নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জল করো, সুন্দর করো হে...

অতি সাধারণ এক উজবুক...

অর্বাচীন উজবুক

খুব সাধারণ একটা মানুষ আমি, ইচ্ছাগুলো পূরণ করতে ভালোবাসি। যেটা পূরণ হয়না, ভেবে নেই এটা তো আমার ইচ্ছাই ছিল না!

অর্বাচীন উজবুক › বিস্তারিত পোস্টঃ

শুধু রায় নয়... রায় কার্যকর দেখতে চাই...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

না, আমরা উল্লাস করছি না। আমরা মিষ্টি বিতরণ করে বেড়াচ্ছি না। আমরা আনন্দে মাতোয়ারা হয়ে বেহুঁশ হয়ে যাই নি। আমরা অল্প একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি। যে দাবি নিয়ে আমরা পাঁচ ফেব্রুয়ারি শাহবাগে এক হয়েছিলাম, সে দাবি আজ পূরণ হল। কিন্তু আমাদের চাওয়াটা পুরোটা বাস্তবায়ন হয়নি এখনো। আমরা এই ফাঁসির রায় কার্যকর দেখে তবেই পুরো স্বস্তির বাতাস গায়ে লাগাব।



এটা দেখে ভালো লাগল যে, আইনে রিভিউর সুযোগ নেই। আসলেই তো তাই। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধান অনুযায়ী আপিল বিভাগ আপিল শুনেছেন , তাই এই রায় রিভিউ হওয়ার কোনো সুযোগ নেই।



অন্য দেশে এ ধরনের অপরাধে আপিলেরও সুযোগ থাকে না। খবরে বলা হচ্ছে, "রায় কার্যকরের সুনির্দিষ্ট কোনো সময় নেই। দণ্ডপ্রাপ্তদের বেলায় যা করণীয় তাই করা হবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব রায় কার্যকরের পদক্ষেপ নেয়া হবে।"



ক্ষমতাসীনদের কাছে আমাদের প্রশ্ন, এই 'যত তাড়াতাড়ি সম্ভব'টা কবে? আপনারা তো অনেককেই ফাঁসির আদেশ দিয়ে রেখেছেন। বিরোধী রাজনৈতিক শক্তিগুলো তো পরোক্ষভাবে জানিয়েই দিয়েছে, তারা ক্ষমতায় গেলে এই সব নরপশুদের ছেড়ে দেবার ব্যবস্থা করবে। কার্যকর কি আগামীবার ক্ষমতায় এসে দিবেন?



আমরা তো জানি যে বিশ্বের কোনো দেশে এ ধরনের অপরাধে মার্জনা পায় না। তো এই ব্যাক্তিকে নাকি আবার রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন করার সুযোগও দেওয়া হবে। বলা হয়েছে, "জেল কর্তৃপক্ষ তাকে (কাদের মোল্লা) রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে বলবেন, এজন্য তাকে সময় দেয়া হবে।"



আরে বাবা, এইসব আবার কি? আবার মার্সি পিটিশন কেন? এইসব করে সময় নষ্ট করার সময় কি আপনার সরকারের আছে? যান দেখুন, চট্টগ্রাম, খুলনায় জামাত শিবিরের জারজেরা কি শুরু করেছে। এভাবে টাইম-ডিলে করে আপনারাই তো ফাঁদে পরবেন। যা করার তাড়াতাড়ি করুন।



আশঙ্কায় আছি, আবার কি তাণ্ডব শুরু করে এই জারজগুলো। ভাইয়েরা, একটু সাবধানে চলাফেরা করেন। না জানি কবে তন্ময়, আরিফ, দ্বীপদের মতো আপনার আমার উপর এরা আক্রমণ করে বসে। দেশমাতার জন্মানো এই নষ্ট সন্তানগুলো আর যেন কোন ক্ষতি করতে না পারে এই কামনা করছি... জয় বাংলা...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.