নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপুসোনামনির ব্লগ...

আমি সহজ সরল মানুষ তাই সরলতাকে ভালোবাসি।

অপুসোনামনি

আমি সহজ সরল মানুষ তাই সরলতাকে ভালোবাসি।

অপুসোনামনি › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন মহানবী (সাঃ)-এর ১২টি প্রিয় খাবার

১৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:২৬

প্রায় দেড় হাজার বছর আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পছন্দের ১২টি খাবার ও তাঁর গুণাবলী এখানে উল্লেখ করা হলো। এসব খাবার নবীজী (সাঃ) আহার করতেন এবং দেড় হাজার বছর পর আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে নবীজী (সাঃ) এর বিভিন্ন খাবারের গুণাগুণ ও উপাদান অত্যন্ত যথাযথ ও নির্ভুল, নিরঙ্কুশভাবে উল্লেখ করা হয়েছে। নবীজী (সাঃ) এর খাবারের মধ্যে রয়েছে বার্লি

, খেজুর, ডুমুর, আঙ্গুর, মধু, তরমুজ, দুধ, মাশরুম, অলিভ অয়েল, ডালিম-বেদানা, ভিনেগার ও পানি। খাবারের গুণাবলী এখানে উল্লেখ করা হলো:



এক: বার্লি (জাউ): এটা জ্বরের জন্য এবং পেটের পীড়ায় উপকারী।



দুই: খেজুর: খেজুরের গুণাগুণ ও খাদ্যশক্তি অপরিসীম। খেজুরের খাদ্যশক্তি ও খনিজ লবণের উপাদান শরীর সতেজ রাখে। নবীজী (সাঃ) বলতেন, যে বাড়ীতে খেজুর নেই সে বাড়ীতে কোন খাবার নেই। এমনকি সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন আল্লাহর নবী।



তিন: ফিগস বা ডুমুর: ডুমুর অত্যন্ত পুষ্টিকর ও ভেষজগুণ সম্পন্ন যাদের পাইলস ও কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য অত্যন্ত উপযোগী খাবার।



চার: আঙ্গুর: নবীজী (সাঃ) আঙ্গুর খেতে অত্যন্ত ভাল বাসতেন। আঙ্গুরের পুষ্টিগুণ ও খাদ্যগুণ অপরিসীম। এই খাবারের উচ্চ খাদ্য শক্তির কারণে এটা থেকে আমরা তাত্ক্ষণিক এনার্জি পাই এবং এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আঙ্গুর কিডনির জন্য উপকারী এবং বাওয়েল মুভমেন্টে সহায়ক। যাদের আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম আছে তারা খেতে পারেন।



পাঁচ: মধু- মধুর নানা পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে। মধুকে বলা হয় খাবার, পানীয় ও ওষুধের সেরা। হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে মধু পান ডায়রিয়ার জন্য ভালো। খাবারে অরুচি, পাকস্থলীর সমস্যা, হেয়ার কন্ডিশনার ও মাউথ ওয়াশ হিসেবে উপকারী।



ছয়: তরমুজ- সব ধরনের তরমুজ স্বাস্থ্যের জন্য উপকারী। নবীজী (সাঃ) তরমুজ আহারকে গুরুত্ব দিতেন। যেসব গর্ভবতী মায়েরা তরমুজ আহার করেন তাদের সন্তান প্রসব সহজ হয়। তরমুজের পুষ্টি, খাদ্য ও ভেষজগুণ এখন সর্বজনবিদিত ও বৈজ্ঞানিক সত্য।



সাত: দুধ- দুধের খাদ্যগুণ, পুষ্টিগুণ ও ভেষজগুণ বর্ণনাতীত। দেড় হাজার বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে তখন নবীজী (সাঃ) দুধ সম্পর্কে বলেন, দুধ হার্টের জন্য ভালো। দুধ পানে মেরুদন্ড সবল হয়, মস্তিষ্ক সুগঠিত হয় এবং দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি প্রখর হয়। আজকের বিজ্ঞানীরাও দুধকে আদর্শ খাবার হিসেবে দেখেন এবং এর ক্যালসিয়াম ও ভিটামিন ডি অস্থিগঠনে সহায়ক।



আট: মাশরুম- আজ বিশ্বজুড়ে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং মাশরুম নিয়ে চলছে নানা গবেষণা। অথচ দেড় হাজার বছর আগে নবীজী (সাঃ) মাশরুম চোখের জন্য ভালো এবং এটা বার্থ কন্ট্রোলে সহায়ক এবং মাশরুমের ভেষজগুণের কারণে এটা নার্ভ শক্ত করে এবং শরীর প্যারালাইসিস বা অকেজো হওয়ার প্রক্রিয়া রোধ করে।



নয়: অলিভ অয়েল: অলিভ অয়েলের খাদ্য ও পুষ্টিগুণ বহুমুখী। তবে আজ মানুষের ত্বকের সৌন্দর্য রক্ষা ও বয়স ধরে রাখার জন্য যারা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছেন তাদের দেড় হাজার বছর আগে নবীজী (সাঃ) অলিভ অয়েল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। গবেষণায় দেখা গেছে অলিভ অয়েল ত্বক ও চুলের জন্য ভালো এবং বয়স ধরে রাখার ক্ষেত্রে সহায়ক বা বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া বিলম্বিত করে। এছাড়া অলিভ অয়েল পাকস্থলীর প্রদাহ নিরাময়ে সহায়ক।



দশ: ডালিম-বেদানা: বেদানার পুষ্টিগুণ ও খাদ্যগুণের পাশাপাশি এটার ধর্মীয় একটি দিক আছে এবং নবীজী(সাঃ) বলতেন, এটা আহারকারীদের শয়তান ও মন্দ চিন্তা থেকে বিরত রাখে।



এগার: ভিনেগার- ভিনেগারের ভেষজ গুণ ও খাদ্যগুণ অপরিসীম। নবীজী (সাঃ) অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ভিনেগার খাওয়ার পরামর্শ দিয়েছেন। অথচ আজকের এই মডার্ন ও বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্যের যুগে বিশ্বের বড় বড় নামি-দামি রেস্টুরেন্ট বিশেষ করে এলিট ইটালিয়ান রেস্টুরেন্টে অভিল অয়েল ও ভিনেগার এক সঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয়।



বার: খাবার পানি: পানির অপর নাম জীবন। পানির ভেষজগুণ অপরিসীম। দেড় হাজার বছর আগে নবীজী (সাঃ) পানিকে পৃথিবীর সেরা ড্রিংক বা পানীয় হিসাবে উল্লেখ করেছেন। সৌন্দর্য চর্চা থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষায় চিকিত্সা বিজ্ঞানীরা আজ প্রচুর পানি পান করতে বলেন।

- সূত্র: হ্যালো-টুডে ডটকম

মন্তব্য ৩৮ টি রেটিং +২৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ।

২| ১৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩১

অপুসোনামনি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকেও

৩| ১৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩২

অদৃশ্য বালক বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩৩

মরূেবল বলেছেন: ধন্যবাদ

৫| ১৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৪

মোঃআমজাদুর রহমান রুবেল বলেছেন: আমাদের প্রিয় নবী যা করেছেন সবই আমাদের উপকারের জন্যে মানবতার কল্যানে। সুন্দর লেখার জন্যে ধন্যবাদ এর বিনি ময়ে আপনাকে আল্লাহ উত্তম যাযা দান করূর। আমিন
[email protected]

৬| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০০

অপুসোনামনি বলেছেন: আপনাদের সবাইকেই আমার পক্ষ থেকে ঈদের শুভেছ্ছা

৭| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০১

চেয়ারম্যান০০৭ বলেছেন: ২য় ভালোলাগা

৮| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০৪

আঁতেল বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ।

৯| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০৭

নয়ামুখ বলেছেন: ভালো লাগলো । ধন্যবাদ

১০| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০৯

কানাবাছুর বলেছেন: ভালো পোষ্ট!

১১| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৫

আহমাদ জাদীদ বলেছেন: GOOD POST......plus.... :)

১২| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৮

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: very nice.....zajhakallah

১৩| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৩০

বিষন্ন পথিক বলেছেন: ঐ আমলে ভিনেগার অলিভ অয়েল ছিলো?

১৪| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৫

ভার্চুয়াল সাজ্জাদ বলেছেন: সুবহানাল্লাহ! জানানোর জন্য অনেক ধন্যবাদ!

১৫| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৫

অবচেতনমন বলেছেন: zajhakallah

১৬| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪০

জহুরুল কাইয়ুম বলেছেন: অনেক ধন্যবাদ। মুল্যবান তথ্য দেয়ার জন্য।

১৭| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪১

র্বষারানী বলেছেন: Khub valo laglo jene..

১৮| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৫

আমরা বাংলাদেশি বলেছেন: ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আমিন।

বিষন্ন পথিক বলেছেন: ঐ আমলে ভিনেগার অলিভ অয়েল ছিলো?

হাসাইলেন। এগুলো কি নতুন জিনিস নাকি। :)

একটা জিনিস বুঝলাম না আপনার পোস্টটা এখন পর্যন্ত ৮ জনের ভালো লাগলো কিন্তু নির্বাচিত পোস্টের মধ্যে পাইলাম না কেন? :#> :#> X((

১৯| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫০

মোঃ শরিফুল বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য

২০| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫০

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: উনি এখন জন্মালে হয়তো কোল্ড ড্রিংস, কফি এসব পছন্দ করতেন। হয়তো প্রতি শুক্রবার বিকালে কেএফসি-পিজা হাটে যেতেন।

২১| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১:১৮

সিড বলেছেন: সুবহানাল্লাহ!
অনেক ধন্যবাদ। মুল্যবান তথ্য দেয়ার জন্য।
@নক্‌শী কাঁথার মাঠ আপনি কি বোঝাতে চাচেছন?
আপনার মনতব্য ঠিক হয় নাই। মহানবী (সা) নিয়ে আপনি মশকরা করছেন বলে আমি মনে করি। X((

২২| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩৩

ইকরাম বাপ্পী বলেছেন: |-) |-) |-) |-) এর খুব কমই খাওয়া হয়

২৩| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩১

গজ-কচ্ছপ বলেছেন: ভালো তথ্য।

২৪| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩৯

চেরু বলেছেন: অনেক ধন্যবাদ। মুল্যবান তথ্য দেয়ার জন্য।

২৫| ১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৭

ভয়ংকর বোকা বলেছেন: +

২৬| ১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৭

চেনা মুখ বলেছেন: সুবহানাল্লাহ!

২৭| ১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৪১

অবাক-পৃথিবী বলেছেন: সুন্দর পোষ্ট


প্রিয়তে

২৮| ১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৬

জিনিয়ো বলেছেন: ডুমুর নিয়ে একটা সুরা আছে নাম মনে পরছে না
ভাল লাগল

২৯| ১৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪১

সাবু ছেেল বলেছেন: আলহামদুলিল্লাহ্‌,আল্লাহু আকবার।

৩০| ২০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৪

জামিল হাসান বলেছেন: @নক্‌শী কাঁথার মাঠ এইসব ফালতু ব্লগার ভাত না পাইলে এই রকম উল্টা পাল্টা কমেন্ট করে এদেরকে গদাম সহকারে সামু থেকে বের করে দেয়া দরকার

৩১| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ৩:২৯

আ.হ.ম. সবুজ বলেছেন: মন্তব্য করতে করতে তো পেইজ অনেক লম্বা হয়ে গেছে । কিন্তু লেখকের তো কোন খবর নাই । ভাইজান কি এখনো ঘুমাচ্ছেন ?
যাই হোক মন ভইরা ঘুমান ।
তবে খুব মূল্যবান একটা পোষ্ট দিয়েছেন । প্রিয়তে না নিয়ে আর পারলাম না ।
ধন্যবান আপনাকে ।
লক্ষ-কোটি সালাম আমার বিশ্ব নবী মুহাম্মদ (সাঃ) কে ।
ঈদ মোবারক ।

৩২| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ৩:২৯

আ.হ.ম. সবুজ বলেছেন: মন্তব্য করতে করতে তো পেইজ অনেক লম্বা হয়ে গেছে । কিন্তু লেখকের তো কোন খবর নাই । ভাইজান কি এখনো ঘুমাচ্ছেন ?
যাই হোক মন ভইরা ঘুমান ।
তবে খুব মূল্যবান একটা পোষ্ট দিয়েছেন । প্রিয়তে না নিয়ে আর পারলাম না ।
ধন্যবান আপনাকে ।
লক্ষ-কোটি সালাম আমার বিশ্ব নবী মুহাম্মদ (সাঃ) কে ।
ঈদ মোবারক ।

৩৩| ২৪ শে আগস্ট, ২০১২ ভোর ৪:০৯

ইন্সিত বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ।

৩৪| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ২:৩১

টিনটিন` বলেছেন: কালজিরাও খুব ভালো একটা খাবার এবং হযরত মুহাম্মদ (সাঃ) কালজিরা খাবার উপরও বেশ জোর দিয়েছেন।

৩৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৫

দুষ্ট বাপ্পি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর লেখা ।

৩৬| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪০

মামদোভুত বলেছেন: উনি বঙ্গদেশে জন্মালে আম-কাঁঠালো ভালবাসতেন।

৩৭| ০২ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

বুতুন বলেছেন: আরবে তখন তরমুজ হতো ?

৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪১

একজন সৎ মানুষের খোঁজে...... বলেছেন: আরবে তখন তরমুজ হতো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.