। গোয়াজমকে রাজাকার মানেন তো?

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০০

ডঃ এম এ আলী বলেছেন:



আপনি বেশ সুন্দর করে একটি সামাজিক আন্দোলনের ঘোষিত দাবিসমূহ এবং তার বিপরীতে এক ব্যক্তির
অতিরিক্ত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সমাজের এক গভীর মনস্তাত্ত্বিক বাস্তবতা তুলে ধরেছেন। নারীবিদ্বেষ, যৌন
নিপীড়ন বা শিশু নির্যাতনের মতো অপরাধবিরোধী দাবিগুলো যেখানে সর্বজনস্বীকৃত হওয়া উচিত, সেখানে
কোনো নির্দিষ্ট নেতা বা গোষ্ঠীর পক্ষ থেকে তা নিজের বিরুদ্ধে আক্রমণ হিসেবে ব্যাখ্যা করা এটি আত্মপক্ষ
সমর্থনের এক ধরনের অনিচ্ছাকৃত স্বীকারোক্তির ইঙ্গিত দেয়। াআপনি এখানে ব্যক্তির রাগ, অস্বীকার ও
প্রতিরোধের মনোভাবকে উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, যা অনেকের কাছেই বিষয়টিকে সহজ ও
যুক্তিগ্রাহ্য করে তোলে।

বিশেষ করে শেষ অংশে ব্যবহৃত উপমাগুলো লেখার মূল বক্তব্যকে আরও স্পষ্ট করেছে।অভিযোগ সাধারণ হলে
কেবল অপরাধসংশ্লিষ্ট ব্যক্তিরাই অস্বস্তিতে পড়ে। ফলে লেখাটি কেবল একটি ঘটনার বর্ণনা নয়, বরং সামাজিক
দায়বদ্ধতা, নৈতিক অবস্থান এবং প্রতিক্রিয়ার মনস্তত্ত্ব নিয়ে সচেতন যে কোন পাঠককেই ভাবতে বাধ্য করে।
ভাষা সরল হলেও বক্তব্য তীক্ষ্ণ, যা যে কোন সচেতন পাঠকের মনে প্রশ্ন তোলে,প্রতিবাদ আসলে কিসের বিরুদ্ধে,
আর ক্ষোভই বা কেন এত ব্যক্তিগত হয়ে ওঠে?

সমাজ সচেতনতামুলক লেখাটির জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে।
...............................................................................................................
ন্যায়বিচার বা বৈষম্য থাকবেনা এই শ্লোগানে যারা জুলাই আন্দোলন করল,
তারা এই ১৫ মাসে ২০/২২ কোটি টাকা কি করে অর্জন করে ?
কেউ কি এত অল্পদিনে পরামর্শক হিসাবে কোটি কোটি টাকা কামাতে পারে ?
আমি প্রফেশন লাইফে , ৩৬ বৎসর থেকেও কোটি টাকা কামাতে পারি নাই !!!
তাহলে আমরা কি বোকার স্বর্গে বাস করছি ???

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাদের সুসময় এখন তাও তারা পরিচয় দিতে লজ্জা পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.