নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অসুস্থ মগজ

আমি অসুস্থ মগজ › বিস্তারিত পোস্টঃ

নষ্ট সভ্যতা

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

পৃথিবীর মাটিতে কেন কর্পূরের গন্ধ?

সময়ের আয়নায় মানুষগুলো ক্ষতবিক্ষত।

চেতনারা বিক্রি হয় আজ বেশ্যার বেশে,

বিপ্লবীরা শুধু হারিয়ে যায় মিছিলের অভাবে!



ধর্মের লেবাসে ঈশ্বর নিখোঁজ।

ঠিকানাবিহীন পাগল, ডাস্টবিনেই মরণ!

সাড়ে তিন হাত মাটির সাথে সাড়ে তিন কোটি-

টাকারা আজ ব্যবসা করে শহীদের সাজে!



ঈশ্বরের সাথে দাবা খেলায় হেরে গিয়ে মানুষ

‘আমি ই খোদা’ বলে চিতকার করে উঠে

শ্মশ্নানঘাটে দেখি জননী আমার

কোলে নিয়ে বসে আছে, জাতির কঙ্কাল!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.