| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতনু আবরার
আমি ফাজিল কিন্তু সেই সঙ্গে ভীষণ সিরিয়াস একটা ছেলে, ঘুমাতে ভালোবাসি, অবসর কাটে মুভি দেখে আর ব্লগিং করে।
.......এসমস্ত কিছুই সত্য হয়ে আছে এতকাল
.......প্রদীপের ধোঁয়ায় আমার জগত্ আচ্ছন্ন হয়.......
বিছানায় শুয়ে আধবোজা চোখে দেখি মাইকেলএন্জেলোর ফ্রেসকো.......
পাঁচিল টপকাবার সাহস দেখাইনি তাই গুমরে মরি অন্ধকারে.......
বিসর্জন শেষে মন্দিরে ফেরা পুরোহিত আমি, ভগ্নমনোরথ,মায়ের বিগ্রহ কোথায় হারালো কেজানে.......
রাত্তিরে লালচে ওয়াইন আর রোলিং স্টোন স্টেরিওতে, আমি আপাত সুখী.......
সুগভীর কালচে পুকুরে ডুব দিয়ে আমি তলিয়ে যাই, ভেসে ওঠে গেরুয়া বসন.....
পৌষের শীতে পালিয়ে বেড়াই তেঁতুলবনে.......
শেষমেষ একগাছা ছিন্ন ঘুঙুরের খোঁজ পাই যার জন্যে হন্যে হয়ে ছিলাম বহুদিন......
......সমস্ত কিছুই সত্য হয়ে আছে এতকাল.....
©somewhere in net ltd.