| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে কোন বাটিতে কও দিয়াছিলা এমন চুমক
নীল হয়ে গেছে ঠোঁট, হাত, পা শরীর অবশ
অথচ চাওনা তুমি এই ব্যাধি কখনো সারুক।
আমার জানতে সাধ, ছিল কোন পাতার রশ!
সে পাতা পানের পাতা, মানুষের হিয়ার আকার,
নাকি সে আমের পাতা বড় কচি ঠোঁটের মতন।
অথবা বটের পাতা বড় কচি ঠোঁটের গড়ণ
তুঁতের পাতা কি তয় কি বিশ নেই, নাকি ধুতরার
কতবার গেছি আমি গ্রামের শেষ সিমানায়।
আদার বাদার দিয়া অতি ঘোর গহিন ভিতরে
কত না গাছের পাতা কতবার দিয়াছি জিহ্বায়,
এমনতো পড়েনাই পানি । এই পরানে শিকরে,
তয় কি অচিন বৃক্ষ তুমি সেই ভুবনে আমার
আমারে দিয়াছো ব্যাধি নিরাময় অসম্ভব যার।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
আলম দীপ্র বলেছেন: খুবই সুন্দর কবিতা । আপনাকে স্বাগতম কবি । লিখে চলুন ।