| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখেছিলাম নিস্পাপ ভোরের আলোতে
হেঁটেছিলি বকুল হাতে কোমল পায়ে।
দেখেছিলাম তোকে দুপুরের করা তেজে
করেছিলি স্নান তপ্ত রৌদ্র গায়ে মেখে।
দেখেছিলাম তোকে চাঞ্চল্য বিকেলে
বুনেছিলি স্বপ্ন তোর আপন নয়নে।
দেখেছিলাম তোকে ভরা গোধূলিতে
লুকিয়েছিলি যৌবন আঁচলের ভাজে।
দেখেছিলাম তোকে রাতের আলোতে
হারিয়েছিলি নিজেকে চাঁদের সাথে।
দেখেছিলাম তোকে এক মধ্য রাতে
ভেবেছিলি আপন মনে গভীরতা নিয়ে ।
দেখেছিলাম আমি তোকে
আমার এই পুরোটা জুড়ে।।
২|
০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
আমাদের নিজস্ব ভাষায় বলেছেন: সৃষ্টিকে....।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১
ডরোথী সুমী বলেছেন: কাকে দেখেছেন? সার্থক সৃষ্টিকে!..................নিজেকে!