নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতনু এবং দূরাগত মরচেপড়া আলো....

গল্পেরা সব ঘুমিয়ে ছিল, আমি ওদের জাগাতে এলাম।

অতনু আবরার

আমি ফাজিল কিন্তু সেই সঙ্গে ভীষণ সিরিয়াস একটা ছেলে, ঘুমাতে ভালোবাসি, অবসর কাটে মুভি দেখে আর ব্লগিং করে।

অতনু আবরার › বিস্তারিত পোস্টঃ

স্কিতযোফ্রেনিক এবং মৃতের উপাখ্যান

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

বিকেল পাঁচটার দিকে আমার হঠাৎ উড়তে ইচ্ছে হোল। আম্মু ঘুমুচ্ছে। আমি চুপিচুপি দরজা খুলে ছাদে চলে এলাম। আমাকে আম্মু ছাদে আসতে দেয়না, কেন দেয়না আমি জানিনা। ছাদে হাওয়া বইছিল ভীষণ। আকাশটা অন্ধকার হয়ে গেছে। আমি রেলিং বেয়ে ছাদের কার্নিশে চলে এলাম, আর তখনই ঝুপ করে বৃষ্টিটা নামলো। বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগে কিন্তু আমি উড়তে চাচ্ছিলাম। একটা কাক আমাকে একবার উড়তে বলেছিল। আমি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেইনি। কাকেরা তো কত কিছুই বলে। কিন্তু আজ আমার উড়তে ইচ্ছে হোল হঠাৎ। কাকগুলো পালাল কোথায়?.............................................................................................................................................................................................................



...................................................

................................................................................



কাছাকাছি কোথাও বিকট শব্দে বাজ পড়ল। আমার একা একা লাগছিলো কেন যেন; আমি ছাদ থেকে লাফ দিলাম একটু পরেই। আমি উড়ছিলাম। বৃষ্টির ফোঁটাগুলোও উড়ছিল আমার সাথে। শীত শীত লাগছিলো আমার, অবশ্য উড়তে গেলে একটু শীত শীত লাগেই, কাকটা আমায় বলেছিল। কাছাকাছি বাজ পড়ল আরেকটা। আমার ভালো লাগছিলো কিন্তু খারাপও লাগছিলো নীলরঙা কাঠপেন্সিলটার জন্য। ওইটা আমার পকেটেই থাকে সবসময়, ভুল করে বোধয় ফেলে এসেছি বারান্দায়। আমার সঙ্গে থাকলে ও উড়তে পারত..................................................................................................................................................................................................................................



...................................................

................................................................................



ইদানিং আম্মু একটু অন্যরকম হয়ে গেছে। সারাদিন খালি কাঁদে, কেন কাঁদে আমি জানিনা। আমি আমার কাঠপেন্সিলটা খুজে পেলামনা বারান্দায়। আমি টেবিলের উপর খুঁজলাম, খাটের নীচে, বালিশের পাশে আর রান্নাঘরেও খুঁজলাম, কোথাও পেলামনা। আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমি কাঁদতে চাচ্ছিলাম কিন্তু পারছিলাম না। আমি আম্মুর মত কাঁদতে পারিনা কেন যেন, কোথায় গেলো কাঠপেন্সিলটা?..................................................................................................................................................................................................................................



...................................................

................................................................................



আম্মু আর এখন এই ঘরে থাকেনা। একটা দাঁড়িওলা চিকন-চাকন লোক থাকে এইখানে, সারাদিন বই পরে আর সিগারেট খায় শুধু। আম্মু কোথায় গেলো? আমি লোকটাকে জিজ্ঞেস করি কিন্তু লোকটা উত্তর দেয়না। আমি আম্মুকে খুঁজি কিন্তু পাইনা। কাঠপেন্সিল এর মত আম্মুও হারিয়ে গেলো শেষমেশ। আমি দরজা খুলে ছাদে চলে আসি। রেলিং বেয়ে ছাদের কার্নিশে গিয়ে দাঁড়াই । আমার আবারো ভীষণ উড়তে ইচ্ছে করে.................................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.