| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরন্য শাহরিয়ার
আমি নিজের মৃত্যুকে বরণ করে নেয়া অজেয় একিলিস নই । আমি নিজের প্রেমে আত্মহারা নার্কিসাস নই । আমি অসম্ভবকে সম্ভব করা মহাবীর ... হেরাক্লেস নই। আমি পৃথিবীর ভার ধরে থাকা এটলাস নই । দুর্গম পথ পারি দিয়ে আসা ইথাকার রাজা ওডিসিউস নই । আমি সৌন্দর্যের প্রতিরূপ আদোনিস নই! আমি অতি সাধারণ! ভুলে ঘেরা এক মানব! অরণ্য শাহরিয়ার
মানুষের মধ্যে যখন অপরাধ করলে অপরাধবোধ কাজ করে না... বিবেক যখন টাকায় বিকায়.... নৃশংসতা যখন টাকা প্রসব করে.... আর রাজনীতিবিদ যখন হয় আশ্রয়দাতা... তখন বোমাবাজদের আভাব হবে কি করে?
অসহায় জাতি কেবল রাজনীতির চাকায় পিষ্ট হয়।
পেপারগুলো আর পরতে ইচ্ছা হয় না! কি হবে এ খবর জেনে? কি হবে আরেকটা নৃশংসতার গল্প শুনে? কি হবে আরেকটা মৃত্যুর খব্র শুনে? পেপারেও যেন পোড়া গন্ধ আজকাল!
_কারও বাবার পোড়া গন্ধ
_কারও সন্তান পোড়ার
_কারও বা চোখের সামনে ছাই হতে দেখা স্বজনের খুলি!
নিজেদের খুব্লে খাওয়া নিষ্ঠুর রাজনীতি হতে কবে মুক্তি মিলবে জানেন কেবল বিধাতা।
©somewhere in net ltd.